Home আঞ্চলিক তালার আশরাফ স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমার্পণ করেছে

তালার আশরাফ স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমার্পণ করেছে

10

 

ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)।।

সাতক্ষীরার তালায় আশরাফ নামের এক যুবক স্বাভাবিক জীবনে ফিরতে চেয়ে থানায় আত্মসমার্পণ করেছে। সে উপজেলার মাগুরা ইউনিয়নের চাঁদকাটি গ্রামের মৃত সওকত মোল্লার পুত্র।

একসময় সে, চুরি, ছিনতাই ও মাদক বিকিকিনির কাজ করে অন্ধকার জগতে নাম লিখিয়ে ছিলেন। অন্ধকার জগতের কাজ করার দায়ে মামলা খেয়েছেন ৬টি। জেলও খেটেছেন কয়েকবার কিন্তু এসব ছেড়ে সে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করে ইতোমধ্য সাতক্ষীরার জেলা পুলিশ সুপার এর শরণাপন্ন হয় এবং তার পরামর্শ অনুযায়ী স্ত্রী-সন্তান ও মা কে সাথে নিয়ে তালা থানায় আত্মসমর্পণ করেছেন। শেষ জীবনে ভালো হওয়ার সুযোগ চেয়েছেন একটি বার।

স্থানীয় সূত্রে জানাযায়, আশরাফ এলাকাসহ জেলা জুড়ে বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই ও মাদক বিকিনিতে লিপ্ত ছিলেন। এলাকা সাধারণ মানুষ কয়েকবার চুরি হয়ে যাওয়া মালা-মালসহ তাকে আটক করে থানায় সোপর্দ করেছে। সম্প্রতি কয়েক বছর আশরাফ চুরি, ছিনতাই ও মাদক ব্যবসা ছেড়ে দিয়ে গাঁ ঢাকা দিয়ে ছিলো। সে এধরনের কর্মকান্ড ছেড়ে দেওয়াই এলাকায় মাদক ব্যবসা, চুরি ও ছিনতাই আনুপাতিক হারে কুমে গিয়েছে।

আশরাফ মোল্ল্যার মা আনোয়ারা বলেন, আমার ছেলেটা একসময় এলাকায় চুরি ছিনতাই করতো। এখন সে ভালো হয়ে থাকতে চাই। কাজ-কর্ম করে সংসার চালাতে চাই। আপনাদের কাছে অনুরোধ আমার ছেলেকে ভালো হওয়ার সুযোগ করে দেন।

স্বাভাবিক ফিরে আসতে চাওয়া আশরাফ মোল্লা জানান, আমি বিগত ২-৩ বছর আগে চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার সাথে জড়িত ছিলাম। কয়েকবার এসব করার কারণে জেল-হাজত খেটেছি। এখন জামিনে আছি। আমার দুটি ছেলে বড় হয়েছে।তাদের মুখের দিকে তাকিয়ে সব কিছু ছেড়ে দিয়ে আমি ভালো ভাবে স্বাভাকি জীবন যাপন করতে চাই। আর কখনও ঔসব অন্ধকার পেশায় যাবো না। আমাকে আপনারা একটু সুযোগ দেন ভালো হওয়ার জন্য।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, উপজেলাধীন চাঁদকাটি গ্রামের আশরাফ চুরি ছিনতাই ও মাদক ব্যবসায় যুক্ত ছিলেন। তার নামে ২টি মাদক মামলা ও ৪টি চুরি মামলা রয়েছে। সম্প্রতি এলাকায় কিছু চুরির বিষয়ে তাকে সন্দেহ করা হলে সে সাতক্ষীরা পুলিশ সুপারের মাধ্যমে থানায় হাজির হয়ে প্রতিজ্ঞা করেছেন যে, সে আর কোনদিন চুরি, ছিনতাই ও মাদক ব্যবসা করবে না। স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়। তাই তাকে একটি সুযোগ প্রদান করা হয়েছে এবং আশরাফের পূর্বে অপকর্মের ৬টি মামলা হতে জামিনে আছে বলে জানতে পেরেছি।