খবর বিজ্ঞপ্তি।।
শারীরিকভাবে অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক কে দেখতে বুধবার (১৮ মে) দুপুরে হাসপাতালে যান খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় তিনি তার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন ও কর্তব্যরত চিকিৎসকের কাছে তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন কেসিসি মেয়রের সহধর্মিনী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারি মোঃ তসলিম হুসাইন তাজ।










































