Home আঞ্চলিক বিএসএফের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিলো যুবক, স্থানীয়দের হাতে আটক

বিএসএফের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিলো যুবক, স্থানীয়দের হাতে আটক

13

সাতক্ষীরা প্রতিনিধি।।

 

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা এলাকায় সেদেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছ থেকে ছিনিয়ে নেয়া অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সকালে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ঢালীপাড়া গ্রাম থেকে স্থানীয়রা তাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে।

এর আগে গত ১০ মে (মঙ্গলবার) ভোর রাতে ভারতের ঘোজাডাঙ্গা এলাকায় দায়িত্বরত অবস্থায় বিএসএফ’র এক নারী সদস্যসের কাছ থেকে উক্ত অস্ত্রটি ছিনতাই হয়। যদিও বিএসএফ সে সময় বিজিবির কাছে জানিয়েছিল তাদের একটি অস্ত্র হারিয়ে গেছে।

এ ঘটনায় ওই দিন সকাল ৬ টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ৮ ঘন্টা বন্ধ থাকে উভয় দেশের সব ধরণের আমদানি-রপ্তানি কার্যক্রম।

আস্ত্রসহ আটক যুবকের নাম রানা (২০)। সে সদর উপজেলার নারায়নজোল এলাকার মৃত আশরাফুল ইসলামের ছেলে। পেশায় সে একজন দিনমজুর।

আটক রানার বরাত দিয়ে স্থানীয়রা জানান, তালা উপজেলার পাটকেলঘাটা এলাকার বাসিন্দা বর্তমানে ভোমরা এলাকায় বসবাসরত আজহারুল ইসলাম, ইমরান ও জুলফিকার নামের এই তিনজন অস্ত্রটি তার কাছে দিয়েছে আজ ভোররাতে।

অস্ত্রটি সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক সংলগ্ন লেকভিউ এলাকার পিছনে একটি মৎস্য ঘেরে পৌঁছে দেওয়ার কথা বলে। বিনিময়ে তাকে এক হাজার টাকা দিয়েছে বলে জানায় রানা। অস্ত্রটি ভারতীয় বিএসএফের কাছ থেকে ছিনতাই হওয়াকিনা সেটি সে জানে না।

আটক রানার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রটির নম্বর ২৪৩। এ সময় তার কাছ থেকে একটি ম্যাগজিন ও একটি গামছা পাওয়া গেছে। স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আল মাহমুদ অস্ত্রসহ রানাকে অটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্তারিত প্রেস ব্রিফিং এর মধ্যেমে পরে জানানো হবে।

এর আগে গত ১০ মে তিনি সাংবাদিকদের জানিয়েছিলন, বিএসএফ দাবি করেছে তাদের এক নারী সদস্যের একটি অস্ত্র হারিয়ে গেছে। বিএসএফ এ ঘটনায় ওদের বর্ডারে সার্চ অপারেশন চালান। আমাদের এখানেও অপারেশন চালানোর অনুরোধ করেন।