Home আঞ্চলিক মহেশপুর দু’দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন

মহেশপুর দু’দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন

58

 

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি।।

শিশু ও নারী উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের মহেশপুরে দু’দিনব্যাপী শিশু মেলার আয়োজন করা হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে বৃধবার সকালে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।

ঝিনাইদহ জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চল।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম, মহেশপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, মহেশপুর প্রেসক্লারেব একাংশের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।