Home আঞ্চলিক খুলনায় বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ বৃহস্পতিবার

খুলনায় বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ বৃহস্পতিবার

11

 

।। খবর বিজ্ঞপ্তি।।

সাবেক সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (২৬ মে) বৃহস্পতিবার খুলনা মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।

কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে বিকাল ৩টায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। উক্ত সমাবেশ সফল করার জন্য খুলনা মহানগর ও জেলার সকল থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল ইসলাম মনা, জেলার আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলার সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি।