Home আঞ্চলিক বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে প্রাণ গেলো তরতাজা ২ যুবকের

বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে প্রাণ গেলো তরতাজা ২ যুবকের

189

 

বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক দু’টি সড়কে মটরসাইকেল দূর্ঘটনায় ইমন হোসেন (২৫) ও আনাস মাহমুদ (২০) নামে দুই যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টায় উপজেলার পাতিবিলা ও বিকাল সাড়ে ৫ টায় তত্ত্বিপুর গ্রামের নিউ মর্ডাণ ইটভাটার কাছে এ দুর্ঘটনা দুটি ঘটে। এ দূর্ঘটনায় জুয়েল (২২) নামের অপর এক যুবকের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বড় ঘিঘাটি গ্রামের মোলাম হোসেনের ছেলে ইমন সকালে মোটরসাইকেলে কালীগঞ্জ শহর থেকে বাড়িতে ফিরছিল। পথিমধ্যে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের সাদিয়া ফিলিং স্টেশনের নিকট পৌঁছলে আলমসাধুর গাড়ীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে সামনের চাকা বিচ্ছিন্ন হয়ে যায় ও ইমন রাস্তার পাশে পড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

অপরদিকে একই দিন বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার তত্ত্বিপুর গ্রামের নিউ মর্ডাণ ইটভাটার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে মোটরসাইকেলের সজোরে আঘাতে ঘটাস্থলেই আনাস মাহমুদ (২০) নিহত হয়। এ সময় তার মোটরসাইকেলে থাকা অপর যুবক জুয়েল (২২) মারাত্মক আহত হয়। তাদের বাড়ি যশোর সদর থানার লেবুতলা গ্রামে। উল্লেখ্য, নিহত অল্প বয়সী এ ২ যুবক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল বলে প্রত্যদর্শীদের সূত্রে জানাগেছে।

সচেতন মহলের অভিযোগ,অল্প বয়সী ছেলেদের হাতে ছেড়ে দেয়া হচ্ছে মটর বাইক। যা হাতে পেয়ে বেপরোয়া গতিতে তারা মটর বাইকগুলো চালাচ্ছে। এতে অনেক মায়ের কোল খালি হচ্ছে। যেটা অত্যন্ত বেদনাদায়ক। তাদের জোরালো দাবি, প্রশাসনের উচিৎ এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা। তাহলে কিছুটা হলেও সড়ক দূর্ঘটনা কমে আসতে পারে।