Home আঞ্চলিক খুলনা সিটি মেয়রের সুস্থতা কামনায় মোংলার বিভিন্ন মসজিদে দোয়া

খুলনা সিটি মেয়রের সুস্থতা কামনায় মোংলার বিভিন্ন মসজিদে দোয়া

12

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।

কেসিসি মেয়র ও খুলনা মহনগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মোংলার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মোংলা পোর্ট পৌরসভার চেয়ারম্যান আলহাজ্ব শেখ আঃ সালামের আয়োজনে ৩০টি মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থক, মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও মুসল্লিরা অংশ নেন। দোয়া শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।