।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, জাতীয়তাবাদী শক্তির কাছে ফ্যাসিস্ট ও লুটেরারা বিতাড়িত হবে। বর্তমান সরকার লুটপাট নিয়ে ব্যস্ত। সরকারের চারপাশে লুটেরা গোষ্ঠী রয়েছে। তারা অর্থনীতি ধ্বংস করেছে। সময় থাকতে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নিন। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিন। শেখ হাসিনাকে ঘিরে লুটের সাম্রাজ্য বিস্তার লাভ করেছে। তারা মুদ্রা পাচার করছে। সুতরাং বাংলাদেশে কী ঘটবে সেটা বলা যায় না। আমরা চাই না শ্রীলঙ্কার পরিস্থিতি বাংলাদেশে আসুক। মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যা ৭টায় বিএনপির প্রাথমিক সদস্য ও তথ্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচি সফলের লক্ষ্যে দৌলতপুর থানা বিএনপি কার্যালয় ৬নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনা আরো বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে আমরা নির্বাচনে যাবো না। তবে যেনতেনভাবে আরেকটি নির্বাচন করতেও দেয়া হবে না। জনতার শক্তির কাছে কোনো শক্তি টিকতে পারবে না। আসুন, তারেক রহমানের নেতৃত্বে রাজপথে নামার প্রস্তুতি নিন। আমরা জনগণকে বিশ্বাসযোগ্য আন্দোলন উপহার দিতে পারবো ইনশাল্লাহ।
আজকে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি প্রতিষ্ঠা করতে হবে। কলম্বোতে ফয়সালা হচ্ছে রাজপথে, তেমনি ঢাকার ফয়সালাও হবে রাজপথে। আওয়ামী লুটেরা সরকারকে ক্ষমতা থেকে টেনে নামাতে হবে। দৌলতপুর থানার বিএনপির সাংগঠনিক টিম প্রধান স ম আব্দুর রহমান’র সভাপতিত্বে এবং মাসুদ পারভেজ বাবুর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির। বক্তব্য রাখেন, রুবায়েত হোসেন বাবু, মুর্শিদ কামাল, বিপ্লবুর রহমান কুদ্দুস, সাজ্জাদ হোসেন তোতন, শেখ ইমাম হোসেন, শরিফুল আনাম, শেখ আনসার আলী, নাসিনুল ইসলাম নিক, ইঞ্জি. নুরুল ইসলাম বাচ্চু, কাজী নেহিবুল হাসান নেইম, বেলায়েত হোসেন, মতলেবুর রহমান মিতুল, অধ্যক্ষ জয়নাল আবেদীন, নিঘাত সীমা, জি এম মাসুম, খবির হোসেন, বেলাল হোসেন, মাজেদ হাওলাদার, শহিদুল ইসলাম বিপ্লব, কাজী মনিরুল ইসলাম, সালমা বেগম, আনোয়ার হোসেন, মো. কানন দিদার, সোহরাব উদ্দিন, মো. রফিকুল ইসলাম, মো. হায়দার আলী লাবু, শেখর কুমার সরকার, রাজু কুমার দাশ, সজীব সাহা, হৃদয় সাহা, শান্তা ইসলাম, মো. মিলন, মো. হারুন, মো. আলম, কামাল হোসেন, এম এম জসিম, আল আমিন সরদার রতন, মিজানুর রহমান মৃদুল, আল আমিন লিটন, এজাজ হোসেন।











































