স্টাফ রিপোর্টার।।
খুলনা পাবলিক কলেজের ৭ম শ্রেণির ছাত্র ফাহমিদ তানভীর রাজিন (১৪) হত্যা মামলার রায় আগামি ২৩মে নির্ধারন করেছে আদালত। মঙ্গলবার (১৭ মে) যুক্তিতর্ক শুনানি শেষে আদালতে উপস্থিত এ মামলার ১৭ কিশোর অপরাধীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়া হয়। খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ৩ নং ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম খান এ আদেশ দিয়েছেন।
কারাগারে প্রেরণ হওয়া কিশোর অপরাধীরা হলেন সাব্বির হাওলাদার (১৭), বিএম মাজিব হাসান রয়েল (১৪), তূর্য (১৬), মো. রিয়ান শেখ ওরফে রেফাত (১২), মডেল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র মো. ফাহিম ইসলাম মনি (১৪), মো. সানি ইসলাম আপন (১৩), জিসান খান (১৬), তারিন হাসান ওরফে রিজভী (১৩), শাকিব খান শিমুল (১৭), অন্তর কুমার দাস (১৫), হাকিম (১৭), সৈকত (১৬), শেখ সাকিব (১৭), আসিফ প্রান্ত আলিফ (১৫), শেখ তামিম (১৬), সাকরান সালেহ ওরফে মিতুল (১২) ও মোস্তাফিজুর রহমান নাঈম (১৪)।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি ফরিদ আহমেদ, তাকে সহায়তা করেন এড. কাজী সাব্বির আহম্মেদ ও এড. সুলতানা রহমান শিল্পী। আসামী পক্ষে শুনানি করেন এড. রজব আলী সরদার, এড. নিরঞ্জন কুমার ঘোষ, এড. মো. শহিদুল ইসলাম। যুক্তিতর্ক উপস্থাপন কালে নিহত ফাহমিদ তানভীর রাজিন’র মা ও বাবা আদালতে উপস্থিত ছিলেন।
পিপি ফরিদ আহমেদ জানান, আসামীদের মধ্যে ৫জন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। এছাড়া স্বাক্ষ্য দিয়েছে ২৮জন। মামলার রায়ে আসামীদের সর্বোচ্ছ শাস্তি আশা করে রাস্ট্রপক্ষ।
মামলার বিবরণে জানা যায়, খুলনা পাবলিক কলেজের ৭ম শ্রেণির ছাত্র ফাহমিদ তানভীর রাজিন (১৪)। মুজগুন্নী আবাসিক এলাকার ১১নং রোডের বাসিন্দা মো. ফারুক হোসেনের ছেলে। সে মডেল স্কুলের ৭ম ৭ম শ্রেণির ছাত্র ছিলেন। ২০১৮ সালের ২০ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে পাবলিক কলেজের অনুষ্ঠান স্থলে ফাহমিদ তানভীর রাজিনকে তর্ক-বিতর্ক ও হাতাহাতির একপর্যায়ে চর চাপ্পড় ও কিল ঘুষি মারতে থাকে এজাহারভুক্ত আসামিরা। পরে চাকু দিয়ে রাজিনের বুকে আঘাত করা হলে তার সে নিহত হয়। মামলার তদন্ত কর্মকর্তা খালিশপুর থানার এসআই মোঃ মিজানুর রহমান ১৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। অভিযোগপত্রে আসামি নাজিমুল¬াহ ওরফে ফয়সাল (২৬) প্রাপ্ত বয়স্ক হওয়ায় ভিন্ন আদালতে তার বিচারকার্য চলমান রয়েছে।











































