Home আঞ্চলিক দিঘলিয়ায় নদীতে নিখোঁজ ছাত্রের মৃতদেহ উদ্ধার

দিঘলিয়ায় নদীতে নিখোঁজ ছাত্রের মৃতদেহ উদ্ধার

9

 

দিঘলিয়া প্রতিনিধি।।
গতকাল মঙ্গলবার ভৈরব নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্র মোঃ তানভীর ইসলাম (১২) এর মৃতদেহ উদ্ধার। গতকাল দুপুর ১২ টার সময় তার মৃতদেহটি দৌলতপুর ঘাট নিকটস্থ মন্ডল জুট মিলের নিকট থেকে দিঘলিয়ায় অবস্থিত স্থলকাম নদী ফায়ার স্টেশনের একটি দল নিখোঁজের একদিন পর ভৈরব নদী থেকে উদ্ধার করে।

উল্লেখ্য গত ১৭ই মে মঙ্গলবার দুপুর ১২ টার সময় দিঘলিয়ার সেনহাটিতে বরইতলা ঘাট সংলগ্ন ভৈরব নদীতে মোঃ তানভীর ইসলাম (১২) গোসল করতে নেমে নিখোঁজ হয়। নদীতে জোয়ার থাকায় স্রোতের কারনে সে ডুবে যায় বলে যানাযায়। খবর পেয়ে দিঘলিয়ায় অবস্থিত স্থল কাম নদী ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মাসুদ পারভেজের নেতৃত্বে ডুবুরি সাইদুল ইসলাম, ডুবুরি হুমায়ন কবির, ড্রাইভার কাম ডুবুরি আহমদ আলী ঘটনা স্হলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। মোঃ তানভীর ইসলাম (১২) পিতা মোঃ নাসির স্থানীয় সাগর জুট মিলে শ্রমিক।