খবর বিজ্ঞপ্তি।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশের রুপকার, চার বারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদকের অশালীন মন্তব্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের শিক্ষাঙ্গনের স্বাভাবিক শিক্ষার পরিবেশ নষ্ট এবং সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে খুলনা মহানগর ও জেলা ছাত্রলীগের পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি দলীয় কার্যালয় হতে শুরু হয়ে পিকচার প্যালেস মোড়, ডাকবাংলা, ফেরীঘাট মোড় হয়ে দলীয় কার্যালয়ে ফেরত আসার সময়ে মিছিলটি পিকচার প্যালেস মোড়ে পৌঁছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী পিছন থেকে মিছিলটির উপরে বিএনপি, যুবদল, ছাত্রদলের সশস্ত্র সন্ত্রাসীরা আতর্কিত হামলা চালায়। আমরা জানতে পারি ও দেখতে পাই তাদের দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও ছাত্রদলের দু‘গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছিল। এসময়ে তারা তাদের দোষ ধামাচাপা দেয়ার জন্য ছাত্রলীগের শান্তিপূর্ণ মিছিলটির উপর হামলা করে। মিছিলটিতে তারা গুলিবর্ষণ, বোমা ও ককটেল এবং ইট পাটকেল নিক্ষেপ করে এবং আশেপাশের বিভিন্ন বিল্ডিংয়েল ছাদ হতে ইট পাটকেল ও গুলতি দিয়ে কাচের গুলি নিক্ষেপ করে। হাতে দেশীয় অস্ত্রসহ নগরীর কে ডি ঘোষ রোড, পিকচার প্যালেস মোড়সহ বিভিন্নস্থানে তান্ডব চালায়। ফুটপাতের ক্ষুদ্র ব্যাবসায়ীদের দোকানপাট ভাংচুর ও লুটপাট চালায়। এবং সদর থানার সামনে রক্ষিত দুটি ব্যক্তিগত গাড়ী ভাংচুর করে। তাদের অতর্কিত হামলায় পথচারী ও ব্যবসায়ীরা আতংকিত ও দিগি¦দিক ছোটাছুটি শুরু করে। বিএনপি, ছাত্রদল ও যুবদল ক্যাডারদের সশস্ত্র হামলায় ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী গুরুত্বর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতালসহ নগরীর বিভিন্ন বেসরকারী হাসপাতালে ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
বিএনপি, ছাত্রদল ও যুবদল ক্যাডারদের সশস্ত্র হামলায় মহানগর ও জেলা ছাত্রলীগের আবির হোসেন হৃদয়, রেজওয়ান হোসেন ইমন, তানভির রহমান আকাশ, কাজী নজিব, মফিজুর রহমান মুন্না, নাজমুল হুদা অঞ্জন, সজিব তালুকদার, হাসিব শেখ, মনিরুল ইসলাম বান্টি, আকতারুজ্জামান মাসুদ, আজিজুর হাকিম, মো. নিয়ামুল, আল-আমিন, ইমরান আহমেদ, হাসান, সামির, শংকর কুন্ডু, ফাহিম ফয়সাল অপল সহ শতাধিক নেতাকর্মী আহত হয়।
এ জঘন্য হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিক দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মহানগর ও জেলা ছাত্রলীগ। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ ন্যাক্কারজনক হামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং বিএনপি, যুবদল ও ছাত্রদলের হামলার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, কামরুজ্জামান জামাল, প্যানেল মেয়র আলী আকবর টিপু, শেখ ফারুক হাসান হিটলু, হাফেজ মো. শামীম, অসিত বরণ বিশ্বাস, সানাউল্লাহ নান্নু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, এস এম আকিল উদ্দিন, নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন, যুবনেতা কাজী কামাল হোসেন, শওকত হোসেন, মো. রাশেদুল ইসলাম, ছাত্রলীগনেতা আসাদুজ্জামান বাবু, এস এস মাসুদ হোসেন সোহান, রনবীর বাড়ই সজল, জব্বার আলী হীরা, মিনহাজ সুজন, মো. মারুফ হোসাইন, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, মাহমুদুল হাসান সুজন, শেখ সাকিব, কামরুজ্জামান ইমরান, আরাফাত হোসেন মিয়া, ইবনুল হাসান, তায়েজুল ইসলাম তাজ, তানভির রহমান আকাশ, মৃনাল কান্তি বাছাড়, মাহমুদুর রহমান রাজেস, এম এ হোসেন সবুজ, বায়েজীদ সিনা, শহিদুল চৌধুরী, ইয়াসিন আরাফাত, মো. আতিকুজ্জামান তানভির, আতিকুর রহমান, সালমান জামান, জোয়েব সিদ্দীকি, আরিফুল ইসলাম কাজল, বাধন হাওলাদার, সাজু দাশ, মশিউর রহমান বাদশা, আহনাফ অর্পন, শাহ আরাফাত রাহীব, জনি বসু, রুম্মান আহমেদ, আমির মোমেন রানা, পার্থ প্রতিম চক্রবর্তী, নাহিদুজ্জামান নাহিদ, খান আবুল বাশার, হোস্ইান আহমেদ, এস কে সাদ্দাম, লিটন সরদার, আনারুল ইসলাম, শেখ রাসেল, আব্দুল রহমান সহ মহানগর ও জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিএনপি, যুবদল ও ছাত্রদলের নগ্ন সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্্নুজান সুফিয়ান এমপি, খুলনা-২ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দিন জুয়েল, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, দেশে যখন নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে, যখন স্বপ্নের পদ্মা সেতুসহ বিভিন্ন মেগা প্রকল্প উদ্বোধন হতে চলেছে, ঠিক তখনই বিএনপি নির্বাচনে না আসার অজুহাতে এবং তাদের নিশ্চিত পরাজয় বুঝতে পেরে আবারও অরাজকতা ও সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হচ্ছে। তারই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে।











































