Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

43

প্রেমিকের সঙ্গে অভিমান করে প্রেমিকার আত্মহত্যা
কুষ্টিয়া প্রতিনিধি||
কুষ্টিয়ায় প্রেমিকের সঙ্গে অভিমান করে জান্নাত রহমান (২০) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বুধবার (১৮ মে) বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের বনফুড বেকারির এমএম ছাত্রী নিবাস থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত জান্নাত রহমান মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকার জিল্লুর রহমানের মেয়ে।

ছাত্রী নিবাসের বাসিন্দারা জানান, জান্নাত তার প্রেমিকের সঙ্গে রাগারাগি করে কয়েকদিন ধরেই আত্মহত্যার চেষ্টা করছিলেন। এজন্য মঙ্গলবার রাতে তার সঙ্গে ছিলেন বান্ধবীরা। রাত ১টার পর তারা সবাই ঘুমাতে যান। সকালে উঠে বান্ধবীরা তাকে ডাকতে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। তারা আশপাশের লোকজনদের ডেকে দরজা ভেঙে ফেলার ব্যবস্থা করেন।

এরপর রুমের মধ্যে প্রবেশ করে দেখেন ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছেন জান্নাত। এ সময় তার হাতে ব্যান্ডেজ ছিল। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মোংলায় গাছের পাতা পাড়ায় কিশোরকে হাত পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় গাছের পাতা পাড়ায় ১৬ বছরের এক কিশোরকে হাঁত পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় অমানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে মোংলা বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগের হাবিলদার মোঃ বেল্লাল হোসেনের বিরুদ্ধে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নির্যাতনের শিকার কিশোর মোঃ বাবু (১৬) সজ্ঞাহীন হয়ে পড়ে। এরপর তাকে উদ্ধার করে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুমূর্ষ অবস্থায় ভর্তি করা হয়। সেখানে বিকেল সাড়ে ৪টার দিকে তার জ্ঞান ফিরলেও সন্ধ্যার পর আবারো সজ্ঞাহীন হয়ে পড়লে রাত ৯টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে এ ঘটনায় ওই কিশোরের বাবা ঠেলাগাড়ি চালক মন্টু সরদার রাতে থানায় একটি অভিযোগ দিয়েছেন।
নির্যাতনের শিকার কিশোরের বাবা মন্টু সরদার ও স্থানীয়রা জানান, কিশোর বাবু বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের পুরাতন বন্দর এলাকার আবাসিকের মধ্যে মেহগনি গাছের পাতা পাড়তে যান। গাছ থেকে পাতা পাড়ার এক পর্যায়ে বম্দরের নিরাপত্তা বিভাগের হাবিলদার মোঃ বেল্লাল হোসেন তাকে গাছ থেকে নামিয়ে বেদম মারপিট করেন। হাত পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় চালানো নির্যাতনে কিশোর বাবু সেখানে অচেতন হয়ে পড়ে। অচেতন হয়ে পড়ায় বেল্লাল কিশোরের হাত পায়ের দড়ি খুলে দিয়ে সরে পড়েন। পরে খবর পেয়ে তার পরিবার তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোঃ মেহেদী হাসান বলেন, কিশোর বাবুর শরীরে অসংখ্য লাঠির পিটানের আঘাত রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় পুরোপুরি সজ্ঞাহীন হয়ে পড়ে কিশোর বাবু। এরপর তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ায় রাত ৯টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নির্যাতনের শিকার কিশোর বাবু ভাড়ায় ভ্যান চালান। আর পিতা মন্টুও ঠেলাগাড়ি চালিয়ে সংসার চালান।
এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগের হাবিলদার মোঃ বেল্লাল হোসেন নির্যাতনের কথা স্বীকার করে বলেন, নিউজ করবেন কেন! রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা বসে বৃহস্পতিবার এর মিটমাট করে দিবেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা মোঃ আইয়ুব আলী বলেন, এ ঘটনায় নিরাপত্তা বিভাগের হাবিলদার মোঃ বেল্লাল হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বন্দরের নিরাপত্তা বিভাগের হাবিলদার মোঃ বেল্লাল হোসেনের বিরুদ্ধে কিশোর নির্যাতনের একটি অভিযোগ পেয়েছি, অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শ্রমিকের হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে পিতার অভিযোগের প্রেক্ষিতে এক দিনমজুরকে পিটিয়ে দুই হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। হোগলাপাশা ইউনিয়ন চেয়ারম্যান ফরিদুল ইসলামের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন পশ্চিম বৌলপুর গ্রামের সুলতান শেখের ছেলে হোটেল শ্রমিক জুয়েল শেখ(৩৪)। চেয়ারম্যানের বেধড়ক পিটুনিতে জুয়েল শেখ এখন বিছানায়। গত সোমবার চৌকিদার দিয়ে জুয়েলকে পরিষদে ডেকে নিয়ে একটি কক্ষে আটকিয়ে চেয়ারম্যান মারপিট করেন।
এ ছাড়াও বড় হরিপুর গ্রামের অবসরপ্রাপ্ত অধ্যাপক, সুহাসিনী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি কার্তিক চন্দ্র ডাকুয়ার বাড়িতে গিয়ে তাকে মারধর করে কয়েকটি কাগজে স্বাক্ষর করিয়ে নেন বলে অভিযোগ করেছেন ওই অধ্যাপক। চেয়ারম্যানের রোষানলে পড়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ওই পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার দিপক কুমার মাঝি। নির্বাচিত এ ইউপি সদস্য ও তার পরিবারের সদস্যরা এক মাস ধরে এলাকাছাড়া। দিপক কুমার মাঝি এ বিষয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্যপরিষদসহ বিভিন্ন দফতরে অভিযোগ দায়ের করেছেন।
ফরিদুল ইসলাম গত বছরের ২০ সেপ্টেম্বর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে হোগলাপাশা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকেই তিনি এলাকায় প্রতিশোধ নিতে শুরু করেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। চেয়ারম্যানের সর্বশেষ শিকার শ্রমিক জুয়েলের দুটি হাত ভেঙ্গে দেয়ায় এখন সে বিছানায়। এ ঘটনা সম্পর্কে জুয়েল বলেন, ‘আমার বাবার অভিযোগের প্রেক্ষিতে চেয়ারম্যান আমাকে ডেকে নিয়ে গরুর মতো পিটিয়েছেন। এখন আমি বিছানায়। আমার স্ত্রী, সন্তান অনাহারে।’ এ ব্যাপারে জুয়েলের পিতা সুলতান শেখ বলেন, ‘নালিশ পাওয়া মাত্রই চেয়ারম্যান আমার ছেলেটাকে পিটিয়ে পঙ্গু করে দেবে তা বুঝিনি।’ চেয়ারম্যান ফরিদুল ইসলাম ইতোপূর্বে বড় হরিপুর গ্রামের অবসরপ্রাপ্ত অধ্যাপক, স্থানীয় সুহাসিনী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি কার্তিক চন্দ্র ডাকুয়াকে (৬৫) বাড়িতে গিয়ে মারধর করে কয়েকটি কাগজে স্বাক্ষর করিয়ে নেন বলে অভিযোগ করেছেন ওই অধ্যাপক। এ বিষয়ে জানতে চাইলে শনিবার চেয়ারম্যান ফরিদুল ইসলাম সকল অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচনের পর থেকেই তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হচ্ছে।

ডুমুরিয়ায় বিদ্যুতস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু,শিশু কন্যা আহত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় রান্না ঘরে বৈদ্যুতিক ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে একই পরিবারে স্বামী-স্ত্রীর মৃত্যু ও একমাত্র শিশু কন্যা আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কুলটি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কুলটি গ্রামের কৃষক অভিজিত বিশ্বাস (২৮) ও তার স্ত্রী পিয়া বিশ্বাস (২৩) ঘটনার দিন দুপুর আড়াই টার দিকে রান্না ঘরে ভাত খাওয়ার সময় ফ্যানের সুইচ দিতে যায়। এ সময়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে রান্না ঘরের টিনের চাল ও বেড়া বিদ্যুতায়িত হয়ে পড়ে। অজানা বশত প্রথমে স্ত্রী ঘরের বেড়া স্পর্শ করলে বিদ্যুৎ স্পৃষ্ট হয় পরে একই কায়দায় স্বামীও। খবর পেয়ে প্রতিবেশিরা ছুটে এসে তাদের ঘরের মেইন সুইচ বন্ধ করে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত্যু বলে ঘোষণা করেন। এ সময় তাদের তিন বছর বয়সী শিশু অর্ণা বিদ্যুৎস্পৃষ্টে ঝলসে যেয়ে আহত হয়। তবে শিশুটি এখন আশংকামুক্ত বলে জানা গেছে।

চালনা পৌরসভা বিএনপি নেতা ইমরানের পিতার ইন্তেকাল, জেলা নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
জেলার দাকোপের চালনা পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক প্রফেসর ইমরান হোসেন শেখের পিতা চালনা পৌরসভা সাবেক কাউন্সিলর ইসাহাক শেখ (৭৮) স্টোকজনিত কারণে বুধবার (১৮ মে) ভোর রাতে ইন্তেকাল করেছেন (ইন্না ইলাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। মরহুমের নামাজে জানাজা সকাল ১০টায় নিজ গ্রাম ছোট চালনা অনুষ্ঠিত হয়; পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
বিএনপি নেতা ইমরান হোসেন শেখের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমের মাগফিরাত কামনা করেছেন নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী ও যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু প্রমুখ।

কেসিসি মেয়রের শয্যাপাশে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু
খবর বিজ্ঞপ্তি
শারীরিকভাবে অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক কে দেখতে বুধবার (১৮ মে) দুপুরে হাসপাতালে যান খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় তিনি তার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন ও কর্তব্যরত চিকিৎসকের কাছে তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন কেসিসি মেয়রের সহধর্মিনী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারি মোঃ তসলিম হুসাইন তাজ।

খুলনা ডেন্টাল স্ট্যাডি ক্লাবের সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনায় ডেন্টিস্টদের সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগরীর একটি হোটেলে খুলনা ডেন্টাল স্ট্যাডি ক্লাবের আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্টান সঞ্চালনা করেন ডা এস ইউ আহমেদ শাওন। সাইন্টিফিক সেশন পরিচালনা করেন ডা শেখ মুসাভভির আলম সৌরভ।
সেমিনারে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের রেজিষ্টার ডা দিপায়ন বিশ্বাস দিপু । এছাড়া বক্তব্য রাখেন ডা পিয়াস দাস। সেমিনারে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অব ফেসিয়াল ট্রমা নিয়ে আলোচনা করা হয়। সেমিনার শেষে প্রধান বক্তা ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের রেজিষ্টার ডা দিপায়ন বিশ্বাস দিপুকে ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

ডুমুরিয়ায় শিশু মুজাহিদের মৃত্যু নিয়ে গুঞ্জন !
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় পাঁচ বছরের শিশু মুজাহিদ মোল্লার মৃত্যু নিয়ে গুঞ্জন উঠেছে। স্বামী পরিত্যক্ত স্ত্রীর সাথে নানার বাড়িতে আকস্মিক মৃত্যুর ঘটনাটি স্বাভাবিক মৃত্যু হিসেবে মেনে নিতে পারছে না শিশুটির পিতার পরিবার। শিশুর বাবা ও তার পরিবারের দাবি পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে। শিশুটির মায়ের দাবি তার স্বাভাবিক মৃত্যু। তবে পুলিশ বলছে ময়না তদন্ত আসলে প্রয়োজনীয় ব্যব¯’া গ্রহণ করা হবে।
মৃত শিশুর পরিবার ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, প্রায় দশ বছর পূর্বে উপজেলার উলা গ্রামের সামাদ মোল্লার ছেলে কারিমুল মোল্লার সাথে একই ইউনিয়নের কাঞ্চননগর এলাকায় বসবাস রত আবদুল্লাহ গাজীর মেয়ে খাদিজা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পাঁচ বছর পর তাদের কোল জুড়ে জন্ম নেয় মুজাহিদ নামের এক পুত্র সন্তান। বিয়ের পর থেকে সুখেই দিন কাটছিলো ওই পরিবারটির। কিš‘ প্রায় দুই বছর হতে গেল টাকা পয়সার লেনদেন ও পরকীয়া প্রেমের জের ধরে গত চার মাস পূর্বে খাদিজা নিজেই তালাক দেয় স্বামী কারিমুল কে। সেই থেকে শিশু মুজাহিদ বাবার ভিটা ছেড়ে মাতা খাদিজার সাথে নানা বাড়িতে বসবাস করে আসছে। ঘটনার দিন গত ১০ মে রাত অনুমান দশটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশু মুজাহিদ কে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয় যার ন ৬৭৬। এ নিয়ে শিশুটির পিতা পরিবার ও এলাকাবাসীর মধ্যে চলছে নানা গুঞ্জন। এটি মৃত্যু নয়, পরিকল্পিত হত্যা এমনটি দাবি করে শিশুটির পিতা কারিমুল ইসলাম, দাদা সামাদ মোল্লাসহ এলাকার অনেকেই অভিযোগ করে বলেন,কি হয়েছিল শিশু মুজাহিদের ?এমন প্রশ করে পিতা কারিমুল বলেন, ঘটনার দিন রাত নয়টার দিকে ছেলে মুজাহিদের সাথে মোবাইল ফোনে কথা হয় তার। রাত সাড়ে ১০টার দিকে খবর পাই মুজাহিদ আর নেই ! এ নিয়ে কথা হয় শিশুর মা খাদিজার সাথে। মুজাহিদের স্বাভাবিক মৃত্যু হয়েছে এমনটি দাবি করে তিনি বলেন, ঘটনার রাতে অনুমান সাড়ে নয়টার দিকে তার একটি আঙ্গূলে যন্ত্রনা হ”েছ বলে চিৎকার করে কাঁদতে থাকে। তখন তাকে প্রথমে ¯’ানীয় হোমিওপ্যাথি চিকিৎসক প্রীতম,পরে ওঝা গুরুদাস, শেষে খুমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার কি হয়েছিল আমি তা জানি নে। ঘটনা প্রসঙ্গে সোনাডাঙ্গা মডেল থানার ওসি মোঃ মমতাজুল হক বলেন,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যব¯’া গ্রহণ করা হবে।

খুলনায় ৬ হাজার ৫০ কেজি পুশকৃত চিংড়ি মাছ আটক,জরিমানা আদায়
রূপসা প্রতিনিধি :
বাংলাদেশ কোষ্টগার্ড পশ্চিম জোন গোপন সংবাদের ভিত্তিতে ৬ হাজার ৫০ কেজি পুশিং চিংড়ি মাছ ও ট্রাক আটক করে।
কোস্টগার্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। মঙ্গলবার দিবারাতে এ অভিযান চালানো হয়।
চট্টগ্রামের ফিসারি ঘাটে খোলাবাজারে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৬২২ টি ককশিট ভর্তি বাগদা, গলদা ও হরিনা চিংড়ি সহ একটি ১৮ টনের একটি ট্রাকে করে নিয়ে যাবার সময় খুলনা খান জাহান আলী সেতু টোল প্লাজায় আটক করে কোস্টগার্ড খুলনা।
পরে আটক কৃত ৬২২ ককশিটের মধ্যে থেকে যাচাই-বাচাই শেষে ২৪২ ককশিটের বাগদা চিংড়িতে পুশ পাওয়া যায়, যার ওজন ৬০৫০ কেজি এবং আনুমানিক বাজার মূল্য ৭৫ লক্ষ টাকা। পরে আটক কৃত সব চিংড়ি প্রায় ২০ জন শ্রমিকের সহযোগিতায় ট্রলারে করে রুপসা নদীর মাঝখানে নিয়ে বিনষ্ট করা হয়।
এ সময় ট্রাক ড্রাইভারসহ সংশ্লিষ্ট সকল পরিবহন শ্রমিকদের আটক করা হয়। পরবর্তীতে ড্রাইভারকে ত্রিশ হাজার টাকা, ট্রান্সপোর্ট এজেন্সিকে পঞ্চাশ হাজার টাকা এবং ২জন ডিপো মালিকে পঞ্চাশ হাজার টাকা সর্বমোট ১ লাখ ৩০ হাজার টাকা আদায় করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তবে এখন ও অপদ্রব্য পুশকৃত চিংড়ি মাছের মূল মালিকদেরকে পাওয়া যায় নি।
কোষ্ট গার্ডের পশ্চিম জোনের সিপিও ফরহাদুল ইসলাম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সারারাত অভিযান করে পুশকৃত ৬ হাজার ৫০ কেজি চিংড়ি মাছ জব্দ করি এবং ট্রাক ড্রাইভার, ট্রান্সপোর্ট এজেন্সির মালিক ও দুইজন ডিপো মালিককে মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করি। এবং ৯ হাজার ৫০০ কেজি ভালো চিংড়ি মালিকদের ফিরিয়ে দেওয়া হয়।

স্বপ্ন মানবিক সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা শুরু
খবর বিজ্ঞপ্তি
স্বপ্ন মানবিক সোসাইটির কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে অদ্য ১৮ই মে বিকাল ৫টায় সংগঠনের কার্যালয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব মোঃ সোহানুর রহমান সোহাগ তিনি তার বক্তব্যে বলেন আত্মমানবতার সেবায় অসহায় মানুষের পাশে থেকে সেবা করা, সুবিধা বঞ্চিত শিশুদের সেবা করা, সেচ্ছায় রক্তদান কর্মসূচীসহ বিভিন্ন প্রকার মানবতার সেবায় কাজ করার জন্য বিভিন্ন কর্মসূচী ঘোষনা করেন। অনুষ্ঠানে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক মাহাবুবা আক্তার সুমি, আক্তারুজ্জামান ইলিয়াস ও যুগ্ম সদস্য সচিব জিয়াউর রহমান জোয়াদ্দার, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়কনাজমা হোসেন, মোঃ রেজাউল করিম, আরফিন রুমি, আব্দুল আহাদ, সদস্য আব্দুস সালাম, সোহেল মোল্লা, কবির হোসেন, মিম আক্তার, রুমানা আক্তার, লিলি বেগম, মোঃ কামরুল ইসলাম, সরোয়ার হোসেন, আবু হানিফসহ সংগঠনের নেতৃবৃন্দ।

আকষ্মিক খুলনা বিভাগীয় কমিশনারের কালীগঞ্জে সফর ॥ মতবিনিময়
বিশেষ প্রতিনিধি ॥
খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি বুধবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ সফর করেছেন। এ সময় তিনি সরকারী দপ্তরের সকল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। পরে তিনি পিছিয়ে পড়া জনগোষ্টি বেঁদে পল্লী পরিদর্শন করেন।
এ সময়ে তিনি বলেন, জাতীয় পতাকা ও মহান মুক্তিযুদ্ধকে আমরা অস্বীকার করতে পারি না। তেমনি দেশের জন্য বঙ্গবন্ধুর অবদানকেও অস্বীকার করা যাবে না। রাষ্ট্রের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেখাচ্ছেন ৪১ সালের মধ্যে একটি সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়ে তুলবেন। আমরা তা মনে প্রাণে বিশ^াস করি এবং অবশ্যই পারবো। তাই আমাদের ছেলে মেয়েদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বুধবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদে সরকারী দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময়ে প্রধান অতিথির ভাষনে তিনি উপরোক্ত কথাগুলি বলেন।

এ সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়ে আরও বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসুধন পাল প্রমুখ।
শেষে উপজেলার বারোবাজার বেঁদে পল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারে দেওয়া আশ্রায়ন প্রকল্পে ভূমিহীন হতদরিদ্্র পরিবারদের জন্য বরাদ্ধ নতুন ঘর পরিদর্শন করেন।

যশোরের কেশবপুর পৌরসভার মেয়রের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার
কেশবপুর( যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর পৌরসভার মেয়রের নামে জামান ব্রিকসের স্বত্ত্বাধিরী কর্তৃক আদালতে দায়েরকৃত মামলা প্রত্যাহার করা হয়েছে। কেশবপুর উপজেলার ভোগতী-নরেন্দ্রপুর গ্রামে অবসি’ত মেসার্স জামান ব্রিকসের মালিক মমতাজ বেগম বুধবার সকালে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
মমতাজ বেগম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল এক জন সম্মানিত ব্যক্তি, সামাজিক ও মানবতাবাদি মানুষ। মানবতার স্বপক্ষে ইতিবাচক কাজ করাই তার এক মাত্র লক্ষ্য। আমার পারিবারিক ও বিভিন্ন সমস্যা নিরসনে তিনি আমার পাশে থেকেছেন এবং নানা ভাবে উপকার করেছেন। কিন’ আমি গভীর চক্রান্তের শিকার হয়ে ইট ভাটায় হামলা ও ট্রাক্টর ভাংচুরের ঘটনায় আদালতে তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করি। পরে বুঝতে পারি যে ঘটনাটি অন্য কেউ (আমার ভাইপো গং) ঘটিয়েছে এবং ঐ সময় তারা সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে যায়। তখন আমি জ্ঞান শুন্য ও অসহায় হয়ে পড়ি। আমার এই অসাহায়ত্বের সুযোগে একটি চক্র আমাকে ভুল বুঝিয়ে গত ১৩ মার্চ ২০২২ ইং তারিখে মেয়রের বিরুদ্ধে যশোর আদালতে মামলা দায়ের করিয়েছে। যার নং কেশবপুর সিআর ১১২/২২। আসল বিষয়টি বুঝতে পেরে আমি অনুতপ্ত ও মর্মহত হয়ে ১৬ মে ২০২২ ইং তারিখে স্ব-শরীরে আদালতে উপসি’ত হয়ে একজন আইজীবির মাধ্যমে মেয়র রফিকুল ইসলামের বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহার করি। বিষয়টি সংবাপত্রে প্রকাশের মাধ্যমে সকলের অবগতির জন্য উপসি’ত সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

মির্জা আব্বাস’র সুস্থতা কামনা করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ
।। খবর বিজ্ঞপ্তি।।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এর সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। বুধবার (১৮ মে) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালে ভর্তি হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এর আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন। বিবৃতিদাতারা হলেন, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির প্রমূখ।

৩০ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক টিমের মতবিনিময়
।। খবর বিজ্ঞপ্তি।।
বিএনপির প্রাথমিক সদস্য ও তথ্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচি সফলের লক্ষ্যে খুলনা মহানগরীর অন্তর্গত ৩০ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সাথে সদর থানা বিএনপির সাংগঠনিক টিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মে) সন্ধ্যা ৭টায় রুপসাস্ট্যান্ড রোডে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও খুলনা সদর থানা সাংগঠনিক টিম প্রধান আজিজুল হাসান দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।
বিএনপি নেতা শেখ সাদীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, আব্দুর রাজ্জাক, ওয়াহিদুর রহমান দিপু, মোল্লা ফরিদ আহাম্মেদ, নাসির উদ্দিন খান, খন্দকার হাসানুল ইসলাম নিক, মতিউর রহমান খান বুলেট, হুমায়ন কবির চৌধুরী, সালাউদ্দিন বুলবুল, গোলাম কিবরিয়া, নাজমুল হাসান নাসিম, পারভিন আক্তার, মোঃ শুকুর, মোঃ নাজমুল হক, একে এম মাসুদুর রহমান মুনির, রবিউল ইসলাম রবি প্রমূখ।

বাগেরহাটে একটি বিদ্যালয়ের ভবনের নির্মাণ কাজে কচ্ছপ গতি!
পি কে অলোক,ফকিরহাট।
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী হাকিমপুর সামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজের মেয়াদ গত ১৬ মাস পূর্বে শেষ হলেও এখনও অধিকাংশ কাজ চলমান রয়েছে। সেই কাজ গুলি শুরু বা শেষ না করেই কাজের বরাদ্দকৃত সিংহভাগ অর্থ তুলে নিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানটি। আর এধরনের ঘটনা নিয়ে ঐ বিদ্যালয়টির পরিচালনা পর্যদ, শিক্ষক, ছাত্র-ছাত্রী সহ এলাকাবাসীর মাধ্যে সৃষ্টি হয়েছে চরম ক্ষোভের। অতিদ্রুত বিদ্যালয়টি পরিদর্শন করে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহন করার জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা গেছে, নির্বাচিত বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় জেলার হাকিমপুর সামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা ভিত্তি বিশিষ্ট ৪ তলা একাডেমিক ভবন নির্মান কাজের জন্য টেন্ডারের মাধ্যমে দরপত্র আহবান করা হয়। এ প্রকল্পের ২৩৩৫৩৭ নং টেন্ডার আইডির ই-জিপি/ডøাবলু-১৩/ইইডি/বিএ জেড/এনইএস/২০১৮-১৯নং ইনভাইটেশন মূলে ২০১৮-২০১৯ অর্থ বছরে ২০১৮ সালের ৮ই নভেম্বর টে›ডার-ড্র হয়। এবং মেসার্স আব্দুল মান্নান নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এটির কাজ পায়। জেলা শিক্ষা প্রকৌশল বিভাগ বাগেরহাট ৩,০২,৬৬০০০ টাকা দরপত্রের মূল্যে কার্যাদাসের ৫৪০ দিনের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্তের সময় নির্ধারন করে ২০১৯ সালের ৬ই জানুয়ারী যশোরের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আব্দুল মান্নানকে কার্যাদেশ প্রদান করা হয়। কিন্তু ৫৪০কার্যাদাসের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্তির বাধ্যবধকতা থাকলেও নিদ্ধারিত সময় শেষ হয়ে গেছে প্রায় ১৬ মাস পূর্বে। কিন্তু তার পরেই এই প্রকল্পে কাজ চলছে কচ্ছপ গতিতে। শুধু তাই নয়, এই প্রকল্পে ৩ ভাগে ভাগ করে পার্ট-এ (সিভিল ওর্য়াকাস) সাব-স্টাকচার খাতে ব্যয় নিধারন করা হয়েছে প্রায় ২,৬৩,৯৭৬২ টাকা ১২৪ পয়সা,পার্ট-বি (সেনেটারী ওয়ার্কাস) খাতে ব্যয় নির্ধারন করা হয়েছে প্রায় ১৫,৩১,৪৭৪ টাকা ৪৯ পয়সা,পার্ট-সি (ইলেক্ট্রিক্যাল ওয়ার্কাস) খাতে ব্যয় নির্ধারন করা হয়েছে প্রায় ১৬,৩১,১৯৪ টাকা ৫১২ পয়সা, এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৩,০২,৬৬০০০ টাকা ।
বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সদস্য মোঃ কামাল হোসেন তরফদার বলেন ভবনের নির্মান কাজ শুরুর পর থেকে অনেকটা গড়ি মশি করে নির্মান কাজ চালাতে থাকে। কিন্তু সাম্প্রতি প্রায় দুই মাস ধরে ঠিকারদারী প্রতিষ্ঠানটি বিদ্যালয়ের নির্মাণ কাজ সম্পূর্ন রুপে বন্ধ করে দিয়েছেন। করে নাগাদ পুনঃরায় শুরু করবেন তাও কেউ বলতে পারেন না। এ অবস্থায় শিক্ষা ব্যবস্থায় ধস নেমে যাওয়ার আশাংকা করছেনও তিনি।
বিদ্যালয়টির (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক নিখিল কুমার ঘোষ অভিযোগ করে বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মান্নান ট্রের্ডাস বিভিন্ন অজুহাত দিয়ে দিনের পর দিন এভাবেই ঝিমিয়ে ঝিমিয়ে নির্মান কাজ করছে। কিন্তু কেউ কোন কথা বলছেনা। তারা ইতিমধ্যে প্রায় ১৬ মাস পূর্বে নিধারিত সময় সীমা পার করে ফেলেছে। এর মধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠানটি ম্যানেজিং কমিটির নিকট কয়েক বার সময় বৃদ্ধি করার জন্য আবেদন করলেও আমরা তা গ্রহন করিনি। তাদের কচ্ছপ গতি কাজের জন্য বর্তমানে ভবন সংকটে পাঠদান কার্যক্রম চরম ভাবে ব্যহত হচ্ছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মোঃ রিপন এর নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন করোনার কারনে ও ডিজাইন জনিত নানা সমস্যার কারনে নির্মান কাজ শুরু করতে অনেকটা সময় লেগে যায়। এ অবস্থায় আমরা সময় বৃদ্ধি করার জন্য আবেদন করেছি। নির্মান কাজের ধীরগতি প্রসংঙ্গে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এ বিষয়ে জানতে চাওয়া হলে বাগেহরহাট শিক্ষা প্রকৌশলী বিভাগের উপ-সহকারী প্রকৌশলী অঞ্জন কুমার দাস বলেন বর্তমানে নির্মাণ কাজ এখন বন্ধ রয়েছে। এ বিষয়টি আমরা বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষকের কাছ থেকে জানতে পেরেছি। চলতি মে মাসের শেষের দিকে নির্মাণ কাজ পূনঃরায় শুরু করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দ্দেশনা প্রদান করা হয়েছে। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাওয়া হলে বাগেরহাট শিক্ষা প্রকৌশলী বিভাগের হিসাব রক্ষক শফিউল আযম (ইডেন) এর সাথে আলাপ করা হলে তিনি বলেন আমি ছুটিতে রয়েছি, তাই কি পরিমান বিল ঠিকাদারী প্রতিষ্ঠান তুলেছেন তা আমি বলতে পারছি না। এ বিষয়ে বাগেরহাট শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নাফিজ আক্তার ছুটিতে ওমরা পালনে সৌদি আরব থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নী।

বাগেরহাটে কর্মজীবী নারীর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি
হিমায়িত খাদ্য প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরীতে কর্মরত নারী শ্রমিকদের উন্নয়নে কাজ করা বাগেরহাটে “অফাধহপরহম ডড়ৎশবৎং জরমযঃং রহ ঝবধ-ভড়ড়ফ ধহফ জগএ ওহফঁংঃৎরবং” নামক প্রকল্পের অবহিতকরণ সভা হয়েছে। বাস্তবায়নকারী সংস্থা কর্মজীবী নারীর আয়োজনে বুধবার (১৮ মে) দুপুরে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদ সচিব শুভাশীষ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে রাখালগাছি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রবীন্দ্রনাথ চক্রবর্তী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম ফরাজি, সমাজসেবক হাকিম মল্লিক, কর্মজীবী নারীর প্রকল্প কর্মকর্তা শেখ রুবেল আহমেদ, প্রোগ্রাম অর্গানাইজার রাজীব কুমার সাহা, কর্মজীবী নারী দলের সভাপতি হোসনেয়ারা বেগম, হীরামনি বেগম, শামীমা বেগম। এছাড়াও অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের শ্রমিকসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মজীবী নারীর প্রকল্প কর্মকর্তা শেখ রুবেল আহমেদ বলেন, কর্মজীবী নারীর দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ এর সহযোগীতায় প্রকল্পের আওতায় আমরা কর্মজীবী নারীদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছি। এই প্রকল্পটি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে নিয়োজিত শ্রমিকদের দক্ষতা এবং নেতৃত্ব বিকাশের জন্য তাদের অধিকার বিষয়ে সচেতন করতে কাজ করবে।

বাগেরহাটে স্বাভাবিক প্রসব নিশ্চিত করতে কর্মশালা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিত করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ –সার্ভিসেস ইউনিট-এর ব্যবস্থাপনায় বুধবার (১৮ মে) দিনব্যাপি কচুয়া উপজেলা পরিষদের শেখ তন্ময় অডিটোরিয়ামে এই কর্মশালা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক (যুগ্ম সচিব) মোঃ হাবিবুল হক খান। কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত মহল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ ইউনিটের উপ-পরিচালক ও ডা: তৃপ্তি বালা, বাগেরহাটের উপ-পরিচালক বিকাশ কুমার দাস, ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম সভাপতি বাবুল সরদার, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম, কচুয়া উপজেলা পরিবার পরিকল্পনা আবু মোশাররফ হোসেন, কুচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, সাধারণ সম্পাদক কাজী সাই প্রমুখ।
বক্তারা বলেন, মানুষের জীবনের জন্য স্বাভাবিক প্রসব একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু অসচেতনা ও স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞানের অভাবসহ নানা কারণে মানুষ সিজারের মত ক্ষতিকর সিদ্ধান্ত নেয়। আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দিতে স্বাভাবিক প্রসব বৃদ্ধি করতে হবে। এজন্য পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, উপসহকারী মেডিকেল অফিসার ও স্বাস্থ্য পরিদর্শকদেরকে স্থানীয়দের সচেতন করতে প্রয়োজনীয় প্রচার-প্রচারণা চালানোর অনুরোধ করেন বক্তারা।
কর্মশালায় বিভিন্ন ইউনিয়ন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা, সেবা দাতা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও গনমাধ্যমকর্মীরা অংশগ্রহন করেন। কর্মশালায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলোকে নরমাল ডেলিভারির জন্য উপযোগী করার জন্য মতামত প্রকাশ করা হয়। জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে নরমাল ডেরিভারি সেবার মান উন্নয়নে সকলে অঙ্গীকার করেন।

দিঘলিয়ায় নদীতে ডুবে নিখোঁজ ছাত্রের মৃতদেহ উদ্ধার
দিঘলিয়া প্রতিনিধিঃ
গতকাল মঙ্গলবার ভৈরব নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্র মোঃ তানভীর ইসলাম (১২) এর মৃতদেহ উদ্ধার। গতকাল দুপুর ১২ টার সময় তার মৃতদেহটি দৌলতপুর ঘাট নিকটস্থ মন্ডল জুট মিলের নিকট থেকে দিঘলিয়ায় অবস্থিত স্থলকাম নদী ফায়ার স্টেশনের একটি দল নিখোঁজের একদিন পর ভৈরব নদী থেকে উদ্ধার করে। উল্লেখ্য গত ১৭ই মে মঙ্গলবার দুপুর ১২ টার সময় দিঘলিয়ার সেনহাটিতে বরইতলা ঘাট সংলগ্ন ভৈরব নদীতে মোঃ তানভীর ইসলাম (১২) গোসল করতে নেমে নিখোঁজ হয়। নদীতে জোয়ার থাকায় স্রোতের কারনে সে ডুবে যায় বলে যানাযায়। খবর পেয়ে দিঘলিয়ায় অবস্থিত স্থল কাম নদী ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মাসুদ পারভেজের নেতৃত্বে ডুবুরি সাইদুল ইসলাম, ডুবুরি হুমায়ন কবির, ড্রাইভার কাম ডুবুরি আহমদ আলী ঘটনা স্হলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। মোঃ তানভীর ইসলাম (১২) পিতা মোঃ নাসির স্থানীয় সাগর জুট মিলে শ্রমিক।

বিএনপি নেতা এড. লিটনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ আজ
খবর বিজ্ঞপ্তি
আজ বৃহস্পতিবার (১৯ মে) বিকেল সাড়ে ৪টায় খালিশপুর নিউজপ্রিন্ট মিল গেটস্থ দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা সমাবেশ অনুষ্ঠিত হবে। খুলনা মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও খালিশপুর থানা বিএনপির সাবেক সভাপতি এবং জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য এডভোকেট ফজলে হালিম লিটনকে হত্যা প্রচেষ্টায় কুপিয়ে রক্তাক্ত জখম করার প্রতিবাদে খালিশপুর থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল খালিশপুর থানা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট ফজলে হালিম লিটনকে গত ৮মে সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ীর সামনে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশে দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে জখম করে, অল্পের জন্য তিনি প্রানে বেচে যান। এ ঘটনার তীব্র প্রতিবাদে খালিশপুর থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক নেতৃবৃন্দের উদ্যেগে বুধবার (১৮ মে) বিকেল ৫টায় খালিশপুর থানা বিএনপি কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নেতৃবৃন্দ এড. ফজলে হালিম লিটনের উপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা এবং অবিলম্বে হামলাকারীদের খুজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তির আওতায় আনার জন্য প্রসাশনের নিকট জোর দাবি জানান ।
ম শা আলম এর সভাপতিত্বে ও শহিদুল ইসলাম বাবুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন নিজাম উর রহমান লালু, সামছুর রহমান, কাজী শফিকুল ইসলাম সফি, এইচ এম আবু ছালেক, আশরাফ হোসেন, মনিরুজ্জামান মনি, শাহানাজ পারভীন, এইচ এম জসিম উদ্দিন, কাজী ইকরাম মিন্টু, নুরে আব্দুল্লাহ, বারেক হাওলাদার, মহিউদ্দিন বাবু, সেলিম কাজী, আবুল কালাম, মনিরুজ্জামান মনি, জাফর হাওলাদার, আব্দুল মালেক, সুমন হোসেন, রেজাউল করিম, সাইদুজ্জামান জুয়েল, গোলাম রাব্বি, শাহিন শিকদার, মনির হোসেন, শেখ লাভলু প্রমুখ।

রূপসায় সিএসএস’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি :
বেসরকারী সংস্থা খ্রিস্টান সার্ভিসেস সোসাইটি’র স্থপতি রেভারেন্ড পল মুন্সীর স্মরণে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে ১৭ মে’২২ মঙ্গলবার সকাল ১০ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিএসএস’র রিজিওনাল ম্যানেজার জয়ন্ত রায়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মোস্তাক। বিশেষ অতিথি ছিলেন রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান।
রূপসায় সিএসএস’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতসিএসএস’র রূপসা (১) এর ব্যবস্থাপক অমিত চক্রবর্তী’র সঞ্চালনায় বক্তৃতা করেন রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি তরুন চক্রবর্তী বিষ্ণু, নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সঞ্জীব সরকার। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন সিএসএস (২) এর ব্যবস্থাপক মো. আমিনুর রহমান। ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত নারী-পুরুষ রোগীদের হেলথ চেকআপ ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম খুলনা জোনের আয়োজনে অনুষ্ঠিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মৈত্রী মৃধা। সকাল সাড়ে ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলমান মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করা হয়।

আগামী অর্থবছরে এযাবতকালের সর্বোচ্চ বাজেট পাচ্ছে খুবি, যথাযথ ও সময়মতো ব্যয়ের পরামর্শ
খবর বিজ্ঞপ্তি
আসন্ন ২০২২-২৩ অর্থ বছরের জন্য এযাবতকালের সর্বোচ্চ ১৪৮ কোটি ৮৮ লাখ টাকার রাজস্ব বাজেট পাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। এছাড়া চলতি অর্থ বছরের ১২১ কোটি ২৪ লাখ টাকার মূল রাজস্ব বাজেটের স্থলে সংশোধিত বাজেট পাওয়া গেছে ১৩৯ কোটি ২৫ লাখ টাকা। এমন সুখবর দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বাজেটে প্রাপ্ত বরাদ্দ সময়মতো এবং যথাযথভাবে ব্যয়ের পরামর্শ দিয়েছেন। এছাড়া আগামী বছর বাজেট প্রণয়নের আগেই বটম আপ এ্যাপ্রোচ করা হবে। অর্থাৎ বিভিন্ন ডিসিপ্লিন ও বিভাগ থেকে ব্যয়ের খাত ও চাহিদা নেওয়ার পর বাজেট প্রণয়ন করা হবে বলেও তিনি জানান।
উপাচার্য আগামী অর্থ বছরের জন্য শিক্ষা উপকরণ খাতে সবচেয়ে বেশি বরাদ্দ বৃদ্ধিরও আভাস দিয়ে বলেন, এটা অত্যন্ত ইতিবাচক এবং এর ফলে শিক্ষার গুণগত মান অর্জন সহায়ক হবে।
তিনি ১৮ মে (বুধবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে একাডেমিক প্রধানদের সাথে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট এবং একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের চলতি অর্থবছরের সংশোধিত বাজেট ও আগামী অর্থ বছরে বাজেটে প্রত্যাশিত বরাদ্দ দেওয়ার সিদ্ধান্তের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কে আন্তরিক ধন্যবাদ জানান।
সভায় আসন্ন টার্ম ফাইনাল পরীক্ষা, আইসিটি কার্যক্রম, অনলাইনে স্টুডেন্ট ফিডব্যাক, প্রত্যেক ডিসিপ্লিনে ভর্তিতে ছাত্র সংখ্যার যৌক্তিকীকরণ, ওবিই কারিকুলা প্রণয়নের অগ্রগতি, আসন্ন ঢাবি ও গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুদ্ধাচার পুরস্কার, ক্রয় পদ্ধতি, জার্নাল প্রকাশনায় বরাদ্দসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
উপাচার্য উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গল্লামারী মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়নে প্রাথমিকভাবে ইউজিসি থেকে ৫০ লাখ এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য ৬৪ লাখ টাকার বেশি পাওয়া গেছে। এছাড়া ৩৪ কোটি ৩৫ লাখ টাকা ব্যয় সাপেক্ষ ‘খুলনা বিশ্ববিদ্যালয় সফট্ অবকাঠামো’ শীর্ষক জমাদানকৃত ডিপিপি এবং ইতোপূর্বে পেশকৃত অর্গানোগ্রাম অনুমোদনের বিষয়টি পাইপলাইনে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সভায় বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। এছাড়াও আলোচনায় অংশ নেন বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট ও পরিচালকবৃন্দ। সভা সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
এদিকে আজ সকালে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট বাস্তবায়নে উপাচার্যের কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। পরে স্বাক্ষরিত চুক্তিপত্রের কপি উপাচার্যের নিকট হস্তান্তর করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রাজ্জাক ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. আব্দুর রউফ মোল্লাসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের পূর্ব প্রস্তুতি গ্রহণের দাবিতে মানববন্ধন
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও আসন্ন বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের পূর্ব প্রস্তুতি গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি ও বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর যৌথ আয়োজনে বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিমের সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, জেলা সিপিবির সভাপতি আবুল হোসেন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, বারসিকের গাজী মাহিদা মিজান, আমরা সাতাশের আমিনুর রহমান কাজল, মানবাধিকার সংস্থার সদস্য তামান্না খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিবছরই বর্ষা মৌসুমে সাতক্ষীরা জেলার নিম্ন অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ফসলের ক্ষেত ডুবে যায়। বহু বাড়ি-ঘর জলমগ্ন হয়ে পড়ে। এমনকি সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লায়ও জলাবদ্ধতা ও জলমগ্ন অবস্থা বিরাজ করে। অনেকের ঘরের মধ্যে পানি ওঠে। জলাবদ্ধতায় মানুষের জীবন দুর্বিসহ হয়ে ওঠে। একইভাবে ষাটের দশকে নির্মিত সাতক্ষীরা উপকূল রক্ষা বাঁধের অধিকাংশ জরাজীর্ণ হয়ে পড়ায় উপকূলের মানুষও সবসময় অনিরাপদ জীবনযাপন করে। স্বাভাবিক সময়ে বেড়িবাঁধ নিয়ে কর্তৃপক্ষের কোন মাথা ব্যথা থাকে না। প্রাকৃতিক দুর্যোগ আসলেই শুরু হয় তোড়জোড়। যা এবার ঘূর্ণিঝড় অশনির সময়ও দেখা গেছে। কিন্তু এখন আর সেই তোড়জোড় নেই।
বক্তারা এ সময় উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও আসন্ন বর্ষা মৌসুমে সাতক্ষীরা পৌরসভাসহ সর্বত্র সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের পূর্ব প্রস্তুতি গ্রহনের জোর দাবি জানান। পরে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

বাটিয়াঘাটা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
বটিয়াঘাটা প্রতিনিধি:
বটিয়াঘাটা উপজেলার ২নং বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা সভা অনুষ্ঠিত। গতকাল বুধবার বেলা ১ টায় স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বঞ্চিত জনের অধিকার প্রকল্পের আওতায় খুলনা মুক্তি সেবা (কেএমএসএস) ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ নেতা সহকারী শিক্ষক পল্লব কুমার বিশ্বাস রিটু’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি সচিব চিরঞ্জীব রায় ও সহকারী হিসাব রক্ষক রেজওয়ানা রশীদ’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিবপদ মন্ডল, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমীর সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, আ’লীগ নেতা চয়ন বিশ্বাস ও উপজেলা যুবলীগের সভাপতি অনুপম বিশ্বাস। উপস্থিত ছিলেন আলীগ নেতা সৌমেশ গোলদার, সমাজসেবক অরিন্দম গোলদার, অবঃ প্রধান শিক্ষক আনন্দ মোহন বিশ্বাস, সাংবাদিক পরিতোষ রায়, সাংবাদিক শাহীন বিশ্বাস, সাংবাদিক এস,এম,এ ভূট্রো, সাংবাদিক শাওন হাওলাদার, আলীগনেতা পলাশ সরকার, রানার্স গ্রুপের সভাপতি প্রদীপ হীরা, ইউপি সদস্য যথাক্রমে নিখিলেশ গাইন, রমা রানী মন্ডল, পপি তরফদার, পবিত্র কুমার রায়, গোবিন্দ বাছাড়, মোঃ ওবায়দুল, লিপিকা জোদ্দার, মিলন বৈরাগী, কিংকর রায়, হিমাংশু সরকার, প্রসেনজিৎ গোলদার, বিবেকানন্দ বিশ্বাস, মহিলা আলীগ নেত্রী অপর্না মিস্ত্রী, উদ্যোক্তা নিথর বিশ্বাস ও সুজাতা বিশ্বাস, গ্রাম পুলিশ সদস্য সুভাষ বিশ্বাস, শংকর প্রসাদ মিস্ত্রী, কার্তিক মন্ডল, খোকন মন্ডল, পবিত্র রায়, প্রকাশ রায়, সৌমিত্র রায়, দেবব্রত মন্ডল, সুনীল মন্ডল সহ স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ। ইউপি সচিব এ সময় ২ কোটি ৪৮ লক্ষ টাকার বাজেট ঘোষণা করেন।

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২২ সফল করার লক্ষ্যে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা
সংবাদ বিজ্ঞপ্তি||

খুলনা মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২২ সফল করার লক্ষ্যে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা বুধবার দুপুর ১২ টায় শেরেবাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে অনুষ্ঠিত হয়। কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে।

কেসিসি’র শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) লস্কার তাজুল ইসলাম।

আগামী ৪ থেকে ৭ জুন দেশব্যাপী এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে বলে সভায় উল্লেখ করা হয়। জাতীয় এ কর্মসূচি সফল করার লক্ষ্যে মহানগরী এলাকায় ৬২জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ৭’শ ১০টি কেন্দ্রে ১ হাজার ৪’শ ২০জন ভলেন্টিয়ার নিয়োজিত করার সিদ্ধান্ত নেয়া হয়। ৬ থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ৫শ ৯১ জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৯৭ হাজার ১শত ৫১জন শিশুকে ১টি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে মাত্রা নির্ধারণ করা হয়েছে।

কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, খুলনার বিভাগীয় সহকারি স্বাস্থ্য পরিচালক ডা. অপর্না বিশ্বাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. রেজওয়ান সাঈদ, ইউনিসেফ-এর প্রতিনিধি ডা. শাহানাজ বেগম, সেভ-দ্য চিলড্রেন-এর পাবলিক হেলথ ইপিডেমিওলজিস্ট তামান্না রহমান লাবনী, সূর্য্যরে হাসি নেটওয়ার্কের ক্লিনিক ম্যানেজার মোঃ আনিস উদ্দিনসহ কেসিসি’র স্বাস্থ্যকর্মী, সিভিল সার্জনের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।

পরে বিশ্ব টিকাদান সপ্তাহ ২০২২ পালন উপলক্ষে নগর স্বাস্থ্য ভবনে এক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য বিভাগের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে।

ফকিরহাটে হিন্দু গৃহবধুকে ধর্ষণ গ্রাম পুলিশ মোস্তফা আটক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে ছাগল খুজতে গিয়ে গ্রাম পুলিশ কর্তৃক ধর্ষনের শিকার গৃহবধুর দায়ের করা মামলায় ধর্ষণকারী গ্রাম পুলিশ মোস্তফা শেখকে গ্রেফতার করা হয়েছে। শুভদিয়া ফাঁড়ি পুলিশ মঙ্গলবার গভীর রাতে ঘনশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে আসামীকে আটক করেন। এ ঘটনায় জনমনে স্বস্থি ফিরে এসেছে। জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে ওই নারী তাঁর হারিয়ে যাওয়া ছাগল খুজতে বাড়ির পার্শ্বে একটি নির্জন স্থানে যান। এসময় শুভদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোস্তফা শেখ ওই নারীকে একা পেয়ে জোর পূবর্ক ধর্ষন করে। এ ঘটনায় ভিকটিম নিজ বাদী হয়ে গ্রাম পুলিশ মোস্তফা শেখকে আসামী করে মঙ্গলবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর একই দিন গভীর রাতে শুভদিয়া ফাড়ি পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সঞ্জিব কুমার পাল এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আসামী মোস্তফা শেখ-কে আটক করেন। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, ধর্ষনের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধীন রয়েছে।

ফকিরহাটে ৮দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের (অনুর্দ্ধ-১৭) খেলার শুভ উদ্বোধণ বুধবার সকাল ১০টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে এর শুভ উদ্বোধণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু’র সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুবীর কুমার মিত্র, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, উপজেলা আ,লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফকির কওসার আলী, বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম, আট্টাকী স্পোটিং ক্লাবের মো. ইবারাত আলী, লিপন বিশ্বাস প্রমূখ। উদ্বোধণী খেলায় বাহিরদিয়া-মানসা ইউনিয়ন ১-০ গোলে বেতাগা ইউনিয়নকে হারিয়েছে। খেলা পরিরচালনা করেন জীবন কৃষ্ণ দাশ, সহযোগিতা করেন মিরাজ সরদার ও মো. লাচ্চু মোড়ল।

নড়াইলে তথ্য অফিসের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের জিওডি খাতের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে
দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মে) লোহাগড়া উপজেলার শালনগর মর্ডাণ একাডেমি মিলনায়তনে এ ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় জেলা তথ্য অফিসার মোঃ ইব্রাহিম আল মামুনের সভাপতিত্বে উপস্তিত ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলী, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, শালনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লাবু মিয়া, শালনগর মর্ডাণ একাডেমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আছাদুজ্জামান, প্রমুখ। এসময় দিনব্যাপি অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মশালায় ইউনিয়নের সচিব, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় ইমাম, কাজী, মাধ্যমিক ও প্রাথমিক
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, উদ্যোক্তাসহ ৪০জন অংশগ্রহণকারী উপস্তিত ছিলেন। দিনব্যাপী এ কর্মশালায় বক্তারা নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক , গুজব, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড, লিগ্যাল এইড, ডেঙ্গু প্রতিরোধসহ সর্বোপরি সমাজের সকল স্তরের জনগণকে অংশগ্রহণমূলক ভূমিকার মাধ্যমে বিদ্যমান সংকট ও সমস্যা উত্তোরনের জন্য প্রচেষ্ঠা চালাতে আহব্বান জানান। কর্মশালার অংশগ্রহণকারী সকলকে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং কর্মশালার শেষে সচেতনতামূলক চলচিত্র প্রদর্শন করা হয়।

মহেশপুর দু’দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
শিশু ও নারী উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের মহেশপুরে দু’দিনব্যাপী শিশু মেলার আয়োজন করা হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার সকালে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।
ঝিনাইদহ জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মইজদ্দিন হামিদ,পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,মহেশপুর অফিসার ইনচার্জ সেলিম মিয়া,উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম, মহেশপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, মহেশপুর প্রেসক্লারেব একাংশের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৬
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে ঘের সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত হয়েছে। এ সময় হামলাকারীরা দোকান ও বাড়িঘর ভাংচুর করে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে ও আহতের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
হামলায় আহত কাজী মোহাসীন হোসেন জানান, শনিবার (১৪ মে) দুপুরে আমরা আমাদের জমি থেকে ধান বাড়িতে নিচ্ছিলাম। প্রতিমধ্যে স্থানীয় খান সোহেল,রহমত কাজী,লিটন পাইক, হায়দার আলী,মুরাদ পাইক,হাসান কাজী,সোহেল কাজী,আজাদ কাজী ,আল আমিন, হাকিম পাইক, ফারহাদসহ ২৫/৩০ জন সন্ত্রাসী আমাদের উপর অতর্কিত হামলা চালায়। তারা বলে তোরা আমাদের জমি দখল করে খাচ্ছিস তোদের আর বাচিয়ে রাখবো না। তারা রামদা, লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে আমিসহ ,মুন্না (২৫), কাজী জহিরুল ইসলাম(৪২),কাজী আমিনুর (৩০),কাজী ফিরোজ(৪০) ও নিরু বেগম (৫০)কে মারধর করে। ঘটনায় ৯৯৯ এ ফোন দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে আমাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। তিনি বলেন, আরা দীর্ঘ দিন ধরে আমাদের জায়গা ভোগ দখল করে খাচ্ছি। বিষ্ণপুর ইউনিয়ন ৭নংওয়ার্ড ইউপি সদস্য মোঃ হিফবুল ক্ষমতার দাপোটে স্থানীয় খান সোহেল,রহমত কাজীসহ একদল সন্ত্রাসী দিয়ে আমাদের জমি জোর করে দখলের জন্য এ ধরনের হামলার ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, পূর্বে মেম্বারকে একাধিকবার জায়গার বিষয়টি সমাধানের জন্য তাকে জানানো হলে তিনি আমাদের হুমকী দিয়েছেন এবং বলেন তোর ভাই আগের টার্মে ইউপি সদস্য প্রার্থী ছিলো তোদের আর বাচিয়ে রাখবো না। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চান।
এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম বলেন, হামলার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বাগেরহাটে ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের কচুয়া উপজেলা সদরে ভিন্ন নামের গভঃ রেজিস্ট্রেশন ব্যবহার করে ভুয়া ডিগ্রী ধারী লিখে প্রতারণা করে চিকিৎসা ব্যবসা করার অপরাধে এমএম মনির নামের একজন চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জরিমানার অর্থ পরিশোধ না করায় তাকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
বাগেরহাট জেলা শহরের হরিনখানা এলাকার বাসিন্দা এমএম মনির ও তার স্ত্রী আবিদা সুলতানা স্বপ্না অন্য লোকের নামের গভঃ রেজিস্ট্রেশন ব্যবহার করে কচুয়া উপজেলার জিরো পয়েন্টে একটি চেম্বার করেন। মেডিসিন, চক্ষু-নাক-কান ও গলা বিশেষজ্ঞ হিসাবে দেশী-বদেশী প্রশিক্ষণ ও ডিগ্রী লিখে ৩০০/৫০০ টাকা পরামর্শ ফি নিয়ে ৪/৫ বছর ধরে চিকিৎসা ব্যবসা করে আসছে।
চিকিৎসার নামে প্রতারণার বিষয়টি গোপনে জেলা প্রশাসনের নজরে গেলে জেলা কালেক্টরেটের সহকারি কমিশনার নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে মঙ্গলবার (১৭ মে) দুপুরে ভ্রাম্যমান আদালতের একটি দল ওই চেম্বারে অভিযান চালায়। অভিযানকালে এমএম মনির গভঃ রেজিস্ট্রেশনসহ তার চিকিৎসা প্রদানে ব্যবহ্নত ডিগ্রী লাভে কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। পরে সে ভ্রাম্যমান আদালতে অপরাধ স্বীকার করে। এ সময় তার স্ত্রী ডাঃ আবিদা সুলতানা চেম্বারে ছিলেন না। ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোহান সরকার এ প্রতিবেদককে বলেন, ভোক্তা অধিকার আইনে কচুয়া উপজেলার জিরো পয়েন্টে ওই চিকিৎসকের চেম্বারে অভিযান করা হয়। অভিযানকালে চিকিৎসক এমএম মনির তার চিকিৎসা সেবা প্রদানের কোনো বৈধতা দেখাতে পারে নাই। বরং চিকিৎসার নামে প্রতারণা করার অপরাধ স্বীকার করায় তাকে দুই লাখ টাকা অর্থদন্ড করা হয়। অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আর ওই চেম্বারে সে চিকিৎসা প্রদান বিষয়ে পরবর্তি পদক্ষেপ গ্রহনের জন্য স্বাস্থ বিভাগকে জানানো হয়।

বাগেরহাট প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধন, কার্যনির্বাহী কমিটির মেয়াদ দুই বছর
খবর বিজ্ঞপ্তি
বাগেরহাট প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের মুজিববর্ষ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা এবং সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি।
সভায় বাগেরহাট প্রেসক্লাবকে আরও গতিশীল করার উদ্দেশ্যে ক্লাবের গঠনতন্ত্রের ২৩ ধারা মোতাবেক প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধনীর জন্য প্রস্তাবনাসমূহ (১০ এর (ক) এবং ১৩এর (ক)) উপস্থাপন করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়। সভায় বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী কমিটির মেয়াদকাল ১ বছর থেকে উন্নীত করে ২ বছর করা হয় ও নির্বাচন প্রতি দুই বছর পরপর ৩১ ডিসেম্বরের মধ্যে করতে হবে এবং এবছর থেকে এই মেয়াদকাল কার্যকর হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।
বিশেষ সাধারন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ক্লাবের সহ-সভাপতি ইসরাত জাহান, সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, শেখ আহসানুল করিম, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, দপ্তর সম্পাদক এস এম সামছুর রহমান, ক্রীড়া সম্পাদক এস এম রাজ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নকীব সিরাজুল হক, নির্বাহী সদস্য মো: ইয়ামীন আলী, তরফদার রবিউল ইসলাম, ফকির হাসান আলী, এস এস শোহান, আল আমিন খাঁন, সদস্য শওকাত আলী বাবু, নিয়ামুল হাদি রানা, খোন্দকার আকমল উদ্দীন সাখি, আব্দুল্লাহ আল ইমরান প্রমুখ।

দাকোপে দুর্যোগের স্থায়ী আদেশাবলী -২০১৯ এবং দুর্যোগ ব্যবস্থাপনা আইন -২০১২ এর উপর কর্মশালা
মোঃ শামীম হোসেন- বাজুয়া
কারিতাস খুলনা অঞ্চলের “ সমন্বিত দুর্যোগ ঝুঁকি হ্রাসের মাধ্যমে কমিউনিটির সক্ষমতা তৈরী ( আইডিআরআর ) ” প্রকল্পের মাধ্যমে কারিতাস জার্মানির আর্থিক সহায়তায় দাকোপ উপজেলায় লাউডোব ইউনিয়ন পরিষদ হলরুমে সকাল ১০ টায় দুর্যোগের স্থায়ী আদেশাবলী -২০১৯ এবং দুর্যোগ ব্যবস্থাপনা আইন -২০১২ এর উপর কর্মশালা – ২০২২ অনুষ্ঠিত হয় । উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন লাউডোব ও বানীশান্তা ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য , সিপিপি সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠি এবং স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার জনগোষ্ঠি উক্ত অনুষ্ঠানে লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ যুবরাজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন সুদেব কুমার রায় চেয়ারম্যান বানিশাস্তা ইউনিয়ন পরিষদ এবং লাউডোব ও বানিশান্তা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য ও সদস্যা। এছাড়া আরো উপস্থিত ছিলেন তাপস সরকার, কর্মসূচী কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা সেক্টর, কারিতাস খুলনা অঞ্চল এবং কারিতাস দাকোপ ইন্টিগ্রেটেড ডিআরআর প্রকল্পের ফিল্ড অফিসার সহ অন্যান্য কর্মীবৃন্দ। উক্ত অনুষ্ঠানের সভাপতি শেখ যুবরাজ চেয়ারম্যান , লাউডোব ইউনিয়ন পরিষদ বলেন প্রতি বছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এসে আমাদের উন্নয়ন ধুলিসাৎ করে দেয় যেমন কয়েকদিন আগে অশনি ঘূর্ণিঝড় আমাদের সংকেত দিয়ে গেছে যে , তোমরা আরো দুর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুতি গ্রহণ করো। সেই জন্য দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে হলে পারিবারিক পর্যায়ে প্রস্তুতি নিতে হবে। দুর্যোগের যে আইন আছে তা শুধু আমাদের জানলে হবে না এ বিষয়গুলো কমিউনিটি জনগণদেরকেও জানতে হবে। প্রত্যেক পরিবারে দুর্যোগ সহনশীল ঘর তৈরী করতে হবে। দুর্যোগ সহনশীল বাজার এবং কৃষি ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে হবে । তিনি আরো বলেন, আমাদেরকে এখন দুর্যোগ সম্পর্কে আরো বেশী সচেতন হতে হবে তাহলে আমাদের দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি পাবে, কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি করতে হলে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে, তিনি আরো বলেন আমারা যে কোন উন্নয়নমূলক কাজ করি না কেন সেটা যেন ভবিষৎ উন্নয়ন পরিকল্পনায় বাধাগ্রন্ত না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি মুনসুর আলী খান উপজেলা চেয়ারম্যান দাকোপ বলেন আমাদের দাকোপ অঞ্চল দুর্যোগ প্রবণ এলাকা আমরা দুর্যোগ প্রবণ এলাকায় বসবাস করি এবং এ জন্য আমাদের দুর্যোগ বিষয় জানতে হবে এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে হবে। কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চল আমাদের সাথে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। আমাদের আরো শিক্ষিত হতে হবে তাহলে টেকসই উন্নয়ন সম্ভব । তিনি আরো বলেন সুন্দরবন রক্ষা করতে না পারলে দুর্যোগের ক্ষয়ক্ষতি আরো বৃদ্ধি পাবে তাই আমাদের সুন্দরবন রক্ষায় আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে। উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি সুদেব কুমার রায় চেয়ারম্যান বানীশান্তা ইউনিয়ন পরিষদ বলেন দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর জন্য স্থানীয় সরকারের দুর্যোগ কমিটিগুলো সক্রিয় করতে হবে। আর সকলকে দুর্যোগ ব্যবস্থাপনা আইন সম্পর্কে জানতে হবে , আইন আছে বলে বিভিন্ন অপরাধ কম হয় । তিনি আরো বলেন আমারা বাংলাদেশের দক্ষিন পশ্চিম অঞ্চলে বসবাস করি এ অঞ্চল আগামী ৫০ বছরের মধ্যে প্লাবিত হতে পারে এ জন্য আমাদের বেঁচে থাকার জন্য দুর্যোগের সুষ্ঠু পরিকল্পনা থাকতে হবে। কারিতাস বাংলাদেশের উদ্দেশ্য হল কমিউনিটির সক্ষমতা অর্জন করে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো সে জন্য কারিতাস আইডিআরআর প্রকল্পকে ধন্যবাদ জানান। কর্মশালায় উন্মুক্ত আলোচনায় বক্তরা বলেন সুন্দরবন আমাদের মায়ের মত তাই আমাদেরকে সুন্দরবন রক্ষা করে জীব-বৈচিত্র রক্ষা করতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামোগুলোকে শক্তিশালী করতে হবে। এছাড়া দুর্যোগ সহনশীল বাজার ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে। সর্বশেষ তিনি কারিতাস খুলনা অঞ্চল ইন্টিগ্রেটেড ডিআরআর প্রকল্পের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে কর্মশালা আয়োজন করার জন্য কারিতাস বাংলাদেশকে বিশেষ ভাবে ধন্যবাদ জানান।

রামপালে যথাযথ প্রস্তুতি নিয়ে শিক্ষকদের শ্রেনী কক্ষে যেতে হবে বললেন জেলা প্রশাসক

মেহেদী হাসান,রামপাল (বাগরহাট)
বাগরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান বলেছেন করোনায় আমাদের শিক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। শিক্ষার্থীরা অটোপ্রোমাশন পেলেও তারা সত্যিকার অর্থে উপযুক্ত শিক্ষা পায়নি। শিক্ষায় তাদের অনেক ঘাটতি রয়েছে। দেশে করোনার প্রভাব অনেকটা কেটে গেছে। শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি মিলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন যথাযথ প্রস্তুতি নিয়ে শিক্ষকদের শ্রেনী কক্ষে যেতে হবে। শিক্ষকরা শ্রেনী কক্ষে পাঠদান শুরু করলে প্রধান শিক্ষক তা মনিটরিং করবেন। শিক্ষকরা সময় মতো বিদ্যালয়ে আসছেন কিনা প্রধান শিক্ষকদের সব দিকে নজর রাখতে হবে। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের নিয়মিত বিদ্যালয়ে এসে লেখাপড়ার খোজ খবর নিতে হবে। অভিাবকদের তাদের সন্তানরা নিয়মিত স্কুলে আসে কিনা, কার সাথে কোথায় যায়, সে বিষয়ে নজর রাখতে হবে। ছেলে মেয়েরা মাদক, ইভটিজিং ও মোবাইল ফোনের প্রতি যেন আসক্ত না হয়ে পড়ে এজন্য শিক্ষক, অভিভাবক ও ম্যানজিং কমিটির সমন্বয়ে কাজ করতে হবে।
তিনি গতকাল রামপাল উপজলা প্রশাসন আয়োজিত উপজেলার বিভিন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ব্যবস্থাপনা কমিটি, সুধীজন, বিভাগীয় কর্মকর্তা এবং জনপ্রতিনিধিবৃদের সাথে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিধির বক্তব্য এসব কথা বলেন। সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ অডিটারিয়ামে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আ. রউফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ খালিদ আহমেদ, খুলনা জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. আবু হানিফ, ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, তরফদার মাহফুজুল হক টুকু, অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, প্রধান শিক্ষক আ. মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান, শিক্ষক তাপস চন্দ্র পাল।
এ সময় সহকারি কমিশনার (ভুমি) শেখ সালাউদ্দিন দিপু, নারী ভাইস চেয়ারম্যান হোসনয়ারা মিলি, ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, মুন্সি বোরহান উদ্দিন জেড, তপন গোলদার, তালুকদার সাবির আহমেদ, সুলতানা পারভিন ময়না, উপজলা কষি অফিসার কৃষ্ণা রানী মন্ডল, প্রানী সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, উপজলা প্রকৌশলী গোলজার হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রকল্প কর্মকর্তা মো. মতিউর রহমান, জনস্বাস্ব্য উপ সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন,সহকারি শিক্ষা অফিসার নলিনী কুমার জোয়াদ্দার, আসাদুজ্জামান, অধ্যক্ষ মুহা, ইউনুছ আলী, অধ্যক্ষ মকবুল হোসেন, অধ্যক্ষ মো. ওলিউর রহমান, প্রধান শিক্ষক ফরহাদ আকুঞ্জি, গাজী জাহাঙ্গীর আলম, সুপার আ. কাদেরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও ম্যানেজিং কমিটির সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ আজ অর্থনৈতিকভাবে শক্ত অবস্থানে দাঁড়িয়েছে : বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে এক সংকটময় মুহূর্তে দেশে ফিরে সেদিন জনগণকে দেয়া অঙ্গীকার পূরণে ৪১ বছর ধরে প্রতিনিয়ত মৃত্যুকে আলিঙ্গন করে জনগণের ভাগ্যবদলে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন। শান্তির অগ্রদূত শেখ হাসিনা দেশের মানুষের জন্য নিজের প্রাণকে তুচ্ছ করেছেন নির্দ্বিধায়। তিনি ধৈর্য ও সাহসের প্রতিমূর্তি ও বহুমাত্রিক জ্যোতিষ্ক। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ আজ অর্থনৈতিকভাবে শক্ত অবস্থানে দাড়িয়েছে।

তিনি বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল, গভীর সমুদ্রবন্দর প্রভৃতি বড় প্রকল্পের বাস্তবায়নই মনে করিয়ে দিচ্ছে শেখ হাসিনা প্রকৃতপক্ষে আলাদা, ভিন্ন, স্বতন্ত্র ও নেতৃত্বের গৌরবজনক আসনে সমাসীন। তিনি জনগণের ইচ্ছা অনুযায়ী অর্থনৈতিক বিকাশ ত্বরান্বিত করেছেন; সঙ্কট উত্তরণে অনন্য ভূমিকা রেখে চলেছেন।
প্রধান অতিথি বলেন, জননেত্রী শেখ হাসিনাকে দীর্ঘ সময় দলের প্রধানের দায়িত্বে থেকে অনেক বন্ধুর পথ পাড়ি দিয়েছেন। নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি আওয়ামী লীগকে আজকের অবস্থানে দাঁড় করিয়েছেন। তাঁর সফল নেতৃত্বের ফলেই আওয়ামী লীগ চারবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সুযোগ পেয়েছেন। তাঁর শাসন আমলেই দেশের আর্থ-সামাজিক উন্নয়নের নতুন মাত্রা সূচিত হয়েছে, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশ তার হাত ধরেই ডিজিটাল হয়েছে। তিনি জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিয়েছেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনার রাজনৈতিক জীবনে বারবার বিপদ এবং মৃত্যুর ঝুঁকি তাড়া করেছে। ২১ বার তাঁকে হত্যার অপচেষ্টা চলেছে। তিনি ৩৪ বছর বয়সে আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছিলেন। এখন তিনি একজন পরিণত মানুষ। টানা তিনবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এই মেয়াদ শেষ হলে তাঁর প্রধানমন্ত্রিত্বের ২০ বছর পূর্ণ হবে। নির্বাচিত গণতান্ত্রিক ব্যবস্থায় শেখ হাসিনাই হতে চলেছেন বিশ্বে উজ্জ্বল নক্ষত্র। তিনি এখন একদিকে যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী, একই সঙ্গে তিনি একজন বিশ্বনেতা। তাঁর প্রশংসায় অকুণ্ঠ অনেক দেশের সরকার প্রধান। শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বসভায় বাংলাদেশ আজ মর্যাদার আসন লাভ করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও জনগণের ভালবাসা নিয়ে তিনি চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। আর এই লক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় সদর থানা আওয়ামী লীগ আয়োজিত দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম। এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, উপ-দপ্তর সম্পাদক হাফেজ মো. শামীম, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, মহানগর কৃষক লীগের আহ্বায়ক এ্যাড. এ কে এম শাহজাহান কচি, সদর থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরানী রহমান বিউটি, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান রাজেস। সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, এস এম আকিল উদ্দিন, এ্যাড. সেলিনা আক্তার পিয়া, এ্যাড. এনামুল কবির, বাদল সরদার বাবুল, আব্দুল হাই পলাশ, ফেরদৌস হোসেন লাবু, এ্যাড. শেখ ফারুক হোসেন, ফয়েজুল ইসলাম টিটো, নজরুল ইসলাম তালুকদার, এ্যাড. শামীম মোশাররফ, আতাউর রহমান শিকদার রাজু, আজম খান, মো. সিহাব উদ্দিন, জেসমিন সুলতানা শম্পা, শবনম সাবা, গোলাম হায়দার বুলবুল, নজরুল ইসলাম খোকন, নুর জাহান রুমী, আফরেজা জেসমিন বিথী, নাছরিন ইসলাম তন্দ্রা, দাদন আলী, শেখ সিদ্দিকুর রহমান, শেখ জাহিদ, আব্দুল আহাদ মোল্লা, বিপ্লব সাহা লব, নুরে আলম সিদ্দিকী লিটন, রফিকুল ইসলাম ডাবলু, মোস্তফা কামাল, নজিবুল ইসলাম নজিব, মো. শহিদুল হাসান, জিলহজ্ব হাওলাদার, শেখ হারুন মানু, ফেরদৌস আলম রীতা, রেখা খানম, নাছরিন কাজী, মাসুদ হাসান সোহান, রাহুল শাহরিয়ার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গল্লামারী ময়ূর নদী বাঁচাও দাবীতে বৃহত্তর আমরা খুলনাবাসীর মতবিনিময় সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনার প্রবেশদ্বার গল্লামারী ময়ূর নদী সংষ্কার, দখল মুক্ত, দুষণ মুক্ত, দুর্গন্ধ মুক্ত ও অবৈধ দখলদার উচ্ছেদ এবং ময়ূর নদীর পরিবেশ রক্ষার দাবীতে আগামী ২১ মে শনিবার সকাল ১১টায় গল্লামারী ব্রিজের উপর মানববন্ধন সফলের লক্ষে কাউন্সিলর ও বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দের।
বুধবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় ২৪নং ওয়ার্ড কাউন্সিলর সমশের আলী মিন্টু, সকাল ১১টায় ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, দুপুর ১২টায় ২৬নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মওলা সানু, দুপুর সাড়ে ১২টায় সাবেক সংসদ সদস্য শেখ আবুল হোসেন, দুপুর ১টায় সাবেক সংসদ সদস্য আব্দুল গফ্ফার বিশ্বাস, দুপুর দেড়টায় খুলনা শিল্প ও বনিক সমিতির সভাপতি কাজী আমিনুল হক এবং সন্ধ্যা ৭টায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি খুলনা মহানগর ও জেলার শাখার নেতৃবৃন্দের সঙ্গে দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি ডা. মনোজ দাশের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক এস এ রশিদ, সম্পাদক মণ্ডলীর সদস্য রঙ্গলাল মৃধা, মহানগর সাধারণ সম্পাদক এড. নিত্যনন্দ লাল, যুব ইউনিয়ন মহানগর সভাপতি মো. আফজাল হোসেন রাজু।
দিনব্যাপি বিভিন্ন রোডের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাক্তিবর্গদের নিয়ে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করা হয়। এসময় নগরীর নাজিরঘাট রোডের মরহুম ইউসুফ মেম্বার সমাজকল্যাণ পরিষদের মাসুদ রানা, মশিউর রহমান জনি, তরিকুল ইসলাম মিঠু, আবু সালাম, আব্দুস সাত্তার, পশ্চিম বানিয়াখামার মেইন রোডের শহীদ আবুল কাশেম সমাজকল্যাণ পরিষদের নুর আলম নুরা, মাহাবুব, ময়না, মিন্টু খান, শেরে বাংলা রোড আমতলা দোকান মালিক সমিতির সভাপতি শেখ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক হাসেম আলী, ১৮নং ওয়ার্ড সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি দেলোয়ার হোসেন, মোটরসাইকেল ম্যাকানিক মালিক সমিতির আইনুল হক, বুলবুল শেখ, মুন্না, সাগর, সোনালী দিন প্রতিবন্ধির ইশরাত আরা হিরা, ছায়া বৃক্ষের মাহবুব আলম বাদশা, কেডিএফ ডেভেলেপমেন্ট ফাউন্ডেশনের মহাসচিব আব্দুস সালাম, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হারুন উপস্থিত ছিলেন।
গণসংযোগ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি কাউন্সিলর মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু ও মিজানুর রহমান মিলটন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী ও এম এম জলিল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম ভুট্রো, ক্বারী মিজানুর রহমান, কাওসারী জাহান মঞ্জু, মো. শহিদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, আজমল আহমেদ, আবু বক্কর, আবুল হোসেন প্রমুখ। সভায় মানববন্ধন সকলকে উপস্থিত হওয়ার আহবান জানানো হয়।
টিকেট কালোবাজারির অভিযোগে খুলনায় রেলস্টেশনের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে জিডি
স্টাফ রিপোর্টার
ট্রেনের টিকেট কালো বাজারে বিক্রির অভিযোগে খুলনা রেলস্টেশনের পাঁচ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে খুলনা রেলওয়ে থানায় জিডি হয়েছে। খুলনা রেল স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার এই জিডি করেছেন। গত ১৬ মে এই জিডি করা হলেও বিষয়টি বুধবার জানাজানি হয়।
যাদের বিরুদ্ধে জিডি করা হয়েছে তারা হলেন টিএক্সআর বায়তুল ইসলাম, আইডব্লিউ অফিসের মো. জাফর মিয়া, তোতা মিয়া, সহকারী স্টেশন মাস্টার মো. আশিক আহম্মেদ ও সহকারী স্টেশন মাস্টার মো. জাকির হোসেন।
জিডিতে উল্লেখ করা হয়, ওই পাঁচ জন সরাসরি টিকেট কালোবাজারির সঙ্গে জড়িত। তাছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতাদের নামে ভুয়া টিকেটের চাহিদা প্রদান করে টিকেট গ্রহণ করেন। টিকিট না পেলে বহিরাগত লোক ডেকে এনে সংঘবদ্ধভাবে স্টেশন মাস্টারকে হেনস্তা করার জন্য চাপ সৃষ্টি করেন। সম্প্রতি তাদের টিকেটের চাহিদা এতোটা বেড়েছে যে টিকেট না পেলে স্টেশন ভাঙচুর, অগ্নিসংযোগ মারধর করার মতো অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য তারা পায়তারা করছে এবং নীলনকশা আঁটছে।
জিডিতে আরও উল্লেখ করা করা হয়, প্রকৃতপক্ষে বর্তমানে রেলের কোনো ভিআইপি টিকেট সংরক্ষিত নেই। কিন্তু তারা সরকারি নির্দেশনা অমান্য করে এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত আছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে টেলিফোনে জানানো হয়েছে এবং স্টেশনে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার স্বার্থে দ্বিতীয় পাকশী সাহেবের নির্দেশে এই জিডি করার জন্য আবেদন করা হলো। যদি স্টেশনে কোনো প্রকার ক্ষয়ক্ষতি অগ্নিসংযোগ ভাঙচুর বা প্রাণহানির ঘটনা ঘটে তার জন্য ওই ব্যক্তিরাসহ সংশ্লিষ্ট নির্দেশদাতারা সম্পূর্ণভাবে দায়ী থাকবে। এছাড়া তারা তার মোবাইল ফোনে বিভিন্ন রকম হুমকি দিয়েছে।
স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, ওই পাঁচ জন অনেকদিন ধরে টিকেট কালোবাজারি করে। অতিষ্ঠ হয়ে তিনি জিডি করতে বাধ্য হয়েছেন।

তবে বুধবার দুপুরে খুলনা রেলস্টেশনে গিয়ে ওই পাঁচ জনের কাউকে পাওয়া যায়নি। তাদের সবার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

কমেনি হাতপাখার কদর
কুষ্টিয়া প্রতিনিধি
বর্তমানে লোডশেডিং কম থাকলেও জ্যৈষ্ঠের তাপদাহে বেড়েছে হাতপাখার কদর। গ্রাম থেকে শহর সবখানেই হাতপাখার ব্যবহার হয়। আর চাহিদা বেড়ে যাওয়ায় হাতপাখার উৎপাদনও বেড়েছে। কুষ্টিয়ায় হাতপাখা শিল্পের কর্মীরা পার করছেন ব্যস্ত সময়। কারিগররা জানান প্রতি পিস পাখা তৈরিতে খরচ হয় পাঁচ-ছয় টাকার মতো। আর তা পাইকারিতে বিক্রি ১০-১২ টাকায়। প্রকারভেদে ৩০ টাকাতেও বিক্রি হয় একেকটি পাখা।

কুষ্টিয়ার কুমারখালি উপজেলার সদকী ইউনিয়নের মালিয়াট গ্রামের অনেক পরিবার হাতপাখা শিল্পের সঙ্গে জড়িত। এখানে প্রায় প্রতিদিনই সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে হাতপাখা তৈরির কাজ।

কারিগরদের সঙ্গে কথা বলে জানা গেছে, মালিয়াট গ্রামের প্রায় অনেক পরিবার পাখা তৈরির কাজ করেন। পাখা তৈরির প্রধান উপকরণ তালপাতা, জেলার বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়। মূলত পাখা বিক্রির কাজ করেন পুরুষরা। তবে সংসারের কাজের পাশাপাশি রঙ মিশ্রিত বাঁশের কাঠি, সুঁই ও সুতো দিয়ে পাখা বাঁধার কাজ করেন পরিবারের নারী সদস্যরা। পড়াশোনার পাশাপাশি পরিবারের কম বয়সীরাও পাখা তৈরিতে হাত লাগান।

স্থানীয় মালিয়াট গ্রামের বাবলু মালিথা বলেন, ‘কুষ্টিয়া ছাড়াও বিভিন্ন এলাকা থেকে পাখা তৈরির প্রধান কাঁচামাল তালপাতা কেনা হয়। প্রতি পিস পাতায় ৮ থেকে ১০টি পাখা তৈরি করা যায়। একটি বাঁশ কেনা হয় ১৫০ থেকে ২০০ টাকায়। প্রতিটি বাঁশে শতাধিক পাখা হয়। প্রতিটি পাখা তৈরিতে খরচ হয় প্রায় পাঁচ থেকে ছয় টাকা। তৈরি করা পাখাগুলো পাইকারি বিক্রি হয় প্রকারভেদে ১০-১২ থেকে ৩০ টাকা পর্যন্ত।’

তিনি আরও বলেন, ‘এখানকার তৈরি করা পাখাগুলো স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বাইরেও বিক্রি করা হয়।’

একই গ্রামের রেজাউল শেখ বলেন, ‘খুব ছোট থেকেই এ কাজ করে আসছি। বিদ্যুৎ আর যান্ত্রিক যুগে হাতপাখার চাহিদা কমে গেলেও পৈতৃক পেশা হিসেবে ধরে রেখেছি। নারী ও পুরুষ সবাই মিলে দলবেঁধে কাজ করি। প্রতিটি দল দিনে প্রায় ২৫০ থেকে ৩০০ পিচ পাখা তৈরি করা যায়।’

হাতপাখার কারিগর রহিমা বেগম বলেন, ঘরের কাজের পাশাপাশি পাখা তৈরির কাজ করি। যা আয় হয়, তাতে সংসার ভালোভাবে চলে যায়।

স্থানীয় একজন কলেজছাত্রী বলেন, ‘বিজ্ঞানের যুগেও আমাদের এলাকায় ঐতিহ্যবাহী তালপাখা তৈরি হয়। পড়াশোনার পাশাপাশি তালপাখা তৈরি করে নিজের খরচ মেটায়।’

কুমারখালী পৌরবাজার এলাকার খুচরা বিক্রেতা সালাউদ্দিন বলেন, ‘প্রায় ২৫ বছর ধরে পাখার ব্যবসা করি। বৈদ্যুতিক আর প্লাস্টিক পাখা আসায় আগের মতো তালপাতার পাখার চাহিদা নেই। তবুও শৌখিন হিসেবে অনেকেই কেনেন। এখানে প্রতি বৃহস্পতিবার উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রামে সাপ্তাহিক হাট বসে। এখানেও বিক্রি করা হয় এসব হাতে তৈরি পাখা।’

স্থানীয় চৌরঙ্গী মহাবিদ্যালয়ের প্রভাষক আনিছুর রহমান বলেন, ‘ছাত্র জীবনে হাত পাখার ব্যাপক ব্যবহার থাকলেও বাড়িতে এখন বৈদ্যুতিক পাখা। তবে ঐতিহ্যবাহী হাতপাখার প্রচলন গ্রাম বাংলায় এখনও চোখে পড়ার মতো।’

এ বিষয়ে কুমারখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল বলেন, ‘ইতোমধ্যে উপজেলা প্রশাসন উদ্যোক্তাদের প্রচার ও প্রসারের জন্য অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছে। এছাড়া ঋণের ব্যবস্থা করা হচ্ছে।’

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কুষ্টিয়া শাখার উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মো. আশানুজ্জামান বলেন, ‘হাতপাখা একটি শিল্প। কারিগরদের ভাগ্য বদলে কাজ করছে বিসিক। ইতোমধ্যে কুমারখালীতে বিসিক শিল্পনগরী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।’

ফুলতলায় গলায় ফাঁস গালিয়ে বৃদ্ধের আত্মহত্যা
স্টাফ রিপোর্টার
ফুলতলার জামিরা ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে ইকলাস মোল্যা (৬২) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাত ১১টায় তিনি ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ইকলাস মোল্যা উপজেলার জামিরা ইউনিয়নের ছাতিয়ানী পশ্চিমপাড়া এলাকার মৃত দলিল উদ্দিন মোল্যার ছেলে।
বৃদ্ধের ছেলে মেহেদী হাসান জানায়, তার পিতা দীর্ঘদিন থেকে পেটের ব্যথায় ভুগছিলেন। মাঝে মধ্যে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। মঙ্গলবার রাতে সবার অগচরে তিনি ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। বুধবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ফুলতলা থানার অফিসার ইনচার্জ মো. ইলিয়াস তালুকদার বলেন, নিহত ইকলাসের লাশ উদ্ধার ও প্রাথমিক তদন্তে আত্মহত্যার প্রমান মিলেছে।