Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

65

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৬
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৮০ পুরিয়া হেরোইন, ২০ বোতল ফেন্সিডিল, ৭০০ গ্রাম গাঁজা এবং ৫০ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর ৪নং ফুডঘাট গোডাউন গলির মো. মোসলেম শেখের ছেলে
মো. শাওন শেখ (২২), খালিশপুর নয়াবাটি রেল লাইনের পাশের মৃত. শাহাদত হোসেনের ছেলে মো. রফিকুল ইসলাম (৩০), পূর্ব বানিয়াখামারের মো. আক্তার শেখ ওরফে আফতাব এর ছেলে মো. বাবলু শেখ (২২), খালিশপুর ফায়ার সার্ভিস রোডের মো. মফিজ উদ্দিনের ছেলে মো. শফিকুল ইসলাম ওরফে রাজু (৩১), দিঘলিয়া থানার মোড়লপাড়ার মো. আলতাফ মোড়লের ছেলে
মো. শরিফুল মোড়ল (২৫), সাতক্ষীরা জেলার তালা থানার জিয়ালানলতা খাঁ পাড়ার মো. গাইস শেখের স্ত্রী মোসা. মাহফুজা আক্তার (২৫)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ৮০ পুরিয়া হেরোইন, ২০ বোতল ফেন্সিডিল, ৭০০ গ্রাম গাঁজা এবং ৫০ পিস ইয়াবাসহ ৬ মাদক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬টি মামলা দায়ের করা হয়েছে।

ভারপ্রাপ্ত মেয়রকে বৃহত্তর আমরা খুলনাবাসীর অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র মো. আমিনুল ইসলাম মুন্না ভারপ্রাপ্ত মেয়র এর দায়িত্ব গ্রহণ করায় তাকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। সোমবার (২৩ মে) দুপুর আড়াইটায় মেয়রের কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি কাউন্সিলর মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. মো. আব্দুস সালাম ও শেখ হেদায়েত হোসেন হেদু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী, এম এ জলিল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, নারী নেত্রী ইশরাত আরা হীরা, দপ্তর সম্পাদক মো. কামরুল ইসলাম ভুট্রো, আলহাজ্ব তাহেরুল আলম, ইমতিয়াজ আহমেদ তুহিন, মো. শফিকুল ইসলাম অভি, শরীফ ক্বারী মিজানুর রহমান, মো. শহিদুল ইসলাম, জাবেদ আক্তার, মো. জিসান, মো. আবু বকর, মো. আজমল হোসেন, মো. রকিব আহমেদ প্রমুখ। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক অসুস্থ হয়ে সিংগাপুরে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দরা।

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালনে ১৬নং ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা
।। খবর বিজ্ঞপ্তি।।
মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের- বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪১তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে ১৬ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা সোমবার (২৩ মে) বিকাল ৫টায় বয়রা হাজী ফয়েজ উদ্দিন স্কুলে মহানগর বিএনপির সদস্য সাজ্জাদ আহসান পরাগের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শামীম আহসান, হাফিজুর রহমান, শেখ ইকরাম হোসেন, মফিজুর রহমান, জাহিদুল ইসলাম খোকন, আল নুর বাদশা, মোফাজ্জেল মৃধা শুকুর, হাসনা হেনা, লাকি আজমীর, শাহানা খাতুন।
যুবদল নেতা জোবের আলম তুয়াজ, শরীফুল ইসলাম বাদল, আল আমিন দেওয়ান, খান আনিছুর রহমান, ইয়াছিন হোসেন, দিদারুল ইসলাম, মাসুদ মোল্লা, মাসুম হোসেন, হাফিজুল, মাহিন হোসেন, হযরত আলী, জয়নাল হাওলাদার, নুর আলম, মিজানুর রহমান, ছাত্রদল নেতা ইব্রাহীম বিন মিজান, ফাহিম খান, মো সোহেল, তরিকুল ইসলাম, নয়ন শেখ প্রমূখ। সভায় আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ১৬ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়।

স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখার প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী উদ্যাপন উপলক্ষে সোমবার (২৩ মে) বিকাল সারে চারটায় ৬নং কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখার উদ্যোগে প্রস্তুতী সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি একরামুল হক হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হিলটনের সঞ্চালনায় বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচী সমূহ ৩০ মে সূর্যদয়ের সাথে সাথে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের অর্ন্তগত সকল থানা, ইউনিয়ন ও ওয়ার্ড কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমীত করণ ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ। ঐদিন সকাল ১১.০০ টায় বিএনপি দলীয় কার্যালয় চত্ত্বরে নগর স্বেচ্ছাসেবক দলের উদ্যেগে দুস্থদের মাঝে খাবার বিতরণ। এছাড়া আগামী ৪ জুন শনিবার সকাল ১১.০০টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনীর উপরে আলোচনা সভা অনুষ্ঠানের কর্মসূচী গ্রহণ করা হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কে এম মাহাবুবুল আলম, মোঃ জাকির হোসেন, সাইফুল ইসলাম মল্লিক, ইউসুফ মোল্লা, মুনতাছির আল মামুন, মোঃ নাসির উদ্দিন, হেলাল ফরাজি, মোঃ মহিদুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম, জাহিদুল ইসলাম বাচ্চু, আলাউদ্দিন তালুকদার, লাবু বিশ্বাস, বিল্লাল হোসেন, আল-আমিন সরদার রতন, মিজান সরদার, এম এম শফি, সিরাজুল ইসলাম, মঞ্জুর শহীন রুবেল, মনিরুজ্জামান মিন্টু, আবুল কালাম, ইসলাম খলিফা, ইয়াসির শেখ, আবুল খায়ের, নজরুল ইসলাম, বেলাল শাহ, আলাউদ্দিন জমাদ্দার, সাইফুর রহমান জাহিদ, এমদাদ মোড়ল, নাইম হাসান হাসিব, নজরুল ইসলাম বাবু, তৈয়বুর রহমান তপু, নূর হোসেন বাদল, আল-আমিন শেখ, রফিকুল ইসলাম বাবু, সাজ্জাদ হোসেন, মোঃ রিপন শেখ, আবুল কালাম কালু, মাহাবুবুর রহামন নোমান, মজনু চৌধুরী, কাজী মাহাবুব, ইয়াসিন রনি প্রমুখ।

রামপালে ছয় দিনের ব্যবধানে আরও এক গৃহবধূর আত্মহত্যা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল মাত্র ৬ দিনের ব্যবধানে নাসরিন বেগম (২৬) নামের দুই সন্তানের জননী আরও এক গৃহবধূ আত্মহত্যা করেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করার পর ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। নিহত নাসরিন উপজেলার মানিকনগর চরখালী গ্রামের কালাম মিস্ত্রীর কন্যা ও একই এলাকার ইমরানের স্ত্রী। সোমবার আনুমানিক সকল ১০ টার সময় নাসরীন নিজ বাড়ীর ঘরের আড়ার সাথে গলায় রশি নিয়ে আত্মহত্যা করে। রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, লাশ উদ্ধার করে থানায় আনার পর নিহতের মাতা কারিমা বেগম লাশ ফেরত চেয়ে আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন তার কন্যা অসুস্থ জনিত কারণে আত্মহত্যা করেছে এ জন্য তিনি কাউকে দায়ী করেন না বা কোন আপত্তি নেই। এর প্রেক্ষিতে জেলা পুলিশ সুপার মহোদয় কে অবহিত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন। উল্লেখ্য, গত ১৮ মে উপজেলার গিলাতলা সরকারি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ ম শ্রেণীর ছাত্র সোয়াইব হোসেন নামের এক কিশোর আত্মহত্যা করে।

সাতক্ষীরায় স্কুল ছাত্রীদের নিয়ে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
নারীদের ক্ষমতায়নে ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ভিন্নধর্মী অনুষ্ঠান স্কুল ছাত্রীদের নিয়ে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে সাতক্ষীরায়। রবিবার বেসরকারী উন্নয়ন সংস্থা সহায় ও মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার সকালে সদর উপজেলার লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ে উক্ত প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহন করে একদিকে ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয় ও অপরদিকে লাবসা আর.কে মাধ্যমিক বিদ্যালয়।
বাংলাদেশ ক্রীড়া সংস্থা সাতক্ষীরার পরিচালনায় প্রীতি ফুটবলে ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেসরকারী উন্নয়ন সংস্থা সহায়’র এর পরিচালক মনিরুজ্জামান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাবসা ইউপির প্যানেল চেয়ারম্যান ফেরদৌস রহমান মিস্টি, জেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, লাবসা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সহায়’র প্রজেক্ট কোঅর্ডিনেটর মেহেদী হাসান প্রমুখ। খেলায় লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে বিজয়ী হয়।

খুলনায় বড় ভাইয়ের দা’র কোপে ছোট ভাই ও বোন আহত
স্টাফ রিপোর্টার
নগরীতে পূর্ব শত্রুতার জের ধরে বড় ভাইয়ের দা এর আঘাতে আপন ছোট ভাই ও বোন আহতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বড় ভাই ও তার সন্তানকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা ১২টায় নগরীর সাহেবের কবরখানা এলাকার মুড়ি পট্টি গলিতে এই ঘটনা ঘটে। পুলিশ ও আহতরা জানান, পৈত্রিক সম্পত্তি নিয়ে ২০০৪ সাল থেকে বড় ভাই বিকাশ চন্দ্র সরকার ও ছোট ভাই বিষ্ণু পদ সরকারের সাথে দ্বন্দ চলে আসছিল। এই ঘটনায় গতকাল রবিবার খুলনা সদর থানায় অভিযোগ করেন বিষ্ণুপদ সরকার ও বিকাশ চন্দ্র সরকার। অভিযোগের তদন্তে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলা সাড়ে ১১টার তাদের বাড়ীতে যান। দুই পক্ষের সাথে কথা বলে তিনি তাদের জানান, যেহেতু সম্পত্তি নিয়ে দ্বন্দ রয়েছে এবং এ ব্যাপারে আদালতে মামলা চলমান। সেহেতু আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আপনাদের শান্তি-পূর্ণভাবে বসবাস করতে হবে। এই বলে তিনি বাড়ি থেকে বের হলে নিচে গলির মাথায় আসতে আসতে দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। তখন বড় ভাই বিকাশ চন্দ্র সরকার ও তার ছেলে রাজিব সরকার দাঁ ও রড নিয়ে ছোট ভাই বিষ্ণুপদ সরকার ও বোন সর্মা সরকারকে আঘাত করে। এতে বিষ্ণুপদ সরকার মাথায় গুরুতর আঘাত পান। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরবর্তীতে পুলিশ বড় ভাই বিকাশ চন্দ্র সরকার ও তার ছেলে রাজীব সরকারকে আটক করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই ঘটনায় দুই জন আটক আছেন। ভুক্তভোগী অভিযোগ দিলে আটকৃতদের বিরুদ্ধে মামলা রুজু হবে।

অর্থ ও হিসাব বিভাগের কর্মকর্তা-কমর্চারীদের সাথে মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
২৩ মে (সোমবার) বিকাল ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অর্থ ও হিসাব বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। মতবিনিময়কালে তিনি আগামী ২০২২-২৩ অর্থ বছরে খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রাপ্ত বাজেটের অর্থ যাতে নিয়ম মেনে এবং সঠিক খাতে ব্যয় করা হয় সে বিষয়ে দিকনির্দেশনা দেন।
উপাচার্য বলেন, অর্থ ব্যয়ের ব্যাপারে স্বচ্ছতা ও জবাবদিহিতা আগের চেয়ে বেড়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে গাইডলাইন প্রদান ছাড়াও মনিটরিং করছে। আসন্ন আগামী অর্থ বছর খুলনা বিশ্ববিদ্যালয় প্রত্যাশিত পরিমাণ বাজেট বরাদ্দ পেয়েছে। বরাদ্দপ্রাপ্ত এই বাজেট সঠিকভাবে ব্যয় করতে পারলে বিশ্ববিদ্যালয়ের আর্থিক সক্ষমতা ও দক্ষতা বাড়বে। ফলে ভবিষ্যতে আরও বেশি পরিমাণ অর্থ বরাদ্দ পাওয়া যাবে। যা বিশ্ববিদ্যালয়ের অব্যাহত উন্নয়নের কাজে আসবে।
তিনি অর্থ ও হিসাব বিভাগের কর্মকর্তাদের প্রতি তাদের কাজের মধ্যে সমন্বয় সাধন এবং যথাযথভাবে খাত ব্যবস্থাপনার পরামর্শ দেন। আগের চেয়ে অর্থ বিভাগের কার্যক্রমে গতি বৃদ্ধি পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি অর্থ বিভাগের জন্য একটি প্রশিক্ষণ আয়োজন ও একটি ইআরপি সফটওয়্যার সংগ্রহের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মুজিবুর রহমান, উপ-পরিচালক আনিসুর রহমান, দীপংকর কুমার সাহা, এইচ এস শাহরিয়ার কামাল, আব্দুর রহিম, মো. নাজিম উদ্দিন। সভায় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

খুবি উপাচার্যের সাথে খুবিসাসের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ। ২৩ মে (সোমবার) বিকাল সাড়ে ৪টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এসময় সাংবাদিক সমিতির নবনির্বাচিত সভাপতি অনিরুদ্ধ বিশ্বাস ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ নবনির্বাচিত পরিষদের সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
নবনির্বাচিতদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদের হাতে কলমে শেখার মাধ্যম হিসেবে কাজ করে। তবে তাদের প্রথম কর্তব্য ভালোভাবে লেখাপড়া শেখা। পেশাগত জীবনে যেয়ে তারা যেনো দেশ, সমাজ ও পরিবারের জন্য কিছু করতে পারে। তিনি বলেন, করোনা মহামারীসহ বিভিন্ন ক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিরসন করে গত এক বছরে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হয়েছে। এরই মধ্যে শিক্ষা, গবেষণা ও উন্নয়নে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নেওয়া, বিশ্বমান অর্জন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেলক্ষ্যেই কাজ করছে। তিনি নবনির্বাচিত কমিটির কার্যমেয়াদের সাফল্য কামনা করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান বক্তব্য রাখেন। সাংবাদিক সমিতির সহ-সভাপতি নিগার সুলতানা, সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আহম্মেদ, দপ্তর সম্পাদক মো. আকিল খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক একরামুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. যায়েদ বিন সিদ্দিক, নির্বাহী সদস্য মুহিব্বুল্লাহ ও প্রাণ প্রতিম কুন্ডু এসময় উপস্থিত ছিলেন।

জমির বিরোধে রামপালে হিন্দু পরিবারের সদস্যরা হামলা মামলায় জর্জরিত
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রামপালের দূর্গাপুর গ্রামের একটি হিন্দু পরিবারের সদস্যরা হামলা-মামলায় জর্জরিত হয়ে মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। বাগেরহাটের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষ বরাবর প্রতিকার চেয়ে আবেদন নিবেদন করায় প্রতিকারের পরিবর্তে উল্টো ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানান ওই হিন্দু পরিবারের সদস্যরা। অভিযোগে জানা গেছে উপজেলার বাইনতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের অমল কৃষ্ণ মজুমদারদের ১৬২ নং দূর্গাপুর মৌজার সিএস ৩৪ নং খতিয়ানের ৬৩ নং দাগের ৫.৭১ নালিশি জমি নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত জমি দাবী করে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময়ে হামলা ও একাধিক মামলা দায়ের করেন। অমল কৃষ্ণ মজুমদার লিখিত অভিযোগে উল্লেখ করেন, বাগেরহাট সদরের খেগড়াঘাট গ্রামের শেখ হাবিবুর রহমান, শেখ রিংকু ও দূর্গাপুর গ্রামের অরবিন্দু বিশ্বাস, মোল্লা সাহেদ, হেয়া শেখ, সাহেব শেখসহ অজ্ঞাতরা বিভিন্ন সময়ে হামলা করে বাড়ি ঘর ভাংচুর, মারপিট ও লুটপাট করেন। প্রতিকার চেয়ে গত ইং ১৪-১২-২০২১ তারিখ পুলিশ সুপার বরাবর আবেদন করেন ভুক্তভোগীরা। সেখানে এখনো কোন সুরাহা না পেয়ে গত ইং ০১-০২-২০২২ তারিখ বাগেরহাটের জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ ভোগদখলীয় জমি থেকে উচ্ছেদ করার জন্য দূর্গাপুর গ্রামের জনৈকা বিনা রানী বিশ্বাসকে দিয়ে একটি মামলা দায়ের করায়। অভিযোগের বিষয়ে বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহর সাথে কথা হলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন আমি সালিশ বৈঠক করে সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। অমল কৃষ্ণরা জমির মূল মালিক কিন্তু রিংকুরা সেটি মানছেন না। সরোজমিনে গিয়ে কথা হয় মুক্তি যোদ্ধা শেখ হাসান আলী, আবু বকার, সুশান্ত মজুমদারের সাথে। তারা জানান হয়রানির উদ্দেশ্যে বিনাকে দিয়ে রিংকু মামলা দায়ের করিয়েছে। তারা প্রশাসনের জোর হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তসহ প্রতিকার চান। অভিযোগের বিষয়ে শেখ রিংকু, হাবিবুর রহমান, অরবিন্দু বিশ্বাসসহ মোল্লা সাহেদ ও হিয়া শেখের সাথে কথা হলে তারা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা জমি পাবো। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) রাধেশ্যাম এর কাছে জানতে চাইলে তিনি জানান যথাযথ তদন্ত করে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দেওয়া হয়েছে।

মেয়র’র সুস্থতা কামনায় নগর ভবন চত্বরে দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সুস্থতা কামনায় সোমবার বাদ জোহর নগর ভবন চত্বরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেসিসি’র কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীগণ এ দোয়া মাহফিলের আয়োজন করেন।

দোয়া মাহফিলে বক্তাগণ সিটি মেয়র’কে আধুনিক খুলনা গড়ার রূপকার হিসেবে উল্লেখ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতায় খুলনা মহানগরীর উন্নয়নে তিনি যেভাবে নিরলস পরিশ্রম করে চলেছেন তার দৃষ্টান্ত বিরল। অনুষ্ঠানে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী ও সিটি মেয়রের দীর্ঘায়ু ও সুস্থ-সুন্দর জীবন কামনা করেন।

কেসিসি’র ভারপ্রাপ্ত মেয়র মোঃ আমিনুল ইসলাম মুন্না, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মোঃ আলী আকবর টিপু ও এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কেসিসি’র ঠিকাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কেসিসি’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি মো: রফিকুল ইসলাম।

জলবায়ু পরিবর্তনকে গুরুত্বপূর্ণ ঝুঁকি হিসেবে বিবেচনা করা হচ্ছে: ভারপ্রাপ্ত মেয়র
খবর বিজ্ঞপ্তি
জলবায়ু অভিবাসীদের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে সোমবার সকালে নগরীর সিএসএস আভা সেন্টারে প্রকল্পভুক্ত পরিবারসমূহের মাঝে ব্যবসা সহায়তা উপকরণ ও সার্টিফিকেট বিতরণ করা হয়। কেসিসি’র ভারপ্রাপ্ত মেয়র মো: আমিনুল ইসলাম মুন্না প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের উপকারভোগীদের মাঝে ব্যবসা সহায়তা উপকরণ ও সার্টিফিকেট বিতরণ করেন। খুলনা সিটি কর্পোরেশন ও শহর সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
জার্মান উন্নয়ন সংস্থা (জিআইজেড) কর্তৃক নগরীতে বাস্তবায়িত ‘‘আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ (ইউএমআইএমসিসি)/আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুড (ইউএমএমএল) প্রকল্পের আওতায় এ সহযোগিতা প্রদান করা হয়। ইউরোপীয়ান ইউনিয়ন ও জার্মান সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। উল্লেখ্য, খুলনা ছাড়াও রাজশাহী, বরিশাল, সাতক্ষীরা ও সিরাজগঞ্জ জেলা শহরেও প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। স্থায়ী বা অস্থায়ীভাবে বসতবাড়ি ত্যাগ করে শহরাঞ্চলে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পরিবারসমূহ প্রকল্পটির সুবিধাভোগী হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রধান অতিথির বক্তৃতায় ভারপ্রাপ্ত মেয়র বলেন, জলবায়ু পরিবর্তনকে দেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ঝুঁকি হিসেবে বিবেচনা করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে ইতোমধ্যে অভ্যন্তরীণ অভিবাসনে আংশিকভাবে হলেও বিরূপ প্রভাব ফেলতে শুরু করেছে। উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্থ মানুষ শহরের দিকে ধাবিত হচ্ছে এবং মানবেতর জীবন যাপন করছে। ক্ষতিগ্রস্থ এ সকল পরিবারের সদস্যদের সাবলম্বী করে তুলতে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন ।
যোগ্যতাভিক্তিক প্রশিক্ষণ প্রদান, প্রকল্পভুক্ত অতিদরিদ্র মানুষ এবং জলবায়ু অভিবাসীদের উদ্যোক্তা প্রশিক্ষণে প্রশিক্ষিত করা, প্রশিক্ষণ থেকে উত্তীর্ণদের বেতনভিক্তিক চাকুরির ব্যবস্থা অথবা উদ্দোক্তাদের আত্মকর্মসংস্থানের জন্য সহায়তা করা এবং প্রশিক্ষণ সুবিধাভোগীদের উপার্জন দারিদ্র সীমার ওপরে উঠানোই প্রকল্পটির মূল লক্ষ্য।
বিভাগীয় সমাজসেবা অধিদপ্তর-খুলনার পরিচালক মো: আব্দুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম ও জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন। অন্যান্যের মধ্যে কেসিসি’র কাউন্সিলর মো: মনিরুজ্জামান, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার ও কনিকা সাহা, জর্মান কো-অপারেশনের সিনিয়র কো-অর্ডিনেটর শেখ মোঃ আশরাফুল ইসলাম, কো-অর্ডিনেটর মোঃ আতিয়ার রহমান প্রমুখ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন কেসিসি’র আর্কিটেক্ট রেজবিনা খানম। অনুষ্ঠানে ২শ ৭০ জন সুবিধাভোগীকে ব্যবসা সহায়তা উপকরণ ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

নারী ও শিশুর প্রতি সহিংসতা চরম পর্যায়ে পৌছে গেছে
স্টাফ রিপোটার,বাগেরহাট
সারাদেশে নারী ও শিশুদের উপর নির্যাতন-সহিংসতা চরম পর্যায়ে পৌছে গেছে। প্রতিনিয়ত কোন না কোন জায়গায় নারী ও শিশুরা নির্যাতিত হচ্ছেন, স্বার্থের বলি হচ্ছেন তারা। শিশুরা আমাদের ভবিষ্যৎ, এদের রক্ষা আমাদেরই দায়িত্ব। নারী ও শিশুদের যদি আমরা রক্ষা না করতে পারি, তাহলে আমাদের সকল অর্জন মেলান হয়ে যাবে।এই অবস্থায় নারী ও শিশুদের নিরাপদ বাসস্থান তৈরিতে সকলকে সম্মিলিত উদ্যোগ নিতে হবে।
মঙ্গলবার (২৩ মে) সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়ে) ১ম সংশোধন” শীর্ষক প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন কর্মশালায় বক্তরা এসব কথা বলেন।
বাগেরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হাফিজ আল আসাদ। বাগেরহাট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিবি করিমুননেছার সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোঃ মেহেদী হাসান, সহকারি জেলা তথ্য কর্মকর্তা বিশ্বজিত শিকদার প্রমুখ।
কর্মশালায় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনোয়ার হোসেন টগর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ সমসের আলী, এমডি মাসুদ রানা, বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক, প্রধান শিক্ষক মনোয়ারা নাসরিন, বাগেরহাট প্রেসক্লাবের সহসভাপতি ইরাত জাহানসহ বিভিন্ন শ্রেনি পেশার ৪০ জন নেতৃস্থানীয় ব্যক্তি অংশগ্রহন করেন।
কর্মশালায়, করোনা ভাইরাস রোধ ও টিকা গ্রহন, করোনাকালে শিশু ও নারী বিশেষ করে গর্ভবতী মা ও নবজাতকের সুরক্ষা, ডেঙ্গু প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক, ইভটিজিং ও জঙ্গীবাদ প্রতিরোধে করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাস্তবায়িত “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়ে)” শীর্ষক প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরে কচুয়া ও বাগেরহাট সদর উপজেলায় নারী ও শিশুদের উন্নয়নে কমিউনিটি লিডারদের প্রশিক্ষণ, সিনেমা শো, সঙ্গীতানুষ্ঠান ও উঠান বৈঠক করা হবে। এছাড়াও শিশু ও নারী অধিকার প্রতিষ্ঠার জন্য নারীর ক্ষমতায়ন, শিশুশ্রম, নারী নির্যাতন, বাল্য বিবাহ বন্ধ করাসহ স্বাস্থ্য, শিক্ষা, সেনিটেশন ইত্যাদি বিষয়ে প্রচার প্রচারণা চালানো হবে।

ডুমুরিয়ায় সুপেয় পানির উদ্বোধন করেন জেলা প্রশাসক
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ার সাহস ইউনিয়নের গোলাইমারি হতে দিঘলিয়া স্কুল পর্যন্ত একথশ পচিশ পরিবারের পাচ হাজার মানুষের জন্য সুপেয় পানির পাইপ লাইনের উদ্বোধন করা হয়েছে।
গত রোববার বিকেলে দাতা সং¯’া হাইসাওয়া প্রকল্পের অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পের উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জ্বামান তালুকদার। এ উপলক্ষে ¯’ানীয় ইউপি চেয়ারম্যান মোল্যা মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন উপ-পরিচালক ¯হানীয় সরকার বিভাগ (ডিডি এলজি) মোঃ ইউসুফ আলী,উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। এ সময় দাতা সং¯’া হাইসাওয়া প্রকল্পের দেশী ও বিদেশী প্রতিনিধি হিসেবে উপ¯িহত ছিলেন ড. রোবার্ট হক, ড.ক্যাটরিনা চার্লেস, ড.সোনিয়া হক, ডা. মাসফিকুস সালেহীন, মোঃ মনিরুল আলম, মোঃ নুরুল ওসমান, রিফাতুল ইসলাম, মোঃ শরফরাজ আহম্মেদ খানসহ এলাকার সুফল ভোগী সাধারণ মানুষ।

কোটচাঁদপুরে তালের শাঁস বিক্রি শুরু, ক্রেতাদের ভিড়
মোঃ আশাদুল ইসলাম, কোটচাঁদপুর
ঝিনাইদহের কোটচাঁদপুরে এই গরমে তালের শাঁস বিক্রি হয়েছে। অত্যান্ত সুস্বাদু ও হাতের নাগালে পাওয়ায় সকল শ্রেণির মানুষ এই তালের শাঁস ক্রয় করে খাচ্ছেন। গাছের মালিকরা ভাল দাম পাওয়ায় পাঁকার আগেই গাছ থেকে তাল বিক্রি করে দিচ্ছেন।
একসময় কোটচাঁদপুরে সর্বত্রই বড় বড় তাল গাছ ছিল। এসব গাছে বাস করতো শকুন, চিল, বাজ, বাবুইসহ বিভিন্ন প্রজাতির পাখি। তাল গাছ না থাকার কারনে এসব পরিবেশ বান্ধব পাখিগুলি হারিয়ে গেছে। তালগাছ বজ্রপাত নিরোধ, পরিবেশ বান্ধব, মাটির ক্ষয়রোধসহ প্রাকৃতিক ভারসাম্য রক্ষাকারী গাছ হিসেবে বিবেচিত। এছাড়া অল্প জায়গায় সর্ববৃহত গাছটি বেঁচে থাকে অনেকদিন। বিভিন্ন প্রয়োজনে তাল গাছ কাটা হলেও বীজের অভাবে রোপন করা হচ্ছে না। এর ফলে দ্রুতই তালগাছ বিলিন হওয়ার আশঙ্কা করছেন বৃক্ষপ্রেমীরা।
তালের শাঁস বিক্রেতা মুরুটিয়া গ্রামের শরিফুল জানান, প্রতিদিন সে চারশত থেকে পাঁচশত তাল বিক্রি করেন। উপজেলায় তার মতো অনেক ব্যক্তি তালের শাঁস বিক্রির সাথে জড়িত।
তিনি আরও জানান, প্রায় ১৫ বছর ধরে এ ব্যবসা করছি। তাল গাছ সাধারনত কেউ রোপন করে না। তাল বর্ষায় পাকে। পাকা তাল পানিতে ভাসতে ভাসতে বিভিন্ন জায়গায় গিয়ে গাছের জন্ম হয়। পরিকল্পিতভাবে তালের গাছ রোপণ করা গেলে বজ্রপাতে এত লোক মারা যেত না।

ডুমুরিয়ায় মামলা তুলে নিতে বাদিকে জীবন নাশের হুমকি
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় প্রকাশ্য দিবালোকে দা হাতে নিয়ে মামলা তুলে নিতে বিবাদী হুমকি দিলেন বাদিকে। গত রবিবার দুপুরে উপজেলার শোভনা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি হয়েছে। থানায় দায়ের কৃত জিডি সূত্রে জানা যায়, উপজেলার শোভনা পশ্চিমপাড়া এলাকার মৃত হাতেম আলী সরদারের ছেলে রফিকুল সরদার একই এলাকার সাইফুল সরদার কে বিবাদী করে খুলনা সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেন, মামলাটি বিচারাধীন। এমতাব¯’ায় ওই মামলা তুলে নিতে বিভিন্ন সময় জীবন নাশের হুমকি দিয়ে আসছেন বিবাদী সাইফুল সরদার। তারই জের ধরে ঘটনার দিন দুপুরে প্রকাশ্যে দা হাতে নিয়ে বাদির বাড়ির সামনে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ কুপিয়ে দেবে বলে হুমকি দেয়া হয়। প্রান ভয়ে থানা পুলিশের দ্বার¯’ হয়েছেন পরিবারটি। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন,এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যব¯’া গ্রহণ করা হবে।

ডুমুরিয়ায় চাকরি দেয়ার নামে ২২ লক্ষ টাকা নিয়ে লাপাত্তা দু’প্রতারক
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় চাকুরী দেয়ার নামে নিরীহ কয়েকটি পরিবার থেকে ২২ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও দু’ প্রতারক। চাকুরী প্রত্যাশীদের হাতে তুলে দেয়া হয়েছে ভূয়া যোগদান পত্র। এখন দিশেহারা হয়ে টাকা ফিরিয়ে পেতে থানা পুলিশ সহ বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়ে আসছে ক্ষতিগ্রস্ত পরিবার। ক্ষতিগ্রস্ত পরিবার ও থানায় দায়ের কৃত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাগুরখালী ইউনিয়নের পশ্চিম পাতিবুনিয়া এলাকার তন্ময় কান্তি বালা প্রধানমন্ত্রী কার্যালয়ে চাকুরীজীবি ও তার বন্ধু বটিয়াঘাটা উপজেলার বটবুনিয়া এলাকার তপন কুমার রায় এইচটি ইমাম এর পিএস মর্মে পরিচয় দিয়ে অনেক কে চাকুরী দিয়েছেন এবং নিজেদের অনেক ক্ষমতাধর দাবি করে প্রচার প্রচারণা করে এলাকায় দাপিয়ে বেড়াতে থাকে। এভাবে মাঝে মধ্যে ঢাকা, কখনও নিজ এলাকা বিচরণ করে চাকুরী দেয়ার নামে বিভিন্ন পরিবার থেকে টাকা হাতিয়ে নিতে থাকে ওই দু’প্রতারক। তারই জের ধরে ডুমুরিয়ার পার্থ দেবনাথ,মু”ছাব্বির হোসেন,অপু,উত্তম বিশ্বাস, ইউসুফ গাজী সহ ৬/৭ জন চাকুরী প্রত্যাশীদের নিকট থেকে হাতিয়ে নেয়া হয় ২২ লক্ষ টাকা এবং তাদের হাতে ধরিয়ে দেয়া হয় ভূয়া যোগদান পত্র। এরপর থেকে উধাও ওই দু’প্রতারক। ঘটনা প্রসঙ্গে থানায় দায়ের কৃত অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই শিহাব উদ্দিন বলেন, অভিযোগ প্রাপ্তির পর খুঁজে তাদের সন্ধান মেলেনি তবে মোবাইল ফোনে যোগাযোগ করলে নিজেদের অব¯’ান আত্ম গোপন করে দিন নির্ধারণ করে বলেন, এলাকায় ফিরে বিষয়টি নিষ্পত্তি করা হবে। এমনকি একাধিক দিন দিলেও কৌশলে ওই চক্র হাজির হয় না। এমনকি এখন আর ফোনও রিসিভ করে না। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনা প্রসঙ্গে তন্ময়ের বাবা কৃষ্ণপদ বালা ওরফে ঘন্টা বলেন ছেলে কোথায় আছে জানি না তবে লোকের টাকা দিয়ে দিতে বলবো।

স্থানীয় সেবায় দলিত জনগোষ্ঠীর অন্তর্ভূক্তি শীর্ষক সমন্বয় সভা
খবর বিজ্ঞপ্তি
সোমবার মানুষরে জন্য ফাউন্ডশেন এর সহযোগতিায় ইউকএেইড এর র্অথায়নে দলতি প্রকল্প র্কতৃক বাস্তবায়তি বাংলাদশে দলতি যুব ঐক্য পরষিদ, নড়াইল শাখার আয়োজনে নড়াইল জলো পরষিদ র্কাযালয়ে স্থানীয় সবোয় দলতি জনগোষ্ঠীর অর্ন্তভুক্তি র্শীষক সমন্বয় সভা অনুষ্ঠতি হয়। উক্ত সভায় সভাপতত্বি করনে শ্রী মঘেনাদ কুমার দাস রব,ি সভাপত,ি বাংলাদশে দলতি যুব ঐক্য পরষিদ নড়াইল।
সভায় স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট সমাজকর্মী জনাব বিকাশ কুমার দাস, প্রকল্প সমন্বায়কারী, দলিত প্রকল্প। তিনি বলেন, যারা সমাজে সুবিধাবঞ্চিত, তারা কেন সুবিধা বঞ্চিত এবং কি কি কাজ করলে তাদের এ অবস্থার পরিবর্তন সম্ভব হবে সে বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও পিছিয়ে পড়া মানুষকে মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে শিক্ষা সহ মনের সাহস যোগানোর জন্য পদক্ষেপ গ্রহনের পরিকল্পনা করা হয়। চাকুরী ক্ষেত্রে কোঠা বাস্তবায়ন এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক মুক্তি ও শিক্ষার মাধ্যমে এই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেন। উক্ত সভায় বাংলাদশেসহ নড়াইল জলোর দলতি জনগোষ্ঠীর বভিন্নি সবোয় পছিয়িে পড়ার কারন ও তা নরিসনে করণীয় পদক্ষপে সর্ম্পকে আলোচনা করা হয়। দলতি জনগোষ্ঠীর দাবি পূরনরে লক্ষ্যে বভিন্নি সুপারশি পশে করনে দলতি যুব ঐক্য পরষিদ এর সদস্যরা।প্রধান অতথিি দলতি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উক্ত সুপারশি বাস্তবায়নরে প্রয়োজনীয় পদক্ষপে গ্রহন করবনে বলে প্রতশ্রিুতি প্রদান করনে।
সভায় উপস্থিত ছিলেন, প্রধান অতথিি জনাব মোঃ সুলতান মাহমুদ বপ্লিব, নড়াইল জলো পরষিদ প্রশাসক, নড়াইল, বাংলাদশে দলতি যুব ঐক্য পরষিদ, নড়াইল শাখার সদস্যবৃন্দগণ। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন, জনাব সন্তোষ কুমার দাস, ফাইনান্স এন্ড এডমিন অফিসার, জনাব লক্ষ্মী দাস সি.এফ দলিত প্রকল্প, খুলনা।

দাকোপে দুর্বৃত্তের হামলায় গ্রাম পুলিশ রক্তাক্ত জখম
মোঃ শামীম হোসেন- বাজুয়া
খুলনার দাকোপে সদ্য নির্মাণাধীন ওয়াপদা রাস্তায় মাল বোঝাই ট্রাক উঠানোকে কেন্দ্র করে দুৃর্বৃত্তের এলোপাতাড়ি হামলায় গ্রাম পুলিশ রক্তাক্ত জখম। এঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে দাকোপ থানায় জিডি দায়ের করা হয়েছে। দাকোপ থানায় জিডি ও ২নং দাকোপ ইউনিয়ন পরিষদ সুত্রে জানাগেছে,২নং দাকোপ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মৃতঃ কালিপদ মন্ডলের ছেলে উক্ত ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য ঠাকুর দাস মন্ডল তিনি গত ১৬ মে প্রতিদিনের ন্যায় ঘটনার দিন রাতে গ্রামে পাহারায় ছিলেন।এ সময় উক্ত ওয়ার্ডের একই এলাকার বাসিন্দা সত্যজিত রায়, ইন্দ্রজিত রায়, সঞ্জিত রায়, পিং-মৃত প্রনব রায় ও বাবুল কুনডুর ছেলে সুজন কুনডু তাদের বাড়ির উত্তর পাশের বিল থেকে রাত আনুঃ সাড়ে ৯ টায় ট্রাক বোঝাই মালামাল নিয়ে সদ্য নির্মিত ওয়াপদা রাস্তায় উঠালে ওয়াপদা রাস্তায় ধস নেমে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে থাকে। তখন গ্রাম পুলিশ ঠাকুর দাস তাদেরকে ওয়াপাদা রাস্তার উপর এভাবে ট্রাক না উঠানোর জন্য নিষেধ করেন। এ সময় সত্যজিত গংরা গ্রাম পুলিশ ঠাকুর দাস মন্ডলের উপর ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি ভাবে তার চোখে মুখে ও শরীলের বিভিন্ন স্থানে কিল ঘুষি মেরে ফোলা জখম করে। এ সময় আহত গ্রাম পুলিশের আত্নচিৎকারে স্থানিয়রা ছুটে এসে ঘটনা স্থাল থেকে তাকে উদ্ধার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষনিক গ্রাম পুলিশকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় গ্রাম পুলিশ ঠাকুর দাস মন্ডলের স্ত্রী রিপ্তা মন্ডল বাদী হয়ে উল্লেখিত ৪ জনের বিরুদ্ধে গত ১৭ মে দাকোপ থানায় সাধারণ ডায়েরী এন্ট্রি করেন। যাহার নং-৭২৬।

পায়রা বন্দরের জন্য খুলনা শিপইয়ার্ডে টাগ বোট নির্মাণের কিল লেয়িং
তথ্য বিবরণী
দেশের জাহাজ নির্মাণ শিল্পে আরেকটি মাইলফলক অর্জন করতে যাচ্ছে খুলনা শিপইয়ার্ড। দেশের ইতিহাসে প্রথমবারের মাতো ৭০টন বোলার্ড পুল বিশিষ্ট ২টি টাগবোট নির্মাণ করতে যাচ্ছে খুলনা শিপইয়ার্ড লি: (খুশিলি)। কাজ শেষ হলে এটাই হবে বাংলাদেশে এ যাবৎকালে নির্মিত সবচেয়ে বেশি বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন টাগবোট। পায়রা বন্দর কর্তৃপক্ষের জন্য নির্মিতব্য এই দুইটি টাগ বোটের কিল লেয়িং এর উদ্বোধন সোমবার দুপুরে শিপইয়ার্ডে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল।

কিল লেয়িং অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, স্বাধীনতার পরপরই নৌপথের নিরাপত্তার কথা চিন্তা করে বঙ্গবন্ধু এদেশে জাহাজ নির্মাণ শুরু করেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশ তার হারানো ঐতিহ্য ফিরে পেতে যাচ্ছে। তিনি দক্ষিণাঞ্চল তথা দেশের সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করে পায়রা বন্দর স্থাপন করেছেন। পায়রা বন্দরের মাধ্যমে এ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন হতে শুরু করেছে। অচিরেই এটি দেশের আমদানী-রপ্তানির কেন্দ্রবিন্দুতে পরিণত হতে যাচ্ছে। এই বন্দরকে কেন্দ্র করে এ অঞ্চলে প্রচুর দেশি-বিদেশি বিনিয়োগ আসছে। খুলনা শিপইয়ার্ডের জাহাজ নির্মাণের ঐতিহ্যবাহী ইতিহাস রয়েছে উল্লেখ করে মোহাম্মদ সোহায়েল বলেন, ভবিষ্যতেও পায়রা বন্দর ও খুলনা শিপইয়ার্ড পারস্পরিক উন্নয়নে এক সাথে কাজ করবে।

খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর এম সামছুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত কিল লেয়িং অনুষ্ঠানে পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার এন্ড মেরিন) কমডোর এম মামুনুর রশীদসহ শিপইয়ার্ডের ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ টাগ বোট দুইটিতে অত্যাধুনিক মেশিনারী ও যন্ত্রপাতি সংযোজিত করা হবে। এটা আন্তর্জাতিক সমুদ্রসীমায় ও বন্দরসমূহে যাতায়াত করতে সক্ষম। টাগ বোটসমূহ বন্দরে আগত যে কোন জাহাজের বাথির্ং/আন বার্থিং, টোউ, পুশ/পুল অপারেশন ছাড়াও ফায়ার ফাইটিং, অন্য জাহাজের দুর্ঘটনাকালীন সহযোগিতার ইত্যাদি জরুরি কাজ সম্পাদনে ব্যবহৃত হবে। বোট দুইটি বন্দরের মাদার ভেসেল নিয়ন্ত্রণ ও পরিচালনাসহ বিভিন্ন অফশোর সাপোর্ট কার্যাবলী সম্পাদনে সক্ষম হবে, যা বন্দরের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি করবে। এছাড়া পায়রা বন্দর কর্তৃপক্ষকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন বন্দরে পরিণত করতে অগ্রণী ভূমিকা রাখবে। সর্বোপরি দেশে নির্মিত প্রথম ৭০টন বোলার্ড পুল টাগ বোট হিসেবে ইহা খুলিশি তথা দেশের জাহাজ নির্মাণ শিল্পের মাইলফলক হিসেবে বিবেচিত হবে। টাগ বোটদ্বয আন্তর্জাতিক ক্লাসিফিকেশন সোসাইটি ব্যুরো ভেরিটাস (ফ্রান্স) এর নীতিমালা অনুসরণ করে নির্মাণ করা হবে।

জনশুমারি ও গৃহগণনা বিষয়ে অবহিতকরণ সভা
তথ্য বিবরনী
জনশুমারি ও গৃহগণনা-২০২২ উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এর স্থায়ী শুমারি কমিটি ও জরিপ কমিটির এক অবহিতকরণ সভা সোমবার দুপুরে সিটি কর্পোরেশনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় পরিসংখ্যান অফিস এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোঃ আমিনুল ইসলাম মুন্না।

ভারপ্রাপ্ত সিটি মেয়র বলেন, দশ বছর পর পর দেশে জনশুমারি করা হয়। কোন ব্যক্তি বা পরিবার যেন গণনা থেকে বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। শুমারির কাজে সিটি কর্পোরেশনের কাউন্সিলররা সার্বিক সহায়তা করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল শুমারির ব্যবস্থা করেছেন। এটি বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা’ ২০২২ সালের ১৫-২১ জুন সময়ে অনুষ্ঠিত হবে। এ শুমারিতে প্রায় ৩ লক্ষ ৬৭ হাজার গণনাকারী সশরীরে দেশের প্রতিটি বাড়িতে গিয়ে খানা ও ব্যক্তির সামগ্রিক তথ্য-উপাত্ত ডিজিটাল ডিভাইস ট্যাবের মাধ্যমে সংগ্রহ করবেন। ব-দ্বীপ পরিকল্পনা ২১০০, রূপকল্প ২০৪১, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনসহ অন্যান্য উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, মূল্যায়ন ও পরিবীক্ষণে ‘জনশুমারি ও গৃহায়ন গণনা ২০২২’ এর তথ্য উপাত্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খুলনা সিটি কর্পোরেশন এলাকার ৩১ টি ওয়ার্ডকে ১৫ টি জোনে ভাগ করে জরিপ কাজ পরিচালনা করা হবে। সংশ্লিষ্ট এলাকায় ২৮৬ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ১৬২৭ জন গণনাকারী এক লাখ একশত ৭১ টি খানায় গিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন।

সভায় মূল বিষয়বস্তু উপস্থাপন করেন বিভাগীয় পরিসংখ্যান দপ্তরের যুগ্মপরিচালক মোঃ আশরাফুল আলম সিদ্দিকী। এ সময় কেসিসির প্রধার নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, প্যানেল মেয়র-২ মোঃ আলী আকবর টিপু, প্যানেল মেয়র-৩ অ্যাডভোকেট মেমরি সুফিয়া রহমান শুনু, বীর মুক্তিযোদ্ধা আলমগীর কবির, কাউন্সিলরবৃন্দ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপান্তর আয়োজিত লিয়াজোঁ সভা
খবর বিজ্ঞপ্তি
রূপান্তর আয়োজিত লিয়াজোঁ সভায় খুলনা সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ বলেছেন, খুলনা মহানগরীতে বিপদাপন্ন নাগরিকদের সামাজিক সুরক্ষা প্রদানের জন্য কেসিসিতে জনপ্রতিনিধিরা নিরলস পরিশ্রম করছেন। সমাজসেবা অধিদপ্তরের বিধবা ভাতা যাতে খুলনা মহানগরীতেও কার্যকর করা হয় সে জন্য সিটি কর্পোরেশন থেকে জোর দাবি জানানো হয়েছে। এটা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে দেনদরবার করা হবে।
সোমবার খুলনা মহানগরীর ৩০নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে রূপান্তর আয়োজিত এক লিয়াজোঁ সভায় বক্তৃতাকালে কাউন্সিলরবৃন্দ এ কথা বলেন। কেসিসি’র ৩০নং ওয়ার্ড কাউন্সিলর এস এম মোজাফ্ফর রশিদী রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তৃতা করেন ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ ইমাম হাসান চৌধুরী ময়না, ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরিফ হোসেন মিঠু এবং ২১, ২২, ২৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর কনিকা সাহা।
বক্তারা বলেন, অতিমারি করোনার কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের কল্যাণে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরণের প্রচেষ্টা চালানো হয়েছে। সরকারি-বেসরকারি নানান সহায়তা নিয়ে তা’ যথাযথভাবে প্রকৃত দরিদ্র মানুষদের কাছে পৌঁছে দেয়ার জন্যে জনপ্রতিনিধিরা দিন-রাত পরিশ্রম করেছেন।
সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় রূপান্তর পরিচালিত ‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ’ (ঝঈজঊঅগ) প্রকল্পের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার দিনভর এই লিয়াজোঁ সভাটি অনুষ্ঠিত হয়। জনপ্রতিনিধি এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে এ লিয়াজোঁ সভায় খুলনা মহানগরীর ১৭, ২১, ২২, ২৩, ২৮, ৩০ ও ৩১ নং ওয়ার্ডের জনপ্রতিনিধিবৃন্দ, কাউন্সিলর কার্যালয়ের সচিব এবং রূপান্তর-এর উপকারভোগীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপান্তর-এর কর্মসূচী সমন্বয়কারী অসীম আনন্দ দাস। বিষয়বস্তু উপস্থাপনা করেন মোঃ আঃ হালিম। উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান রাসেল, মোশারেফ আলী সোহেল, টুকটুকি বিশ^াস।

শরণখোলায় ভাইয়ের মারপিটে ভাইয়ের মৃত্যু, অভিযোগ পরিবারের
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলার উত্তর আমড়াগাছিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের মারপিটে গুরুতর আহত হন জাহাঙ্গীর তালুকদার (৫২)। ঘটনার একমাসের মাথায় গত ১৩ মে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে থানা পুলিশ একটি অপমৃত্যু মামলা নিয়ে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। তবে জাহাঙ্গীর তালুকদাকে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবার দাবী করছেন। পুলিশের সহায়তায় ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে বলে পরিবারের অভিযোগ। রবিবার সকালে শরণখোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন।
নিহতের ছেলে মো. নাইমুর রহমান লিখিত বক্তব্যে বলেন, জমি নিয়ে চাচাদের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। ঘটনার দিন গত ১১ এপ্রিল সকাল ১১টার দিকে চাচা আলমগীর তালুকদার (৪৮) আমাদের বাড়ির সীমানায় ঢুকে নারকেল গাছ থেকে জোরপূর্ব ডাব পাড়ার চেষ্টা করেন। এসময় আমার বাবা জাহাঙ্গীর তালুকদার বাধা দিলে তাকে গাছের সঙ্গে বেধে মারপিট করেন। আমার বাবাকে লোহার রড দিয়ে মুখে আঘাত করলে তার মুখ থেঁতলে যায়। রডের আঘাতে একটি দাঁত ভেঙে যায় এবং দুটি দাঁত মারাত্মকভাবে জখম হয়। বাবার চিৎকার শুনে আমার মা তাসলিমা বেগম ছুটে গেলে তাকেও পরনের শাড়ি দিয়ে গাছের সঙ্গে বেধে মারতে থাকেন তারা। পরে প্রতিবেশীদের সহায়তায় বাবাকে উদ্ধার করে শরণখোলা হাসপাতলে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় রেফার্ড করে চিকিৎসকরা। এঘটনার এক মাস তিন দিন পর মারা যান তিনি।
নাইমুর আরো বলেন, আমার বাবাকে তারা পিটিয়ে হত্যা করেছে। এই ঘটানার পেছনে থেকে কলকাঠি নাড়ছেন আমার আরেক চাচা শরণখোলা সরকারি কলেজের প্রভাষক মো. জামাল হোসেন তালুকদার। তার পরিকল্পনায় আমার বাবাকে হত্যা করা হয়েছে। পরবর্তীতে তার ইন্ধনে হত্যাকারী আলমগীর তালুকদার ও তার ছেলে রোকন তালুকদার অব্যাহতভাবে আমাদের হুমকি দিয়ে যাচ্ছেন। তাদের হুমকিতে আমরা নিরাপত্তাহীন অবস্থায় আছি। থানায় মামলা নিচ্ছেনা পুলিশ।
এব্যাপারে জানতে চাইলে প্রভাষক জামাল হোসেন তালুকদার বলেন, এসব ঘটনা সম্পর্কে আমার কোনো প্রকার সম্পৃক্ততা নেই। তারা অহেতুক আমাকে জড়িয়ে আমার মানসম্মান নষ্ট করার চেষ্টা করছে।
শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন বলেন, পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠাই। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শুভেচ্ছা জ্ঞাপন ও ফুলেল শুভেচ্ছা প্রদান অনুষ্ঠান রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বেতাগা ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তাইদ সুজা।
পিলজংগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব সিদ্দিকুর রহমান, যুগ্ন-সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হীটলার গোলদার, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, লখপুর ইউপি চেয়ারম্যান এমডি সেলিম রেজা, বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, ইউনিয়ন আ,লীগ নেতা সমরেশ রায় চৌধুরী, আনন্দ কুমার দাশ ও প্রভাষক অঞ্জন কুমার দে প্রমুখ। সভায় আবুল কালাম আজাদ (সাহেব মল্লিক) উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ ফুলেল শুভেচ্ছা প্রদান করে বরণ করে নেন। এবং আবুল কালাম আজাদ (সাহেব মল্লিক)কে উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক নির্বাচিত করায় তিনিও স্বপন দাশ-কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এসময় ওর্য়াড, ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

যশোরে রহিমা খাতুন হত্যাকান্ডের মূল কারন উৎঘাটন
শহিদুল ইসলাম দইচ
যশোরে রহিমা খাতুন হত্যাকান্ডের মূল কারন উৎঘাটন ও ঘটনার সাথে আসমি জাকির বিশ্বাসকে আটক করেছে পুলিশ। আর এই ক্লুলেস হত্যাকান্ডর এক মাত্র আসমি জাকিরকে আটক করতে যশোর কোতয়ালী থানার এসআই তাপশ মন্পুডল প্রযুক্তি ব্যাবহার করে ট্টেনে ট্রেনে ফিরিওয়া হয়ে কখনও বাদাম ও মোবাইলের হেড ফোন বিক্রি করতে হয়েছে।অবশেষে গতকাল ২২ মে রোববার সন্ধায় কোটচাঁদপুর রেল ষ্টেশন থেকে তাকে আটক করেন।
এসআই তাপশ মন্ডল জানান, গত বছর ১৩ ডিসেম্বর যশোর পুরাতন কসবা এলাকায় নিজ বাসয় খুন হয় রহিমা বেগম (৪২)নামে একজন নারী। এঘটনায় নিহতে আগের পক্ষের ছেলে হাসানুজ্জান বাদি হয়ে কোতয়ালি থানায় মামালা নং(৪০,/১৬.১২) করেন। মামলাটিতে আসামি করা হয় রহিমার দ্বিতীয় স্বামী জাকির বিশ্বাসকে। পুলিশ মাঠে নামে জাকিরকে গ্রেফতার করতে।জাকির হত্যাকান্ডটি ঘটিয়ে কৌশলে বেনাপোলের সাদিপুর সীমানত দিয়ে ভারতে পালিয়ে যায়। এসআই তাপশ মন্ডলও নাছোড় বান্দা লেগে থাকে জাকিরের বিষয় বিস্তারিত জানতে। এরপর জাকির দেশে এসে বিভিন্ন মাজারে মাজারে অস্থান নেয়। এর পরে জাকির বিশ্বাস ট্রেনে ফেরি করে বাদাম বিক্রি শুরু করে। তাকে ধরে ধরতে এসআই তাপশ ও ফেরি ওয়ালা সেজে তার পিছু নেয়।গত তিনদিন আগে যশোর- রাজশাহী গামি ট্রেনে জাকিরকে পেয়ে অল্পের পালিয়ে যায়। অবশেষে গতকাল সন্ধায়৷ এসআই তাপশ মন্ডল কোটচাঁদপুর রেল ষ্টেশন থেকে তাকে আটক করে যশোরে নিয়ে আসেন।
জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, স্ত্রী রহিমাকে জাকির খুন করার কারন জাকিরনসন্দেহ করত স্ত্রী রহিমার পরপুরুষের পরকিয়া করত। ১৬১ ধারায় জবানবন্ধি মূলক স্বীকারুক্তি দিয়েছে।
সে আদালতে ১৬৪ ধারায় আদালতে স্বীকার করবে বলে জানিয়েছে জাকির।তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

৬৫ দিনে বঙ্গোপসাগরে সকল প্রকার মাছ আহরণ বন্ধে কোস্ট গার্ডের অভিযান
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বঙ্গোপসাগরে বাংলাদেশের সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চলে প্রজনন মৌসুমে ডিমওয়ালা মাছ ও চিংড়ির নিরাপদ পরিবেশ সৃষ্টি, সমুদ্রে মাছের মজুদ বৃদ্ধি, সংরক্ষণ, সুষ্ঠু ও বিজ্ঞানসম্মত উপায়ে মৎস্য আহরণ নিশ্চিতে গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে সকল প্রকার মৎস্য আরহণ নিষিদ্ধ করা হয়েছে। এ কার্যক্রম সফল করতে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোংলার সুন্দরবন ও সমুদ্র উপকূলে কাজ করছে কোস্ট গার্ড। চলতি এ প্রজনন মৌসুমে সুন্দরবন ও বঙ্গোপসাগরে সকল প্রকার মৎস্য আহরণ বন্ধে নিয়মিত প্রতিরোধমুলক অভিযান চালাচ্ছে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন। সোমবার (২৩ মে) সকাল থেকে এ অভিযান শুরু করেছে কোস্ট গার্ড কর্মকর্তা ও সদস্যরা।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মোসায়েদ হোসেন বলেন, বঙ্গোপসাগর ও সুন্দরবন উপকূলের মৎস্য সম্পদ রক্ষার এ কার্যক্রম সফল করতে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে কাজ করছেন তারা। তিনি আরও বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে ব্লু ইকোনমিকে গুরুত্ব দিয়ে মৎস্য সম্পদ সংরক্ষণে অধিকতর গুরুত্ব দিয়ে আসছেন। এ লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন কোস্ট গার্ড। এছাড়া কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা ও ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্টগার্ডের জিরো ট্লারেম্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছেন বলেও জানান তিনি।

বেনাপোলে পিস্তলসহ পিতা-পুত্র গ্রেফতার
বেনাপোল প্রতিনিধি
যশোরের সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ৫টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী পিতা-পুত্র গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও পুলিশ সদস্যরা।
সোমবার (২৩ মে) ভোরে তাদের গ্রেফতার করেছে বেনাপোল বিজিবি কোম্পানি সদরের সদস্য ও বেনাপোল পোর্ট থানা পুলিশের যৌথ অভিযানে।
গ্রেফতারকৃতরা হলো- সাদিপুর গ্রামের মানিক মন্ডলের ছেলে মোঃ শাহ জামাল (কালু) (৫৫) ও তার ছেলে সোহেল আহমেদ (৩০)। বিজিবি জানায়, আমরা গোপন সূত্রে খবর পায় অস্ত্র ব্যবসায়ীরা বিপুল পরিমাণ অস্ত্রের একটি চালান পাচার করে এনে সাদিপুর গ্রামের একটি বাড়িতে মজুদ করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি-পুলিশ যৌথ অভিযান চালিয়ে শাহ জামাল কালুর নিজ বাড়িতে অভিযান চালিয়ে ঘরের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ৫টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিউদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগে পিতা-পুত্রকে আটক করা হয়েছে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, বেনাপোলের সীমান্তবর্তী সাদিপুর গ্রামে পুলিশ-বিজিবি অভিযান চালিয়ে ৫টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ পিতা-পুত্রকে আটক করা হয়েছে। অবৈধভাবে অস্ত্র রাখার অপরাধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খানজাহান আলী থানা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আগামী ৩০ মে দলের প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও ২৫ মে খানজাহান আলী থানা বিএনপির প্রয়াত সাবেক সাধারন সম্পাদক শেখ আমজাদ হোসেনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খানজাহান আলী থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এক প্রস্তুতি সভা গতকাল সোমবার বিকাল ৪ টায় ফুলবাড়ীগেটস্থ থানা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় । প্রস্তুতি সভায় খুলনা মহানগর যুবদলের সহ সভাপতি মোল্লা সোলায়মান এর নেতৃত্বে যোগিপোল, আটরা গিলাতলা ও কেসিসি ২ নং ওয়ার্ডের বিপুল সংখ্যক যুবদলের নেতাকর্মি নিয়ে থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দের সভায় যোগদান করেন । খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি মীর কায়সেদ আলীর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন অধ্যাপক ওহিদুজ্জামান , রফিকুল ইসলাম শুকুর, আঃ রব মুন্সি , আশরাফ ঢালী, আফসার শেখ, গোলজার হোসেন, মোক্তার বিশ^াস, মোল্লা লোকমান হোসেন, শাহাজান মীর , খয়বার হোসেন, শেখ বাবুল হোসেন বাবু, শেখ নাসির, গাজী আঃ হক, হান্নান, রুহল আমিন, কামাল, শাহাদ আলী, জালাল , রফিকুল, মোঃ জামাল হোসেন, আজিজুল , মোঃ আনোয়ার হোসেন, সাইফুল্লাহ তারেক, মোঃ নাসিরউদ্দিন , যুবদল নেতা মোল্লা সোলায়মান, গোলাম কিবরিয়া , শাহাদাত হোসেন সাজু, রবিউল সরদার, ফসদান কবির বাবু, মোঃ এনামুল হোসেন, মোঃ রফিকুল ইসলাম সুজা, সলেমান, মহাসিন ,পলাশ, রনি, ছোট সাজু, ইমন, মারুফ, শাকিল, খোকন, মুন্না, রবিউল ইসলাম, আনোয়ার, মোঃ নওসের, মোঃ রশিদ, লিটন গাজী, শিশির মজ্ঞিল , জয় মঞ্জীল, বিল্লাল খান, মোঃ রাজু মোল্লা, শেখ জামির, মোঃ তরিকুল ইসলাম, হালিম হোসেন, ইমরান হোসেন, মোঃ জালাল হোসেন, মোঃ শাহাদ আলী, মোঃ রাশেদুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম, সাইফুল ইসলাম, কামাল হোসেন, মোঃ লিটু, পলাশ, সজীব , রানা, তোয়েব, জাফর, জুয়েল, মোমিন, খাইরুল, শামিম, রিজাউল, জামির বিশ^াস, মিঠুন, রাসেল গোলজার, রাসেল বিশ^াস, সুমন বিশ^াস, মেহেদী, হাসান, রিদয়, সাকিব, রফিক, সাওয়ান , রাকিব , মোঃ তুতা , মেহেদী, তামিম, রিয়াজ, ফরিদ, আবু সাইদ, শাহিন, সাইফুল, সোহাগ শেখ, মোঃ সজল, ছাত্রদল নেতা মোঃ আকাশ, শাওন, খালিদ, ইসলাম, ফয়সাল, আবু সাইদ প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন ‘৩০ মে বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত শোকের একটি দিন। এই দিনে মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান দেশি-বিদেশি চক্রান্তে নিহত হয়েছিলেন। যিনি আমাদের জাতীয় ইতিহাসের নানা ক্রান্তিলগ্নে নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বীর দর্পে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নজির স্থাপন করেছেন।’
সভা থেকে প্রতি বছরের মতো এবারও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে থানা বিএনপি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে দলিয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ, কোরআনখানি, এবং ৩০ মে বেলা ১২ টায় ফুলবাড়ীগেটস্থ দলিয় কার্যালয়ে জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শেষে দরিদ্র মানুষদের তাবারক দেওয়া হবে। এছাড়া ২৫ মে থানা বিএনপির প্রয়াত সাবেক সাধারন সম্পাদক শেখ আমজাদ হোসেনের ১ম মৃত্যুবার্ষিকি উপলক্ষে বাদ জোহর থানা এলাকার সকল মসজিদে দোয়া অনুষ্ঠান ও বাদ আছর যোগিপোল ভাঙ্গাগেট সংলগ্ন মসজিদে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে । এছাড়া আটরা গিলাতলা ০৬ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে প্রয়াত বিএনপি নেতা শেখ আমজাদ হোসেনের রুহের মাগফেরাত কামনায় দলিয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সভায় ৩০ মে পালন উদযাপন এর জন্য রফিকুল ইসলাম শুকুরকে আহবায়ক ও আঃ রব মুন্সিকে সদস্য সচিব করে ১১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

বটিয়াঘাটায় উত্তরণের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
বটিয়াঘাটা প্রতিনিধি:
বটিয়াঘাটায় উত্তরণের আয়োজনে ভূমিহীনদের মাঝে খাসভূমি ও জলাশয় ব্যাবস্থাপনা বিষয়ে সমস্যা এবং তা সমাধানের লক্ষ্যে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত। গতকাল সোমবার বেলা ১১ টায় উত্তরণের ভূমি কমিটির সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সিনিয়র সহ-সভাপতি পরিতোষ কুমার রায়, সহ-সভাপতি এডভোকেট প্রশান্ত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহীন বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাওন হাওলাদার, সিনিয়র সাংবাদিক অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সিনিয়র সাংবাদিক এস এম এ ভূট্টো, সাংবাদিক নিতিশ বাছাড়, সাংবাদিক সুমন বিশ^াস, সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক বিশ্বজিৎ মন্ডল ও অন্যান্য সাংবাদিকবৃন্দ এবং উত্তরণের প্রোগ্রাম অফিসার সিরাজুল ইসলাম, মনিটরিং অফিসার মোঃ মোস্তফা কামাল, ম্যানেজার মোখলেসুর রহমান, সহ উত্তরণের কর্মকর্তাবৃন্দ।

কেশবপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৪/২গোলে চ্যাম্পিয়ন সুফলাকাটি ইউনিয়ন
কেশবপুর(যশোর)প্রতিনিধি :
কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় সুফলাকাটি ইউনিয়ন ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৪-২ গোলে পাঁজিয়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের এমপি ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন, যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, সদস্য সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম, জেলা নেতা রেজাউল করিম, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সদস্য শেখ মনিরুজ্জামান মনি, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মুনজুর রহমান, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, সাধারণ সম্পাদক মমতাজ খাতুন, উপজেলা যুব মহিলালীগের সভাপতি মিনুরানী হালদার, সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজ প্রমুখ।
জাবির ইন্টারন্যাশনালের পক্ষ থেকে ম্যান অবদ্যা ম্যাচ, ম্যান অবদ্যা সিরিজ ও সেরা গোলদাতার পুরস্কার প্রদান করা হয়। খেলার ধারা বর্ননায় ছিলেন শেখ রেজাউল ইসলাম, মহিরউদ্দিন মাহী, কামরুজ্জামান বুলু ও হাফিজুর রহমান হাফিজ।

মণিরামপুরে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মামলা, আদালতে হস্তান্তর
মণিরামপুর প্রতিনিধি:
মণিরামপুরে ৭ম শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে ঢাকুরিয়া প্রতাপকাটি মাধ্যমিক বিদ্যালয়ের বহিষ্কৃত গণিত শিক্ষক প্রদীপ কুমার পাইনের বিরুদ্ধে অবশেষে মামলা করা হয়েছে। ওই ছাত্রীর পিতা বাদি হয়ে মামলাটি দায়ের করেন। আটক শিক্ষককে র্যাব রোববার রাতে মনিরামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ সোমবার সকালে তাকে আদালতে চালান দেয়।
অভিযোগ রয়েছে কোচিং সেন্টারে ক্লাশ শেষে ৭ম শ্রেণির এক ছাত্রীকে শিক্ষক প্রদীপ কুমার পাইন যৌন হয়রানি করেন। বিষয়টি জানাজানি হলে ওই শিক্ষার্থীর পিতা শিক্ষক প্রদীপ কুমার পাইনের বিরুদ্ধে ঢাকুরিয়া-প্রতাপকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন। এ ব্যাপারে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে প্রদীপ কুমার পাইনকে শোকজ করে বিষয়টি তদন্তের জন্য ৩ সদস্যের কমিটি গঠন করা হয়। সহকারি প্রধান শিক্ষক রমজান আলীর নেতৃত্বে টিমের অন্য সদস্যরা তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করেন। ফলে ম্যানেজিং কমিটি প্রদীপকে চাকুৃরি থেকে সাময়িক বহিষ্কার করে। এতে কিছু সুবিধাবাদিরা শিক্ষক প্রদীপরে কাছ থেকে সুবিধা নিয়ে বিদ্যালয়ের কিছু শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে ক্ষিপ্ত করে তোলে।
ম্যানেজিং কমিটির সভাপতি বাবলু সিংহ জানান, তদন্ত প্রতিবেদন পাবার পর গত বৃহস্পতিবার প্রদীপ কুমার পাইনকে চাকুরি থেকে সাময়িক বহিষ্কার করা হয়। প্রতিবাদে গত শনিবার শতাধিক এসএসসি পরিক্ষার্থী নির্ধারিত সময়ে প্রস্তুতিমূলক পরিক্ষায় অংশ না নিয়ে স্কুলের মাঠে বিক্ষোভ করে। এক পর্যায়ে পরিক্ষার্থীরা স্কুলের দ্বিতীয় তলায় পরিক্ষা কেন্দ্রের দরজা-জানালা ভাংচুর করে। অভিযোগ রয়েছে নিজেকে রক্ষা করতে শিক্ষক প্রদীপ কুমার পাইন উপস্থিত থেকে প্রাইভেট পড়ানো পরিক্ষার্থীকে উষ্কে দিয়ে ভাংচুরের ঘটনা ঘটান। খবর পেয়ে সকাল ১১ টার দিকে র্যাব সদস্যরা স্কুল থেকে বহিষ্কৃত শিক্ষক প্রদীপ কুমার পাইনকে আটক করে। অভিযোগ রয়েছে ইতিপূর্বে শিক্ষক প্রদীপ কুমার পাইন কোচিং সেন্টারে প্রাইভেট পড়ানোর নাম করে বেশ কয়েকজন ছাত্রীর সর্বনাশ করেন। কিন্তু এলাকায় আধিপত্য খাটিয়ে তিনি নিজেকে রক্ষা করেন।মনিরামপুর থানার ওসি (তদন্ত) গাজী মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় প্রদীপের বিরুদ্ধে ওই ছাত্রীর পিতা বাদি হয়ে রোববার একটি মামলা করেন। রাতে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা তাকে থানায় হস্তান্তর করেন। সোমবার সকালে তাকে পুলিশ আদালতে চালান দেয়।

মসজিদের পেছনে মিললো ৬টি ককটেল
যশোর অফিস
যশোরের বাঘারপাড়ায় মসজিদের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এতে মসজিদের মুসল্লি ও মোড়ের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কসহ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার দর্গাহপুর ছব্বারের মোড়ে পাঞ্জেগানা মসজিদের পেছন থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।
মসজিদ পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত সবদুল শেখ জানান, সকালে মসজিদের পিছনে বাগান পরিস্কার করতে গিয়ে ককটেল সদৃশ বস্তু দেখতে পান তিনি। এ সময় এগুলো মসজিদের পাশের রড-সিমেন্ট ব্যবসায়ী আলমগীর হোসেনকে দেখান। আলমগীর তাৎক্ষণিক মুঠোফোনে রায়পুর ফাঁড়ি পুলিশকে জানান। খবর পেয়ে রায়পুর ফাঁড়ি ও থানা পুলিশ গিয়ে ককটেলগুলো উদ্ধার করে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন জানান, পরিত্যক্ত অবস্থায় লাল ও কালো টেপ মোড়ানো ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। এর উৎস খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।

তিনি আরও জানান, পানিতে রেখে প্রাথমিকভাবে ককটেলগুলো নিস্ক্রিয় করা হয়েছে। ওই এলাকায় কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ যেন তৈরি না হয় সেজন্য পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।

মোংলার বঙ্গবন্ধু ক্যানেলে লাইটার জাহাজের ধাক্কায় নৌকার মাঝি নিহত
মোংলা প্রতিনিধি
ভারত-বাংলাদেশ নৌ প্রটোকল ভুক্ত মোংলা বঙ্গবন্ধু ক্যানেলে পণ্যবাহী লাইটারের ধাক্কায় ফারুক হোসেন খলিফা (৬০) নামের এক নৌকা মাঝির মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মে) সকালে নৌ চ্যানেলে এই দূর্ঘটনাটি ঘটে। এ সময়ে স্থানীয়রা দ্রুত ট্রলারযোগে এমভি কাজী সোনিয়া-১ নামের পন্যবাহী লাইটারটিকে আটক করে।

পুলিশ ও স্থানীয় মল্লিকের বেড় ইউপি সদস্য জাহিদ হোসেন জানান, সকালে মংলা থেকে পণ্য বোঝাই করে ‘কাজী সোনিয়া-১’ কার্গোটি ঘষিয়াখালী নৌ চ্যানেল দিয়ে ঢাকায় যাচ্ছিলো। মোড়েলগঞ্জের ঘষিয়াখালী এলাকায় নদীতে একটি পল্টুনের সাথে ধাক্কা লাইটারটির। এ সময়ে ওই পল্টুনের বসে ফারুক হোসেন নামক ওই নৌকার মাঝি সকালের খাবার খাচ্ছিলো। সংগে সংগে সে আহত হয়ে পানির মধ্যে পড়ে যায়। এসময় স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে পানির মধ্য থেকে মাঝিকে মৃত অবস্থায় উদ্ধার করে ।

নিহত ফারুক স্থানীয় মোড়েলগঞ্জের ঘষিয়াখালী গ্রামের আলকাস খলিফার ছেলে। সে ওই নদীতে নৌকা দিয়ে দির্ঘ্যদিন ধরে খেয়া পারাপারের কাজ করতো। খবর পেয়ে বাগেরহাট থেকে নৌ-পুলিশের একটি টীম ঘটস্থলে পৌঁছায়। লাইটারটি বর্তমানে নৌ পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। তবে এর আগেই স্থানীয়রা ঘটনাস্থলে কার্গোটি আটকে রেখেছে বলে ওই ইউপি সদস্য জানান।

মোবাইলে গেম খেলার সময় দেয়াল চাপায় তরুণের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার পৌর এলাকায় দেয়াল চাপায় এক তরুণের মৃত্যু ও তিন জন আহত হয়েছে। সোমবার (২৩ মে) বিকালে পৌর এলাকার পলাশপোলে এ ঘটনা ঘটে। মারা যাওয়া তরুণের নাম ইয়াছিন আলী সরদার (২০)। তিনি স্থানীয় ইমান আলী সর্দারের ছেলে। আহতরা হলেন- বেল্টু, বাবলু ও রাজা।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিত কুমার জানান, সাতক্ষীরা পৌর এলাকার পলাশপোল গ্রামে একটি দেয়ালের পাশে বিকালে মোবাইলে গেম খেলার সময় এক তরুণ মারা যান ও তিন জন আহত হন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
সাতক্ষীরা সদর হাসপাতালের ডিউটি কর্মকর্তা ডা. আসাদুজ্জামান নুর বলেন, সোমবার বিকালে দেয়াল চাপা পড়ার হিস্টোরি নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চার জনকে নিয়ে আসে। এর মধ্যে একজন মৃত ছিল। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।

মিছিল থেকে মাগুরা জেলা ছাত্রদল সভাপতি-সম্পাদক আটক
মাগুরা প্রতিনিধি
মাগুরা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আবু তাহের সবুজসহ ৯ নেতাকর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ। সোমবার (২৩ মে) দুপুরে শহরের ভায়না এলাকা থেকে তাদের আটক করা হয়।

দলীয় কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, ছাত্রদলের কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মামলা ও দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির প্রতিবাদে মাগুরা জেলা ছাত্রদলের নেতাকর্মীরা শহরের ভায়না এলাকা থেকে একটি মিছিল বের করেন। পুলিশ সেখান থেকে ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আবু তাহের সবুজসহ ৯ জন নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।

সদর থানার ওসি নাসির উদ্দিন জানান, মিছিলের প্রস্তুতিকালে পুলিশ শহরের ভায়না এলাকা থেকে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯ জনকে আটক করেছে। রহিম ও সবুজসহ আটক অনেকের নামে আগে থেকেই একাধিক মামলা রয়েছে।

শেখ আবু হোসেন বাবুর সুস্থ্যতা কামনা খুলনা জেলা বিএনপি’র
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু অসুস্থ্য হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি তিনি জ্বর, ডায়ারিয়াতে আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার তার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন জেলা বিএনপি’র আহ্বায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম-আহবায়কবৃন্দসহ আহবায়ক কমিটির সকল সদস্যবৃন্দ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন ও ভিশন বাস্তবায়ন করতে হবে : বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
সোমবার বাদ-মাগরিব দলিয় কার্যালয়ে মহিলা শ্রমিক লীগ, খুলনা মহানগর শাখার উদ্যেগে এক কার্যকরী-সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.ডি.এ বাবুল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাসরিন আখতার ও পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুমা আক্তার রানী।
সভায় প্রধান অতিথী বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সারাদেশে ভোটার তালিকার কাজ হালনাগাদ শুরু করেছে। তারই ধারাবাহিকতায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, সে স্বপ্ন বাস্তবায়নের জন্য তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল পর্যায়ের শ্রমিক কর্মচারীদের ঐক্যবদ্ধ থেকে মিশন ও ভিশন বাস্তবায়ন করতে হবে।
উক্ত সভায় বক্তব্য রাখেন, মোসা: জাহানারা বেগম, মোসা: আকলিমা বেগম, মোসা: উম্মে কুলসুম ফাল্গুনী, মোসা: রাশিদা বেগম, মোসা: ঝুমুর বেগম, সীমা রায়, মোসা: হাসিনা খাতুন, জেসমিন বেগম, খুর্শিদা বেগম, লাবনী আক্তার, পারভীন আক্তার, সাথি রানী বৈরাগী, সুমা আক্তার, জেসমিন আক্তার, নাছরিন বেগম, দপ্তর সম্পাদক পূরবী বসু, শিরিন আক্তার, পারভীন আক্তার, কনা বেগম, বকুলী বেগম, মোমেনা, ফারজানা, সাবিনা, নাসিমা, জাহানারা প্রমুখ নেতৃবৃন্দ।

৪১ ইউপি চেয়ারম্যানদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
খবর বিজ্ঞপ্তি
খুলনায় গ্রাম আদালতের কার্যক্রম বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যানদের নিয়ে সোমবার দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ ইউসুপ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার। স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার নূরী তাসমিন ঊর্মির সঞ্চালনায় ৪১জন ইউপি চেয়ারম্যান এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে।
সকাল সাড়ে ৯টায় পরিচয় পর্বের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার শুরু হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্দেশ্য প্রকল্প পরিচিতির পর বড়দলে আলোচনার মাধ্যমে গ্রাম আদালত, গ্রাম আদালত ও সালিসির মধ্যকার পার্তক্য, গ্রাম আদালতের ভিত্তি বা শক্তি, ফৌজদারী ও দেওয়ানী মামলার পার্থক্যসহ গ্রাম আদালতের উদ্দেশ্য ও সুবিধা নিয়ে আলোচনা-পর্যালোচনা অনুষ্ঠিত হয়।