Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

28

অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের খুলনা মহানগর বিএনপির মতবিনিময়
।। খবর বিজ্ঞপ্তি।।
সারাদেশে বিএনপিসহ বিরোধী দলের নেতাদের ওপর সরকারি দলের হামলার প্রতিবাদে ১৪ মে’ ২০২২ কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলা বিএনপির কর্মসুচি সফল করার লক্ষে বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে খুলনা মহানগর বিএনপি নেতৃবন্দ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, সদস্য শফিকুল আলম তুহিন, কাজী মাহমুদ আলী, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, ফারুক হোসেন হিল্টন, আজিজা খানম এলিজা, নুরুল ইসলাম বাচ্চু, মুজিবর রহমান, শফিকুল ইসলাম শফি, মাসুদ খান বাদল, এড. কানিজ ফাতেমা আমিন, নেহিবুল ইসলাম নেইম, আনজিরা খাতুন, আব্দুল আজিজ সুমন, তাজিম বিশ্বাস, ইউসুফ মোল্লা, মোন্তাসির আল মামুন, শাহানাজ সরোয়ার, সিদ্দিকুর রহমান, সজিব তালুকদার, আবু বক্কর, সৈয়দ আনোয়ার হোসেন, আজম সরোয়ার, এস এম ইউসুফ, সৈয়দ ইমরান, রিয়াজিল ইসলাম মুরাদ, শফিকুল ইসলাম শাহীন প্রমূখ।

আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির কর্মীসভা
।। খবর বিজ্ঞপ্তি।।
খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির কর্মীসভা আবুল কালাম জিয়ার সভাপতিত্বে বৃহস্পতিবার বিকাল ৫টায় ৬নং ওয়ার্ড বিএনপি অফিসে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন এস এ রহমান বাবুল, স ম আব্দুর রহমান, কাজী মিজানুর রহমান, আবু সাঈদ হাওলাদার আব্বাস, শেখ আব্দুল মান্নান, মো. আলমগীর হোসেন, হাািসবুল হাসান, রবিউল ইসলাম, মিনা মুরাদ হোসেন, সরদার আলামিন, ফরহাদ হোসেন, আজমল হোসেন, মোল্লা সোহাগ, রফিকুল হোসেন, জাহাঙ্গীর হোসেন খোকা, কাসেদ শেখ, হাসান আল আরিফ, জুয়েল হোসেন, বেলাল হোসেন, হেলাল শরীফ, কামরুল হোসেন, মোস্তফা কামাল, মাসুম বিল্লাহ, হাবিবুর রহমান বেলাল, গাজী মোস্তাক, আলম মোল্লা, মোল্লা শরিফুল ইসলাম, কামাল হোসেন, আব্দুস সামাদ, মোস্তাক সরদার, হাবিবুর রহমান বিপ্লব প্রমূখ।

অন্যায়ের সাথে আপোষহীন কর্মবীর নেতা তালুকদার আব্দুল খালেক: বাবুল রানা
।।খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, অন্যায়ের সাথে আপোষহীন কর্মবীর নেতা তালুকদার আব্দুল খালেক। বর্ষিয়ান রাজনীতিবিদ তালুকদার আব্দুল খালেক খুলনার উন্নয়নের রূপকার। কর্মবীর খ্যাত তালুকদার আব্দুল খালেক সততা ও নিষ্ঠার সাথে নগরপিতার দায়িত্ব পালন করেছেন। খুলনাকে আধুনিক তিলোত্তমা নগরী হিসেবে গড়তে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। খুলনার উন্নয়নে তালুকদার আব্দুল খালেকের অবদান অনস্বীকার্য। তাঁর অসুস্থতা চলমান এই উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্থ করবে। খুলনার পূর্ণাঙ্গ উন্নয়নের স্বার্থে তালুকদার আব্দুল খালেকের সুস্থতা অপরিহার্য।
গতকাল বৃহস্পতিবার বাদ আসর ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ওয়ার্ড দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ হায়দার আলী, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, নির্বাহী সদস্য এসএম আকিল উদ্দিন। সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ আব্দুল আজিজ। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ আলী, শেখ খলিলুর রহমান, শেখ আসলাম আলী, মোহাম্মদ সাব্বির খান, মুন্সি হেকমত আলী, শেখ মোঃ রবিউল ইসলাম বাবু, আব্দুস সালাম ফারাজি, মোফাজ্জেল হোসেন, মোল্লা মোহাম্মদ জহুরুল হক, শেখ আরাফাত হোসেন শুভ, মনোয়ারা বেগম, কবিতা আহমেদ, রমিজুল হক, শওকাত হোসেন, এস এম শাকিল উদ্দিন, মোহাম্মদ জাকারিয়া, মোঃ জাহাঙ্গীর হোসেন, শেখ মাসুদ রানা, দেলোয়ার হোসেন লিটু, খাদিজা সুলতানা, রকিব আহমেদ, মজিবুর রহমান বস, ওয়াছিকুর রহমান, মিজানুর রহমান মিজান, কাজি হেলাল হোসেন, শেখ বেলাল হোসেন, জি এম মহিউদ্দিন, আরমান শেখ ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় তার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

॥ আজকের নগরী ॥

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশন মেয়র এবং সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আজ শুক্রবার (১৩ মে) বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলে মহানগর, থানা ও ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আহবান জানিয়েছেন, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যা. হোসনেয়ারা রুনু।

২১ মে বিভাগীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে পাইকগাছা ও কয়রায় যৌথ সভা
খবর বিজ্ঞপ্তি।।
আজ ১২ মে ২২, বৃহস্পতিবার বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কয়রা উপজেলা সভাপতি আলঃ ক্বারী আঃ রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারী মইন উদ্দিন এর পরিচালনায় এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। পাইকগাছা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত যৌথ সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বায়লাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান বিশেষ আলোচক ছিলেন ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সেক্রেটারী আসাদুল্লাহ গালীব।
যৌথ সভায় আগামী ২১ মে, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও মুল্য কমিয়ে জনগণের ক্রয় ক্ষমতায় আনার দাবি, শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষ্ াসংকোচন বন্ধ, ইসলাম দেশ ও মানবতাবিরোধী মদের বিধিমালা বাতিল, স্বাধীনতার মূল লক্ষ্য- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতি সন্ত্রাসমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠন ও ইসলামী সমাজ বিনির্মাণে ইসলামী আন্দোলন বাংলাদেশ আহুত খুলনা বিভাগীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে নানান কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় নেতা এম হাসিব গোলদার, কয়রা উপজেলা সভাপতি মাওলানা আশরাফ আলী, মাও. আহমাদ আলী, আছাফুর রহমান, সাব্বির হুসাইন, ইকবাল হুসাইন, আঃ রহমান, ক্বারী বেলাল হুসাইন, জিএম কামরুজ্জামান, ওয়ালিউর রহমান, যুবনেতা নুরুল ইসলাম, ফারুক, গোলম রব্বানি, মাওলানা মেহেদী হাসানসহ ছাত্রনেতৃবৃন্দ।

খানজাহান আলী থানা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি।।

খালিশপুর থানা বিএনপি’র সাবেক সভাপতি এড. ফজলে হালিম লিটন সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত হওয়ার প্রতিবাদে খালিশপুর থানা বিএনপি’র সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে থানা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে ১৪ মে শনিবার। বৃহস্পতিবার সন্ধায় শিরোমনি বিএনপির অস্থায়ি কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ সফলের লক্ষে খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি মীর কায়সেদ আলীর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি শেখ ইকবাল হোসেন, অধ্যাপক ওহিদুজ্জামান, রফিকুল ইসলাম শুকুর, আরিফুর রহমান মন্টু, মোল্লা লোকমান হোসেন, গোলজার হোসেন, আঃরব মুন্সি, মোঃ জামাল, আশরাফ ঢালি, মোঃ আনোয়ার হোসেন, খয়বার, ফকরুল নাসির, সাহেব আলী, মোঃ বাবু, মোঃ জাহাঙ্গির, মাহাবুর, বাবুল, শাহাজান মীর, আফসার শেখ, হাদিউজ্জামান, মিয়া এমলাক হোসেন, মোঃ আরিফ, বাবর আলী, আজগার আলী, নাজমুল হুদা পলাশ, শহিদুল ইসলাম শহিদ, মোঃ নান্নু, সাইফুল্লাহ তারেক, রফিকুল ইসলাম সুজা, শিরমান, সোলায়মান, আকাশ, আনিছুর রহমান, আবদুল্লাহ, মুনসুর , ইউনুস ফকির, দিদার , প্রমুখ। এদিকে বৃহস্পতিবার বিকাল ৪ টায় খালিশপুরে প্রতিবাদ সভা সফল করার লক্ষে বিএনপি নেতা মোল্লা লোকমান হোসেনের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক শেখ আনোয়ার হোসেনর পরিচালনায় এক প্রস্তুতি সভা আটরা গিলাতলা ০৬ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় । সভায় বক্তৃতা করেন ওয়ার্ড বিএনপি নেতা মোঃ কায়সেদ আলী, খলিলুর রহমান , মোঃ কামরুল , মোহাম্মাদ আলী, সাইফুল্লাহ তারেক, মোঃ সাইফুল, আঃ হক মোড়ল , আবুল আসাদ, আয়বালি প্রমুখ সভায় আগামী শনিবারের প্রতিবাদ সমাবেশ সফলের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এবং প্রশাসনের প্রতি যত দ্রুত সম্ভব হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

খুবির গ্রাজুয়েটদের মধ্যে পুলিশে প্রথম ডিআইজি হলেন জিহাদুল কবির পিপিএম

খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) জিহাদুল কবির পিপিএম পদোন্নতি পেয়ে উপমহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) হয়েছেন। গতকাল ১১ মে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মধ্যে তিনিই প্রথম পুলিশের ডিআইজি হলেন। সর্বশেষ তিনি অ্যাডিশনাল ডিআইজি হিসেবে ঢাকা রেঞ্জে কর্মরত ছিলেন। পদোন্নতি দিয়ে তাঁকে ঢাকা পুলিশ হেডকোয়ার্টারে ন্যস্ত করা হয়েছে। ১৯৯৭ সালে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উডটেকনোলজি ডিসিপি¬ন থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভ করেন। ২০তম বিসিএস-এ এএসপি হিসেবে নির্বাচিত হয়ে পুলিশে যোগদানের পর তাঁর প্রথম পোস্টিং হয় গৌরনদী সার্কেল (এএসপি) হিসেবে। ২০১২ সালে প্রথম পুলিশ সুপার হিসেবে মাগুরা জেলায়, এরপর পর্যায়ক্রমে ২০১৫ সালে রাজবাড়ি, ২০১৬ সালে পাবনা জেলা ও ২০১৮ সালে চাঁদপুরের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৯ সালে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পান। চাকরি জীবনে তিনি আইভরি কোস্ট ও লাইবেরিয়ায় দুই দফা ইউএন মিশনে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে ‘ইউএন মেডেল ফর দ্য সার্ভিস ফর পিস ইন আইভরি কোস্ট’ লাভ করেন। এছাড়া ২০১০ সালে একই পুরস্কার লাইবেরিয়াতেও পান। ২০০৯ ও ২০১১ সালে আইজিপি ব্যাজ, ২০১৪ সালে পিপিএম পদক লাভ করেন। ১৯৭৫ সালের ৪ জানুয়ারি বাগেরহাট জেলার কাড়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন জিহাদুল কবির।
খুবি উপাচার্যের অভিনন্দন : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মধ্যে বাংলাদেশ পুলিশের প্রথম ডিআইজি হিসেবে পদোন্নতি লাভ করায় জিহাদুল কবির পিপিএমকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা এখন বিভিন্ন ক্যাডার সার্ভিসসহ আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ে সুনামের সাথে কাজ করছেন। ইতোমধ্যে বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক হিসেবে এ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট অধিষ্ঠিত হয়েছেন। আশা করা যায় আগামী কয়েক বছরের মধ্যে প্রশাসনসহ বিভিন্ন ক্যাডারে এ বিশ্ববিদ্যালয়ের কর্মরত গ্র্যাজুয়েটরা শীর্ষ পর্যায়ে পৌঁছাতে সক্ষম হবেন। তিনি নবনিযুক্ত ডিআইজি জিহাদুল কবিরের পেশাগত জীবনের সাফল্য কামনা করেন। এদিকে তাঁকে আরও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মোসাম্মাৎ হোসনে আরা, জীব বিজ্ঞান স্কুলের ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ফরেস্ট্রি এন্ড উডটেকনোলজি ডিসিপি¬নের প্রধান প্রফেসর ড. মোঃ ইফতেখার শাম্স। এছাড়া তাঁকে আরও অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. তরুণ কান্তি বোস।

চালনা পৌর বিএনপি’র আহবায়ক দিলুর মায়ের মৃত্যুতে জেলা নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি।।
চালনা পৌরসভা বিএনপির আহবায়ক শাকিল আহম্মেদ দিলুর পরম শ্রদ্ধেয় আম্মা মাতা ফজিলাতুন্নেসা বেগম (৯২) আজ বৃহস্পতিবার (১২ মে) বিকেলে বার্ধক্যজনিতকারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এশাবাদ গ্রামের বাড়ী দাকোপের পানখালী এলাকায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।
বিএনপি নেতা শাকিল আহম্মেদ দিলুর মাতার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ, মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা জেলার বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবুসহ সকল যুগ্ম-আহবায়ক ও আহবায়ক কমিটির সদস্যবৃন্দ।

ফকিরহাটের চামারিয়া শ্নশান কালি মন্দিরের কমিটি গঠন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী চামারিয়া শ্নশানকালি মন্দিরের কমিটি গঠন ও বার্ষিক কালি পুজার দিন ধার্য উপলক্ষে সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্রকে সভাপতি ও প্রশান্ত কুমার বসুকে পূনঃ সাধারন সম্পাদক নির্বাচিত করে ১৩সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, সুনীল কুমার দত্ত ও মিলন কুমার ঘোষকে সহ-সভাপতি, রিংকু কুমার চক্রবর্তী ও তাপস কুমার দাসকে সহ-সাধারন সম্পাদক, শুবাশীষ কুমার দে (রানা) কোষাধ্যক্ষ, সুপ্রভাত চক্রবর্তী (মধু) সহ কোষাধ্যক্ষ। এবং অমল দত্ত মনি, গৌর কুমার দাস, গৌরাঙ্গ কুমার দে ও উৎপল কুমার দাশ-কে সাধারন সদস্য নির্বাচিত করে ১৩সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এবং আগামী ১৬ই জষ্টি বার্ষিক কালিপূজার দিন ধার্য করা হয়। এসময় মন্দির সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দরা উক্ত সভায় উপস্থিত থেকে তাদের মতামত ব্যক্ত করেন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক নার্স দিবস-২০২২ পালন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই, বিশ্ব স্বাস্থ্যসেবা নিশ্চত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষণ করণ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে তুলে ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় র‌্যালি ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ, মেডিকেল অফিসার ডা. শিশির কুমার বসু, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দেবরাজ মিত্র, নার্স সুপারভাইজার কবিতা রানী রায়, কমলা বসু, নার্স নাসরিন জাহান, ফরিদা আক্তার, জান্নাতুন মুর্শিদ, জয়শ্রী নন্দী, শুক্লা মজুমদার ও গীতা রানী চক্রবর্তী প্রমূখ।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে প্রতিযোগিতা ১৬ মে
তথ্য বিবরনী।।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২২ উপলক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে ও বাংলাদেশ শিশু একাডেমির সহযোগিতায় রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা আগামী ১৬ মে খুলনা শিশু একাডেমিতে অনুষ্ঠিত হবে।

১৬ মে রচনা প্রতিযোগিতা ক-বিভাগ: ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের, রচনার বিষয়: মাদক গ্রহণের কুফল (১০০০ শব্দের মধ্যে লিখতে হবে)। খ-বিভাগ ৯ম থেকে ১০ম শ্রণি ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের, বিষয়: মাদকাসক্তি প্রতিরোধে যুব সমাজের ভূমিকা (১৫০০ শব্দের মধ্যে)। গ-বিভাগ: উচ্চমাধ্যমিক, স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের, বিষয়: বঙ্গবন্ধুর চেতনা ও মাদকমুক্ত বাংলাদেশ (২৫০০ শব্দের মধ্যে লিখতে হবে)। রচনা বাড়ি থেকে লিখে আগামী ১৬ মে বিকাল চার মধ্যে বাংলাদেশ শিশু একাডেমি খুলনার কার্যালয়ে জমা দিতে হবে।

১৭ মে সকাল সাড়ে নয়টায় চিত্রাংকন প্রতিযোগিতা ক-বিভাগ ১ম থেকে ৩য় শ্রেণি ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের, বিষয় মাদকমুক্ত পরিবার মাধ্যম উন্মুক্ত। খ-বিভাগ ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের, বিষয়: খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল; মাধ্যম উন্মুক্ত। গ-বিভাগ ৭ম থেকে ১০ শ্রেণি ও সমমান পর্যায়ের ছাত্রছাত্রীর জন্য, বিষয়: মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো, মাধ্যম উন্মুক্ত এবং ঘ-বিভাগ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, বিষয় ও মাধ্যম উন্মুক্ত।

রচনা এ-ফোর সাইজের সাদা কাগজের একপাশে বাংলা ভাষায় স্পষ্ঠকরে লিখতে হবে। কোন ক্রমেই রচনার ফটোকপি গ্রহণযোগ্য হবে না। রচনার প্রথম পাতায় প্রতিযোগির নাম, পিতা/অভিভাবকের নাম, যোগাযোগের ঠিকানা, টেলিফোন/মোবাইল নম্বর, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, অধ্যায়নরত শ্রেণি ও রোল নম্বর উল্লেখ করতে হবে। রচনা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দাখিল করতে হবে।

চিত্রাংকন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মাস্ক পরিধান করে সশরীরে হাজির হয়ে খুলনা শিশু একাডেমিতে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে হবে। ১৬ ইঞ্চি বাই ১১ ইঞ্চি কার্টিজ পেপারে চিত্রাংকন করতে হবে। কার্টিজ পেপার বাংলাদেশ শিশু একাডেমি সরবরাহ করবে। চিত্রাংকনের সাথে আলাদা কাগজে প্রতিযোগির নাম, পিতা/অভিভাবকের নাম, যোগাযোগের ঠিকানা, টেলিফোন/মোবাইল নম্বর, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, অধ্যায়নরত শ্রেণি ও রোল নম্বর উল্লেখ করতে হবে। যা প্রতিযোগি এ-ফোর সইজের আলাদা সাদা কাগজে বাড়ি থেকে লিখে আনতে হবে।