খুলনা বিএনপি নেতৃবৃন্দের সাথে আইনজীবীদের মতবিনিময়
।। খবর বিজ্ঞপ্তি।।
আসন্ন বার কাউন্সিল নির্বাচন-২০২২ উপলক্ষে খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
রবিবার (২২ মে) বিকাল ৪টায় খুলনা জেলা আইনজীবী মিলনায়তনে এ্যাড. গাজী আব্দুল বারী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, প্রধান বক্তা ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, বিশেষ অতিথি ছিলেন মহানগর খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক আমির এজাজ খান, নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। এড. এস আর ফারুক -এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এড. আ ফ ম মহসীন, এড. আনছার উদ্দিন, এড. নুরুল হাসান রুবা, এড. তছলিমা খাতুন ছন্দা, এড. কানিজ ফতেমা আমিন, এড. সত্য গোপাল ঘোষ, এড. শরিফুল জোয়াদ্দার খোকন, এড. মোল্লা মাসুম রশীদ, এড. লস্কর শাহ আলম, এড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, এড. মশিউর রহমান নান্নু, এড. মনিরুজ্জামান মুরাদ, এড. মাহফুজুর রহমান মফিজ, এড. মুজিবর রহমান, এড. এ কে এম শহিদুল আলম, এড. খালিদ হাসান জনি প্রমুখ। সভার শুরুতে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরন করে নেন আইনজীবী নেতৃবৃন্দ। উল্লেখ্য আগামী ২৫ মে সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সোনাডাঙ্গা থানার বিএনপির সাংগঠনিক টিমের মতবিনিময়
।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির অর্ন্তগত সোনাডাঙ্গা থানা বিএনপির সাংগঠনিক টিমের সভা রবিবার (২২ মে) কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও থানার সাংগঠনিক টিম প্রধান কাজী মাহমুদ আলীর সভাপতিত্বে এবং বদরুল আনাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু, একরামুল হক হেলাল, হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, সাজ্জাদ আহসান পরাগ, একরামুল কবির মিল্টন, শেখ জামাল উদ্দিন, তারিকুল ইসলাম তারেক, শেখ ফারুক হোসেন, মঈদুল হক টুকু, নুরুল ইসলাম নুরু প্রমূখ।
খালিশপুর থানা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
।। খবর বিজ্ঞপ্তি।।
মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪১তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে খালিশপুর থানা বিএনপির প্রস্তুতি সভা রবিবার (২২ মে) বিকাল ৪টায় স্থানীয় বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও থানার সাংগঠনিক টিম প্রধান কাজী মো. রাশেদ এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক চৌধুরি শফিকুল ইসলাম হোসেনে সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন স ম আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, জাহিদুল ইসলাম, শাহিনুল ইসলাম পাখি, বিপ্লবুর রহমান কুদ্দুস, আরিফ ইমতিয়াজ খান তুহিন, হাসান উল্লাহ বুলবুল, জহর মীর, এড. মোহামাদ আলী বাবু, হাবিবুর রহমান বিশ্বাস, আব্দুল লতিফ, আনিস উদ্দিন মাষ্টার, খোদা বক্স কোরাইশি কালু, লিটন খান, মশিউর রহমান খোকন, জাহিদুর রহমান রিপন, সাইফুল ইসলাম সান্টু, রফিকুল ইসলাম, সরোয়ার, মাহমুদ হাসান শান্ত, শামসুজ্জোহা ডিয়ার, সালাম হাওলাদার, আনজিরা খাতুন, সাহানা সরোয়ার, নিঘাত সীমা, রবিউল ইসলাম রুবেল, ইউসুফ মোল্লা, ডা. শ্যামল, গোলাম মোস্তফা ভুট্টো, মাহবুব হোনে বাবুল, গাজী সালা উদ্দিন, মাহমুদ হাসান, আরিফুর রহমান শিমুল, মজিবর রহমান, সাইফুর রহমান, জাহিদুর রহমান বাচ্চু, ফারুক, সালমান মেহেদী প্রমূখ। সভার আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে কর্মসুচি গ্রহন করা হয়েছে।
এলপি গ্যাসের মুল্যে বৃদ্ধিতে বৃহত্তর আমরা খুলনাবাসীর প্রতিবাদ সভা
খবর বিজ্ঞপ্তি
এলপি গ্যাসের মুল্যে বৃদ্ধির প্রতিবাদে বৃহত্তর আমরা খুলনাবাসীর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মে রবিবার বিকেল ৫টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সহ-সভাপতি ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তরা বলেন, করোনাকালীন মানুষ কর্মহীন, চাকরিচ্যুত হওয়ায় এবং চাল, ডাল, ভোজ্যতেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্যে বৃদ্ধিতে মানুষ যখন দিশেহারা তখন বিভিন্ন অজুহাত দেখিয়ে আর্থিক মুনাফাখোর অসাধু ব্যবসায়ীরা রান্নার একমাত্র অবলম্বন এলপি গ্যাসের মুল্যে বৃদ্ধি করে চলেছে। এ অবস্থার চরম হতাশা, ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে গ্যাসের মুল্যে কমানোর আহবান জানান বক্তরা।
সভায় উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি কাউন্সিলর মাজেদা খাতুন, ডা. আব্দুস সালাম ও শেখ হেদায়েত হোসেন হেদু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক এম এ জলিল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম ভুট্রো, মো. শহিদুল ইসলাম, শরীফ ক্বারী মিজানুর রহমান, একেএম তানভীর হোসেন, আবু বক্কর, আজমল হোসেন, মো. রকিব আহমেদ প্রমুখ।
দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই-সালাম মূর্শেদী এমপি
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব, ক্রীড়াবান্ধব ও কৃষিবান্ধব সরকার, এ কারণেই তিনি সকল সেক্টরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল শ্রেণি-পেশার মানুষ আওয়ামী লীগকে পূর্ণ সমর্থন দিয়েই আবারও শেখ হাসিনা সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়।
তিনি আরও বলেন, একটা সুশিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের কোনো বিকল্প নেই। শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। এজন্য সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। রবিবার দুপুরে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অংশীজনের সাথে মতবিনিময় সভা ও রূপসা উপজেলাধীন বাগমারা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্লেইং এক্সোসরিজ, বঙ্গবন্ধু ও শেখ রাসেল শিশু কর্ণার উদ্বোধন, বিভিন্ন বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত, স্লিপ, রুটিন, মেইনটেইন্যান্স, প্রাক-প্রাথমিক কার্যক্রমের চেক বিতরণ ও রাউটার প্রদান, বিকেলে দিঘলিয়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্ণামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্ণামেন্ট উদ্বোধন ও দিঘলিয়া উপজেলার সেনহাটি ও চন্দনীমহল সাংগঠনিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দিঘলিয়া উপজেলার সেনহাটি ও চন্দনীমহল সাংগঠনিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামাল।
বিভিন্ন অনুষ্ঠানে রূপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন বাদশা, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, খুলনা জেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ. ম আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, জামিল খান, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আব্দুর রব, রূপসা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ (মনা), জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মোঃ মোাতালেব হোসেন, খুলনা জেলা দপ্তর সম্পাদক রিয়াজ কচি, নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল গফুর খান, এমপির প্রধান সমন্বায়ক ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, ফারহানা হালিম, শেখ মনিরুল ইসলাম, ইয়াজুল ইসলাম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক প্রভাষক মোঃ অহিদুজ্জামান, যুবলীগ নেতা মাসুদ রানা, তারেক আজিজ ও শাওন, যুবলীগ নেতা হাবিবুর রহমান তারেক, সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, সামসুন নাহার, দিঘলিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোল্যা নাহিদুর রহমান ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত ছাড়াও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেইউজের সভাপতি ফারুক আহমেদ এর শ্বশুরের মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সভাপতি, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সিনিয়র রিপোর্টার ফারুক আহমেদ এর শ্বশুর আবুল কাশেম (৮২) রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম ও আলমগীর হান্নান, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার সাংস্কৃতিক সম্পাদক এস এম মনিরুজ্জামান, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন ও শেখ জাহিদুল ইসলাম।
খুলনা সোসাইটির দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন
খবর বিজ্ঞপ্তি
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন খুলনা সোসাইটির দ্বিতীয় বর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে। গতকাল রাতে নগরীর একটি অভিজাত হোটেলে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে কেক কাটা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক।
সংগঠনের মহাসচিব এস এম শফিকুল আলম বিপ্লব এর পরিচালনায় উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব মোল্লা শওকত হোসেন বাবুল, নগর স্বেচ্ছাসেবক লীগ ও নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো: মাহাবুব আলম, রোটারি ক্লাব অব রূপসী খুলনার প্রতিষ্ঠাতা সভাপতি এজাজ আহমেদ সুমন, অধ্যক্ষ এ্যাড. মির্জা নুরুজ্জামান, সিনিয়র সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু। এসময় আরও উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন ছাত্রনেতা কাজী আইনুল মুন, শাহীন আলম, প্রভাষক শেখ রায়হান, নয়ন পাল, ইয়াফেজ ইস্তেহাদ দ্বীপ, মো: তারেক হাসান, নাজমুল জোয়াদ্দার, রুবেল ইসলাম, আপু রায়হান আকাশ প্রমুখ।
এছাড়া শুভেচ্ছা জানিয়েছেন আ’লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ডা: চয়ন বিশ্বাস, খুলনা চেম্বার অব কমার্স এর সাবেক পরিচালক ও নগর বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হাসান দুলু, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য সাবেক ভিপি কাজী সাকিনুর সেতু, হৃদরোগ বিশেষজ্ঞ ডা: বিষ্ণুপদ পদ সাহা, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য এ্যাড. লাবনী আমিন, হ্যাভেন গ্রুপ অব কোম্পানীর এমডি পিডিআরআর তারেক মাহামুদ, এয়ার ইঞ্জিনিয়ার মলয় কান্তি বালা।
৩১নং ওয়ার্ডে অনাকাংখিত ঘটনায় আ’লীগের তদন্ত কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
৩১নং ওয়ার্ডে অনাকাংখিত ঘটনার জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হয়। সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামকে আহবায়ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকদ্বয় যথাক্রমে অধ্যক্ষ শহিদুল হক মিন্টু ও জামাল উদ্দিন বাচ্চু, মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ এবং সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামকে সদস্য করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ০৭ (সাত) কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন মহানগর আওয়ামী লীগে জমা দেয়ার জন্য বলা হয়েছে।
আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্সের উন্নয়ন সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্স পিএলসি ফুলতলা জোনাল অফিসের উদ্যোগে রোববার বেলা ১১টায় মেহেদী মিরাজ কম্পিউটার ট্রেনিং সেন্টারে এক উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। জোন ইনচার্জ শেখ আকবার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবু ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন খুলনা ডিবিশন ইনচার্জ মোঃ মহিউল ইসলাম, খুলনা সার্ভিস সেন্টার ইনচার্জ আলমগীর হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মিজানুর রহমান সরদার, ওয়াহিদুজ্জামান নোমানী, হেলেনা খাতুন, রেহেনা খাতুন প্রমুখ।
৫ শতাধিক মৎসজীবি পরিবারের মাথায় হাত
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বারোবাজার ইউনিয়নের মাাঝদিয়া বাওড়ের অদৃশ্য কারনে মরে ভেসে উঠেছে। তবে কিভাবে এতো মাছ মারা গেল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে- বিভিন্ন মহলে কথা বলে মিশ্র বক্তব্য পাওয়া গেছে। কেউ বলছেন বিষক্রিয়ায়, কেউ বলছেন প্রচন্ড গরমে. কেউ বাওড়ের পানি উত্তাল হওয়ায় পানির প্রবল বাড়িতে মাছগুলো মারা যেতে পারে। তবে মৎস কর্মকর্তারা বলছেন, বলছেন অন্য কথা। তারা বলছেন অক্সিজেন সংকটে মাছগুলো মারা গেছে। তবে পানি পরিক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। ফলে মাছ মারা যাওয়ার সঠিক কারন অদৃশ্যই থেকে গেছে। আর স্থানীয়রা বলছেন, কারন জানেন না। শনিবার ও রোববার এ দুই দিনে বাওড়ের ছোট বড় সব ধরনের মাছ মরে ভেসে উঠতে দেখেছেন। যা আগে কখনও দেখেননি।
মৎস অফিসসূত্রে জানাগেছে, ঝিনাইদহ কালীগঞ্জের সাড়ে ৪’শ একর জমির উপর এ বাওড়। এখানে কমপক্ষে ৫ শতাধিক মৎসজীবির কর্মসংস্থান হয়েছে। মৎসজীবিরা সংগঠিত হয়ে এই বাওড়ে মাছ চাষের মাধ্যমে সারাবছর সংসার চালায়। হঠাৎ এ মাছ মারা যাওয়ায় তারা আজ পথে বসেছে। ভেসে উঠা মাছগুলোর ওজন প্রায় ৩ হাজার কেজি হবে বলে মৎসজীবি ও স্থানীয়রা বলছেন।
সংবাদ পেয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, বারোবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় মৎসজীবি আব্দুস সবুর জানান, শনিবার সকাল ৬ টার দিকে এ এলাকায় প্রবল গতিতে ঝড় বয়ে যায়। ঝড় শেষে বাওড়ের কিনারে গিয়ে দেখি বাওড়ের মাছ মরে ভেসে উঠছে। তখন মারা যাওয়া মাছের পরিমান কম থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। তখন এলাকার মানুষ মাছ ধরতে শুরু করে। কিন্ত রবিবার সকালে বাওড়ের অসংখ্য ছোট বড় বিভিন্ন জাতের মাছ মরে ভেসে উঠতে থাকে। স্থানীয়রা জানান, আবহাওয়ার বিভিন্ন বৈরি পরিবেশ গেছে। কিন্ত কখনও বাওড়ের মাছ এভাবে মারা যেতে কেউ কোন দিন দেখিনি। তারা জানান, বিষয়টি সবার কাছে রহস্যজনক।
স্থানীয়, বারোবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, যেভাবে মাছ মরেছে তা বর্ণনা করার মত না। বাওড়ে মরে যাওয়ার মাছের ওজন আনুমানিক কমপক্ষে ৩ হাজার কেজিরও বেশি হবে। এসব মাছের মধ্যে ৫ থেকে ৭ কেজি ওজনের বড় মাছও রয়েছে। তিনি জানান, এ বাওড়ের উপর কমপক্ষে ৫ শতাধিক পরিবারের কর্মসংস্থান রয়েছে। আমরা বিভিন্নভাবে তদন্ত করছি মাছ মরার পিছনে কোন মহলের ষড়যন্ত্র আছে কিনা। তবে প্রাথমিকভাবে সবার সাথে কথা বলে যেটা জানা গেছে, শনিবার ভোরে প্রবল বেগের ঘুর্নিঝড়ের ফলে বাওড়ের পানি উত্তাল হয়ে ফেপে উরের দিকে উঠে যায়। ফলে মাছগুলো কাদার মধ্যে প্রবেশ করে স্ট্রোক করে মারা যেতে পারে।
আবার উত্তাল পানির বাড়িতেও মারা যেতে পারে।
কালীগঞ্জ উপজেলা সিনিয়ার মৎস কর্মকর্তা হাসান সাজ্জাদ জানান, খবর পাওয়ার সাথে সাথে বাওড় পরিদর্শন করি। অক্সিজেন সংকটের কারনে এ মাছগুলো মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে পানি পরীক্ষার পর আরো নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জাানান। তিনি আরো জানান, শনিবার সকালে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এরপরই মুলত মাছগুলো মরে যেতে থাকে। যে কারনে ধারনা করা হচ্ছে অক্সিজেন সংকটের কারনে এমন হতে পারে।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার জানান, সংবাদ পেয়ে আমি বাওড়ে গিয়েছিলাম। যেভাবে মাছ মরেছে তা বর্ণনা করার মত না। আমি মৎসজীবিদের সাথে কথা বলেছি। প্রশাসন মৎস্য অফিসারের সাথেও কথা বলেছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।
ডুমুরিয়ায় ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ’২২ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশীদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নবাগত নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা দিলীপ কুমার রায়, আওয়ামী লীগ নেতা শাহানওয়াজ হোসেন জোয়ার্দার, খাদ্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম,সহ ভূমি অফিসের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
খাদ্য সচিব পদে পদোন্নতি পাওয়ায় খুলনা বিভাগীয় কমিশনারকে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি, সম্প্রতি খাদ্য সচিব পদে পদোন্নতি পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ। রবিবার দুপুরে খুলনা সার্কিট হাউজে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত খাদ্য সচিব মোঃ ইসমাইল হোসেন এনডিসি’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক ও খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মোঃ মনিরুজ্জামান তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান ও এস এম জাহিদ হোসেন, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সিনিয়র সহ-সভাপতি এস এম সাহিদ হোসেন, সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ ও মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, শেখ তৌহিদুল ইসলাম তুহিন ও সুনীল কুমার দাস, নির্বাহী সদস্য শেখ মাহমুদ হাসান সোহেল, সাংবাদিক হুমায়ুন কবীর, রকিব উদ্দিন পান্নু, কেইউজের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, সাংবাদিক এনামুল হক, আমিরুল ইসলাম, কৌশিক দে, শেখ আল এহসান, নূর ইসলাম রকিসহ অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ।
বটিয়াঘাটার সুরখালীতে বন্ধ স্লুইচ গেটের বাঁধ কেটে লবন পানি উঠানোর অভিযোগ
বটিয়াঘাটা প্রতিনিধি:
বটিয়াঘাটার বন্ধ স্লুইচ গেটের সামনের বেঁড়ী বাঁধ কেটে লবন পানি উঠানোর অপচেষ্টার অভিযোগ উঠেছে। পরবর্তীতে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি জানতে পেরে এক ঘন্টার মধ্যে ঐ বাঁধ কাটার অপচেষ্ঠায় ক্ষতিগ্রস্থ স্লুইচ গেটের মুখে পুনরায় বাঁধ দিয়ে লবণ পানি আটকানোর ব্যবস্থা কেরেন। ঘটনাটি ঘটেছে গত ২১ মে শনিবার বেলা ১১টায় স্থানীয় সুরখালী ইউনিয়নে। জানা গেছে, উপজেলার সুরখালী ইউনিয়নের কৃষকদের ভাগ্য উন্নয়নে লক্ষ্যে গত ২৮ নভেম্বর সুরখালী স্লুইচ গেটটির বাইরে একটি বাঁধ দিয়ে স্থানীয় কৃষকেরা বিরি ধান, তরমুজ, তিল, ডাল সবজি সহ বিভিন্ন ধরনের বরি ফসল উৎপাদন করে আসছে। কৃষকের কষ্টার্জিত ফসল ঘরে তোলার পূর্বেই স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র আকষ্মিকভাবে উক্ত স্লুইচ গেটের সামনের বেঁড়ী বাঁধ কেটে লবন পানি জমিতে উঠানোর অপচেষ্ঠায় লিপ্ত হয়। বর্তমানে নদীর লবন পানি জমিতে উঠালে কৃষকদের উৎপাদিত ফসল নষ্ট হয়ে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষকদের অভিযোগের ভিত্তিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটুর নেতৃত্বে সৃজন কর্মসূচির শ্রমিক দিয়ে বাঁধটি পূনরায় বাঁধ নির্মাণ করে লবন পানি উঠানোর অপচেষ্ঠাকারিদের পরিকল্পনা নষ্ঠ কর কৃষকদের মুখে হাসি ফুটিয়ে তোলে। কৃষকেরা এহেন কার্যে জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান শেখ, ইউপি সদস্য মোঃ কালাম হাওলাদার, মোঃ মোশারফ মালী,মিন্টু মালী,ইসাক চৌকিদার, সোহাগ গাজী প্রমূখ ।
বটিয়াঘাটায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে আবারও গণধর্ষন, আশংকা জনক অবস্থায় গৃহবধু খুমেক ওসিসিতে ভর্তি
বটিয়াঘাটা প্রতিনিধি:
বটিয়াঘাটা উপজেলার দারোগার ভিটা নামক এলাকায় এক গৃহবধূ (৩৭) গনধর্ষনের শিকার হয়েছেন। গত শনিবার দুপুরে তাকে খুমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার(ওসিসি) তে ভর্তি করা হয়েছে। ৪/৫ জন মুখোশধারী দুর্বৃত্ত গভীর রাতে ঘরের দরজা ভেঙ্গে তাকে গনধর্ষন করেছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত অপরাধীদের মধ্যে কেউ আটক কিংবা মামলা হয়নি। গত সপ্তাহে উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে দুই খালাতো বোন গনধর্ষনের শিকার হন। ভুক্তভোগীর পারিবারিক সূত্রে প্রকাশ, শুক্রবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে ওই গৃহবধূ শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘরের দরজা ভেঙ্গে মুখোশধারী ৪/৫ জন দুর্বৃত্ত ভেতরে প্রবেশ করে। দূর্বৃত্তরা তখন দেশীয় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে পালাক্রমে ধর্ষণ করে বলে তাদের অভিযোগ। ধর্ষিতার স্বামী তখন প্রথম স্ত্রীর বাড়িতে থাকায় তিনি একা ছিলেন। পরদিন শনিবার সকালে পাশের স্বজনরা এসে বিবস্ত্র ও অচেতন অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে। খবর পেয়ে স্বামী বাসায় এসে তাকে নিয়ে খুমেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে। পরে তাকে ওসিসিতে রেফার্ড করে। বর্তমানে গৃহবধূর অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। চিকিৎসা পরবর্তী আইনী সহায়তার জন্য থানায় যাওয়া হবে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ জালাল জানান, ঘটনা জানতে পেরেছি, তদন্ত অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত ১৫ মে গভীর রাতে উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ফুলবাড়ি এলাকায় ঘরে ঢুকে হাত-পা বেঁধে খালাতো দুই বোনকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় পরদিন গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে র্যাব-৬ প্রধান দুইজন ও থানা পুলিশ একজন আসামিকে আটক করে।
বটিয়াঘাটায় গুপ্তমারী দাউনিয়াফাঁদ এলাকার স্ত্রী অপহরণের অভিযোগ উঠেছে
বটিয়াঘাটা প্রতিনিধি:
বটিয়াঘাটায় ইউরো কোম্পানির কর্মচারী দুই সন্তানের জনক রাজিব মিস্ত্রী(৩৬) বিরুদ্ধে অপহরণ ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। এব্যাপারে ভূক্তভোগী জলমা ইউনিয়নের দাউনিয়াফাঁদ এলাকার জয়দেব মন্ডল বাদি অপহৃত স্ত্রী মনিষা গাইনকে উদ্ধার করতে বটিয়াঘাটা থানা ও খুলনা কেএমপির লবনচরা থানায় পৃথক পৃথক অভিযোগ এবং বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ খুলনা ১৭/২০২২ নং মামলা দায়ের করেন এবং গ্রেফতারী ওয়ারেন্ট হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য আসামি রাজিবের বিরুদ্ধে ইতিপূর্বে ইউরো কোম্পানির শেল্টারে থেকে একাধিক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগ রয়েছে। বর্তমানে আসামি রাজিব ভূক্তভোগী জয়দেব মন্ডলের স্ত্রী মনিষা ৩ বছরের শিশু কন্যা ইতু মন্ডলসহ পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি ধামকি ও জীবনে শেষ করে দিতে চাইছে। যে কারনে জয়দেব মন্ডলের পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। জানা গেছে, আসামি রাজিব দীর্ঘদিন ধরে বাদি জয়দেব মন্ডলের স্ত্রী মনিষা গাইনকে বিভিন্ন সময়ে উত্তপ্ত করে আসছিল। এব্যাপারে ভূক্তভোগী জয়দেব মন্ডলের স্ত্রী মনিষা গাইন গত ১১ মে খুলনা নোটারি পাবলিকের কার্যালয়ে আসামি রাজিবের বিরুদ্ধে ঘোষনা মূলক এ্যাফিডেভিট করে। আরো জানা যায়, আসামি রাজিবকে বটিয়াঘাটা থানাপুলিশ আটক করলেও পরবর্তীতে ইউরো কোম্পানির মোঃ বাপ্পী নামের অন্য এক কর্মচারী তাকে থানা থেকে দেনদরবার করে ছাড়িয়ে নিয়ে যায়। পরবর্তীতে ছাড়া পেয়ে আবারও অস্ত্রের মুখে জিম্মি করে মনিষা গাইনকে তুলে নিয়ে আত্মগোপন চলে যায়। এব্যাপারে ভূক্তভোগী জয়দেব মন্ডল আসামি রাজিবকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
যশোরে পৃথক ঘটনায় দুই যুবক খুন
শহিদুল ইসলাম দইচ।।
যশোরে পৃথক ঘটনায় দুই যুবক খুন হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলার সুজলপুরে ইরিয়ান গাজী (২৫) নামে এক যুবককে নির্মম নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়া কৃষ্ণবাটি গ্রামে রাসেল নামে অপর এক যুবককে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশিরা হত্যা করেছে বলে অভিযোগ তার স্বজনদের।
ইরিয়ান গাজীর প্রতিবেশিরা জানান, গতকাল শনিবার দুপুরে ইরিয়ান গাজী ধানের ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় সাকিব নামে এক যুবকের মোটরসাইকেলের সাথে ইরিয়ানের ভ্যানের ধাক্কা লাগে। এত সাকিব ক্ষিপ্ত হয়ে ইরিয়ানকে মারপিট করে। এরপর ইরিয়ান বাড়ি থেকে চাকু নিয়ে গিয়ে সাকিবকে মারপিট করে। এ ঘটনার পর ইরিয়ানকে মারতে সাকিব তার দলবল নিয়ে চড়াও হয়। ভয়ে ইরিয়ান তার ভাই নসুয়া গাজীকে নিয়ে পাশর্^বর্তী গ্রাম কৃষ্ণবাটিতে বোনের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সাকিব ও তার লোকজন অস্ত্র নিয়ে ওই বাড়িতে গিয়ে ইরিয়ান বেধড়ক মারপিট ও বিদ্যুৎ শক দিয়ে আহত করে। এরপর তাকে ধরে বাড়ির বাইরে নিয়ে চাকু দিয়ে খুচিয়ে খুচিয়ে আহত করে ফেলে রাখে । ইরিয়ানকে আনতে গেলে হামলাকারীরা তাকে দেয়নি। পরে পুলিশ খবর দিয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে রাত ১১টার দিকে ইরিয়ান মারা যায়।
এ ঘটনায় নিহতের স্বজনরা ন্যায় বিচার দাবি করলেও পুলিশ এ হত্যাকান্ডের ব্যাপারে কোন বক্তব্য দিতে রাজি হয়নি। এদিকে সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে রাসেল নামে অপর এক যুবককে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশিরা হত্যা করেছে বলে অভিযোগ তার স্বজনদের। আজ সকালে নিজ ঘর থেকে তার ঝুলন্ত পচা লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্বজনদের দাবি, বাড়ির জমি নিয়ে প্রতিবেশিদের সাথে তাদের বিরোধ চলছিল। প্রায় এ নিয়ে গোলাযোগ হতো এবং প্রতিবেশিরা তাদের খুন জখমের ভয়ভীতি দেখাতো। রাসেলের মা সম্প্রতি তার মেয়ের বাড়িতে বেড়াতে যায়। গত তিনদন ধরে তার সাথে তার মা-বোনদের কোন যোগাযোগ নেই। আজ সকালে প্রতিবেশি একজন গন্ধ পেয়ে রাসেলের বোনকে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে রাসেলের লাশ উদ্ধার করে। নিহতের স্বজনদের অভিযোগ জমি নিয়ে বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন জানান, রাসেলকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তদন্ত করে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাবার বোঝা যাবে তাকে হত্যা করা হয়েছে কীনা। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে
আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেট সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেট সভা গতকাল রবিবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ অডিটরিয়মে অনুষ্ঠিত হয় । আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন । বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স ম রেজওয়ান আলী। ইউনিয়ন পরিষদের সচিব তুলসী দাস মন্ডল এর পরিচালনায় এ সময় বক্তৃতা করেন ইউপি সদস্য এস এম বক্তিয়ার পারভেজ, হাফেজ মোঃ গোলাম মোস্তফা, মোঃ বিল্লাল হোসেন, নবীরুল ইসলাম রাজা, আলহাজ¦ শেখ আল আমিন , সরদার গোলাম জিলানী মুন , মোঃ শাফি, মোঃ লিটন হোসেন, এস এম রাসেল, রাজিয়া বেগম, শাহনাজ পারভীন, পায়রা বেগম । ২০২২ /২৩ অর্থ বছরে বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫ কোটি ৬৪ লক্ষ ২৫,৪০০ টাকা।এর মধ্যে রাজস্ব আয় ২৭,৮৩,০০০টাকা, উন্নয়ন আয় ৫,৩৬,৪২,৪০০টাকা।রাজস্ব ব্যয় ৫,৫২,৩২,৬০০ টাকা রাজস্ব ব্যয় ২৪ লক্ষ ৯০ হাজার ২০০ টাকা। উন্নয়ন ব্যয় ৫,৫২,৪২,৪০০ টাকা।মোট ব্যয় ৫,৫২,৩২,৬০০ টাকা।উদ্বৃত্ত ১১,৯২,৮০০ টাকা।বাজেট সভায় স্থানিয় সাংবাদিক, সুধিসমাজ ও গণ্যমান্য ব্যক্তি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
পুর্ব মশিয়ালীতে বীর মুক্তিযোদ্ধা মাখনলাল মল্লিকের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়নের পুর্ব মশিয়ালী গ্রামের বাসিন্দা মৃত সুরেন সেনের পুত্র বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ সেন ( ৭৩) গতকাল রবিবার সকাল ১০ টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র এক কন্য সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল বিকাল ৪ টায় মশিয়ালী বুড়ো মায়ের গাছতলায় বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ সেন কে গার্ড অফ অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স,ম,রেজওয়ান আলী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজাদ, বীর মুক্তিযোদ্ধা মিনা আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার গাইন, বীর মুক্তিযোদ্ধা ওদুদ কাজী, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আশহাব উদ্দিন , সাংবাদিক মিহির রঞ্জন বিশ^াস, আনন্দ কুমার স্বর প্রমুখ। বিকাল ৫ টায় মশিয়ালী বুড়ো মায়ের গাছতলা মহাশ্মশানে মরদেহ অন্ত্যোষ্টিক্রিয়ার সম্পন্ন হয়।
আমরা বৃহত্তর খুলনাবাসী’র ত্রি-বার্ষিক নির্বাহী কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
বৃহত্তর খুলনার সার্বিক উন্নয়নে কাজ করার লক্ষ্যে ২১ মে ২০২২ শনিবার রাতে ডাক বাংলাস্থ এম সিকিউরিটিজ লি. এর অডিটোরিয়ামে এক সভার মধ্য দিয়ে ‘আমরা বৃহত্তর খুলনাবাসী’ নামে সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক এবং স্বেচ্ছাসেবী একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়। বিশিষ্ট সমাজ সেবক এবং ব্যবসায়ী মোহাম্মদ আরিফ এর সভাপতিত্বে এবং সমাজ সেবক রোটা. ওমর ফারুক কচির সঞ্চালনায় অনুষ্ঠিত নব-গঠিত এই সংগঠনের ৫৩ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী একটি নির্বাহী পরিষদ অনুমোদন দেয়া হয়।
উক্ত নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ যথাক্রমে সভাপতি-মোহাম্মদ আরিফ, সিনিয়র সহ-সভাপতি শেখ হেমায়েতুল ইসলাম, সহ-সভাপতি কবি সৈয়দ আলী হাকিম, এস এম কামরুল ইসলাম, শেখ ওমর ফারুক কচি, মুন্সী আহম্মদ হোসেন, মোঃ আতিয়ার রহমান, রাকিব ফরাজী, এস এম মিজানুর রহমান, কাওসারী জাহান মঞ্জু, মোঃ মাসুম বিল্লাহ ও শামসুন নাহার লিপি, সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, মোঃ আজাদুল হক আজাদ, ইঞ্জিনিয়ার শফিকুর রহমান ও শেখ আছাদুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মিঠু ও শওকত মোল্লা, কোষাধ্যক্ষ মোঃ ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মীর কাওসার মিজু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজুল কবির, দপ্তর সম্পাদক মুজাহিদ রহমান ফাইয়াদ, প্রচার সম্পাদক আমান কাজী, ধর্ম সম্পাদক আব্দুল্লাহ আল ছাইফ, শিক্ষা সম্পাদক শাকিল আহমেদ, প্রকাশনা সম্পাদক মাসুদুল হক, আইন সম্পাদক এ্যাড. মাসুদুর রহমান, স্বাস্থ্য সম্পাদক কাজী আব্দুল হাদী, সাংস্কৃতিক সম্পাদক হাবিব খান, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ইয়াসিন মোল্লা, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ রফিক, পরিবেশ সম্পাদক মোঃ সাকিব খান, সাহিত্য সম্পাদক মোঃ মনিরুজ্জামান লাভলু, ক্রীড়া সম্পাদক আরিব আল আহমেদ, তথ্য প্রযুক্তি সম্পাদক শেখ মাসুম, মহিলা সম্পাদিকা নাসরিন হক শ্রাবনী, আন্তজার্তিক বিষয়ক সম্পাদক আশিকুর রহমান মিরাজ, নির্বাহী সদস্য মোঃ সাইফুল ইসলাম মল্লিক, মোঃ হাসান মোল্লা, মোহাম্মদ আলী, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ রকি, মোঃ আকরাম হোসেন, আবুল কালাম আজাদ, ফারুক হাসান খান, এম এম হাসান, স ম হাফিজুল ইসলাম, এ্যাড. জেনারুল ইসলাম, মহিদুল হাসান সুমন, আ বা ম সাইফুল্লাহ (সাতক্ষীরা প্রতিনিধি), কবি ইব্রাহিম বাহারি ও রেজাউল হাসান।
কর্তৃপক্ষের অব্যবস্থাপনা// রামপালের ৫ কিমি সড়ক তিন বছরেও নির্মাণ সম্পন্ন হয়নি; জনভোগান্তি চরমে
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপাল এলজিইডির গাফিলতি ও উদাসীনতার কারণে জনগুরুত্বপূর্ণ ফায়ার সার্ভিস মোড় হতে বেলাইব্রীজ পর্যন্ত ৫.১০০ কিলোমিটার সড়কটির নির্মাণ কাজ গত ৩ বছরেও শেষ করতে পারেনি। এতে মোংলাগামী ও এর আশপাশের এলাকার বহু মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী ও রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দের আবেদন নিবেদনেও সমস্যার সমাধান হয়নি।
রামপাল উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, বেলাই ব্রীজ হতে রামপাল সদরের ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত ৫. ১০০ কি.মি. সড়কটি নির্মাণের জন্য বরাদ্দ প্রদান করা হয় ৪ কোটি ৫৬ লক্ষ ৭২ হাজার ১৮৪ টাকা। খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান এম,এ জলিল খান সড়কটি নির্মাণ করছিলেন। স্থানীয়ভাবে কাজটির দেখভাল করছিলেন জিয়াউর রহমান নামের এক প্রতিনিধি।
জানা গেছে, সড়কটি নির্মাণ শুরু হয় গত ইং ০৩-০৫-২০১৮ তারিখ। যা সম্পন্ন হওয়ার কথা ছিল গত ইং ০২-০৫-২০১৯ সালে। নির্ধারিত সময়ের মধ্যে ওই সড়কটি নির্মাণ সম্পন্ন না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান গত ইং ৩০-১১-২০২০ সাল পর্যন্ত সময় বৃদ্ধির আবেদন করেন।
এতেও তারা যথা সময়ে নির্মাণ সম্পন্ন করতে পারেননি। এরপর রামপাল উপজেলা এলজিইডির পক্ষ থেকে তাদের ৩ বার নোটিশ পাঠান হলেও তারা তাতে সাড়া দেননি বলে এলজিইডি কর্মকর্তা মো. গোলজার হোসেন দাবী করেন। ইতিমধ্যে ওই সড়কটির ৬৫ ভাগ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি মহিউদ্দিন শেখ এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, বার বার তাগিদ দেয়ার পরও জনগুরুত্বপূর্ণ ওই সড়কটি নির্মাণ সম্পন্ন হয়নি এটা দুঃখজনক। ওই সড়কটি নির্মাণ সম্পন্ন হলে রামপাল থেকে মোংলার দূরত্ব ১০ কিলোমিটার কমে যেত। এতে সড়কে চলাচলকারী হাজার হাজার মোংলা ইপিজেডগামী শ্রমিকসহ মোংলা বন্দর ব্যাবহারকারী ও ওই এলাকার হাজার হাজার মানুষের বিরাট উপকার হতো। তাদের যাতায়াতে পরিবহন ব্যয় ও সময়ের সাশ্রয় হতো। এত জনগুরুত্বপূর্ণ সড়কটির নির্মাণ কাজ গত ৩ বছরেও সম্পন্ন করা গেল না, এটা নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি আছে বলে মনে করেন ওই নেতা । অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের তদারককারী মো. জিয়াউর রহমানের ব্যবহৃত ০১৭১১-৯৫০৪৬৮ নম্বরে ফোনে কল করে ও ক্ষুদে বার্তা পাঠিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে রামপাল উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. গোলজার হোসেন এর কাছে জানতে চাইতে তিনি সাংবাদিকদের জানান, ওই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজে গাফিলতি করেছেন। আমরা নোটিশ করেও তাদের দিয়ে কাজ করাতে ব্যর্থ হয়েছি। তাদের কার্যাদেশ বাতিলের জন্য উর্ধতন কর্তৃপক্ষ বরাবর চিঠি পাঠিয়েছি। তাদের কার্যাদেশ বাতিল করা হবে। স্থানীয়রা ওই সড়কের নির্মাণে অনিয়ম ও নিম্ন মানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ করেন। এলাকাবাসী সড়কটি দ্রুত নির্মাণের দাবী জানিয়েছেন।
বাগেরহাটে সফল কৃষকদের মাঝে সমবায় সনদ বিতরণ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে সফল কৃষকদের মাঝে সমবায় সনদ বিতরণ করা হয়েছে। বিভিন্ন কৃষক সমিতির সদস্যদের পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সিআইজি কংগ্রেস শেষে কৃষকদের মাঝে এই সনদ বিতরণ করা হয়। রবিবার (২২ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্তরে কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাটের প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবিদ মো. মোতাহার হোসেন।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্টানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ফেরদৌস আনসারী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রেজাউল করিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরে জান্নাতসহ উপকরিভোগীরা উপস্থিত ছিলেন।
এদিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলোজি প্রোগ্রামের আওতায় কৃষিক্ষেত্রে সফলতা অর্জনকারী ১০০ জন কৃষককে সমবায় সনদ বিতরণ করা হয়।
বাগেরহাটে ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু, ঘটনা ভিন্নখাতে নেয়ার চেষ্টা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর আমড়াগাছিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের মারপিটে গুরুতর আহত হয়ে বড়ভাই জাহাঙ্গীর তালুকদার (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ঘটনার এক মাসের মাথায় গত ১৩ মে জাহাঙ্গীর তালুকদার মারা যাওয়ার পরে থানা পুলিশ একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে লাশের ময়না তদন্ত করেছে। এদিকে জাহাঙ্গীর তালুকদারকে হত্যা করা হয়েছে বলে আইনের সহায়তা চেয়ে নিহতের পরিবার রবিবার (২২ মে) সকালে সংবাদ সম্মেলন করেছে। পুলিশের সহায়তায় ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ তোলা হয়।
শরণখোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ উত্থাপন করে নিহতের ছেলে নাইমুর রহমান লিখিত বক্তব্যে বলেন, জমি নিয়ে চাচাদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। ঘটনার দিন গত ১১ এপ্রিল বেলা ১১টার দিকে চাচা আলমগীর তালুকদার (৪৮) আমাদের বাড়ির সীমানায় ঢুকে নারকেল গাছ থেকে জোরপূর্বক ডাব পাড়ার চেষ্টা করেন। এ সময় আমার পিতা জাহাঙ্গীর তালুকদার বাধা দিলে তাকে গাছের সঙ্গে বেধে মারপিট করে। আমার পিতাকে লোহার রড দিয়ে মুখে আঘাত করলে তার মুখ থেঁতলে যায়। রডের আঘাতে একটি দাঁত ভেঙে যায় এবং দুইটি দাঁত মারাত্মকভাবে জখম হয়। পিতার চিৎকার শুনে আমার মা তাসলিমা বেগম ছুটে গেলে তাকেও পরনের শাড়ি দিয়ে গাছের সঙ্গে বেধে বেধড়ক মারপিট করে। পরে প্রতিবেশীদের সহায়তায় পিতাকে উদ্ধার করে শরণখোলা হাসপাতলে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেলে রেফার করেন চিকিৎসকরা। এ ঘটনার এক মাস তিন দিন পর মারা যান তিনি। নাইমুর আরো বলেন, আমার পিতাকে তারা পিটিয়ে হত্যা করেছে। এই ঘটানার পেছনে থেকে কলকাঠি নাড়ছেন আমার আরেক চাচা শরণখোলা সরকারি কলেজের প্রভাষক জামাল হোসেন তালুকদার। তার পরিকল্পনায় আমার পিতাকে হত্যা করা হয়েছে। পরবর্তীতে তার ইন্ধনে হত্যাকারী আলমগীর তালুকদার ও তার ছেলে রোকন তালুকদার অব্যাহতভাবে আমাদের হুমকি দিয়ে যাচ্ছেন। তাদের হুমকিতে আমরা নিরাপত্তাহীন অবস্থায় আছি। থানা-পুলিশ মামলা নিচ্ছেনা ।
এ বিষয়ে জানতে চাইলে প্রভাষক জামাল হোসেন তালুকদার বলেন, এসব ঘটনা সম্পর্কে আমার কোনো প্রকার সম্পৃক্ততা নেই। তারা অহেতুক আমাকে জড়িয়ে আমার মান সম্মান নষ্ট করার চেষ্টা করছে।
শরণখোলা থানার ওসি ইকরাম হোসেন বলেন, পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠাই এবং ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাগেরহাটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে বর্ণ্যাঢ্য আয়োজনে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। “অনলাইন ভূমি সেবা প্রদান” প্রতিপাদ্য নিয়ে রবিবার(২২ মে) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বেলুন উড়িয়ে এই ভূমি সপ্তাহের উদ্বোধন করেন। এসময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহিনুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হাফিজ আল আসাদ, বাগেরেহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মুছাব্বেরুল ইসলামসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার ভূমি, কানুনগো, বিভিন্ন ইউনিয়নের তহশীলদারসহ ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি), তহশীলদার ও কানুনগোদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এবার ভূমি মন্ত্রণালয়ের মূল্যায়নে বাগেরহাট জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হয়েছেন মোরেলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আলী হাসান।
ভূমি সপ্তাহ উপলক্ষে ভূমি সংক্রান্ত সকল সেবা অনলাইনে প্রদানে নাগরিকদের উৎসাহিত করতে সপ্তাহজুড়ে প্রচার-প্রচারণা চালানো হবে। জেলা জুড়ে মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে। প্রতিটি ভূমি অফিসে অনলাইন সেবা প্রদানের জন্য আলাদা বুথ স্থাপনা করা হয়েছে। এখন থেকে ভূমি উন্নয়ন করসহ ভূমি সেবা সংক্রান্ত সব ধরণের ফী অনলাইনে জমা দেওয়া যাবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোঃ শাহিনুজ্জামান।
তিনি বলেন, ভূমি সংক্রান্ত সেবা সহজী করণের জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে ভূমি সেবার বিভিন্ন আবেদন অনলাইনে করা এবং ফী পরিশোধ করার ব্যবস্থা করেছে সরকার। সেবা সপ্তাহ উপলক্ষে সপ্তাহ জুড়ে ভূমি সংক্রান্ত কর্মকর্তা-কর্মচারীরা আরও বেশি আন্তরিকভাবে সেবা প্রদান করবেন নাগরিকদের। ভবিষ্যতেও ভূমি সেবা সহজী করণের জন্য সকল কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বাগেরহাটে দরিদ্রদের মাঝে ছাগল ও হাসঁ বিতরণ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে পুষ্টি উন্নয়নে উপকার ভোগী হতদরীদ্রদের কর্মসংস্থান সৃষ্ঠির লক্ষে ছাগল ও হাসঁ বিতরণ করা হয়েছে। রবিবার (২২ মে) সকালে জেলার কচুয়া উপজেলার বিলকুল প্রাথমিক বিদ্যালয় মাঠে পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্পের (ক্রেইন) পক্ষ থেকে এই ছাগল ও হাস বিতরণ করা হয়। এসব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান।
বাধাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনুর রশীদ, বেসরকারী উন্নয়ন সংস্থা জেজেএসএর নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেন, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের কনসোর্টিয়াম ম্যানেজার এমরানুল হক, ক্রেইন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোসাঃ মাহফুজা আক্তার মনিসহ আরও অনেকে।
এদিন পুষ্টি উন্নয়নেঅংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্পের (ক্রেইন) পক্ষ থেকে কচুয়া উপজেলার দরিদ্রদের ১০টি ছাগল ও ১০০ হাস বিতরণ করা হয়। পর্যায়েক্রমে ৪ হাজার ৬ শ ৫৮ জন উপকারভোগীদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় প্রকৌশলী নিহত
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে ট্রাকের চাপায় মশিউর রহমান (৪৫) নামের এক প্রকৌশলী নিহত হয়েছেন। রবিবার (২২ মে) সকালে মোটরসাইকেলযোগে বাগেরহাট শহরে যাওয়ার সময় মুনিগঞ্জ সেতু টোল প্লাজায় ট্রাকের ধাক্কায় গুরুত্বর আহত হন মশিউর। পরে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত মশিউর রহমান বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া এলাকার মৃত আঃ মজিদের ছেলে। বাগেরহাটে লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ-লজিক প্রকল্পের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানান, সকালে মুনিগঞ্জ থেকে বাগেরহাট শহরের দিকে যাচ্ছিলেন মশিউর। মুনিগঞ্জ ব্রিজের টোল প্লাজা এলাকায় আসলে পিছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক তার মোটরসাইকেলে চাপা দিয়ে পালিয়ে যায়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক চালককে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সাতক্ষীরায় সাংবাদিককে পিটিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
বেতনা নদী খননের তথ্য আনতে গিয়ে সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীসহ বহিরাগত সন্ত্রাসী কর্তৃক মানবজমিন পত্রিকার সাংবাদিক ইয়ারব হোসেনকে বেধড়ক পিটিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে রোববার দুপুর ১২ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত টানা দুই ঘন্টা ব্যাপী উক্ত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে পানি উন্নয়ন বোর্ড বিভাগে-১ এর সামনে তাকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এম. কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ¦ল, সাবেক যুগ্ন সাধারন সম্পাদ আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, রেজাউল ইসলাম, মশিউর রহমান ফিরোজ, বেলাল হোসাইন, তালা প্রেসক্লাব সভাপতি এস.এম নজরুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, জেলা গণফোরামের সভাপতি আলী নুর খান বাবুল, জাতীয় ছাত্র সমাজ জেলা শাখার সাবেক সভাপতি আকরাম হোসেন খান বাপ্পি প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাংবাদিক আকরামুল ইসলাম।
বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়েরের কাছে বেতনা নদী খননের তথ্য জানতে গেলে তার রুমের সামনে যান পূর্ব পরিকল্পিত ভাবে ওৎ পেতে থাকা সেখানকার কর্মকর্তা ও কর্মচারীসহ বহিরাগত সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়ে অঅহত করে। নদী খননের নামে সাতক্ষীরায় চলছে অনিয়ম ও দর্নীতি। চলছে কোটি কোটি টাকা লুটপাট। বক্তারা এ সময় আগামী সাতদিনের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ প্রকৌশলী আবুল খায়েরকে অপসারণসহ জড়িতদের শাস্তির দাবি জানান। এছাড়া ৭২ ঘন্টা পর থেকে ঐক্যবদ্ধভাবে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানানো হয়।
এদিকে, আহত সাংবাদিক ইয়ারব হোসেন জানান, বেতনা নদী খনন কাজ চলমান রয়েছে। সেখানে ব্যাপক অনিয় দূর্নীতির অভিযোগ উঠায় আমি এই খনন বিষয়ে কিছু তথ্য নেওয়ার জন্য অফিসে আসি। প্রকৌশলী আবুল খায়েরের রুমের সামনে আসার ২-৩ মিনেটের মধ্যেই তিনি রুম থেকে বেরিয়ে সিকিউরিটিদের লাঠি নিয়ে আসার ইশারা দেন। মুহূর্তের মধ্যেই লাঠি নিয়ে আমার উপর হামলে পড়ে সিকিউরিটি গার্ডরা। এরপর উপ বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন, উপ-সহকারি কর্মকর্তা তন্ময় কুমার, সিকিউরিটি গার্ড প্রধান শহিদুল ইসলামসহ অফিসের ১০-১৫ জন এতে যোগ দেন। লাঠি দিয়ে মারপিট, চড়, কিল ঘুষি মারতে থাকেন। আমার মোবাইল ফোনটিও ছিনিয়ে নেন তারা। তিনি আরো জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পর জেলার দায়িত্বরত সাংবাদিকরা ছুটে আসেন সেখানে। এরপর কোন কিছু না জানিয়েই তিনি অফিস থেকে ছটকে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত হন সদর থানা পুলিশের একটি দল।
সাতক্ষীরা সদর থানা পুলিশের এস.আই মিনাজ বলেন, খবরটি পাওয়ার পর ঘটনাস্থলে এসেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনায় শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
তথ্য বিবরনী
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের আয়োজনে খুলনায় শিক্ষার গুণগত মানোন্নয়ন ও করোনা পরবর্তী চলমান শ্রেণি কার্যক্রমসহ সার্বিক বিষয়ে এক মতবিনিময় সভা রবিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
প্রধান অতিথির বক্তৃতায় মহাপরিচালক বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার মূল কারিগর হলো শিক্ষক। শিক্ষকের মাঝে মানবিকতা ও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা থাকবে। আগামীর নতুন কারিকুলাম ও ধারাবাহিক মুল্যায়ন পদ্ধতির সাথে শিক্ষকদের তাল মেলাতে হবে। করোনার কারণে দীর্ঘ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের মাঝে শিখন দূরত্ব তৈরি হয়েছে। তাদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা ও শিখন প্রক্রিয়ায় সক্রিয় করতে শিক্ষকদের অধিকতর মানবিক হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, শিক্ষকদের সকল সমস্যা দূর করার চেষ্টা অব্যাহত থাকবে। শিক্ষকরা ঐক্যবদ্ধ হলে অনেক সমস্যার সমাধান সহজ হয়ে যাবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মোঃ শাহেদুল খবির চৌধুরী, পরিচালক (প্রশিক্ষণ) ড. প্রবীর কুমার ভট্টাচার্য, পরিচালক (মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন) মোঃ আমির হোসেন ও পরিচালক (ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) প্রফেসর সিরাজুল ইসলাম খান। স্বাগত জানান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালক এসএম আব্দুল খালেক। অনুষ্ঠানে খুলনা বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ, সকল জেলা ও উপজেলা শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ডুমুরিয়ার সালতা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় সালতা নদীতে ভাসমান অব¯’ায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার তেলিখালী স্লূইচ গেট সংলগ্ন সালতা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। ¯’ানীয় গ্রামপুলিশ তুফান রায় জানান, লোকমুখে শুনে ঘটনা¯’লে গিয়ে দেখি অজ্ঞাত এক পুরুষের লাশ উপুড় হয়ে নদীতে ভাসছে। যার বয়স অনুমান ৪২ বছর, গায়ের রং শ্যামলা,পরনে শুধুমাত্র একটি ফুলপ্যান্ট, মুখে দাড়ি। লাশটি দেখা মাত্রই থানা পুলিশকে অবহিত করি। থানা পুলিশের এসআই পিয়াস জানান,খবর পেয়ে ঘটনা¯’লে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ডুমুরিয়া সদরে জমি দখল নিয়ে দু’গ্রুপের মধ্যে উত্তেজনা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় সদরে একখন্ড জমির দখল নিয়ে দু’গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যা যেকোন সময় সংঘর্ষে রুপ নিতে পারে এমন ধারণা করছে এলাকাবাসী। তবে ¯’ানীয় এমপির হস্তক্ষেপে এটি নিরসন হবে এমনটি আশা করছে উভয় পক্ষ। এ প্রসঙ্গে এক পক্ষের প্রধান আছাবুর রহমান খান জানান, ডুমুরিয়া মহাবিদ্যালয়ের পাশে ৩ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হয়েছেন তিনি। কিš‘ প্রতিপক্ষ জাহিদুর রহমান ও মুক্তা বেগম নামের দু পরিবার ওই জমিতে যেতে বাঁধা দিয়ে আসছে। এমনকি গত ১৫ মে ওই জমিতে একটি টিনশেডের ঘর নির্মাণের পর পরই প্রতিপক্ষ তা ভেঙে গুঁড়িয়ে দেয়। অপর পক্ষে জাহিদুর রহমান শেখ দীর্ঘদিন দখলীয় ও মালিক দাবি করে বলেন, আছাবুর রহমান জবর দখলের চেষ্টায় বিভিন্ন সময় চেষ্টা চালিয়ে আসছে যা যৌক্তিক নয়। এ প্রসঙ্গে ¯’ানীয় একাধিক ব্যক্তি বলেন, জমি দখল কে কেন্দ্র করে দীর্ঘদিন উত্তেজনা বিরাজ করছে। ¯’ানীয় এমপি মহোদয়ের হস্তক্ষেপে এটি নিরসন সম্ভব। ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা হাফিজ খাঁন বলেন, উত্তেজনার বিষয়টি ইতোমধ্যে এমপি মহোদয় আমলে নিয়েছেন এবং নিরসনের জন্য ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও অধ্যাপক নুরুল ইসলাম খানকে দায়িত্ব দেয়া হয়েছে।
এনইউবিটি খুলনাতে সামার ২০২২ এ্যাডমিশন ফেয়ার শুরু
খবর বিজ্ঞপ্তি
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনাতে সামার ২০২২ সেমিষ্টারের এ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। রবিবার ২২মে, দুপুর ১২ থেকে শুরু হওয়া এ ফেয়ার চলবে ৩১ মে মঙ্গলবার পর্যন্ত। সরকারী ছুটিরদিন সহ সপ্তাহে ৭দিন এ ফেয়ার চলবে এবং বিশ^বিদ্যালয়ের ভর্তি শাখা খোলা থাকবে। ভর্তি মেলা উদ্ধোধন করেন বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর এটিএম জহির উদ্দীন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড.মো:শাহ আলম ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন প্রফেসর ড. আনোয়ার এইচ জোয়ারদার।
এসময় আরো উপস্থিত ছিলেন,বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান,প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ফেয়ার চলাকালীন সময়ে ভর্তি ফির উপর ৬০%সহ টিউশন ফির উপর অতিরিক্ত ১০%, নারী শিক্ষার্থীদের জন্য ৫%,উপজাতিদের জন্য ৫% ভাই-বোনদের জন্য ১০%ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য বিশেষ ছাড়ে ভর্তি চলবে। বর্তমানে বিশ^বিদ্যালয়ের স্নাতক পর্যায়ে বিবিএ,ইংরেজী,গণযোগাযোগও সাংবাদিকতা,সি.এস.ই, ই.ই.ই, সিভিল ইঞ্জিনিয়ারিং,আর্কিটেকচার ও অর্থনীতি বিয়য়ে অর্নাস কোর্স চালু আছে। এছাড়া স্মাতকোত্তর পর্যায়ে এম.বি.এ (রেগুলার ও এক্সিকিউটিভ),এম.এ(ইংরেজী) ও এম.এস.এস ( অর্থনীতি)কোর্স চালু আছে।
খুলনা হাজ্বী কল্যাণ ফাউন্ডেশন-এর উদ্যোগে ১১ জুন হজ্বযাত্রীদের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা
খবর বিজ্ঞপ্তি
সুষ্ঠু ও নির্ভুল ভাবে হজ্ব সম্পাদনের জন্য দরকার যথাযথ পূর্ব প্রস্তুতি, হজ্বের নিয়ম-কানুন ও হজ্বের আনুষ্ঠানিকতা সম্পর্কে স্বচ্ছ ধারণা এবং জানাশুনা। এ বিষয়টির প্রতি গুরুত্ব আরোপ করে খুলনা হাজ্বী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিগত বছরগুলোর ন্যায় এবছরও হজ্বে অভিজ্ঞ আলেম ওলামায়ে কেরাম কর্তৃক হজ্বযাত্রীদের বাস্তবমুখী হজ্ব প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। খুলনা হাজ্বী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃপক্ষ আগামী ১১ জুন-২০২২ খ্রি. শনিবার, খুলনা আইনজীবী সমিতির মিলনায়তনে সকাল ৮টা হতে বিকাল ৫টা পর্যন্ত বিনামূল্যে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা-২০২২ আয়োজন করেছেন।
এ হজ্ব প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণে ইচ্ছুক কেবলমাত্র চলতি সনের হজ্বযাত্রীগণকে আগামী ৬ জুন-২০২২ খ্রি. সোমবার বিকাল ৫টার মধ্যে চলতি সনে হজ্বগমনের প্রমাণ পত্রাদিসহ খুলনার ৩১/২, ছোট মির্জাপুর রোডস্থ হাজ্বী কল্যাণ ফাউন্ডেশন অফিসে (সরদার জামে মসজিদের বিপরীত পাশে, ২য় তলা) স্ব-স্ব নাম রেজিস্টেশন করতে হবে। এই মহতি অনুষ্ঠানের শৃঙ্খলার স্বার্থে প্রশিক্ষণে অংশগ্রহণকারীকে নাম রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক বলে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সংবাদ বিজ্ঞপ্তির মারফত জানিয়েছেন।
বিস্তারিত জানার জন্য ০১৮১৯-৫৩১৮২০, ০১৭১১-৯৫০৪৮৬, ০১৭১১-৯৫৯৩১২ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
খুলনায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে প্রেসব্রিফিং
তথ্য বিবরনী
ভূমি সেবা সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে প্রেসব্রিফিং রবিবার দুপুরে খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।
ভূমি সেবা সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ’।
উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে প্রেসব্রিফিংকালে বিভাগীয় কমিশনার বলেন, ভূমি সেবায় ডিজিটালাইজেশন নাগরিক সেবায় অনন্য পদক্ষেপ। বর্তমানে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান ও মৌজা ম্যাপ সরবরাহ, শুনানিসহ বিবিধ ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে একজন ব্যক্তি ভূমি অফিসে না এসেও হয়রানিমুক্তভাবে ভূমি সেবা পেতে পারেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ভূমি সংক্রান্ত যাবতীয় বিষয় ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আনার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে। তবে হয়রানিমুক্ত ভূমি সেবার জন্য জনগণকে সচেতন হতে হবে।
উল্লেখ্য, ভূমি সেবার সকল কার্যক্রম জনসম্মুখে প্রদর্শনের জন্য ১৯ মে থেকে ২৩ মে-২০২২ পর্যন্ত পাঁচ দিনব্যাপী দেশের আটটি বিভাগের সকল জেলায় এবং ৫০৭টি উপজেলার রাজস্ব সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে একযোগে ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হচ্ছে।
প্রেসব্রিফিং এ ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ মাহমুদ হাসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ শহিদুল ইসলাম, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজাসহ ইলেক্টনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কয়রায় কালবের সহযোগীতায় অঙ্কুর শ্রমজীবী সমবায় সমিতি লিঃ এর ঋণ বিতরণ
কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রায় অঙ্কুর সমবায় সমিতি লিমিটেডের ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩ টায়, দি কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নলীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর সহযোগিতায় অঙ্কুর শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের বাস্তবায়নে ৫০ জনের মধ্যে ২০ লক্ষ টাকা ঋণ প্রদান করেছেন। অঙ্কুর সমবায় সমিতি লিঃ এর সভাপতি খোকন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালবের খুলনা জেলা ব্যবস্থাপক এসএম ইদ্রিস, বিশেষ অতিথি কয়রা উপজেলা চাকুরিজীবী ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি সুজিত কুমার রায়, সহ সভাপতি খায়রুল আলম, সদস্য প্রিন্সিপাল অদ্রিশ আদিত্য মন্ডল, প্রভাষক শাহাবাজ আলী, বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী। অনুষ্ঠানে কয়রার অসহায় মানুষদের স্বাবলম্বী করতে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসার উপর সহজ শর্তে মাসিক কিস্তিতে ঋণ বিতরণ করেন।
মহেশপুর সীমান্তে শিশুসহ আটক ১৫
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি।।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার অপরাধে শিশুসহ ১৫ জনকে আটক করেছে ৫৮ বিজিবি । শনিবার সন্ধ্যায় উপজেলার সামন্তা সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।
বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ৫৮বিজিবি’র অধিনস্ত সামন্তা বিওপি’র টহল দল বাশবাড়িয়া মসজিদের নিকট থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন,বাগেরহাট জেলার বানিয়াখালী গ্রামের আসমা বেগম (৪০) ও তার শিশু কন্যা জামিলা (০২), একই জেলার গোপালপুর গ্রামের বিউটি বেগম (৪৪), ছোটবাদুরা গ্রামের জেসমীন আক্তার (৩৫), চাদ্দারেলা গ্রামের তানজিলা বেগম (৩৬), পুর্বচিপ বারইখালী গ্রামের বানেছা বেগম (৩৩) এবং তার সাথে থাকা শিশু আরিফ শেখ (১৩), হানিফ শেখ (১০) ও মানছুরা (০৬), খেজুরবাড়িয়া গ্রামের রফিকুল ইসলাম (৪৫), সাতক্ষীরা জেলার ফুটিয়াঘাটা গ্রামের সামিনুর রহমান (৩৬), ফাহেমা খাতুন (২৫) ও তাদের শিশু কন্যা সুরাইয়া (একমাস) এবং পিরোজপুর জেলার পশ্চিম বালিপাড়া গ্রামের সালমা আক্তার (৩২)।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ১৫ জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলা পুলিশের আয়োজনে মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল জেলা পুলিশের আয়োজনে (২২ মে) রবিবার সকাল ৮টায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সালাম গ্রহণ এবং কিট পরিদর্শন করেন জনাব প্রবীর কুমার রায়, (পিপিএম বার), পুলিশ সুপার, নড়াইল। পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন স্মার্ট ইউনিফর্ম পরিধান করা, প্রাপ্যতা অনুযায়ী যথাসময়ে সরকারি মালামাল গ্রহণ এবং ইস্যুকৃত মালামাল যত্নের সাথে ব্যবহার করা, মাদক থেকে দূরে থাকা, ফেসবুকে অপ্রাসঙ্গিক মন্তব্য না করা, বিট পুলিশিং মিটিংয়ের মাধ্যমে জনগণকে সচেতন করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ), এবং সকল থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ এবং অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ্যাডভোকেসি সভা
দেবহাটা প্রতিনিধি
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জনসচেতনতামূলক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে রবিবার ২২ মে, ২২ ইং তারিখ সকাল সাড়ে ১০টার সময় উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ। ডাঃ আব্দুল লতিফ এসময় বলেন, এখন বন্য শুরু হয়েছে তাই আমাদের চারপাশে বিভিন্ন সাপের উপদ্রব বেড়ে যাবে। আমাদের লক্ষ্য রাখতে হবে এবং সাথে সাথে সনাক্ত করতে হবে যে কি সাপে কাটলো। তিনি বলেন, সনাক্তকরনে আর একটা উপায় আছে সেটা হলো, যদি অনেক দাঁত থাকে তবে সে কামড় বিষধর নয় আর যদি দুইটা দাঁত থাকে তবে সেই কামড়ে বিষ আছে বুঝতে হবে। তাই রোগীকে সাথে সাথে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হবে। তিনি শুধু সাপের কামড় বলে কথা নয় যে কোন কিট/জীব/জন্তু কামড়ালে দেরি না করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তাগিদ দেন। জ্বরায়ু বিশেষজ্ঞ খুলনা বিভাগীয় সমন্বয়কারী ডাঃ দারাশিকা মিয়া বলেন, ৩০থেকে ৬০বছর বয়সী মহিলাদের প্রত্যেকের জ্বরায়ু পরিক্ষা করা ভালো, তাহলে বোঝা যায় তার ওখানে ক্যানসার হয়েছে কিনা। আর এই পরিক্ষা ও সেবা সম্পুর্ন ফ্রি। ডায়রিয়া, ডেঙ্গু ও বন্যাকালীন স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা বাড়াতে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, মেডিকেল অফিসার ডাঃ মারুফ হোসেন, সখিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্মল কুমার মন্ডল, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক কে,এম রেজাউল করিম ছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল প্রধান, মসজিদের ইমাম সাংবাদিক ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
বিশ^ মেট্রোলজি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
তথ্য বিবরনী
বিশ^ মেট্রোলজি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) খুলনার উদ্যোগে রবিবার দুপুরে বিএসটিআই’র সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন। দিবসের এবারের প্রতিপাদ্য ‘ডিজিটাল যুগে পরিমাপ’।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, পণ্যের মোড়কে বিএসটিআই’র সিল থাকা মানেই পণ্যটি মানসম্পন্ন। বিএসটিআই এর আঞ্চলিক পর্যায়ে পণ্যের মান পরীক্ষায় বিশ^মানের ল্যাব স্থাপন করা হয়েছে। এখন দক্ষ জনবল তৈরি করতে হবে। পণ্য কেনার ক্ষেত্রে ভোক্তাদের সচেতন ও কৌশলী হওয়া প্রয়োজন। তিনি বলেন, খাদ্যপণ্যে ভেজাল মেশালে এবং ওজন ও মাপে কম দিলে জাতিগতভাবে আমাদের টিকে থাকা কঠিন হবে। সামগ্রিকভাবে জাতীয় উন্নয়নে গণসচেতনতার সাথে সাথে ব্যক্তিগত শুদ্ধাচার জরুরি বিষয়।
খুলনা বিএসটিআই’র পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা ক্যাবের সহসভাপতি ডাঃ শেখ বাহারুল আলম, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহসভাপতি শরীফ আতিয়ার রহমান।
দাকোপে তরমুজ এখন গো খাদ্য মাঠে মাঠে চাষীদের বোবা কান্না
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপে তরমুজ এখন গো খাদ্য মাঠে মাঠে চাষীদের বোবা কান্না। যেন দেখার কেউ নাই। দাকোপ উপজেলার শত শত তরমুজ চাষি লাভের আশায় তরমুজ চাষ করে এখন ১ লক্ষ টাকার তরমুজ ৫-৩ হাজার টাকায় বিক্রয় করছে। তাও আবার সব ক্ষেতের দাম বলছে না ব্যাপারীরা তাই কোন কোন মাঠের তরমুজ এখন গরু-ছাগলের খাদ্য হয়েছে। চাষীরা মাঠ ছেড়ে বাড়িতে বসে আছে। কৈলাশগঞ্জের তরমুজ চাষী অনাধি জানান রোজার মাসে রাজধানীসহ বিভিন্ন শহরে তরমুজের যথেষ্ট চাহিদা থাকলেও এখন আর তরমুজের চাহিদা নাই। পাইকারি ক্রেতারা তরমুজ কেনায় তেমন আগ্রহই দেখাচ্ছেন না। ফলে অসংখ্য খেতে বিপুল সংখ্যায় চরম অবহেলায় পড়ে আছে গরমের এই আকর্ষণীয় ফল। তিনি বলেন প্রতিটি তরমুজের ওজন ১০-৮-৬-৫-৪ কেজি ওজনের তরমুজের ১ বিঘার খেত বিক্রয় করছে ২-৩-৪-৫-৭-১০ হাজার টাকা মাত্র। এলাকা ঘুরে দেখা যায় দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন কয়েক শ ট্রাক প্রবেশ করছে এলাকায়। অনেক কৃষক সব হারানোর চেয়ে ‘পানির দরে’ তরমুজ তুলে দিচ্ছেন তাদের হাতে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন গ্রামের রাস্তার পাশে তরমুজ স্তূপ করে রাখা হয়েছে বিক্রির আশায়। সেখানে অবহেলায় হয়তো পচে যাচ্ছে, কিংবা গরু-ছাগলে খেয়ে যাচ্ছে। পাইকারি ব্যবসায়ীরা আগ্রহ দেখালে নামমাত্র মূল্যে তাদের হাতে তুলে দিচ্ছে। যারা রোজার মধ্যে আগাম তরমুজ তুলতে পেরেছেন তারা বেশ দাম পেয়েছেন। তরমুজ চাষি উপজেলার লাউডোব গ্রামের সুব্রত মণ্ডল বলেন, পচন ধরার ভয়ে নিজেই ট্রাক ভাড়া করে খুলনার কদমতলা বাজারে দেড় হাজার পিস তরমুজ নিয়ে গিয়েছিলেন। সেখানে বিশাল বিশাল তরমুজ মাত্র ২০/৩০ টাকা পিসে বিক্রি করতে হয়েছে। বাজুয়া ইউনিয়নের বেড়েরখাল গ্রামে তরমুজ চাষ করেছিলেন বিজয় মণ্ডল, সুকুমার মণ্ডলসহ বহু লোক। বিজয় মণ্ডল বলেন, তিনি তিন বিঘা জমিতে তরমুজের চাষ করেছেন। ফলনও হয়েছে অনেক ভালো। তবে দাম না পাওয়ায় খেতেই পড়ে আছে। বাজুয়া বাজারে তরমুজ কিনতে আসা ক্রেতা সিরাজুল ইসলাম বলেন, রোজার সময় তরমুজের দাম এত বেশি ছিল যে তখন কিনতে সমস্যা হয়েছে। এখন কিনছি মাত্র ৫ টাকা পিচ। দাকোপ কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান জানান, চলতি বছর তরমুজের উৎপাদন অন্যান্য বছরের তুলনায় ভালো। এ বছর দাকোপে ৭ হাজার ৬০৫ হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় হেক্টরপ্রতি গড়ে ৫০ মেট্রিক টন তরমুজ উৎপাদিত হয়েছে, যা বিগত বছরগুলোর তুলনায় বেশি। রোজার পর চাহিদা কমে যাওয়ায় দাম কমে গেছে। যেসব চাষি আগে বিক্রি করতে পেরেছেন তারা লাভবান হয়েছেন এখন আর তরমুজের দাম নাই বললেই চলে।
ছাত্র কল্যাণ পরিষদের দোয়া মাহফিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তিঃ
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, রামপাল-মোংলা থেকে বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক’র সুস্থতা কামনা করে “খুলনাস্থ রামপাল -মংলা ছাত্র কল্যান পরিষদ” এর পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ মে রবিবার , খুলনা আবাহনী ক্লাব হলরুমে বাদ মাগরিব এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খুলনাস্থ রামপাল-মংলা ছাত্রকল্যান পরিষদের আহবায়ক শেখ মোঃ রাসেল এর সভাপতিত্বে ও সদস্য সচিব আজমিরা আলোর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রামপালের কৃতি সন্তান খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা শেখ মোঃ আবু হানিফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা পলাশ মন্ডল, আলামিন শেখ, কয়রা সদর ইউনিয়ের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা এস এম বাহারুল ইসলাম,সাবেক ছাত্রনেতা পিন্টু মন্ডল, রিমা আক্তার, আছমা আক্তার, শেখ আবদুল্লাহ,মহিদুল ইসলাম মুন,মৃনাল কান্তি বাছাড়, ছাত্রকল্যান পরিষদের যুগ্ন আহবায়ক হিমেল রাব্বি সোহান,জকারিয়া শেখ,মল্লিক জুলকার নাইম,নির্জর সজিব। ছাত্রনেতা ওমর কামাল,মুস্তাইন গাজি,সাজিদ শেখ,পুজা ঘোষ,উর্মি শেখ,নয়ন ঘোষ,শেখ হেলাল, আলামিন, গোলাম রসুল, মুজাহিদ হালদার, সৌরভ,রোহান, দিহান, আকন, তামিম, সুকান্ত, সাকিব, নয়ন, সৌরভ, সাইফুল্লাহ আল মামুন, সুকান্ত মন্ডল, মেহেদী হাসান অনিকসহ অন্যান্য সকল নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা সাখাওয়াত হোসেন মুক্ত।
দোতলার ছাদে কাজ করছিলেন শ্রমিক, বজ্রপাতের শব্দে দিলেন লাফ
কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় বজ্রপাতের শব্দে ভয় পেয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে সাগর মন্ডল (২৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২২ মে) দুপুরে উপজেলার কাশিমনগরে এ ঘটনা ঘটে। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ওই শ্রমিক একটি বাড়ির দোতলার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। দুপুরের দিকে ঝোড়ো আবহাওয়া শুরু হলে পাশের একটি তালগাছে বজ্রপাত হয়। এ সময় তীব্র শব্দে ভয় পেয়ে দোতলার ছাদ থেকে লাফিয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মোংলায় ৮ কেজি গাঁজাসহ ৩ মাদককারবারী আটক
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় ৮ কেজি গাঁজাসহ তিন মাদককারবারীকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে পৌর শহরের মামার ঘাট ও ফেরিঘাটের মাঝামাঝি এলাকা থেকে এ মাদককারবারীদেরকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৮টার দিকে পৌর শহরের ফেরিঘাট ও মামার ঘাটের মাঝামাঝি এলাকা থেকে তিন মাদককারবারীকে আটক করে এসআই অমিত বিশ্বাস ও এসআই মোঃ জুয়েল। এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো মোংলার সামসুর রহমান রোডের মৃত হাবিবুর রহমান মৃধার ছেলে মাসুম মৃধা (৪৫), ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সুবাস্তা এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে বুদ্ধু মিয়া (৩০) ও কুমিল্লার ব্রাহ্মনপাড়ার দেউস এলাকার মৃত নায়েব আলীর ছেলে হারিজ মিয়া (৩৬)।
এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম। মামলা দায়েরের পর সোমবার সকালে তাদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।











































