Home আঞ্চলিক ঝিনাইদহের কালীগঞ্জে গাছের সঙ্গে শত্রুতা ?

ঝিনাইদহের কালীগঞ্জে গাছের সঙ্গে শত্রুতা ?

29

 

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহের কালীগঞ্জ শত্রুতা করে প্রায় ৩ শত পেয়ারা গাছের চারা কেটে সাবাড় করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বড় শিমলা গ্রামে। ক্ষতিগ্রস্থ কৃষক আলম গাজী বাদি হয়ে নাম উল্লেখপূর্বক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ওই গ্রামের মৃত কালু গাজীর পুত্র।

ক্ষতিগ্রস্থ কৃষক আলম গাজী জানান, গত রোববার বিকেলে উপজেলার বড় শিমলা গ্রামের ইউনুস আলী, জামিরুল মন্ডল, জামিরুল মালিথা ও সোহরাব মন্ডল তার জমির প্রায় ৫০টি ছোট পেয়ারার গাছ কেটে দেয়। এ ঘটনায় তিনি সোমবার রাতে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এতে ক্ষীপ্ত হয়ে পরের দিন দিবাগত রাতে আবারও ৪ বিঘা জমির প্রায় সাড়ে ৩’শ গাছ কেটে সাবাড় করে তারা। এ ব্যাপারে তিনি বাদি হয়ে কালীগঞ্জ থানায় নাম উল্লেখপূর্বক লিখিত অভিযোগ দিয়েছেন।

কালীগঞ্জ থানার এসআই সুধন দাস জানান, ৫০টি পেয়ারা গাছ কাটার অভিযোগ পেয়ে তিনি সোমবার বিকালে বড় শিমলা গ্রামে গিয়েছিলেন। দুই পক্ষকে থানায় আসার জন্য বলা হয়েছিল। এরই মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে ওই একই জমির আর ৩ শতাধিক পেয়ারা গাছ কেটে দিয়েছে। পুলিশ এখন তদন্তপূর্বক ব্যবস্থা নিবে।