Home আঞ্চলিক যশোরে বোমার আলামতসহ আটক দুই

যশোরে বোমার আলামতসহ আটক দুই

11

শহিদুল ইসলাম দইচ।।

যশোরে প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় বিয়ে বাড়িতে বোমা ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে শুভ (১৯) অয়োন হোসেন(১৯), ও আমানউল্লাহ বামে তিন যুবক।
পুলিশ ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা একটি বিষ্ফোরিত বোমার আলমত ও একটি চাকু উদ্ধারসহ অয়োন হোসেন ও আমানউল্লাহ কে আটক করেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ১২ টার দিকে যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদের পেছনে।
ভুক্তভুগি শংকরপুর গোলপাতা মসজিদের পেছনের বাসিন্ধা শুকুর আলী অভিোগ করে বলেন, আমার মেয়ে সাদিয়া আক্তারকে প্রেমের ও কুপ্রস্তাব দিত এবং উত্তক্ত করত একই এলাকার জাকিরের ছেলে শুভ। মে সাদিয়া রাজি ছিলনা।সে কারনে মেয়েকে নড়াইল জেলা সদরের ভাঙ্গুড়ায় বিয়ে দেই। গত রাতে আমার বাসায় মেয়ে সাদয়ার বিয়ের অনুষ্টান ছিল।
রাত ১২ টার দিকে আমার বাসায় এসে শুভ,আমানউল্লাহ, অয়োনসহ ৭-৮ জন বাড়িতে এসো বোমা ফুটিয়ে ত্রাস সৃষ্টি করে।খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বিষ্ফোরিত বোমার অংশ জালের কাঠি কয়েকটি উদ্ধার করে দুইজনকে আটক করে নিয়ে যায়।
জানতে চাইলে কোতয়ালী থানার এসআই আফম মনিরুজ্জামান বলেন।বিয়ে বাড়িতে বোমা বিষ্ফোরনের ঘটনায় জড়িত থাকার অপরাধে ওহাব আলীর ছেলে আমানউল্লাহ ও মাসুম হোসেনের ছেলে অয়োনকে আটক করা হয়েছ।
তাদের কাছ থেকে দুটি তাজা বোমা ও একটি চাকু উদ্ধার হয়েছে।ঘটনাস্থল থেকে বিষ্ফোরিত বোমার অংশ ও উদ্ধার করে আনা হয়ে।
এঘটনায় থানায় নিয়মিত মামলা হওয়ার প্রস্তুতি চলছে।