Home আঞ্চলিক কালিয়ায় মাছের ঘেরে গাঁজার চাষ দুই গাজা চাষী পুলিশের হাতে আটক

কালিয়ায় মাছের ঘেরে গাঁজার চাষ দুই গাজা চাষী পুলিশের হাতে আটক

182

 

মোঃ তাহের, নড়াইল প্রতিনিধি।।
নড়াইল কালিয়া থানাধীন চাচুড়ী বিলের মধ্যে একটি মাছের ঘেরের পাড়ে গাঁজা চাষের অপরাধে দুই জনকে আটক করেছে কালিয়া থানা পুলিশ। আটক দুজন যশোর সদর উপজেলার রামকৃষ্ণ আশ্রম রোডের সৌরভ হোসেনের ছেলে ইয়াসিন হোসেন (২৭) এবং যশোর চৌগাছা উপজেলার ধুলিয়ানা গ্রামের শরীফুল ইসলামের ছেলে শাকিল হোসেন (১৯)।
কালিয়া উপজেলার চাচুড়ী বিলের পার্শ্ববর্তী আটলিয়া গ্রামের মাহিম শেখ ও আলম শেখের মাছের ঘেরে ইয়াসিন ও শাকিল কর্মচারী হিসেবে কাজ করতো সে সুযোগে তারা সেখানে গাঁজার চাষ করে আসছিলেন। এমন খবর পেয়ে কালিয়া থানার এস আই মোঃ মারুফ হাসান, এ এস আই তুহিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ২৩ মে দুপুর অনুমান ১ টার দিকে সেখানে অভিযান চালায় এবং গাঁজা গাছসহ দুইজন কে আটক করেন। এস আই মারুফ হাসান জানায় মাছের ঘেরে গাঁজা চাষের অপরাধে তাদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।