খবর বিজ্ঞপ্তি।।
সারাদেশে বিএনপিসহ বিরোধী দলের নেতাদের ওপর সরকারি দলের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ আজ (১৪ মে) শনিবার। বিকাল সাড়ে তিনটায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বিশেষ অতিথি থাকবেন বিএনপির নেতা রকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় সহ তথ্য বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য রবিউল ইসলাম রবি। সভাপতিত্ব করবেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা।
অসুস্থ শ্রমিক দলের সভাপতি রহিম বক্স দুদু’র শয্যা পাশে বিএনপি নেতৃবৃন্দ
শুক্রবার (১৩ মে) বাদ জুম্মা খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন’র নেতৃত্বে বিএনপি নেতৃবৃন্দ দীর্ঘদিন অসুস্থ্য মহানগর শ্রমিক দলের সভাপতি, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আ. রহিম বক্স দুদুকে দেখতে যান। নেতৃবৃন্দ তার চিকিৎসার খোজ খবর নেন এবং শ্রমিক নেতার রোগমুক্তি কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা বদরুল আনাম খান, শ্রমিকদল নেতা মুজিবর রহমান, শফিকুল ইসলাম শফি, ছাত্রদল নেতা তাজিম বিশ্বাস, নুর মোহাম্মাদসহ অনেকে। এর আগে নেতৃবৃন্দ ২১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল হাওলাদারের এর পিতা মরহুম নিজাম হাওলাদারের নামাজে জানাজায় অংশগ্রহন করেন।











































