Home আঞ্চলিক রামপালে মামলা তুলে নিতে আসামীদের হুমকি,বাদীর সংবাদ সম্মেলন

রামপালে মামলা তুলে নিতে আসামীদের হুমকি,বাদীর সংবাদ সম্মেলন

14

 

মোংলা, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি ।।

বাগেরহাটের রামপালে নৃশংসভাবে ছুরি দিয়ে কুপিয়ে ছেলেকে হত্যা চেষ্টার ঘটনায় মামলা করে বিপাকে পড়েছেন বাদী পরিবার। মামলার প্রধান আসামী মাত্র একদিনের মধ্যে জামিন নিয়ে বেরিয়ে এসেই বাদী ও মামলার স্বাক্ষীসহ পরিবারের সদস্যদের হুমকি ধাকমি ও ভয়ভীতি দেখাচ্ছেন আসামী পক্ষ। এছাড়া মামলা তুলে নিয়ে মিমাংসার জন্য চাপ দিচ্ছেন তারা। ফলে ফের হামলার আশংকায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবার। এ নিয়ে উপজেলার ঝনঝনিয়া-গাববুনিয়া গ্রামের আবুল কালাম শেখ রবিবার বেলা ১১ টায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এ সব অভিযোগ করেন।

লিখিত অভিযোগে তিনি বলেন, গত ১৩ মে সন্ধ্যা সাড়ে ৬ টায় একই এলাকার আলমগীর শেখ ও তার ছেলে সজীব, একই এলাকার আলআমীন ও আকাশ তার গাববুনিয়া পুকুর পাড়ে বসাবসি নিয়ে বিরোধের সৃষ্টি করে। এক পর্যায়ে তারা আলমগীরের হুকুমে আমার ছেলে ওবায়দুল্লাহর পেটে উপর্যুপুরি ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত ভেবে ফেলে দিয়ে চলে যায়। বর্তমানে খুমেক হাসপাতালে আমার ছেলে ওবায়দুল্লাহ চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তার অবস্থা আশংকাজনক। এ ঘটনার পরেই হুকুমের আসামি প্রভাবশালী আলমগীর হোসেনকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করলেও একদিন পর জামিনে বেরিয়ে আসেন।

জামিনে বের হয়ে অন্য আসামিদের সাথে নিয়ে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। সংবাদ সম্মেলনে আবুল কালামের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সদ্য জামিনে বেরিয়া আসা হুমকিদাতা অভিযুক্ত আলমগীর হোসেনের মোবাইলে (০১৭১৬-৬৯৯৩৪৫) যোগাযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।