Home আঞ্চলিক কালীগঞ্জে প্রতিবন্ধিদের হুইল চেয়ার শিক্ষা সামগ্রী বিতরন

কালীগঞ্জে প্রতিবন্ধিদের হুইল চেয়ার শিক্ষা সামগ্রী বিতরন

12

 

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, বাইসাইকেল, খেলার সামগ্রী, দৃঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও জলাতঙ্কের ভ্যাকসিন বিতরণ করা হয়েছে।

জানাগেছে, বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলা চত্বর হতে ২০২১-২০২২ অর্থ বছরের এডিবি’র অর্থায়নের এ উপজেলার বিভিন্ন গ্রামের দঃুস্থদের জন্য ২৫টি সেলাই মেশিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২৩ বাইসাইকেল, দুঃস্থ প্রতিবন্দিদের জন্য ১৮ হুইল চেয়ার, শিক্ষা প্রতিষ্ঠানে ২১০ টি সিট বেঞ্চ ও জীবন রক্ষার ২৫০ টি জলাতঙ্কের ভ্যাকসিনসনসহ নানা রকমের খেলার সামগ্রী বিতরণ করা হয়।

এসব বিতরণ উপলক্ষে দুপুরে কালীগঞ্জে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার। আরও উপস্থিত ছিলেন,কাালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধু সূদন সাহা, রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপু, কোলা ইউনিয়নের আলাউদ্দীন আজাদ ও বারোবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।