Home বিনোদন বুবলীর ‘তালাশ’এর মুক্তির তারিখ ঘোষণা

বুবলীর ‘তালাশ’এর মুক্তির তারিখ ঘোষণা

7

বিনোদন ডেস্ক।।
সৈকত নাসির পরিচালিত ‘তালাস’ সিনেমাটি আগামী ১৭ জুন মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা। এরইমধ্যে সিনাটির গান ও ট্রেলার প্রকাশ পেয়েছে।

সম্প্রতি এই নায়িকার সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। সিনেমার নাম ‘তালাশ’। রোমান্টিক থ্রিলার গল্পের এই সিনেমায় তার বিপরীতে কাজ করেছেন নবাগত চিত্রনায়ক আদর আজাদ।

বুবলী বলেন, ‘প্রকাশিত গান দুটি দর্শক বেশ পছন্দ করেছে। এই সিনেমার প্রতিটি গানই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আর গল্প এক কথায় চমৎকার। দর্শকরা নিরাশ হবেন না এটা এক কথায় বলতে পারি। নায়ক হিসাবে আদরও অনেক ভালো করেছে। আশা করি, আমাদের জুটির সিনেমাটি দর্শকদের পছন্দ হবে।’

দেশের শীর্ষ তারকা শাকিব খানের বিপরীতে একটানা ডজন খানেক সিনেমায় অভিনয় করে আলোচিত হয়েছেন শবনম বুবলী। ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমা দিয়ে বুবলীর অভিষেক হয় চলচ্চিত্রে। পরে টানা কাজ করেছেন শাকিবের সঙ্গে। পাঁচ বছর পর শাকিব ছাড়াই বুবলীর প্রথম সিনেমা ‘চোখ’ ২০২১ সালে মুক্তি পায়। শাকিবের সঙ্গে যতো সিনেমা করেছেন বেশীরভাগ সিনেমা সফলতা পেয়েছে। পাশাপাশি আলোচনায় এসেছেন বুবলী।

শাকিব খানের সঙ্গে ক্যারিয়ার শুরু করা চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে অনেকের মনে ভ্রান্ত ধারণা ছিলো। তবে তাদের ধারণা মিথ্যা প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন, শাকিব খান ছাড়াও তিনি পথ চলতে পারেন। অন্য নায়কদের সঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। সেগুলো মুক্তির অপেক্ষায়। অন্য নায়কের সংগে চলছে নতুন সিনেমার কাজও।