ভোক্তা-অধিকারের বাজার তদারকিতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়। মঙ্গলবার (১৭মে) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযানে জেলা কার্যালয়ের উপপরিচালক শিকদার শাহীনুর আলম এ জরিমানার আদেশ প্রদান করেছেন।
বাজার তদারকিকালে
চুকনগর বাজারের কাকলী এন্টারপ্রাইজকে মূল্য তালিকা না থাকা ও মোড়কজাত খাবারে মেয়াদ, মূল্য না থাকায় ৫ হাজার টাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ করায় রনজিৎ মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা এবং কাত্তিক মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়িদের ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। তদারকিমূলক এই অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন শিরমনি, খুলনা ও ক্যাব প্রতিনিধি, খুলনা। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৩০০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর দৌলতপুর শিকারীর মোড়ের বেদার হাওলাদারের ছেলে পারভেজ হাওলাদার (২৪), জোড়াগেট শ্রমিক কলোনীর জামাল হাওলাদারের মেয়ে তাসলিমা বেগম (৪৫), দেবেন বাবু রোডের আনজুম এর ছেলে মো. হোসেন (৩৮) ও সোনাডাঙ্গা হাফিজ নগর ইউসেফ স্কুলের পাশের আহম্মদ হাওলাদারের ছেলে মো. ইব্রাহিম হাওলাদার (২৩)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ৩০০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা দায়ের করা হয়েছে।
বেনাপোলে র্যাবের অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল স্থলবন্দর এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান, ৬০০ পিস ইয়াবা ও ৯৪ বোতল ফেন্সিডিলসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। সোমবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।
আসামী হলেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার শ্যামলগাছি গ্রামের মৃত. শফিউল্লাহ’র ছেলে মো. মুনসুর আলম (৬০) ও নামাজ গ্রামের ইলিয়াস কাঞ্চনের ছেলে বাবু আব্বাস আলী (২৮)।
র্যাব-৬ জানায়, সোমবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল স্থলবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় একটি ওয়ান শুটারগান, ৬০০ পিস ইয়াবা ও ৯৪ বোতল ফেন্সিডিলসহ মুনসুর আলম ও আব্বাস আলীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
যশোরে র্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন যশোর পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড কার্তুজসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। আসামী হলেন যশোর জেলা সদরের সিটি কলেজ পাড়ার মৃত. খন্দকার আব্দুল কবিরের ছেলে খন্দকার আব্দুল্লাহ আল মামুন রাজ (৩৫)।
র্যাব-৬ জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন যশোর পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় একটি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড কার্তুজসহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
২১ মে মানববন্ধন সফলের লক্ষে বৃহত্তর আমরা খুলনাবাসীর মতবিনিময় সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনার প্রবেশদ্বার গল্লামারী ময়ূর নদী সংষ্কার, দখল মুক্ত, দুষণ মুক্ত, দুর্গন্ধ মুক্ত ও অবৈধ দখলদার উচ্ছেদ এবং ময়ূর নদীর পরিবেশ রক্ষার দাবীতে আগামী ২১ মে শনিবার সকাল ১১টায় গল্লামারী ব্রিজের উপর মানববন্ধন সফলের লক্ষে প্যানেল মেয়র ও পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দের।
মঙ্গলবার (১৭ মে) দুপুর ১২টায় ২৫নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আলী আকবর টিপু’র সঙ্গে তার কার্যালয়ে, রাত ৮টায় দৈনিত দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মুন্সি মাহবুবুল আলম সোহাগের সঙ্গে তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মানববন্ধন সকলকে উপস্থিত হওয়ার আহবান জানানো হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আব্দুস সালাম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী ও এম এম জলিল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম ভুট্রো, নারী নেত্রী ইসরাত আরা হিরা, কারী মিজানুর রহমান, মো. শহিদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, মো. আইনুল হক, আজমল আহমেদ, আবু বক্কর, জিসান প্রমুখ।
আওয়ামী লুটেরা সরকারকে ক্ষমতা থেকে টেনে নামাতে হবে: মনা
।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, জাতীয়তাবাদী শক্তির কাছে ফ্যাসিস্ট ও লুটেরারা বিতাড়িত হবে। বর্তমান সরকার লুটপাট নিয়ে ব্যস্ত। সরকারের চারপাশে লুটেরা গোষ্ঠী রয়েছে। তারা অর্থনীতি ধ্বংস করেছে। সময় থাকতে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নিন। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিন। শেখ হাসিনাকে ঘিরে লুটের সাম্রাজ্য বিস্তার লাভ করেছে। তারা মুদ্রা পাচার করছে। সুতরাং বাংলাদেশে কী ঘটবে সেটা বলা যায় না। আমরা চাই না শ্রীলঙ্কার পরিস্থিতি বাংলাদেশে আসুক। মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যা ৭টায় বিএনপির প্রাথমিক সদস্য ও তথ্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচি সফলের লক্ষ্যে দৌলতপুর থানা বিএনপি কার্যালয় ৬নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনা আরো বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে আমরা নির্বাচনে যাবো না। তবে যেনতেনভাবে আরেকটি নির্বাচন করতেও দেয়া হবে না। জনতার শক্তির কাছে কোনো শক্তি টিকতে পারবে না। আসুন, তারেক রহমানের নেতৃত্বে রাজপথে নামার প্রস্তুতি নিন। আমরা জনগণকে বিশ্বাসযোগ্য আন্দোলন উপহার দিতে পারবো ইনশাল্লাহ।
আজকে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি প্রতিষ্ঠা করতে হবে। কলম্বোতে ফয়সালা হচ্ছে রাজপথে, তেমনি ঢাকার ফয়সালাও হবে রাজপথে। আওয়ামী লুটেরা সরকারকে ক্ষমতা থেকে টেনে নামাতে হবে। দৌলতপুর থানার বিএনপির সাংগঠনিক টিম প্রধান স ম আব্দুর রহমান’র সভাপতিত্বে এবং মাসুদ পারভেজ বাবুর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির। বক্তব্য রাখেন, রুবায়েত হোসেন বাবু, মুর্শিদ কামাল, বিপ্লবুর রহমান কুদ্দুস, সাজ্জাদ হোসেন তোতন, শেখ ইমাম হোসেন, শরিফুল আনাম, শেখ আনসার আলী, নাসিনুল ইসলাম নিক, ইঞ্জি. নুরুল ইসলাম বাচ্চু, কাজী নেহিবুল হাসান নেইম, বেলায়েত হোসেন, মতলেবুর রহমান মিতুল, অধ্যক্ষ জয়নাল আবেদীন, নিঘাত সীমা, জি এম মাসুম, খবির হোসেন, বেলাল হোসেন, মাজেদ হাওলাদার, শহিদুল ইসলাম বিপ্লব, কাজী মনিরুল ইসলাম, সালমা বেগম, আনোয়ার হোসেন, মো. কানন দিদার, সোহরাব উদ্দিন, মো. রফিকুল ইসলাম, মো. হায়দার আলী লাবু, শেখর কুমার সরকার, রাজু কুমার দাশ, সজীব সাহা, হৃদয় সাহা, শান্তা ইসলাম, মো. মিলন, মো. হারুন, মো. আলম, কামাল হোসেন, এম এম জসিম, আল আমিন সরদার রতন, মিজানুর রহমান মৃদুল, আল আমিন লিটন, এজাজ হোসেন।
খুলনা সদর থানার ২১, ২৩ ও ২৪ নং ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা
।। খবর বিজ্ঞপ্তি।।
বিএনপির প্রাথমিক সদস্য ও তথ্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচি সফলের লক্ষ্যে সদর থানা বিএনপির সাংগঠনিক টিমের সাথে ২১, ২৩ ও ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) দুপুরে কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও খুলনা সদর থানা বিএনপির সাংগঠনিক টিম প্রধান আজিজুল হাসান দুলু’র সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিতি ছিলেন, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, এড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, নাজির উদ্দিন নান্নু, নাসির খান, খন্দকার হাসিনুল ইসলাম নিক, শফিকুল ইসলাম শফি, খান মুজিবুর রহমান, আরশাদ আলী, ডা. আব্দুল সালাম, তৈয়ব ফারাজী, কাজী কামরুল ইসলাম বাবু, মনিরুজ্জামান মনির, জিএম মঈন উদ্দীন, নূরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, রেজাউল আমিন সাবু, সুইট, আসাদুজ্জামান লিটন, হাসান আল মামুন, মোঃ নুরুল ইসলাম, নুরুল ইসলাম দুলাল, গাউস হাওলাদার, মিজানুর রহমান, মোঃ রিপন আকন, মোঃ ইদ্রিস মোল্লা, মোঃ রফিকুল ইসলাম, মোঃ নাসির উদ্দিন প্রমূখ।
দেশরত্ন শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন বলেই বাংলাদেশ আজ বিশ^ সভায় আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত : বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
ঐতিহাসিক ১৭ মে বাঙালির চিরঞ্জীব আশা ও অনন্ত অনুপ্রেরনার উৎস প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যোগে আজ বিকাল ৫.০০ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর শ্রমিক লীগের সহ সভাপতি মোঃ বাবুল হোসেন। পরিচালনা করেন সংগঠনের সধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ।
সভায় প্রধান অতিথি বলেন, দীর্ঘ ৬ বছর নির্বাসিত থেকে ১৯৮১ সালে এই দিনে দেশে ফিরেন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব পরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। সেদিন বিদেশে অবস্থান করার কারণে ভাগ্যক্রমে বেঁচে জান দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহেনা। বঙ্গবন্ধুর মৃত্যুর পর দিশাহীন বিভক্ত আওয়ামী লীগের ঐক্যের প্রতীক হয়ে বঙ্গবন্ধু কন্যা বাঙালার মাটিতে ফিরে আসেন। স্বদেশ প্রত্যাবর্তনের পর শেখ হাসিনর চলার পথ মসৃন ছিলোনা। নানান ঘাত প্রতিঘাত পেরিয়ে তাকে আজকের অবস্থানে আসতে হয়েছে। তার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়। তিনি এসেছিলেন বলেই আজ বঙ্গবন্ধুর হত্যার ও যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। বিশ^ সভায় আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা তার কারণে সম্ভব হয়েছে। এবং তার দেওয়া রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মধ্য দিয়ে ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে বিশে^র বুকে মাথা তুলে দাড়াবে। তাই বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার সরকার পুনরায় নির্বাচিত করতে খুলনার সকল পর্যায়ের শ্রমিক কর্মচারীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং তার জন্য সকলে দোয়া করতে হবে মহান আল্লাহ্ যেন তাকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতিদ্বয় বেগ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা বাবু শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর ইসলাম বন্দ, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহাবুব আলম সোহাগ, মহিলা সম্পাদক এ্যাডঃ অলকানন্দ দাস, উপ প্রচার সম্পাদক মোঃ মফিদুল ইসলাম টুটুল, সদস্য রুনু ইকবাল বিথার, শেখ আবিদ হোসেন, এস এম আকিল উদ্দিন, শ্রমিক নেতা মল্লিক নওশের আলী, মোল্লা মাহাবুবুর রহমান, মোঃ সেলিম, নাসরিন আখতার, কাজী আঃ ওহাব, আব্দুর রহিম খান, মোল্লা আজাদ আলী, কিংকর সাহা, মোঃ জয়নাল আবেদীন, মুন্সী ইউনুস, মোঃ মতিউর রহমান, মোঃ জামাল হোসেন, মোঃ শাহ আলম শেখ, শেখ মোঃ রমজান, শেখ মঈনুল ইসলাম মোহন, হুমায়ুন কবির খান হিমু, মোঃ আলমগীর মল্লিক, মোঃ বাবুল হোসেন, মোঃ আক্তার হোসেন, মোঃ শরিফুল, মোঃ আনিছুর রহমান, বিপ্লব কুমার দে, মোঃ আনিস সরদার, মোঃ নূর ইসলাম, মোঃ মনির হোসেন, মোঃ আজিম উদ্দিন, মোঃ বাবুল হোসেন, খান মোঃ মিথুন, সঞ্জয় কর্মকার, মাসুমা আক্তার রানী, মোঃ ফারুক খা, মোঃ হাবিবুর রহমান, রফিুকল আলম মান্দার, মোঃ শহিদুল ইসলাম, মোঃ শাহীন শরিফ বাবু, মোঃ মারুফ হোসেন, প্রশান্ত ঘোষ, মোঃ বায়জিত সরদার, বিপ্লব কুমার রায়, খোকন শীল কুট্টি, মোঃ বাবুল খলিফা, তৈয়ব আলী হাওলাদার, মোঃ আয়নুল ইসলাম, আব্দুল মান্নান, মোঃ দেলোয়ার, মোঃ মহারাজ, মোঃ আল আমিন ফরাজী, মোঃ সোহেল গাজী, মোঃ ছলেমান সরদার, মোঃ মিজানুর রহমান, মোসাঃ জাহানারা বেগম, মাজেদা বেগম, শীমা রায়, ঝুমুর বেগম, রেশমা বেগম, লাভনী আখতার, পূরবী সাহা, সুমা আক্তার, আব্দুস সাত্তার, মোঃ কুতুবুর রহমান, সুমন মোল্লা, মোঃ এরশাদ আলী, মোঃ নুর ইসলাম রনি, মোঃ আলী কাকন, সালাম, মোঃ মাহাবুব, মোঃ ইখলাস, মোঃ রেজাউল ইসলাম রাজা, মোঃ আলী, মোঃ কালু, মানু সাহা, শামীম হাসান, নাসির উদ্দিন, মোঃ শামীম, মোঃ রাজীব, মোঃ রাজু প্রমুখ নেতৃবৃন্দ।
সভাশেষে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আব্দুর রহিম খান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাংলাদেশের গনতন্ত্র ও জনগনের ভোটের অধিকার রক্ষা করেছেন:যুবলীগ
খবর বিজ্ঞপ্তি
গনতন্ত্র ও জনগনের ভোটের অধিকার রক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের মনে রাখতে হবে যারা আজ বাংলাদেশকে শ্রীলঙ্কার সাথে তুলনা করছে, তারাই ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের বিচার রুদ্ধ করতে চেয়েছিল। আজ যারা গনতন্ত্রের বুলি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গরম করছে, এরাই হ্যা না ভোটের প্রবর্তন করে দেশে জনগনের ভোটাধিকার হরন করেছিল। আজ যারা নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা করে স্বপ্ন দেখছে এরাই ক দিন আগে গুজব ছরিয়ে করোনার বিধিনিষেধ মানতে ও টিকা নিতে মানুষকে নিষেধ করেছিলো। এরাই এই বাংলায় জঙ্গীবাদের প্রবর্তক, এরাই সম্প্রদায়িকতা, সন্ত্রাস ও মাদকের প্রবর্তক। এর জনগনের কথা বলে নিজেদের আখের গোছাতে ব্যাস্ত। দেশ,দেশের জনগন কারোর জন্যই এরা কাজ করে না। তাই ২০০৯ সালের ন্যায় বিএনপি, জামায়াত, ও তাদের মদদপুষ্ট জন বিচ্ছিন্ন জোটকে আবারও পরাজিত করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়ন করতে হবে।
মঙ্গলবার বিকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব আলোচনায় এ কথা বলেন বক্তারা। নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন এর পরিচালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নগর আওয়ামী লীগ নেতা এস এম আকিল উদ্দিন, নগর যুবলীগের নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, রোজী ইসলাম নদী,আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল- আমিন উকিল, আবুল হোসেন, সওকাত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, কাজী ইব্রাহিম মার্সাল,জুয়েল হাসান দিপু, মহিদুল ইসলাম মিলন, মেহেদী হাসান মোড়ল, মশিউর রহমান সুমন, কে এম শাহিন হাসান, ইয়াসিন আরাফাত, রাশেদুজ্জামান রাশেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা বাচ্চু মোড়ল, মাসুদ পারভেজ, অভিজিৎ পাল, ইস্রাফিল জনি, মোঃসেকেন্দর, রফিকুল ইসলাম রফিক, নগর স্বেচ্ছাসেবক লীগে নেতা মাসুম বিল্লাহ, আব্দুল্লাহ আল মামুন মিলন, রাশেদুজ্জামান রিপন, আব্দুল মালেক, ইলিয়াস হোসেন লাবু, আরিফুর রহমান আরিফ, রবিউল ইসলাম লিটন, শওকাত হাসান, সরদার জাকির হোসেন হাসান শেখ, আসাদুজ্জামান শাহিন, ইকবাল কবির লিটন, এজাজ আহম্মেদ, ইমরুল ইসলাম রিপন, সোহাগ দেওয়ান, জামাল শেখ, বাদল সিপাহী, চৌধুরী রিয়াজ মাহমুদ, লাবু আহমেদ, জামিল আহমেদ সোহাগ, জিহাদুর রহমান জাহিদ, মহিদুল ইসলাম শান্ত, নুরে হেলাল,ইউসুফ মোল্লা, কামাল মোন্ডল,মোল্লা রিপন, ফাত্তাউল ইসলাম ফাইট,বাবুল মুন্স,শাহাবুদ্দিন সাবু,কামরুল ইসলাম,মোঃ লিটন, মোঃ মাসুম মোঃ রকিবুল ইসলাম, ইকবাল হোসেন, নগর ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হিরা, জহির আব্বাস, মাহমুদূর রহমান শাওন, ইয়াসিন আরাফাত, ইমতিয়াজ রিপন, রায়হান, সোহান হোসেন শাওন, হিরণ হাওলাদার, বায়েজিদ সিনা, যুবলীগ নেতা আজগর বিশ্বাস চয়ন বালা, বিপ্লব ধর তত্বি , সাদ আহমেদ খান সাগর, সোহেল শিকদার, সাগর মজুমদার প্রমুখ।
বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগর সভাপতি নান্নুকে অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগর সভাপতি মোঃ মহিদুল ইসলাম নান্নু স্বপ্ন মানবিক সোসাইটি এর আহবায়ক নির্বাচিত হওয়ায় সংগঠনের খুলনা মহনগরের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন। বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দ হলেন সংগঠনের খুলনা মহানগর সাধারণ সম্পাদক এম আসাদুজ্জামান মুন্না, মহানগর সহ-সভাপতি ও দৌলতপুর থানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ লিয়াকত আলী, মোঃ মশিউর রহমান, খালিশপুর থানার সভাপতি এস এম হুমায়ুন কবির নিয়াজী, মাষ্টার নজরুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিন্টু, মোঃ সালাম মোড়ল, ইঞ্জি শান্তুনু বৈরাগী, কমান্ডার কাজী আলী আজম, মোঃ আবুল বাশার, মোঃ রেজাউল করিম, বিশ্বজিত মন্ডল, মনিরুজ্জামান খান, শেখ রুবায়েত হোসেন রানা, আলহাজ্¦ শেখ আসলাম হোসেন, শেখ জাহাঙ্গীর হোসেন, আবুল কালাম আজাদ, শেখ আলী আহম্মেদ, আরমানুজ্জামান বাঁধন, শেখ লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আছাদুল হক, মোঃ ইসমাইল হোসেন, অশোক দে, উজ্বল চন্দ্র বিশ্বাস, শেখ মোঃ শাহিন, মোঃ নূর ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, মাহাবুব শেখ চাঁন, খাদিজা আক্তার লেবু, মোঃ খলিলুর রহমান, মোসাঃ সোহানা, মোঃ রাতুল মিয়া, শ্যামলি বিশ্বাস, আরমান হোসেন, মোঃ কবির হোসেন, মোঃ আবু জাফর, মোঃ ইব্রাহীম, লাবনী আক্তার, মোঃ করিম, জয়নাল হোসেন, শারমীন সুলতানা, জাহিদুর ইসলাম, মোঃ ইসতেহাক হোসেন, মোঃ নার্ছিম, মোছাঃ রোজিনা, শ্যামলি বিশ্বাস, প্রবীর বালা, মোঃ বাবু, পলাশ, আল মাসুদ শেখ, মোঃ ফিরোজ, মোঃ সোহেল, মোঃ সিয়াম, মোঃ ইলিয়াস হোসেন, মিসেস লাবনী আক্তার, মাহামুদ, শারমিন সুলতানা, আল মামুন সহ সংগঠনের নেতৃবৃন্দ।
কালীগঞ্জে কিশোরী সংঘের ১০০ শিক্ষার্থীর প্রশিক্ষণ অনুষ্ঠিত
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জের কিশোরী সংঘের মাধ্যমিক পর্যায়ের ১০০ শিক্ষার্থীকে নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কালীগঞ্জ অফিসের আয়োজনে মঙ্গলবার সকাল ৯ টা হতে বিকেল ৩ টা পর্যন্ত উপজেলার ঐতিহ্যবাহী কোলাবাজার ইউনাইটেড হাইস্কুলে এ প্রশিক্ষন চলে। বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি ফিরোজ খানের সভাপতিত্বে সকাল ৯ টায় স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষনা করেন। এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, শাহানাজ পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কোর্স পরিচালক ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার খাইরুল হক, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাবজাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, প্রধান শিক্ষক তরুন কান্তি বিশ^াস, বিআর ডিবি অফিসের অন্যান্যা কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি,সামাজিক নেতৃবৃন্দ প্রমূখ। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে দৈনিক যুগান্তরের সাংবাদিক শাহারিয়ার আলম সোহাগ,৭১ টিভির প্রতিনিধিসহ একঝাঁক মিডিয়াকর্মি উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার উপজেলার বালিয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়েও কিশোরী সংঘের অনুরুপ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। পল্লী উন্নয়ন অফিসার খাইরুল হক জানান, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর বাস্তবায়নে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় সারাদেশের মোট ৫৯টি উপজেলার প্রতিটিতে মাত্র দুটি করে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রিক কিশোরীদের প্রশিক্ষনের মাধ্যমে সচেতন করা হচ্ছে। এর মাধ্যমে বাল্যবিবাহ রোধ, শিক্ষা জীবনেই সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা, কিশোরীদের বয়োঃসন্ধিকাল সম্পর্কে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। এ জন্য সদস্যরা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে মাসিক নূন্যতম ৫০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারবে। কিশোরীদের এই জমাকৃত সঞ্চয়ের উপর বছর ভিত্তিতে সরকার হতে ২০০% হারে বোনাস প্রদান করা হবে। সবশেষে কিশোরী সংঘের সদস্যদের প্রত্যেকের হাতে প্রশিক্ষণ ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
আটরা গিলাতলা ইউনিয়নে মানবপাচার প্রতিরোধ কমিটির ওরিয়েন্টেশন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় ও সুইজারল্যান্ডের অর্থায়নে অগ্রগতি সংস্থা কর্তৃক বাস্তবায়িত আশ্বাস প্রকল্পের “ইউনিয়ন মানবপাচার প্রতিরোধ কমিটির সদস্যদের ভূমিকা ও দায়িত্ব শীর্ষক ওরিয়েন্টেশন” নামক কার্যক্রম খুলনা জেলার ফুলতলা উপজেলার আটরা-গিলাতলা ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়। কার্যক্রমে ইউনিয়ন মানবপাচার প্রতিরোধ কমিটির সদস্যরা তাদের নিজ নিজ জায়গা থেকে মানবপাচার প্রতিরোধ কাজ করার পাশাপাশি পাচারের শিকার নারী ও পুরুষদের আশ্বাস প্রকল্পের সাথে যুক্তকরনে সার্বিক সহযোগিতা করবে বলে অঙ্গীকার করে। এছাড়াও মানবপাচার প্রতিরোধ কমিটির সদস্যরা তাদের দায়িত্ব ও কর্তব্যগুলো সঠিকভাবে বাস্তবায়নের জন্য একটা এ্যাকশান প্লান তৈরি করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতির দায়িত্ব পালন আটরা-গিলাতলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের সচিব, ইউপি সদস্য সংরক্ষণ ইউপি সদস্যা সহ কমিটির বিভিন্ন ক্যাটাগরির সদসবৃন্দ এবং অগ্রগতি সংস্থার আশ্বাস প্রকল্পের খুলনা জেলার কর্মকর্তা মঈন উদ্দিন আহমেদ ও সোস্যাল মোবিলাইজার সবুজ র্জোদ্দার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অগ্রগতি সংস্থার আশ্বাস প্রকল্পের মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার মো: জিয়াউল ইসলাম ।
খুলনা বি আর টিএতে সদ্য যোগদানকারী উচ্চমান সহকারীর বিরুদ্ধে গ্রাহক হয়রানী অভিযোগ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
সড়কে কেএমপির ট্রাফিক বিভাগে নিয়মিত যানবাহন এর রেজিষ্টেশন সহ যাবতিয় কার্যক্রমে ট্রাফিক বিভাগ এর পক্ষ থেকে অভিযান পরিচালনা করায় গাড়ি চালকদের মাঝে বিরাজ করছে অজানা আতঙ্ক। এই আতঙ্কে চালকরা ভিড় জমাচ্ছে খুলনার বিআরটিএ অফিসে। গাড়ির রেজিট্রেশন, সহ প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করার জন্য উঠেপড়ে লেগেছে গ্রাহকরা। হঠাৎ করেই গ্রাহকদের উপচেপড়া ভিড়ে হিমশিম খেতে হচ্ছে বিআরটিএ কতৃপক্ষকে।গতকাল বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, খুলনার শিরোমনির বাদামতলা বিআরটিএ অফিসের রেজিষ্টেশন শাখার সামনে দীর্ঘ লাইন। কিন্তু সেবা নিতে আসা গ্রাহকরা লাইনধরে দাড়িয়ে থাকলেও এখানে সদ্য যোগদান করা উচ্চমান সহকারি রেজওয়ান ইসলাম অফিসে আসলেও অনেক সময় তার চেয়ার ফাকা ছিলো । এ ব্যাপারে একাধিক গ্রাহক বলেন, উচ্চমান সহকারি রেজওয়ান ইসলাম অফিসে আসলেও তার চেয়ারটি থাকে অফিস টাইমের অধিকাশং সময় ফাকা । এছাড়াও আরও কয়েকজন সেবাগ্রহীতা জানান, বিভিন্ন হয়রানির কথা। উচ্চমান সহকারি রেজওয়ান সদ্য যোগদান করার পর রেজিষ্টেশন শাখায় ব্যাপকহারে গ্রাহক হয়রানি বেড়েছে । সেবা নিতে আসা গ্রাহকরা জানান রেজিষ্টেশন করার জন্য সকল কাগজপত্র সম্পন্ন করার পরও তার কাছে জমা দিলে বিভিন্ন অজুহাত দেখাতে থাকে । এমনকি বিআরটিএ অফিসের বাইরে থাকা তার নিজস্ব লোকের কাছে গ্রাহকদের পাঠিয়ে তাদের মাধ্যমে অনৈতিকভাবে আর্থিক সুবিধা গ্রহন করে , এবং গ্রাহকদের সাথে খারাপ আচরন করে । এবিষয়ে খুলনা বিআরটিএ সহকারী পরিচালক তানভীর আহম্মেদ বলেন , সেবা দেওয়ার জন্যই আমরা সবসময় প্রস্তুত। বিষয়টি আমি আপনাদের মাধ্যমে জানলাম যদি কেউ সেবাগ্রহীতাদের হয়রানি করে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করে তাহলে অবশ্যই উর্দ্ধতন কতৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহন করা হবে । উল্লেখ্য খুলনা বিআরটিএ সহকারী পরিচালক তানভীর আহম্মেদ যোগদানের পর থেকে অতিতের যে কোন সময়ের চেয়ে গ্রাহকরা নির্বিঘ্নে সেবা পেতে পারে তার সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে ।
জেলা যুবলীগ নেতার শয্যাপাশে আওয়ামী লীগ নেতা জামাল
খবর বিজ্ঞপ্তিঃ
খুলনা জেলা যুবলীগের সদস্য মোঃ মনিরুজ্জামান অসুস্থ হয়ে খুলনা জেনারেল (সদর) হাসপাতালে চিকিৎসাধীন। তার অসুস্থতার খবর শুনে শয্যাপাশে ছুটে যান খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খুলনা জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। এসময় তিনি কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলে তার সার্বিক বিষয়ে খোজখবর নেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও যুবলীগ নেতা মোঃ জামিল খান, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, যুবলীগ নেতা মাহাফুজুর রহমান সোহাগ, তাপস জোয়ার্দার, চঞ্চল রায়, জেলা ছাত্রলীগ নেতা চিশতি নাজমুল বাসার, ইসমাইল মৃধা ইমন, সুরাজ বাবু, মোঃ মিলু প্রমুখ।
গরু ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেলো ভ্যানচালকের
নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় পূর্বশত্রুতার জের ধরে মিজানুর শরীফ (৫৫) নামে এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (১৭ মে) দুপুরে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর ওই গ্রামের ওয়াদুদ শরীফের ছেলে। এ সময় মফিদুল কাজী (৫৫) ও আশরাফ আলী (৬২) নামে আরো দু’ব্যক্তি আহত হয়েছেন। আহতরা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামে পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলীম কাজী ও হোসেন কাজীর লোকজনের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চলে আসছিল। তার ই জের ধরে গত সোমবার আলীম কাজী গ্রুপের ওবায়দুর কাজীর গরু ধরে নিয়ে যায় প্রতিপক্ষ গ্রুপের লোকজন। তার পরিপেক্ষিতে মঙ্গলবার দুপুরে দু’গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষ হোসেন কাজীর লোকজন ভ্যান চালক মিজানুর শরীফের বুকে দেশীও অস্ত্র (সড়কি) দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম বার), অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
ফকিরহাটে সংখ্যালঘু সম্প্রদায়ের এক গৃহবধুকে চৌকিদার কর্তৃক ধর্ষণ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে সংখ্যালঘু সম্প্রদায়ের এক গৃহবধুকে গ্রাম পুলিশ কর্তৃক জোর পূর্বক ধর্ষন করা হয়েছে। ছাগল খুজতে গেলে গ্রাম পুলিশ মোস্তফা শেখ নামের ঐচৌকিদার গৃহবধুকে একা পেয়ে ধর্ষণ করে। সোমবার রাত ১০টা দিয়ে শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের ২নং ওয়ার্ডে ভুক্তভোগীর নিজ বাড়ীর পার্শ্বে এই ধর্ষনের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে ঐ রাতেই ফকিরহাট মডেল থানায় ১জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী জানান, ঘনশ্যামপুর গ্রামের তার বাড়ী। স্বামী বাড়িতে না থাকায় ঐ গৃহবধুর একটি ছাগল হারিয়ে যায়, তখন তিনি সেই ছাগলটি খুজতে গেলে গ্রাম পুলিশ মোস্তফা শেখ তাঁকে জোর পূর্বক ধর্ষন করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে ধর্ষক মোস্তফা শেখ পালিয়ে যায়। ধর্ষক মোস্তফা শেখ একই গ্রামের আবু বক্কার শেখ এর পুত্র। এ ঘটনায় তিনি ঐ রাতেই ফকিরহাট মডেল থানায় ১জনকে আসামী করে ১টি অভিযোগ দায়ের করেন। স্থানীয়রা জানান, মোস্তফা শেখ এর বিরুদ্ধে নারী কেলেংকারীর ১ডজন অভিযোগ রয়েছে। সে বিভিন্ন সময়ে নারী ঘটিত কারণে মোটা অংকের জরিমানাও প্রদান করেছে। এব্যাপারে ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুঃ আলিমুজ্জামান এর সাথে আলাপ করা হলে তিনি বলেন অভিযোগ পেয়েছি, মামলার প্রস্তুতি চলছে।
ফকিরহাটের বেতাগায় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভা মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি স্বপন দাশ। সম্মানিত অতিথি ছিলেন, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি (অবঃ) অধ্যক্ষ অমিত রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন ও এলজিএসপি-৩ এর ডিষ্টিক ফ্যসিলিটেটর পার্থপ্রতিম সেন।
সহকারী শিক্ষক মোঃ নাজমুল হুদা’র সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তৃতা করেন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, উপ-সহকারী স্বাস্থ্য কর্মকর্তা সঞ্জয় নন্দী, ইউনিয়ন সমাজকর্মি তহমিনা আক্তার, ইউপি সদস্য অসিত কুমার দাশ, পরিমল কুমার দাশ, আসাদুজ্জামান তুহিন, অজয় কুমার বিশ্বাস, স্ট্যাডিং কমিটির সদস্য তৌহিকুল ইসলাম ও মল্লিকা রানী দাশ প্রমুখ। সভায় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। যা ইউপি সচিব মোল্লা মাহাবাবুর রহমান একটি খসড়া আকারের রেজুলেশন করেন।
ফকিরহাটে খালের উপর সেতুর ঢালাই কাজের উদ্বোধণ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে নলধা-মৌভোগ ইউনিয়নের নলধা কাসেম আলী খালের উপর ১৪ মিটার সেতুর নির্মানে ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। মঙ্গলবার (১৭ মে) বেলা ১১টায় উদ্বোধনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা সহ ঠিকাদার উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, উক্ত খালের উপর ১৪ মিটার এই সেতু নির্মানে প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ৭২লক্ষ ৯২হাজার ২৫০টাকা। সেতুটি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে নির্মান করা হচ্ছে।
বিভাগীয় মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির সৌজন্য সাক্ষাৎ
খবর বিজ্ঞপ্তি
১৭ মে ২২, মঙ্গলবার সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা বিভাগীয় মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির একটি টিম বিভাগীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে খুলনায় অবস্থিত সকল শিক্ষাপ্রতিষ্ঠান কলেজ ও মাদ্রাসা প্রধানদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে। বিকাল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা বিভাগীয় মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির একটি টিম বিভাগীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে খুলনায় অবস্থিত সকল জাতীয় গণমাধ্যমের ব্যুরো চিপ ও স্থানীয় পত্রিকার সম্পাদক-স্টাফ রিপোর্টারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে। এসময় গণমাধ্যমের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সাথে সৌজন্য আলাপ সহ বিভাগীয় মহাসমাবেশ নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলা হয় ও সাংবাদিক ও এসব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের মহাসমাবেশে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়। সেই সাথে ১৮ মে ২২ইং সকাল ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপস্থিত থাকার জন্যও দাওয়াত দেয়া হয়। বিকাল ৪টায় মহসমাবেশ এর সফলতা কামনায় ইসলামী শ্রমিক আন্দোলন এর পিকআপ শোডউন অনুষ্ঠিত হয় এ শোডাউন দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও মুল্য কমিয়ে জনগণের ক্রয় ক্ষমতায় আনার দাবি। শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষ্ াসংকোচন বন্ধ। ইসলাম দেশ ও মানবতাবিরোধী মদের বিধিমালা বাতিল। স্বাধীনতার মূল লক্ষ্য- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতি সন্ত্রাসমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠন ও ইসলামী সমাজ বিনির্মাণ করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আহুত খুলনা এ বিভাগীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে সর্বস্তরের জনসাধারণকে ২১ মে শনিবার মহাসমাবেশ এ দলে দলে যোগ দেয়ার আহবান জানানো হয়।
উপস্থিত ছিলেন আলঃ মুফতী আমানুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ ইমরান, আসাদুল্লাহ গালীব, শেখ নাসির উদ্দিন, মুফতী মাহবুবুর রহমান, মাও. আবু সাইদ, হাসান ওবায়দুল করিম, মুফতী ইমরান হুসাইন, মাও. দ্বীন ইসলাম, মুরাদ হোসেন, আলঃ আবুল কাশেম, মেহেদী হাসান, ইমরান হোসেন মিয়া, জিএম কিবরিয়া, আলঃ জাহিদুল ইসলাম, গাজী ফেরদাউস সুমন, মুফতী আমীরুল ইসলাম, এস.কে নাজমুল হাসান, মুহা. আঃ রশিদ, সাইফুল ইসলাম, এইচ এম খালিদ সাইফুল্লাহ, আব্দুল্লাহ নোমান, আবুল কালাম আজাদ, মুফতী আশরাফুল ইসলাম, মোল্লা রউিল ইসলাম তুষার, মাও. হাফিজুর রহমান, মোঃ মঈনুদ্দিন, ইনামুল হাসান সাইদ, ইব্রাহিম ইসলাম আবির, আবু রায়হান, ফরহাদ মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, ।
সিএমএসএমই ও নারী উদ্যোক্তাদের ঋণ/বিনিয়োগ বিতরণ বিষয়ক কর্মশালা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ব্যাংক খুলনা এর সার্বিক তত্তাবধানে ও পূবালী ব্যাংক লিমিটেড, নড়াইল শাখা (লীড ব্যাংক) এর ব্যবস্থাপনায় সিএমএসএমই খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, বিদ্যমান উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণে গতিশীলতা আনয়ন, নারী উদ্যোক্তা উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্থ সিএমএসএমই খাতের জন্য ঘোষিত বিশেষ প্রণোদনা প্যাকেজের ২য় পর্যায়ের ঋণ বিতরণ ত্বরান্বিত করার লক্ষ্যে নড়াইল জেলার সকল ব্যাংকের শাখা ব্যবস্থাপক/প্রতিনিধি এবং উর্দ্ধতন কর্মকর্তাদের নিয়ে স্থানীয় সিএমএসএমই এবং নারী উদ্যোক্তাদের সমন্বয়ে গত ১৭.০৫.২০২২ ইং তারিখে “সিএমএসএমই ও নারী উদ্যোক্তাদের ঋণ/বিনিয়োগ বিতরণ বিষয়ক একটি কর্মশালা নড়াইল শহরের ‘অভিলাষ কমিউনিটি সেন্টার’ এ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনা এর উপমহাব্যবস্থাপক জনাব শেখ শাহরিয়ার রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনা এর যুগ্ম পরিচালক জনাব এস, এম সফিউদ্দিন, পূবালী ব্যাংক লিমিটেড, খুলনা এর উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান জনাব মোহাম্মদ আরিফুর রহমান এবং চেম্বার অব কমার্স, নড়াইল এর সহসভাপতি জনাব মোঃ ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক লিমিটেড, নড়াইল শাখার শাখা ব্যবস্থাপক জনাব চন্দ্রশেখর রায়। প্রানবন্ত এ অনূষ্ঠানে সিএমএসএমই, নারী উদ্যোক্তা ও ব্যাংকেরগণের মধ্যে মুক্ত আলোচনা ও ঋণ বিতরণ সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই বাছাই কার্যক্রম পরিচালিত হয়।
সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরার ভোমরা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ এসোসিয়েশন (সিএন্ডএফ) এর ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সভা কক্ষে উক্ত শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর করা হয়।
এ সময় শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশনার আশরাফুর রহমান। বিনা প্রতিদ্বন্তিতায় নির্বাচিত ৯ সদস্যের মধ্যে যারা শপথ গ্রহণ করেছেন তারা হলেন, সভাপতি আলহাজ্ব কাজী নওশাদ দিলওয়ার রাজু, সহ সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক এ.এস.এম মাকছুদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জি.এম আমির হামজা, সাংগঠনিক, বন্দর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দীপংকর ঘোষ, অর্থ সম্পাদক মোঃ আবু মুছা, কার্যকরী সদস্য শাহানুর ইসলাম শাহিন। তবে, কাস্টম্স ও দপ্তর বিষয়ক সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম ও কার্যকরী সদস্য আশরাফুজ্জামান আশু অসুস্থ থাকায় তারা পরে শপথ গ্রহন করবেন বলে জানা গেছে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম কবির, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদসহ সদর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আ’লীগের নেতৃবৃন্দ।
ডুমুরিয়ায় নবাগত ইউএনও’র যোগদানে শুভেচ্ছা বিনিময় সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় নবাগত ইউএনও শরীফ আসিফ রহমানের যোগদান উপলক্ষে এক শুভে”ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসের কর্মকর্তা-কর্মচারী বৃন্দের আয়োজনে উপ¯ি’ত ছিলেন বিদায়ী নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াদুদ, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশীদ,সাব-রেজিষ্ট্রার মোঃ শাহিদুর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ মোছাদ্দেক হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক, মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদা সুলতানা, প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার,সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, আইসিটি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, খাদ্য নিয়ন্ত্রক কামরুল ইসলাম সহ ভূমি ও ইউএনও অফিসের সকল কর্মচারী বৃন্দ।
ডুমুরিয়ায় এডিবি প্রকল্পের অনলাইন টেন্ডার লটারি সম্পন্ন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় এডিবি প্রকল্পের ৫টি প্যাকেজের টেন্ডার লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রকৌশলী কার্যালয়ে ই-জিপি অনলাইন টেন্ডারে বিভিন্ন অঞ্চল থেকে ৩৮জন ঠিকাদার এ টেন্ডারে অংশ গ্রহণ করেন। উপজেলা পরিষদের উন্নয়ন মূলক ৫টি প্যাকেজে ৭০ লক্ষ টাকার কাজ স্ব”ছ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয়। এতে ২নং প্যাকেজ খান শাহিন এন্টারপ্রাইজ, ১ ও ৩নং মেসার্স সৈকত এন্টারপ্রাইজ, ৫নং মেসার্স বাপ্পি সাহা ও ৬নং প্যাকেজ মেসার্স আকাশ কন্ট্রাকটেশন লটারির মাধ্যমে পান। এ সময় উপ¯ি’ত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, সাংবাদিক মাহাবুবুর রহমান,এস রফিকুল ইসলাম, ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম, ঠিকাদার তবিবুর রহমান, মোঃ প্রিন্স, পংকজ কুমার মন্ডল সহ অনেকেই।
ডুমুরিয়ায় আওয়ামীলীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাজিবুর নাজুর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শাহানওয়াজ হোসেন জোয়ার্দার, আবু সাঈদ সরদার, আবু বক্কার খান, জিএম ফারুক হোসেন, মোল্লা সোহেল রানা, প্রভাষক গোবিন্দ ঘোষ, মাসুদ রানা প্রমূখ।
আওয়ামী লীগ নেতার শয্যাপাশে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু
খবর বিজ্ঞপ্তি
শারীরিকভাবে অসুস্থ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পাইকগাছা উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি শেখ আবুল কাশেমকে দেখতে গত সোমবার বিকালে হাসপাতালে যান খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় তিনি তার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন ও কর্তব্যরত চিকিৎসকের কাছে তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারি মোঃ তসলিম হুসাইন তাজ, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ।
খুলনা-৬ আসনের সংসদ সদস্যের শোক ও সমবেদনা
খবর বিজ্ঞপ্তি
কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এলাহী বক্স মোড়লের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
সয়াবিনসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি প্রতিরোধে জনগণকেই রাজপথে নামতে হবে :বামজোট
খবর বিজ্ঞপ্তি
সয়াবিন তেলসহ নিত্যপণ্যের দাম কমানো, বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বাণিজ্যমন্ত্রীকে অপসারণ, সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধ এবং গ্রাম-শহরে সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে কেন্দ্রীয় বাম গণতান্ত্রিক জোট ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে ১৭ মে ২০২২ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় নগরীর পিকচার প্যালেস এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাম জোট খুলনা জেলার বিদায়ী সমন্বয়ক মিজানুর রহমান বাবু। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিপিবি জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, সাধারণ সম্পাদক এস এ রশীদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মোঃ মোজাম্মেল হক খান, সাধারণ সম্পাদক গাজী নওশের আলী, ইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক ডাঃ সমরেশ রায়, গণসংহতি আন্দোলন জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ জেলা সদস্য আবদুল করিম, সিপিবি মহানগর সাধারণ সম্পাদক এ্যাড. নিত্যানন্দ ঢালী, সিপিবি নেতা এইচ এম শাহাদাৎ, শেখ আবদুল হান্নান, কিংশুক রায়, বীরমুক্তিযোদ্ধা নিতাই পাল, নীরজ রায়, অধ্যাপক সঞ্জয় সাহা, কে এম হুমায়ুন কবীর, সাইদুর রহমান বাবু, ইউসিএলবি নেতা মোস্তফা খালিদ খসরু, কাজী দেলোয়ার হোসেন, আনিসুর রহমান মিঠু, বাসদ মহানগর সদস্য অপর্ণা মজুমদার, ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী জেলা সদস্য আবদুল হান্নান, গণসংহতি আন্দোলন ফুলতলা উপজেলা আহবায়ক মোঃ অলিয়ার রহমান, ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) মহানগর সভাপতি রঙ্গলাল মৃধা, জেলা সাংগঠনিক সম্পাদক এস এম চন্দন, যুব ইউনিয়ন মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, যুব নেতা শাহ অহিদুজ্জামান জাহাঙ্গীর, ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্প্দাক আল আমিন শেখ, ছাত্র ইউনিয়ন মহানগর সভাপতি অর্চিষ্মান দেবনাথ, ছ্ত্রা ফ্রন্ট মহানগর সভাপতি নভোজ্যোতি সরকার ।
ফ্যাসিবাদী-স্বৈরতান্ত্রিক সরকারের সক্রিয় পৃষ্ঠপোষকতায় সারাদেশে সয়াবিন তেল-চাল-ডাল-চিনি-সিলিন্ডার গ্যাসসহ নিত্যপণ্যের দাম দফায় দফায় লাগামহীন বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, বর্তমান সরকার ব্যবসায়ী সিন্ডিকেটের সরকার। রাজনীতির ছত্রছায়ায় সরকার ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে। সরকারের পৃষ্ঠপোষকতায় দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। উন্নয়ন প্রকল্পের মাধ্যমে লুটতরাজ চলছে। দ্রব্যমূল্যের উদ্বেগজনক বৃদ্ধির দায় নিয়ে বণিজ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করতে হবে। বক্তারা বলেন, দেশের আড়াই কোটি মানুষ দারিদ্রসীমার নিচে অবস্থান করছে। মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্তরাও টিসিবির পণ্য ক্রয়ের জন্য লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছেন। রাষ্ট্র বা সরকারের দায়িত্ব জনগণের অধিকার সংরক্ষণ করা। কিন্তু সরকার তা না করে জনগণকে মহাবিপদের মুখে ঠেলে দিচ্ছে। বর্তমান আর্থ-সামাজিক বাস্তবতায় সাধারণ মানুষের জন্য গ্রাম- শহরে রেশনিং ব্যবস্থা প্রবর্তন করতে হবে। বক্তারা অবিলম্বে দ্রব্যমূল্য লাগামহীন বৃদ্ধির বিরুদ্ধে আপামর জনগণকে ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ফল-২০২২ সেমিস্টারের ভর্তি ফেয়ার শুরু
খবর বিজ্ঞপ্তি
খুলনায় প্রতিষ্ঠিত প্রথম পূর্ণাঙ্গ বেসরকারী বিশ^বিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ফল-২০২২ সেমিস্টারের ভর্তি ফেয়ার শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে একাডেমিক ভবন-১ এ ফিতা কেটে এই ফেয়ারের উদ্বোধন করা হয়। ফিতা কেটে ফেয়ারের উদ্বোধন করেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ বজলার রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের সায়েন্স এ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল, লিবারেল অব আর্টস এন্ড হিউম্যান সায়েন্স ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. গাজী আব্দুল্লা হেল বাকী, রেজিস্ট্রার মুহম্মদ শরিফুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডঃ নাসিম আহমেদ, প্রক্টর শেখ মাহরুফুর রহমান, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) রবীন্দ্রনাথ দত্ত, সহকারি রেজিস্ট্রার ড. শাহিদা খানম ও কর্মকর্তাবৃন্দ।
খুলনায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন ২০ মে
তথ্য বিবরনী
খুলনায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন আগামী ২০ মে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:)। খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার প্রমুখ।
নাগরিকদের জন্য সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার সচেষ্ট
খবর বিজ্ঞপ্তি
বাগেরহাটে রূপান্তর আয়োজিত লিয়াজোঁ সভায় বাগেরহাটের সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মোছাব্বেরুল ইসলাম বলেছেন, জাতীয় সামাজিক সুরক্ষা কৌশলের মাধ্যমে সকল যোগ্য বাংলাদেশীদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে সরকার সচেষ্ট। সরকারি সেবাসমূহ ডিজিটালাইজেশনের যে উদ্যোগ নেয়া হয়েছে তা’ পরিপূর্ণভাবে বাস্তবায়িত হলে ওভারল্যাপিং বন্ধ হবে এবং আরো বেশী সংখ্যক মানুষ এ্ই সেবালাভ করতে পারবেন। সরকারের এই প্রয়াস সফল করতে সামাজিক নিরাপত্তা বিষয়ে নাগরিকদের সচেতন করে তোলা জরুরী।
সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় রূপান্তর পরিচালিত ‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ’ প্রকল্পের পক্ষ থেকে আজ মঙ্গলবার বাগেরহাটের দশানীতে একটি অভিজাত হোটেল মিলনায়তনে দিনভর এই লিয়াজোঁ সভাটি অনুষ্ঠিত হয়। সরকারি কর্মকর্তা এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে এ লিয়াজোঁ সভায় সভাপতিত্ব করেন বাগেরহাটের সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মোছাব্বেরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শামীম হোসেন, সমাজসেবা কর্মকর্তা ফজলে এলাহী, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আজগর আলী, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান মহিতুর রহমান পল্টন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন স্ক্রিম প্রকল্পের জেলা কর্মকর্তা আলমগীর হোসেন মিরু। রূপান্তর-এর কর্মসূচী সমন্বয়কারী অসীম আনন্দ দাস-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় শুভেচ্ছা বক্তৃতা করেন রূপান্তর-এর প্রকল্প পরিচালক শাহাদত হোসেন বাচ্চু এবং বাগেরহাট জেলা পুষ্টি কমিটির সদস্য সচিব তছলিম আহমেদ টংকার। মূল বিষয়বস্তু উপস্থাপন করেন মোঃ আঃ হালিম। অনুষ্ঠানে প্রকল্পের ফিল্ড অফিসার মোস্তাফিজুর রহমান ছাড়াও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কয়রায় ইউপি চেয়ারম্যানকে নিঃশর্ত মুক্তির দাবীতে ইউনিয়নবাসীর মানববন্ধন
কয়রা (খুলনা) প্রতিনিধি
উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আছের আলী মোড়ল ও তার ভাই তিন বারের নির্বাচিত সাবেক ইউপি সদস্য মোঃ নাছের আলী মোড়লের মুক্তির দাবীতে মানবন্ধন করেছে ইউনিয়নের হাজার হাজার জনতা। সোমবার বিকাল ৫ টায় স্থানীয় ঘড়িলাল বাজার মোড়ে মানববন্ধনে ইউনিয়নের সকল ইউপি সদস্য ও মহিলা সদস্যসহ ইউনিয়নের সহস্রাধিক নারী ও পুরুষ অংশ নেয়। মানববন্ধন থেকে জানানো হয় ২০১৪ সালে গোলখালীতে জামায়াত ও বিএনপির জালাও পোড়াও আন্দোলনের সময় স্থানীয় জামায়াত নেতাকর্মীদের আটককে কেন্দ্র করে পুরিশের উপর হামলা চালানো হয়। এসময় এক পুলিশ ঘটনাস্থলে নিহতের ঘটনায় স্থানীয় তৎকালীন বিরোধীদলের জামায়াত ও বিএপি নেতাকর্মীদের নামে পুলিশ বাদী হয়ে মামলা করেন। কিন্তু পরবর্তীতে ক্ষমতাসীন আওয়ামীলীগের একটি পক্ষের ষড়যন্তে আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য নাছের আলী এবং তার ছোট ভাই বর্তমান বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান আছের আলী কে জড়িয়ে পুলিশ রিপোর্ট দাখিল করেন। জানা গেছে, উক্ত মামলায় আওয়ামীলীগ নেতা নাছের আলী ও তার ভাই চেয়ারম্যান আছের আলী আদালতে হাজির হলে আদালত দু’ভাইকে জেল হাজতে পাঠিয়েছে। এ ঘটনায় সমগ্র দক্ষিণ বেদকাশি ইউনিয়নে চেয়ারম্যান আছের আলী ও তার ভাইয়ের নিঃশর্ত মুক্তির দাবীতে সোমবার মানববন্ধন থেকে বিভিন্ন কর্মসুচি ঘোষণা করেছেন। মানববন্ধনকারীরা আগামী বৃহস্পতিবার কয়রা সদরে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ সহ অনশন ধর্মঘট করার ঘোষণা দিয়েছেন এবং চেয়ারম্যানকে মুক্ত না করে ইউনিয়ন পরিষদে কোন কার্যক্রম করা হবে না বলে জানিয়েছে। এদিকে মানববন্ধনে দক্ষিণ বেদকাশি ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সহস্রাধিক জনতার উপস্থিতিতে এসব দাবী উপস্থাপন করেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম খান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সমরেশ সরকার, ইউপি সদস্য মাসুদ রানা, আবুবকর সিদ্দিক, তন্ময় সরকার, মহিলা মেম্বর বিথিকা রানী ও রেহানা খাতুন, যুবলীগ নেতা গাজী কবিরুল আলমসহ প্রমুখ।
কয়রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস বিভিন্ন কর্মসুচির মধ্যে পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাষ্টার কফিল উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, প্রচার সম্পাদক এসএম হারুন অর রশীদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও কৃষকলীগের সভাপতি প্রভাষক শাহাবাজ আলী, আওয়ামীলীগ নেতা জিয়াদ আলী গাজী, দেবদাস মন্ডল, নির্মল কুমার দাস, বাগালী ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক আঃ সামাদ গাজী, আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, মহেশ^রীপুর চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী, উত্তর বেদকাশি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম কোম্পানী, সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, ইমদাদুল হক টিটু, ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, বাঙালির চিরঞ্জীব আশা ও অনন্ত অনুপ্রেরণার উৎস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের এই দিনে মৃত্যুর হুমকী নিয়ে এ দেশের মাটিতে পা রাখেন। যার ফলে আজকে সারা দেশের চিত্রে শুধু উন্নয়ন আর উন্নয়ন চোখে পড়ে। অনুষ্ঠান শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল সদর উপজেলার তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ে ১জন কম্পিউটার ল্যাব অপারেটর এবং ১জন অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ ব্যাপারে একটি মহল বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করতে জনবল নিয়োগে অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ তুলেছেন। ইউনিয়নবাসি বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখতে সোমবার (১৬) মে বিকালে বিদ্যালয় চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ ইমদাদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা আজিমুজ্জামান আজু, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জসিম উদ্দীন লিয়ন, মোঃ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করতে যারা তৎপর রয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডল জানান, বিদ্যালয়ে ১ জন কম্পিউটার অপারেটর এবং ১জন অফিস সহায়ক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তিনি বলেন, কম্পিউটার অপারেটর পদে ৭ জন এবং অফিস সহায়ক পদের জন্য ৮টি দরখাস্ত জমা পড়ে। এর মধ্যে বিদ্যালয় পরিচালনা পর্ষদের দুইজন অভিভাবক সদস্য খান আতাউর রহমান সুজন এবং আলাউদ্দীন বিশ্বাসের প্রার্থী ছিল। তাদের প্রার্থী লিখিত এবং মৌখিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করতে পারেনি। পরবর্তীতে তারা অর্থের বিনিময়ে ওই পদে তাদের প্রার্থীদের নিয়োগ দেবার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তারা কতিপয় গণমাধ্যম কর্মীদের দিয়ে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা এবং বানোয়াট সংবাদ প্রকাশ করিয়েছেন। এতে ইউনিয়নের বাসিন্দারা ক্ষুব্ধ হন এবং প্রতিবাদ স্বরুপ আজ সোমবার বিকেলে মানববন্ধনসহ বিক্ষোভ সমাবেশ করেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইমদাদুল ইসলাম বলেন, স্বচ্ছতার সঙ্গে বিদ্যালয়ে জনবল নিয়োগ দেওয়া হয়েছে। দুঃখজনক হলেও সত্য আমাদের বিদ্যালয়ের দুইজন অভিভাবক সদস্য খান আতাউর রহমান এবং আলাউদ্দীন বিশ্বাসের ওই পদে প্রার্থী ছিল। তারা উপযুক্ত না হওয়ায় নিয়োগ পাননি। এতে ক্ষুব্ধ হয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং নাশকতা মামলার আসামি যুবদল নেতা সিহাবুর রহমান শিহাবকে নিয়ে হুমকী-ধামকীসহ ষড়যন্ত্র করে আসছে। এক পর্য়ায়ে কতিপয় গণমাধ্যম কর্মীদের কাছে দূর্ণীতির অভিযোগ এনে মানববন্ধন করে। তিনি মনে করেন এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। বিষয়টি ইউনিয়নবাসিকে জানানো হলে তারা আজ সোমবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। তিনি এই সন্ত্রাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার জন্য প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করেন। ইউপি চেয়ারম্যান টিপু সুলতান বলেন, আমার ইউনিয়নে জামাত-বিএনপির কিছু অস্ত্রধারী সন্ত্রাসী রয়েছে। এরা নাশকতা মামলার আসামি। ইউনিয়নের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে ষড়যন্ত্র করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সুনাম ক্ষন্ন করতে উঠে পড়ে লেগেছে। তিনি বলেন, আমি যতদূর জানি স্বচ্ছতার সঙ্গে বিদ্যালয়ের দুটি পদে জনবল নিয়োগ দেওয়া হয়েছে।
বেনাপোলে ট্রান্সপোর্ট এজেন্সির ধর্মঘট প্রত্যাহার
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি’র পূর্বঘোষিত ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১৪ মে) ঘোষিত অনির্দিষ্টকালের জন্য ডাকা কর্মবিরতি গতকাল সোমবার (১৬ মে) সন্ধ্যায় প্রত্যাহার করে নিয়েছে ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি। বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষের সাথে যৌথ আলোচনার ভিত্তিতে শর্ত পূরণের শর্তে এই কর্মবিরতি প্রত্যাহার করে নেয় তারা।
আগামী ১৬ জুনের মধ্যে শর্তগুলো যথাযথভাবে পূরন না করলে পরবর্তীতে সমিতি’র পক্ষ হতে কঠোর নির্দেশনা ঘোষণা করা হবে বলে জানান বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি’র সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজি।
এদিকে বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, আগামী ১৫ দিনের মধ্যে ৩টি নতুন ক্রেন ও ৩টি ফর্কক্লিপ বন্দরে সংযোজন করা হবে।এবং আগামী ২ মাসের মধ্যে পুরোনো ক্রেন ও ফরক্লিপগুলো পরিবর্তন করে সব নতুন ক্রেন ফরক্লিপ পন্য উঠানো-নামানোর জন্য দেয়া হবে এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আশা করছি, নির্দিষ্ট সময়ের মধ্যে এ কাজ সম্পন্ন হবে।
কোটচাঁদপুরে ডাবল মার্ডার মামলার এজাহার ভূক্ত আসামী আশরাফুল গ্রেপ্তার
মোঃ আশাদুল ইসলাম
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের চৌগাছা বাসষ্টান্ডে টোল আদায় কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার এজাহার ভূক্ত অন্যতম ২নং আসামী আশরাফুল ইসলাম (৩০) কে পার্শ্ববর্তী উপজেলা চৌগাছা থেকে গ্রেফতার করেছে র্যাব – ৬
এর সি,পি,সি-৩ যশোর।
বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা র্যাব-৬ সি,পি,সি -৩ যশোর এর কোম্পানি কমান্ডার লেফট্যানেন্ট কমান্ডার এম, নাজিউর রহমান। এক প্রেস ব্রিফিং তিনি জানান,, গত ১৪/৪/২০২২ তারিখে কোটচাঁদপুরে ডাবল মার্ডার হওয়ার পর থেকেই বাংলাদেশ পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার নিরলস প্রচেষ্টা অব্যাহত আছে।
তারই আলোকে গত ১৬/৫/২০২২ ইং তারিখ রাত ৩.৩০ মিনিটের দিকে চৌগাছা থানা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এজাহার ভূক্ত ৮ জন আসামীর ভিতর ১ জন আসামী আশরাফুল ইসলাম কে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। যার মামলা নং- ০৭/৩১. ১৫/৪/২০২২ তারিখে ধারা- ১৪৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪ দন্ডবিধি। আসামী আশরাফুল ইসলাম কে চৌগাছা থানায় প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে ১৭/৫/২০২২ তারিখে চৌগাছা থানা থেকে কোটচাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। এব্যাপারে,কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব, মঈন উদ্দিন বিষয় টি নিশ্চিত করেন। এদিকে ডাবল মার্ডার মামলার এজাহার ভূক্ত ৮ জন আসামীর ভিতর ৩ জন কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ মামলায় ৮ জন ও অজ্ঞাত ৫/৬ আসামী রয়েছে। বাকী আসামীদের অতি দ্রুত আমরা গ্রেপ্তার করতে পারবো বলে জানিয়েছেন মডেল থানা পুলিশ।
২১ মে মানববন্ধন সফলের লক্ষে বৃহত্তর আমরা খুলনাবাসীর মতবিনিময় সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনার প্রবেশদ্বার গল্লামারী ময়ূর নদী সংষ্কার, দখল মুক্ত, দুষণ মুক্ত, দুর্গন্ধ মুক্ত ও অবৈধ দখলদার উচ্ছেদ এবং ময়ূর নদীর পরিবেশ রক্ষার দাবীতে আগামী ২১ মে শনিবার সকাল ১১টায় গল্লামারী ব্রিজের উপর মানববন্ধন সফলের লক্ষে প্যানেল মেয়র ও পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দের।
মঙ্গলবার (১৭ মে) দুপুর ১২টায় ২৫নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আলী আকবর টিপু’র সঙ্গে তার কার্যালয়ে, রাত ৮টায় দৈনিত দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মুন্সি মাহবুবুল আলম সোহাগের সঙ্গে তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মানববন্ধন সকলকে উপস্থিত হওয়ার আহবান জানানো হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আব্দুস সালাম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী ও এম এম জলিল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম ভুট্রো, নারী নেত্রী ইসরাত আরা হিরা, কারী মিজানুর রহমান, মো. শহিদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, মো. আইনুল হক, আজমল আহমেদ, আবু বক্কর, জিসান প্রমুখ।
জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১৫
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুগ্রপের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার নাকোইল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে নাকোইল গ্রামে মধ্যপাড়ার সাত্তারের সঙ্গে একই গ্রামের রোজদার বিশ্বাসের বিরোধ চলে আসছিল। সোমবার বিকালে বিরোধপূর্ণ ওই জমিতে বেড়া দেয় রোজদার বিশ্বাস।
এরই জের ধরে মঙ্গলবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে শৈলকুপা থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, থানায় কোনো পক্ষ এখন পর্যন্ত অভিযোগ দেয়নি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
সাতক্ষীরায় বিএসএফের ছিনতাই হওয়া সেই অস্ত্র উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সীমান্তবর্তী আলীপুর ইউনিয়নের ঢালীপাড়া থেকে অস্ত্রসহ রানা নামে এক তরুণকে আটক করে স্থানীয়রা। পরে বিজিবিকে খবর দেওয়া হলে তারা এসে ওই তরুণকে আটক করে নিয়ে যায়।
আটক রানা সদর উপজেলার নারায়ানজোল গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে এবং পেশায় একজন দিনমজুর।
স্থানীয়দের হাতে আটকের পর রানা জানিয়েছেন, মঙ্গলবার ভোরে পাটকেলঘাটা এলাকার বাসিন্দা (বর্তমানে ভোমরা এলাকায় বসবাস করেন) আজহারুল ইসলাম, ইমরান ও জুলফিকার অস্ত্রটি তার কাছে দিয়েছে। অস্ত্রটি শহরের লেকভিউ এলাকায় একটি মাছের ঘেরে পৌঁছে দেওয়ার কথা ছিল।
রানা বলেন, অস্ত্রটি সেখানে পৌঁছে দেওয়ার বিনিময়ে তারা আমাকে এক হাজার টাকা দিয়েছে। অস্ত্রটি বিএসএফের কাছ থেকে ছিনতাই করা তা আমি জানতাম না।
এ বিষয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল মাহমুদের সঙ্গে একাধিববার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এর আগে ১০ মে বিএসএফের অস্ত্রটি ছিনতাই হয়। এরপর অবশ্য আল মাহমুদ জানিয়েছিলেন, বিএসএফের একটি অস্ত্র হারিয়ে গেছে বলে দাবি করেছে তারা। অস্ত্র উদ্ধারে বর্তমানে বিএসএফ ওদের বর্ডারে অপারেশন চালাচ্ছে। আমাদের এখানেও অপারেশন চালানোর অনুরোধ করেছে। আমাদের সীমান্ত এলাকায় অস্ত্রটি তল্লাশি করছি।
১৪৬০ সয়াবিন তেল জব্দ, ৮০ হাজার টাকা জরিমানা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার পিটিআই মাঠ সংলগ্ন মেসার্স আরএস এন্টারপ্রাইজ ও সুলতানপুর বড়বাজারের মেসার্স নুরানী স্টোরের গোডাউনে অভিযান চালিয়ে এক হাজার ৪৬০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার (১৭ মে) বিকালে এ অভিযান পরিচালনা করে দুই দোকান মালিককে জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সাতক্ষীরা জেলা উপ-পরিচালক নাজমুল হোসেন বলেন, ‘সাতক্ষীরার পিটিআই মাঠ সংলগ্ন আরএস এন্টারপ্রাইজে ভোজ্যতেল মজুত রয়েছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটি থেকে আগের দামের এক হাজার ২৬০ লিটার বোতলজাত ভোজ্যতেল জব্দ করা হয়। পরে তা আগামী ২০ মের মধ্যে প্রান্তিক পর্যায়ের দোকানিদের মধ্যে সরবরাহ পূর্বক কর্তৃপক্ষকে জানানোর নির্দেশনার পাশাপাশি মালিক রিয়াজুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সুলতানপুর বড়বাজারের মেসার্স নুরানী স্টোরের গোডাউনে অভিযান চালিয়ে ২০০ লিটার বোতলজাত ভোজ্যতেল জব্দ করা হয়। এ সময় সব তেল গায়ে লেখা দাম অনুযায়ী ভোক্তাদের কাছে বিক্রি করে তেলের মালিকদের বুঝিয়ে দেওয়া হয়। এর আগেও ১১ মে নুরানী স্টোরে অভিযান চালিয়ে ২৭০ লিটার তেল জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ওই সময় স্টোরের মালিক মুরাদ হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’











































