Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

12

বটিয়াঘাটার সুন্দরমহল-কোঁদলার খাল পূনঃ খননের উদ্বোধন
বটিয়াঘাটা প্রতিনিধি:
বটিয়াঘাটা উপজেলা মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবল কোষ্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রকল্পের আওতায় সুরখালী ইউনিয়নের সুন্দরমহল-কোঁদলার খাল পূনঃ খননের শুভ উদ্বোধন করা হয়। গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান এ খাল খননের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু, উপ-সহকারী প্রকৌশলী গোলাম মোস্তফা, মেরিন ফিসারিজ অফিসার রতন কুমার রায় ও ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য খালটি খনন করা হলে কোঁদলা ও রোহিতমারী এলাকার মৎস্য ঘেরে পানি সরবরাহ সুগম ও মাছের উৎপাদন বৃদ্ধি পাবে বলে স্থানীয় দের অভিমত।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করে: এমপি বাবু
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত আমাদের এই বাংলাদেশ। এ দেশে সকল সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম পালন করে। আবহমানকাল ধরে এ দেশে সকল ধর্মের মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতি বজার রেখে নিজ নিজ আচার-অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে পালন করে আসছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে এবং যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করে। এ সব কৃতিত্ব বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। গত রবিবার কপিলমুনিতে স্বর্গীয় রায় সাহেব বিনোদ বিহারী সাধুর প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বেদমন্দির কমিটির উদ্যোগে আয়োজিত অষ্টম প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এ সময় সাংসদ বাবু কুশল বিনিময় করেন ও শান্তিপূর্ন ভাবে ধর্মীয় অনুষ্ঠান পালনের আহ্বান জানান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায় সাহেব বিনোদ বিহারী সাধুর পৌত্র গৌতম কুমার সাধু, কপিলমুনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কাওছার আলী জোয়ার্দ্দার, কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি যূগোল কিশোর দে, খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি চম্পক কুমার পাল, যুগ্ম-সাধারণ সম্পাদক সাধন কুমার ভদ্র, পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিনোদগঞ্জ বণিক সমিতির সদস্য সচিব আব্দুর রাজ্জাক রাজু, কপিলমুনি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য মোঃ ইউনুছ আলী মোড়ল, মোস্তাফিজুর রহমান মিন্টু, আজিজুল ইসলাম খান, বিধান ভদ্র, ফজর আলী গাজী,অলোক মজূমদার, মীর সদরুল আমিন, আজমল হোসেন বাবু, ইমরান হোসেন মোল্লা, পাপ্পু রহমান প্রমুখ।

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান’র সাথে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
খবর বিজ্ঞপ্তি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি’র সাথে বুধবার দুপুরে শুভেচ্ছা বিনিময় করেছেন খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ খুলনা সার্কিট হাউজে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, ক্লাবের সাবেক সভাপতি ও কেইউজের সভাপতি ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, ক্লাব সদস্য ও কেইউজের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ প্রমুখ।

সাতক্ষীরার দেবহাটায় তৃণমূল নেতাকর্মীদের খোঁজ খবর নিতে: এমপি রুহুল হক
কে এম রেজাউল করিম দেবহাটা
সাতক্ষীরার দেবহাটার ঈদগাহ বাজারে বাংলাদেশের সরকারের সাবেক স্বাস্থ মন্ত্রী আ,ফ,ম রুহুল হক এমপি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের খোঁজখবরে নিতে এসেছেন মাঠ পর্যায়ে। তিনি আগামী নির্বাচনকে নিয়ে কিছু গঠনমূলক আলোচনা করেন এবং ও গরীব অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি,যুগ্ন আহবায়ক আনোয়ারুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন,নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী ইউপি সদস্য নজরুল ইসলাম ,হারুন অর রশিদ,৷ আব্দুল আলিম সাহিন উল্লা, দেলোয়ার হোসেন বাচ্চু, রফিকুল ইসলাম, দুলাল ঘোশ,,মিলোন চৌধুরী, রুহুল আমিন, দেবহাটা কলেজের ছাত্র লীগের সভাপতি আহছানউল্লা কল্লোল প্রমুখ

সিটি মেয়র’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ছাত্রলীগের দোয়া
খবর বিজ্ঞপ্তি
“তালুকদার আব্দুল খালেকের মত কর্মবীরদের জন্যই খুলনায় বাংলাদেশ আওয়ামী লীগ অপ্রতিরোধ্য। শারিরীক অসুস্থতাও তাঁকে মানুষের সেবা করা থেকে বিরত রাখতে পারেনি। মহান আল্লাহর নিকট আমরা তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। সকলের নিকট খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা মহানগর এর সভাপতি তালুকদার আব্দুল খালেক এর জন্য দোয়া প্রার্থনা করছি।”
বুধবার বাদ যোহর নগরীর শঙ্খমার্কেটস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ, খুলনা মহানগর শাখার আয়োজনে কে সি সি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া পূর্ব আলোচনায় এ কথা বলেন বক্তারা। খুলনা মহানগর যুবলীগ এর আহবায়ক সফিকুর রহমান পলাশ এর সভাপতিত্বে এবং নগর ছাত্রলীগের সভাপতি ও নগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন এর পরিচালনায় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, নগর আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন বাচ্চু, নগর ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, নগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, আব্দুল কাদের শেখ,আবুল হোসেন, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, মহিদুল ইসলাম মিলন, কে এম শাহিন হাসান, ইয়াসিন আরাফাত, মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, মোঃ আব্দুল্লাহ আল মামুন মিলন, রাশেদুজ্জামান রিপন, সাবেক ছাত্রনেতা বাচ্চু মোড়ল, বিপুল মজুমদার, এস এম নুর হাসান জনি, রফিকুল ইসলাম রফিক নগর ছাত্রলীগ নেতা সোহেল বিশ্বাস, তাজমুল হক তাজু, আসাদুজ্জামান বাবু, মাসুদ হোসেন সোহান, মাহামুদুল হাসান শাওন, জব্বার আরী হীরা, জহির আব্বাস, ইয়াসিন মোল্লা, এস এম ইমাজ উদ্দীন, মাহমুদুল ইসলাম সুজন, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, মাহমুদুর রহমান রাজেশ, আব্দুল কাদির সৈকত, হিরণ হাওলাদার, বায়েজিদ সিনা, আহনাফ অর্পণ, মো: সুমন শেখ, মশিউর রহমান বাদশা, শাহ্ আরাফাত রাহীব, ওমর কামাল, নিশাত ফেরদৌস অনি, রুমান আহমেদ নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ জিলহাজ্ব হাওলাদার, মোঃ কামরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, আসরাফুল আলম বাবু, আসাদুল ইসলাম সানি, শেখ রায়হান উদ্দিন, বুলবুল আহম্মেদ, মোঃ মোজাহার হোসেন, কাজী ইউসুফ আলী মন্টু, এম আসিফ সবুজ, রুপম তালুকদার, মারুফ চৌধুরী লেমন, রাহাত আলী মোড়ল, মোঃ নাজমুল হক, সাকিব হাসান, তাপস চৌধুরী, সোহানুর রহমান সোহাগ, মোঃ হানিফ শেখ, মোঃ গফফার, শেখ সাহিদ, রফিক খান, মোঃ রাজিব, দিদারুল আলম প্রমুখ।

সিটি মেয়রের সুস্থতা কামনা দোয়া শ্রমিক ঐক্য পরিষদের
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ নগর শাখার সভাপতি আলহাজ¦ তালুকদার আব্দুল খালেকের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টায় বড় বাজারস্থ কদমতলায় শ্রমিক ঐক্য পরিষদ এর আয়োজন করে।
প্রধান অতিথি ছিলেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর সামসুজ্জামান মিয়া স্বপন। সভাপতিত্ব করেন শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক মো. আব্দুর রহমান। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মো. জাকির হোসেন সরদার, মো.শফিকুল ইসলাম শফি, রিপন আকন, মো. কাওসার মোল্লা, আলহাজ¦ আবুল কাশেম সরদার, মিন্টু পাঠান, বাদল আলী খা, ইসলাম খলিফা, নূরুল ইসলাম খা, শহিদুল ইসলাম, মো. সোহেল, আ. রহমান বেপারী , শামীম সরদার, শাহাজান মিজি, আসাদুজ্জামন মিনা আসাদ, বাবুল সরদার, মনসুর খা, মো. সেলিম ও ফাতেমা বেগমসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, নগর উন্নয়নের রূপকার মেয়র তালুকদার আব্দুল খালেক সুস্থ হয়ে নগরবাসীর মাঝে ফিরে এসে অসমপ্ত কাজ সমাপ্ত করুক।
দোয়া পরিচালনা করেন দারুস সালাম জামে মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল মালেক।

তৎকালীন ব্যবস্থাপনা কমিটি কর্তৃক বিপুল পরিমানে অর্থ আত্নসাতের তদন্ত সম্পন্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের ৮০নং ভট্টে-বালিয়াঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৎকালীন ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্য কর্তৃক বিদ্যালয়ের অভ্যন্তরে রোপনকৃত বিপুল পরিমানে সরকারী গাছ ও পুরাতন ভবন নিয়ম নীতিমালা অমান্য করে তা বিক্রয় করার অভিযোগে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি ঘটনা স্থাল পরিদর্শন করে তদন্ত সম্পন্ন করেছেন। বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উপজেলা সহকারী তিনজন শিক্ষা কর্মকর্তা ঘটনা স্থান পরিদর্শন করেন। তদন্ত কমিটির নেতৃবৃন্দরা হলেন, শেখ মোস্তাকিন বিল্লা, প্রভাত হালদার ও বিকাশ চন্দ্র দাস। তারা প্রায় দু’ঘন্টা ব্যাপী বিদ্যালয়ে বিভিন্ন কাগজপত্র পর্যালোচনা ও সরেজমিনে কর্তনকৃত গাছের গোড়া ও ভেঙ্গে বিক্রয় করা পুরাতন ভবনের স্থান পরিদর্শন করেন।
উল্লেখ্য বিদ্যালয়ের তৎকালীন ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্যরা মিলে বিদ্যালয় চত্তরে রোপনকৃত বিভিন্ন প্রজাতির গাছ ও পুরাতন ভবন ভেঙ্গে তা বিক্রয় করে দিয়ে প্রায় ১৯লক্ষ টাকা আত্নসাৎ করেন। এ বিষয়ে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির বর্তমান সভাপতি মোঃ নজরুল ইসলাম ফকির বাগেরহাট সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষীতে উক্ত বিদ্যালয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি সরেজমিনে, তদন্তে আসেন। এ ব্যাপারে তদন্ত কমিটির কর্মকর্তা শেখ মোস্তাকিন বিল্লা এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, আমরা অধিকাংশ অভিযোগের সত্যতা পেয়েছি। কিন্তু বিষয়টি ঘটনার সময়ে করলে তদন্ত করতে সুবিধা হতো। এসময়ে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শিল্পী দাশ, এ্যাডঃ সোবহান শেখ, ইউপি সদস্য প্রদীপ কুমার সাহা (বাপ্পি), শেখ জিল্লুর রহমান, মোঃ আতিয়ার রহমান, মোঃ খলিলুর রহমান ও শহীদ ফকিরসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

লাগাতর ভারি বর্ষনে কৃষকের কপালে ভাঁজ বাড়ছে
সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি ॥
চলতি বোরো মৌসুমে মাঠের ধানক্ষেতগুলো অধিক ফলনের হাতছানি দিচ্ছিল। কৃষকদের আশা ছিল নতুন ধান ঘরে তুলে দায়দেনা পরিশোধ করবেন। মেটাবেন পরিবারের সব সদস্যদের চাহিদা। মাঠের পাকা ধানগুলোতে কৃষকদেরকে অতীতের যে কোন মৌসুমের চেয়ে বেশি ফলনের স্বপ্ন দেখাচ্ছিল। তাদের আশা ছিল বেশ লাভ হবে। ভালোভাবে চলবে সংসার। এমন ভাবনায় ঝিনাইদহ কালীগঞ্জের বোরো চাষীরা ফুরফুরে মেজাজে ছিলেন। কিন্ত বেশি আশার খাওয়া নেই। বিগত মৌসুমের মত এবছরও পাকা ধানের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে প্রাকৃতিক দূর্যোগপূর্ণ আবহাওয়া। শেষ মুহুর্তে ধান ঘরে তোলার সময়ে বৈরি আবহাওয়া নির্দয় হয়ে গেছে। নিম্নচাপের প্রভাবে গত ৩ দিনের ভারি বর্ষায় ক্ষেতের ধান মাটিতে পড়ে কাঁদা পানিতে একাকার হয়ে গেছে। কোন কোন মাঠের কাটা ধান পানির ওপর ভাসছে। প্রথম দিকে কৃষকেরা বুক পেতে চেষ্টা করেছে রক্ষার জন্য। কিন্ত লাগাতর ভারি বর্ষনে কৃষকদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। এখন নিচু জমির কৃষকেরা অনেকে নিজের বুক চাপড়ে ধানের আশা ছেড়েই দিয়েছেন। অবস্থাটা পাকা ধানে মই দেয়ার মত অবস্থা। এখন আকাশে যত কালো মেঘ জমছে কৃষকদের কপালেও পড়ছে বড় বড় নিরাশার ভাঁজ। শুধু একটা স্বান্তনা তাদের যে, প্রকৃতিতে কারও হাত নেই।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসসূত্রে জানাগেছে, চলতি বোরো মৌসুমে এ উপজেলার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪ হাজার ৫০ হেক্টোর জমিতে। কিন্ত চাষ হয়েছে ১৪ হাজার ৭’শ ৫০ হেক্টর। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৭’শ হেক্টর বেশি জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এরমধ্যে মাত্র ২০ থেকে ২৫ ভাগ জমির ধান কৃষকেরা ইতোমধ্যে ঘরে তুলতে পেরেছেন। বাকিটা ক্ষেতের ধান নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠে গেলে দেখা যায় , এবছর নজরে আসে বোরো ধানের বিচিত্র চিত্র। কোন মাঠে এখনও ধান কাটাই শুরু হয়নি। তবে সারা মাঠের ধান পেকে সোনালী বর্ণ ধারন করেছে। আবার নিচু এলাকার মাঠের ধানগুলো বাঁচাতে অনেকে প্রখর রোদে ধান কেটে ভালোভাবে ঘরে তুলে নিয়েছেন। কিন্ত তাদের সংখ্যা শতকরা ৫ থেকে ৬ ভাগের বেশি নয়। আবার অনেকে ধান কেটে বিচালীর আশায় ফেলে রেখেছিলেন। তাদের ধানগুলো পানিতে ভাসছে। আবার অনেকে ক্ষেতের ধান এখনও কাটেননি। তারাও পড়েছেন বিপাকে। চলমান নিম্নচাপের প্রভাবে লাগাতর ভারি বর্ষায় আগাভারী পাকা ধান ক্ষেতে জমে থাকা হাঁটু পানিতেই একাকার হয়ে গেছে। এ ধানগুলো দু-এক দিনের মধ্যে কেটে না নেয়া হলে সব ধানে চারা গজিয়ে নষ্ট হবে।
খালকুলা গ্রামের কৃষক তোফাজ্জেল হোসেন জানান, তিনি ১০ বিঘা বোরো ধানের চাষ করেছিলেন। আবহাওয়ার অনেক দিনের আগ থেকে পূর্বাভাস শুনে বেশ চড়া মূল্যে শ্রমিক নিয়ে ধানগুলো ঘরে তুলেছেন। গোখাদ্যের জন্য বিছালী গুলোও সংরক্ষন করতে পেরেছেন। তিনি বলেন, তবে তার মাঠে এখনও কমপক্ষে ৮০ ভাগ ধান নিয়ে কৃষকেরা চরম বেকায়দায় আছেন।
খালকুলা গ্রামের মিলন হোসেন জানান, দুই বিঘা ধানের মধ্যে সবটুকুই কেটে শুকাতে দেয়া ছিল। কিন্ত এখন সে ধান পানিতে ভাসছে। কোনভাবে এ ক্ষতি পোষাতে পারবেন না।
বিনোদপুর গ্রামের কৃষক দম্পতি পরিমল কুমার ও অনিমা দাস জানান, খুব কষ্ট করে ১০ কাঠার একটু বেশি জমি বর্গা নিয়ে বোরো ধানের চাষ করেছিলেন। সব ধান কেটে শুকানোর জন্য জমিতে ফেলা ছিল কিন্ত গত ৩ দিনের ভারি বর্ষায় সে ধানগুলো ক্ষেতেই ভাসছে। ভোর থেকে টেনে টেনে ধানগুলো রাস্তায় উঠানোর চেষ্টা করছি তাতে কোন ফল হবে বলে মনে হচ্ছে না। এখন কি করে সংসার চালাবেন। আর কিভাবেই বা পাওনাদারের দেনা মেটাবেন সে চিন্তায় আছেন।
কালীগঞ্জের ফয়লা গ্রামের বর্গাচাষী তোতা মিয়া জানান, এবছর ২ বিঘা জমি বর্গা নিয়ে মাঠে ধান চাষ করেছিলেন। জমিগুলো একটু নিচু মাঠে হওয়ায় ক্ষেতের সব পাকাধান কাঁদা বৃষ্টিতে একাকার হয়ে গেছে। এখন জমির মালিকের টাকাই পরিশোধ করা সম্ভব হবে না। ছেলেমেয়েদের নিয়ে কি করে সংসার চালাবো সে চিন্তায় আছি।
নরেন্দ্রপুর গ্রামের আরেক বর্গাচাষী মনজের আলী জানান, মাঠে নিজের কোন চাষযোগ্য জমি নেই। মাঠের রাকিবুল ইসলাম ও বল্টু মিয়ার ৩ বিঘা জমি বর্গা নিয়ে সারা মৌসুম ক্ষেতে কাজ করেছি। ক্ষেতে ধানও হয়েছিল ভালো। কিন্ত গত কয়দিনের বৃষ্টিতে সব শেষ হয়ে গেছে। এখন না খেয়ে মরতে হবে।
তিনি আরও বলেন, ক্ষেতের ধান বাঁচাতে হলে দ্রুতই ভেজা ধান শুকাতে হবে। সে জন্য ভেজা ধান ক্ষেতে পানি থেকে উঠিয়ে অপেক্ষাকৃত উচু স্থানে রাখার চেষ্টা করছি। কিন্ত সেখানেও পানি জমে যাচ্ছে।
সাদিকপুর গ্রামের বোরো চাষী সাজেদুল ইসলাম জানান, মোট ১১ বিঘা বোরো ধানের মধ্যে মাত্র ৪ বিঘা জমির ধান ঘরে তুলতে পেরেছেন। বাকি ধান ক্ষেতের পানির ভরা মাটিতে নুইয়ে পড়েছে। তিনি আরও জানান, এ মৌসুমের ধানের বিচালী বা খড় অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। প্রতিবিঘা জমির বিচালী এখনই বিক্রি হচ্ছে প্রায় সাড়ে তিন থেকে ৪ হাজার টাকায়। কিন্ত বৃষ্টি পানিতে ধান ও বিচালী উভয়ই চরম ক্ষতিগ্রস্থ হয়েছেন। অবস্থা এমন এবার ধারদেনা করে মানুষ বাঁচতে পারবে কিন্ত কৃষকের সম্পদ গোবাদি পশু কিভাবে বাঁচবে। তিনি আরও বলেন, বৃষ্টির আগে কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছিল কিন্ত বৃষ্টির পরে কৃষি শ্রমিক মেলানোই যাচ্ছেনা। আর আগের চেয়ে মজুরীও আকাশ সমান। প্রতি শ্রমিক এখন মজুরী চাচ্ছেন ৮’শ থেকে হাজার টাকা।

এদিকে একাধিক কৃষক জানান, বিগত কয়েক মৌসুমের বোরো ও আমন ধান ঘরে তোলার সময়ে কৃষকেরা লাগাতর মার খেয়ে নিস্ব হয়ে যাচ্ছেন। তারা জানান, প্রাকৃতিক দূর্যোগে মানুষের কোন হাত নেই।

বিগত কয়েকটি ধান সংগ্রহের মৌসুমে কৃষকদের পাকা ধান নিয়ে বিপাকে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছেন। অসংখ্য কৃষকের সঙ্গে আলোচনা করে বেশ কিছু বিষয় বেরিয়ে এসেছে। অনেক বিষয় কৃষকদের অনুকুলে ছিলনা। তথ্যে জানাগেছে, এবছর প্রায় সারাবছরের বোরো ধান একবারে পেকেছে। যে কারনে অতিথি শ্রমিক কম ছিল। যা পাওয়া গেছে তাদের মজুরী ছিল অতীতের যে কোন সময়ের চেয়ে কমপক্ষে কয়েকগুন বেশি। তারপরও অনেকে শ্রমিক মেলাতে পারেনি। তাই পাকা ধান তাদের ক্ষেতেই পড়ে আছে। যা পানিতে ভাসছে।
অনেক কৃষক ধান পাকলেই ধান কাটার সুযোগ পেয়েছিলেন। প্রয়োজনীয় মুল্যবান গোখাদ্যের জন্য অনেকে ক্ষেতে বিছালী ফেলিয়ে শুকাচ্ছিলেন এখন নিম্নচাপের পানির নীচে সব ধান। এখন তাদের ধানও গেলো বিছালীও গেলো।
অনেক কৃষক ক্ষেতের ধান বিছালী শুকিয়ে পরিবহনের অপেক্ষায় ছিলেন কিন্ত সারা মাঠের ধান বহলে অল্প সংখ্যক পরিবহনে অনেকে সিরিয়াল পাননি। ফলে শুকনো ধান কৃষকের সামনেই পানিতে ডুবেছে।
সারা বিশে^ ধান রোপন কর্তন ও সংগ্রহের জন্য আধুনিক যন্তপাতি বাড়ানো হচ্ছে। কৃষি খাতে এ দেশেও আধুনিক যন্ত্র নির্ভর চাষাবাদের ব্যবস্থা করতে হবে।
আমাদের দেশে বেশ কিছু আধুনিক যন্ত্রপাতি কৃষকক পর্যায়ে দেয়া হয়েছে তবে কৃষকেরা সেইভাবে আকৃষ্ট হয়নি। যেহেতু আমাদের দেশের কৃষকেরা এখনও অতটা সচেতন হয়নি। ফলে ধান পাকা ও কর্তনের সময়ে কৃষি ও জেলা তথ্য অফিসের মাধ্যমে গ্রাম এলাকায় আবহাওয়ার পূর্বাভাস ঘোষনা করা হলে অসচেতন কৃষক সচেতন হবে। সঙ্গে সঙ্গে কৃষকেরা উপকৃত হবেন।
কালীগঞ্জ উপজেলা কৃষি খন্দকার মোহায়মেন আক্তার জানান, ইতোমধে ২০ থেকে ৩০ ভাগ ধান কৃষকেরা ঘরে তুলতে পেরেছেন। বাকিটা ক্ষেতেই পড়ে আছে। তিনি প্রকৃতিতে কারও হাত নেই ফলে পরিস্থিতি মেনে নিতে হবে।

সাতক্ষীরায় ৯শ’ ৭৪ লিটার সয়াবিন তেল মজুদ রাখার দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরা শহরের একটি ডিপার্টমেন্টাল স্টোর ও সুলতানপুর বড়বাজারে অভিযান চালিয়ে ৯শ’ ৭৪ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। সয়াবিন তেল মজুদ রাখার অভিযোগে দুটি প্রতিষ্ঠানের মালিককে এ সময় ১ লাখ টাকা জরিমানা করা হয়। বুধবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরার উপ-পরিচালক নাজমুল হোসেন জানান, সাতক্ষীরা-মাছখোলা রোডের শারমিন ডিপার্টমেন্টাল স্টোরে ভোজ্যতেল মজুদ রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ডিপার্টমেন্টাল স্টোরের ভেতরের কক্ষ থেকে আগের দামের ৩৫ কার্টুন সয়াবিন তেল জব্দ করা হয়। এর মধ্যে ২০ কার্টুন ৫ লিটারের ৮০ বোতল ও ১৫ কার্টুন ১ লিটারের ৮০ বোতল তেল জব্দ করা হয়। আগে কমদামে কেনা এ সব তেল বর্তমানে বেশি দামে বিক্রি করে লাভবান হওয়ার অভিপ্রায়ে মজুদ রাখার অভিযোগে ডিপার্টমেন্টাল স্টোরের মালিক ইয়াসিন আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, এদিকে, সুলতানপুর বড়বাজারে মেসার্স নুরানী স্টোরে দ্বিতীয় ধাপে অভিযান পরিচালনা করে ২শ’ ৭০ লিটার তেল জব্দ করা হয়। একই অভিযোগে স্টোরের মালিক মুরাদ হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে সমস্ত তেল গায়ের রেট অনুযায়ী ভোক্তাদের কাছে বিক্রি করে তেলের মালিকদের বুঝিয়ে দেওয়া হয়।

কেসিসি মেয়রের সুস্থতা কামনায় খুলনাস্থ পিরোজপুর জেলা কল্যাণ সমিতির দোয়া
খবর বিজ্ঞপ্তি
১১ই মে বাদ মাগরিব খুলনাস্থ পিরোজপুর জেলা কল্যাণ সমিতির উদ্যেগে খুলনা মহানগর আওয়ামীলীগের সভাপতি, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র, সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এর আশু রোগ মুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠান অুনষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন খুলনাস্থ পিরোজপুর কল্যাণ সমিতির আহবায়ক আলহাজ্ব খান মোঃ কবির হোসেন, সংগঠনের সদস্য সচিব রোটাঃ এম আসাদুজ্জামান মুন্না পরিচালনায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান, মোঃ মাহবুবুর রহমান, মোঃ রফিকুল ইসলাম খান (মুকুল), যুগ্ম সদস্য সচিব মোঃ আকতারুজ্জামান ইলিয়াস ও শাহিন মল্লিক (রাজু), সদস্য সওগাতুল আলম, আব্দুল মালেক, মোঃ রেজাউল করিম, মোঃ সোহাগ হোসেন, জুয়েল হোসেন সাদ্দাম, মোঃ কবির হোসেন, মোঃ রাসেল শেখ, সাদেকুল আমিন, মোসাঃ রুনু আক্তার, কাজী নজরুল ইসলাম, মোঃ গোলাম সরোয়ার, মোঃ আবু নাঈম, এইচ এম তরিকুল ইসলাম সুমন, মোঃ কামরুল হাসান, মেহেদী হাসান, তারিক মাহমুদ সোহাগ, আব্দুল্লাহ আল মামুন সহ পিরোজপুর জেলা অঞ্চলের খুলনায় বসবাসকারী বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ।

ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ সহ আহত-২
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ সহ ২ জন আহত হয়েছে। আহতরা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার সকালে উপজেলার খর্ণিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সবুজ মোড়ল বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রানাই এলাকার সবুজ মোড়লের সাথে খর্ণিয়া গ্রাম¯’ কামরুল শেখের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন সকালে সবুজ মোড়ল তার দখলীয় জমিতে চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষ কামরুলের নেতৃত্বে ৫/৬ জন দা, লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে হারেজ মোড়ল (৬৫) ও জামাল খান (৫৫) গুরুতর আহত হয়। পরে ¯’ানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অপরদিকে প্রতিপক্ষ কামরুল শেখ ও তার বোন তাছলিমা খাতুনও আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে বলে আহতদের পরিবার সূত্রে জানা গেছে। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যব¯’া গ্রহণ করা হবে।

মোংলায় জবরদখলকৃত জমি ফেরত পেতে// উপজেলা ভাইস চেয়ারম্যান ও ইউপি মেম্বরের বিরুদ্ধে হিন্দু পরিবারের স্মারকলিপি
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় সংখ্যালঘু একটি হিন্দু পরিবারের প্রায় দুই কোটি টাকা মূল্যের জমি জবরদখল করে জালিয়াতির মাধ্যমে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন ও চাঁদপাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বর জাহাঙ্গীর মল্লিকের বিরুদ্ধে। এর আগে এ ঘটনায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন ওই ভুক্তভোগী পরিবার। উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী মৌজায় তিন দশমিক ৪৫ একরের ওই জমি ফেরত পেতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও প্রতিকার পাননি বলে অভিযোগ ভুক্তভোগী নরোত্তম বিশ্বাসের। এরপর নরোত্তম বিশ্বাস তার নিজ নামীয় জমি ফেরত পাওয়ার আকুতি জানিয়ে ও উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন এবং ইউপি মেম্বর জাহাঙ্গীর মল্লিকের বিরুদ্ধে বিচার চেয়ে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের মাধ্যমে এ স্মারকলিপি পাঠান নরোত্তম। উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, এ ঘটনার বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির প্রতিবেদন পেলেই দায়ীদের বিরুদ্ধে অবশ্যই আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রীর বরাবর পাঠানো স্মারকলিপিতে উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন ও মেম্বর জাহাঙ্গীর মল্লিককে ভূমিদস্যু উল্লেখ করা হয়েছে। স্মারকলিপিতে আরো উল্লেখ রয়েছে উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী এলাকার বাসিন্দা কৃষ্ণপদ বিশ্বাসের দুই জেলে নরোত্তম বিশ্বাস ও প্রেমানন্দ বিশ্বাসের নামীয় মালগাজী মৌজার ১৩৭ ও ১৩৮ এসএ খতিয়ানের তিন দশমিক ৪৫ একর জমি ওই দুই জনপ্রতিনিধি জাল জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করে বিক্রি করে দিয়েছেন। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও খুনসহ নানা ধরণের হুমকির ভয় দিয়ে ওই জমি জবরদখল করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ভূমিদস্যু, দখলবাজ ও ধর্ষণসহ একাধিক মামলার আসামী ইউপি মেম্বর জাহাঙ্গীর মল্লিককে অদৃশ্য কারণে ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন শেল্টার দিয়ে আসছেন বলেও অভিযোগ করা হয়েছে। পৌর শহরের মুসলিমপাড়া এলাকার বাসিন্দা মৃত মনোহর আলী সরদারের ছেলে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন নিজেকে বড় মাপের দাঙ্গাবাজ ও গডফাদার হিসেবে নিজেকে জাহির করে মোংলা এলাকা জুড়ে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছেন বলেও প্রধানমন্ত্রীর কাছে প্রেরিত স্মারকলিপিতে উল্লেখ করেছে সংখ্যালঘু পরিবারটি।
এছাড়া ক্ষমতার অপব্যবহার করে আইন বর্হিভূতভাবে মোটা অংকের টাকার বিনিময়ে বিভিন্ন স্থানে সাইনবোর্ড ঝুলিয়ে অন্যের জায়গা জমি দখলসহ ফায়দা লুটে আসছেন ভাইস চেয়ারম্যান। এসব তথ্যও প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, সংখ্যালঘু ওই পরিবারের কিছু জমি জবর দখলের মাধ্যমে হাতছাড়া হয়েছে বলে তিনি শুনেছেন এবং অভিযোগও পেয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এছাড়া ভুক্তভোগী ওই পরিবারের জমি ফেরত পেতে ও বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপিও দেওয়া হয়েছে।

রামপালে সিটি মেয়র আ. খালেক ও চেয়ারম্যান বাবুলের রোগ মুক্তি কামনায় দোয়া
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এর রোগ মুক্তি ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতি হাওলাদার রফিকুল ইসলাম বাবুল চেয়ারম্যানের চিকিৎসার জন্য ভারত যাওয়া উপলক্ষে দোয়া করা হয়। উপজেলার পেড়িখালী পি ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে মঙ্গলবার দুপুরে বিদ্যালয় ভবনের সামনে দাড়িয়ে দোয়া অনুষ্ঠান পরিচালনা করা হয়। শিক্ষক ও সাংবাদিক মো. নাজমুল হুদার পরিচালনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ৬ শতাধিক শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানে খুলনা সিটি মেয়র তালুকদার আ. খালেক এবং চিকিৎসার জন্য বিদেশগামী পেড়িখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুলের ও রোগ মুক্তি কামনা করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড এখন সত্যিকার অর্থে গার্ডিয়ান অফ সি: খুলনায় স¦রাষ্ট্রমন্ত্রী
তথ্য বিবরনী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে যে কোস্টগার্ডের যাত্রা শুরু হয়েছিল, তা এখন সত্যিকার অর্থে গার্ডিয়ান অফ সি হিসেবে পরিচিতি লাভ করেছে। তিনি বুধবার দুপুরে খুলনা শিপইয়ার্ড লি: এ বাংলাদেশ কোস্টগার্ডের জন্য নির্মিত ১টি ফ্লোটিং ক্রেন, ২টি টাগ বোট, ৬টি হাইস্পীড বোট এবং নারয়নগঞ্জের ডিইডব্লিউ নির্মিত ১টি ইনশোর প্যাট্রোল ভেসেল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের বাণিজ্যের নব্বই শতাংশই সমুদ্র পথে সম্পন্ন হয়। এছাড়া প্রতিবেশি দেশসমূহের সাথে সমুদ্রসীমা নির্ধারিত হওয়ায় বঙ্গোপসাগরে বিশাল সমুদ্র সম্পদের ভান্ডার আমাদের অধিকারে এসেছে। এগুলো আহরণ এবং সমুদ্রগামী জাহাজ সমূহের নিরাপত্তা বিধানে বাংলাদেশ কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধিতে বহুমূখী পদক্ষেপ নিয়েছে সরকার। কোস্টগার্ডের জন্য খুশিলি নির্মিত এসকল বোট হস্তান্তরের মাধ্যমে তাদের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। তিনি আন্তর্জাতিক মানদন্ড বজায় রেখে এসব বোট নির্মাণের জন্য খুলনা শিপইয়ার্ড লিমিটেডকে ধন্যবাদ জানান। খুলনা শিপইয়ার্ড লি: কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত অ্যান ভেন লিউইন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন, খুলনা নেভাল এরিয়ার কমান্ডার রিয়ার এডমিরাল এম আনোয়ার হোসেন ও বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী। খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম সামছুল আজিজ এতে সভাপতিত্ব করেন। হস্তান্তর শেষে মন্ত্রী টাগবোট ঘুরে দেখেন এবং এর কার্যক্রম পর্যবেক্ষন করেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশের পরিস্থিতি কখনই শ্রীলংকার মতো হবে না। বিএনপি দ্বিবাস্বপ্ন দেখছে ক্ষমতার এসে তারা আবার দেশকে পেছনের দিকে নিয়ে যাবে। কিন্তু জনগণ তাদের সাথে নেয়, জনগণের আস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আছে। জনগণ জানে শেখ হাসিনার কোন বিকল্প নাই। কারণ তিনি জনগণকে যা প্রতিশ্রুতি দেন তা বাস্তবায়ন করে দেখান। উল্লেখ্য টাগ বোটদ্বয় ৩৫০০ টন ওজনের যে কোন জাহাজের বার্থিং/আন বার্থিং, টোউ, পুশ/ পুল অপারেশন ছাড়াও ফায়ার ফাইটিং, অন্য জাহাজের দূর্ঘটনাকালীন সহযোগিতা, ডুবন্ত জাহাজের উদ্ধার অভিযান ইত্যাদি জরুরি কাজ সম্পাদনে ব্যবহৃত হবে। বোটদ্বয় বাংলাদেশ কোস্ট গার্ডের সকল জাহাজের বিভিন্ন অফশোর সাপোর্ট কার্যাবলি সম্পাদনে সক্ষম হবে। এছাড়া অন্যান্য বোটগুলো দ্বারা উপকূলীয় এলাকায় নিয়মিত টহল প্রদান, চোরাচালান বিরোধী অভিযান, মাদক পাচার বিরোধী অভিযান, দূর্ঘটনা পরবর্তী উদ্বার ও অনুসন্ধান কার্যক্রম, মৎস্য সম্পদ সংরক্ষণ, প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী উদ্ধার ও ত্রান তৎপরতা পরিচালনা, পরিবেশ দূষণ প্রতিরোধ ইত্যাদি নানাবিধ কার্যক্রমসহ বাংলাদেশ কোস্ট গার্ডের সার্বিক অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব হবে।

বাগেরহাটে চেতনানাশক স্প্রে করে শিশুকে অপহরণের চেষ্টা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মিনহাজুল ইসলাম (১২) নামের ৬ষ্ঠ শ্রেণিতে পড়া এক শিক্ষার্থীর নাকে চেতনা নাশক স্প্রে করে অপহরণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সন্ধ্যার দিকে উপজেলার উত্তর কুলিয়া গ্রামের রাস্তায়। মিনহাজুল ইসলাম কোদালিয়া ইউনিয়নের দত্তডাঙ্গা গ্রামের মোল্লা বাশারের ছেলে। মিনহাজুল দারিয়ালা কাচনা কুশলা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। উত্তর কুলিয়া গ্রামে নানা বাড়িতে থেকে সে লেখাপড়া করে।

মিনহাজুল ইসলামের পিতা মোল্লা আবুল বাশার বলেন, রবিবার সন্ধ্যায় আমার ছেলে মিনহাজ মাগরীবের নামাজ পড়ে নানা বাড়ির দিকে যাচ্ছিলো। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে মিনহাজের নাকে চেতনানাশক স্প্রে করে অচেতন করে একটি পিকআপে করে নিয়ে যায়। এখানে মিনহাজের জ্ঞান ফিরলে সে ওই রাতে কৌশলে পিকআপ থেকে নেমে অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে আসে। পরে তার শরীরিক অবস্থা খারাপ হলে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সোমবার গোপালগঞ্জ সদর হাসপালে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনায় মোল্লাহাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, অপহরণ চেষ্টার শিকার মিনহাজুল ইসলামের পিতা আবুল বাশার সোমবার দুপুরে মোল্লাহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাগেরহাট জেলা পরিষদ এর আয়োজনে ছাত্রছাত্রীদের মাঝে এককালীন বৃত্তি প্রদান
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট জেলা পরিষদ এর আয়োজনে জেলার এস.এস.সি/সমমান ও এইচ. এস. সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ গরীব-মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ২০২০-২০২১ অর্থবছরের এককালীন বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। জেলার ৩১২ জন শিক্ষার্থীকে প্রত্যেককে ৩০০০ টাকা করে এই বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা,বাগেরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সাংবাদিক আহাদউদ্দিন হায়দার উপস্থিত ছিলেন। এসময়ে অতিথিবৃন্দ গরীব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তির টাকা তুলে দেন।

রূপসায় আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
রূপসা প্রতিনিধি :
রূপসায় ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায় তুলা ব্যবসায়ির বাড়ি ও তুলার গোডাউন এবং ডেকোরেটর মালামাল পুড়ে প্রায় ১২ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, রূপসার ঘাটভোগ ইউনিয়ন পিঠাভোগ গ্রামে মোঃ আজম খানের বসত ঘর, ডেকোরেটর ও তুলার গোডাউনে গত ১১ মে দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আকষ্মিকভাবে আগুন লেগে যায়।আগুন নিয়ন্ত্রনে আনার আগেই বসতঘর ও তুলার গোডাউন ও ডেকোরেটর মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে তার বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, এবং ব্যবসায়ীর আসবাবপত্র তুলা সরঞ্জাম সহ সবকিছু পুড়ে প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

সিটি মেয়রের সুস্থতা কামনায় বয়রা মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এর আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় আজ বুধবার দুপুরে বয়রা মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ হাসান ইফতেখার চালু।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাছান এর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক দিলীপ কুমার পাল, ক্রীড়া শিক্ষক আশীষ কুমার দাশ, সহকারী শিক্ষক ও খুলনা মহানগর মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের সভাপতি এম এ ওহাব বুলবুল, কেইউজে’র সাবেক দপ্তর সম্পাদক মো. জয়নাল ফরাজী, সহকারী শিক্ষক মোঃ রুবায়েত হোসেন, মোঃ রফিকুল ইসলাম, সরস্বতি রানী, খাদিজা রহমান, মনোরঞ্জন সরদার, নুরুন্নাহার বেগন, আফরোজা খাতুন, স্বপ্না পারভীন, মরিয়ম খাতুন, আফ্রিনা সুলতানা, আশেক বিল্লাহ, মোঃ সেলিম মোল্লা ও মোঃ ইস্রাফিল হোসেন।

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু
বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সুমন মাহমুদ (৩২) নামে এক ছাত্রলীগ নেতা। বুধবার (১১ মে) সকালে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সুমন বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে ও বেনাপোল পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

বেনাপোল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু সহকর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ছাত্রলীগ নেতা সুমন ছাত্রলীগের রাজনীতিতে সর্বাদা মাঠে সক্রিয় ছিলেন। তার অকাল মৃত্যুতে সংগঠনটির অভাবনীয় ক্ষতি হলো।

এর আগে গত ৫ মে রাতে বেনাপোল পৌর সভা সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছিলেন সুমন। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে যশোর ও পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যায়।

৩ হাজার মানুষকে পান্তা-ইলিশ খাওয়ালেন এমপি শাহীন চাকলাদার
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে আওয়ামী লীগ ,যুবলীগ, ছাত্রলীগ ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৩ হাজার ব্যক্তিকে পান্তা-ইলিশ দিয়ে আপ্যায়ন করেন এলাকার সংসদ সদস্য শাহীন চাকলাদার। এ সময় মঞ্চে দলের নেতারা ছাড়াও উপজেলা নির্বাহী অফিসার, পৌর মেয়র উপস্থিত ছিলেন। এ বিষয়ে মেয়র রফিকুল ইসলাম বলেন, কেশবপুরের ঐতিহ্য ৫ দিন ধরে পহেলা বৈশাখের মেলা। কিন্তু রোজার কারণে এবার মেলা হয়নি। সে জন্য মঙ্গলবার মেলার প্রস্তুতি নেওয়া হয়। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে মেলা বন্ধ করা হয়েছে। এদিন সংসদ সদস্য শাহীন চাকলাদারে ব্যবস্থাপনায় ৩ হাজার মানুষকে পান্তা-ইলিশ খাওয়ানো হয়। এদিকে এমপির ব্যবস্থাপনায় মঙ্গলবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা থেকে আগত শিল্পীরা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।

আমদানি বন্ধ, বেনাপোলে সংকট অজুহাতে বাড়ছে পেঁয়াজের দাম
বেনাপোল (যশোর) প্রতিনিধি
বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞায় বেনাপোলসহ দেশের অন্যান্য বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। সর্বশেষ গত ৫ মে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৩৯ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। এরপর কোনো পেঁয়াজবাহী ট্রাক বন্দরে বন্দরে প্রবেশ করেনি। আমদানি বন্ধ থাকায় বেনাপোল বন্দরে প্রতি কেজি পেঁয়াজে ৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

গত মার্চ মাসে এক বিজ্ঞপ্তিতে দেশীয় কৃষকের স্বার্থ বিবেচনায় ৬ মে থেকে ভারতীয় পেঁয়াজ আমদানির ওপর নিষেধাজ্ঞা দেয় সরকারের কৃষি মন্ত্রণালয়। সে নির্দেশনা মোতাবেক পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। এরই মধ্যে গত এক সপ্তাহে পেঁয়াজের কেজিতে ৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

বেনাপোল বাজার ঘুরে দেখা যায়, ঈদের আগে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ১৮ থেকে ২০ টাকা দরে বিক্রি হলেও আমদানি বন্ধে সংকটের অজুহাতে ২৪ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। পাঁচ টাকা দাম বেড়ে দেশি পেঁয়াজ কেজি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারে পেঁয়াজ কিনতে আসা রাসেল হোসেন বলেন, দেশে এবার পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদন হয়েছে। ভারতীয় পেঁয়াজেরও মজুত রয়েছে। আমদানি বন্ধের মাত্র ছয়দিনের মাথায় সংকট পড়ার কথা না।

তিনি বলেন, অতিরিক্ত মুনাফা করতে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছেন। বিষয়টি সরকারের নজরদারিতে আনা দরকার বলে মনে করেন এ ক্রেতা।

বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক মহসিন মিলন বলেন, গত ২৯ মার্চ পেঁয়াজ আমদানির অনুমোদনের মেয়াদ শেষ হয়। সে সময় রমজানে দেশে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানির সময় বাড়িয়ে ৫ মে পর্যন্ত নির্ধারণ করেছিল কর্তৃপক্ষ। নতুন করে আর অনুমোদন না মেলায় আমদানি বন্ধ রয়েছে। কবে নাগাদ আবার পেঁয়াজ আমদানি শুরু হবে তা জানাতে পারেননি এ ব্যবসায়ী নেতা।

এ ব্যাপারে বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির ইমপোর্ট পারমিটের (আইপি) মেয়াদ চলতি মাসের ৫ মে পর্যন্ত ছিল। এরপর থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। আমদানি চালু হলে দ্রুত খালাসের ব্যবস্থা রয়েছে।

মেহেরপুরে হেরোইন রাখার দায়ে নারীর যাবজ্জীবন
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে হেরোইন রাখার দায়ে জরিনা খাতুন (৩৯) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ মে) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতী কুমার বিশ্বাস এ রায় দেন। জরিনা খাতুন মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল গ্রামের আব্দুর রহমানের স্ত্রী।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাজি শহীদ জানান, ২০১০ সালের ৭ জুলাই মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযান চালানো হয়। ওই সময় গাংনী উপজেলার রংমহল গ্রামের আব্দুর রহমানের বাড়ি তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ওই ঘটনায় মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহসান হাবীব মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষ করে ২০১০ সালের ২৯ আগস্ট আদালতে চার্জশিট দেন।

মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্যপ্রদানে জরিনা খাতুন দোষী প্রমাণিত হলে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন। জরিনা খাতুনের স্বামী আব্দুর রহমানের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়।

খুলনায় পুরাতন তেল বেশি দামে বিক্রি, ৩০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার
মজুত করে রাখা পুরাতন বোতলজাত সয়াবিন তেল বেশি দামে বিক্রির অভিযোগে খুলনা বড় বাজারের ইলিয়াস স্টোরকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে ক্রেতা সেজে বাজারে অভিযান চালান ভোক্তা অধিকারের কর্মকর্তারা। বোতলে উল্লেখিত দামের চাইতে বেশি দামে তেল বিক্রির প্রমাণ পাওয়ায় স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামান জানান, বোতলজাত সয়াবিন তেলে পুরাতন ১৬০ টাকা মূল্য লেখা রয়েছে। দোকানি সেই তেল ২০০ টাকায় বিক্রি করছেন। অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রির অপরাধে ইলিয়াস স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যান্য দোকানকে সতর্ক করা হয়েছে।

ফেনসিডিল পাচার মামলায় কুষ্টিয়ায় ৩ জনের যাবজ্জীবন
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় প্রাইভেট কারে ২১৯ বোতল ফেনসিডিল পাচারের মামলায় ৩ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
বুধবার (১১ মে) দুপুর ১টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতে বিচারক মো. তাজুল ইসলাম দুই আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া গ্রামের শুকুর মন্ডলের ছেলে আলমগীর ও চরদিয়াড় গ্রামের মৃত শফি বিশ্বাসের ছেলে বজলু বিশ্বাস এবং ভোলা জেলার দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের মৃত হানিফ দর্জির ছেলে জুয়েল আহসান। রায় ঘোষণার সময় আলমগীর ও বজলু আদালতে উপস্থিত ছিলেন। জুয়েল পলাতক।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দী আদালত ও মামলার বরাত দিয়ে বলেন, ২০১৭ সালের ১৯ জুন বিকেলে ভেড়ামারা উপজেলার ১২ দাগ এলাকায় আসামিদের প্রাইভেট কার তল্লাশি করে পুলিশ। এ সময় কার থেকে ২১৯ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। সেদিনই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভেড়ামারা থানায় মামলা হয়।
তিনি জানান, মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ১০ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সাক্ষ্যপ্রমাণ শেষে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) টেবিল ৩(খ) ধারার অধীনে আসামিদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় শেষে দুই আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রীকে খুলনা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরাষ্ট্র মন্ত্রনালয়ের মন্ত্রী মোঃ আসাদুজ্জামান খান কামাল সরকারী কাজে খুলনা সফরে আসেন। গতকাল বিকাল ৩ টায় খুলনার সার্কিট হাউজে মাননীয় মন্ত্রীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন খুলনা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এসময় মন্ত্রী নেতৃবৃন্দের উদ্দ্যেশে বলেন, শেখ হাসিনার সরকারের আমলে দেশ আজ পূর্বের থেকে সন্ত্রাসমুক্ত। বিশেষ করে দক্ষিণাঞ্চলের সুন্দরবনের বনদস্যূদের ও সর্বহারাদের হাত থেকে সাধারণ জনগন মুক্তিলাভ করেছে। সারাদেশে আজ আইনের সুশাসন প্রতিষ্ঠা হয়েছে। তিনি আরও বলেন বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকতে এদেশে আর কোন সন্ত্রাস- জঙ্গীবাদের স্থান হবে না। এসময় উপস্তিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিদ্বয় যথাক্রমে এ্যাড. এম এম মুজিবর রহমান, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, বিএমএ সালাম, এ্যাড. নিমাই চন্দ্র রায়, যুগ্ম-সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এ্যাড. মুস্তাফিজুর রহমান কালু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. শাহ আলম, সদস্যদ্বয় যথাক্রমে অসিত বরণ বিশ্বাস, মোঃ জামিল খান, যুবনেতা সরদার জাকির হোসেন, মাহাফুজুর রহমান সোহাগ, দ্বীপ পান্ডে বিশ্ব, চিশতি নাজমুল বাসার, ইসমাইল মৃধা ইমন প্রমুখ।

এড. লিটনের উপর হামলার প্রতিবাদে সভা ১৪মে খালিশপুরে প্রতিবাদ সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
খালিশপুর থানা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট ফজলে হালিম লিটন সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত হওয়ার প্রতিবাদে খালিশপুর থানা বিএনপি’র সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে থানা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে ১৪ মে শনিবার। বুধবার (১১ মে) বিকেল ৫টায় থানা বিএনপি কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ সফলের লক্ষে সাবেক কাউন্সিলর এইচ এম এ সালেকের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন নিজাম উর রহমান লালু, সামছুর রহমান, আশরাফ হোসেন, মাহবুব হোসেন, ম শ আলম, ইমতিয়াজ আলম বাবু, মিজানুর রহমান খোকন, মনিরুজ্জামান মনি, কাজী ইকরাম মিন্টু, শাহনাজ পারভীন, নুর-এ-আব্দুল্লাহ, বাবুল মুন্সি, বারেক হাওলাদার, মহিউদ্দিন বাবু, আবুল কালাম, আবু জাফর, হ্রদয় হাসেম, নজরুল হোসেন, আব্দুল করিম, বাবুল প্রমুখ। সভায় আগামী শনিবারের প্রতিবাদ সমাবেশ সফলের জন্য সকলকে ঐক্যবদ্ব হয়ে কাজ করার আহবান এবং প্রশাসনের প্রতি যত দ্রুত সম্ভব হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবী জানানো হয়।

খুলনা মহানগর ও জেলা বিএনপির প্রস্তুতি সভা আজ
খবর বিজ্ঞপ্তি
সারাদেশে বিএনপিসহ বিরোধী দলের নেতাদের ওপর সরকারি দলের হামলার প্রতিবাদে ১৪ মে’ ২০২২ কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসূচি সফল করার লক্ষে আজ বৃহস্পতিবার (১২ মে) বেলা ১১টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর ও জেলা শাখার যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
সভায় খুলনা মহানগর ও জেলা বিএনপি’র সকল সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও জেলা বিএনপি’র অন্তর্গত থানা বিএনপি’র সভাপতি/ সাধারণ সম্পাদক, আহবায়ক/সদস্য সচিব এবং নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন খুলনা মহানগর আহবায়ক এড. শাফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৫৪৮ পিস ইয়াবা, ৮৬ বোতল ফেন্সিডিল, ১০০ গ্রাম গাঁজা এবং একটি মোটর সাইকেলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর রূপসা স্ট্যান্ড রোডের মৃত. আব্দুল মালেক গাজীর ছেলে সেলিম গাজী (৩৬), বানরগাতি আরামবাগ পানির পাম্পের পাশের বাসিন্দা মৃত. আনসার সরদারের ছেলে মো. ওহিদুল ইসলাম ওরফে কালু (৩৫), খানজাহান আলী থানাধীন মাহাতাব উদ্দিন সড়কের মো. মজিবর রহমান সরদারের ছেলে মো. সুমন সরদার (৩৫) ও কক্সবাজার জেলার উখিয়া থানার পূর্ব সোনারপাড়ার মৃত. সৈয়দ আলম ওরফে আলম বাবু’র ছেলে মো. দিলদার ওরফে দিদার (৩৫)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ৫৪৮ পিস ইয়াবা, ৮৬ বোতল ফেন্সিডিল, ১০০ গ্রাম গাঁজা এবং একটি মোটর সাইকেলসহ ৪ মাদক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা দায়ের করা হয়েছে।

এড. লিটনের উপর হামলার প্রতিবাদে সভা ১৪মে খালিশপুরে প্রতিবাদ সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
খালিশপুর থানা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট ফজলে হালিম লিটন সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত হওয়ার প্রতিবাদে খালিশপুর থানা বিএনপি’র সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে থানা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে ১৪ মে শনিবার।
বুধবার (১১ মে) বিকেল ৫টায় থানা বিএনপি কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ সফলের লক্ষে সাবেক কাউন্সিলর এইচ এম এ সালেকের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন নিজাম উর রহমান লালু, সামছুর রহমান, আশরাফ হোসেন, মাহবুব হোসেন, ম শ আলম, ইমতিয়াজ আলম বাবু, মিজানুর রহমান খোকন, মনিরুজ্জামান মনি, কাজী ইকরাম মিন্টু, শাহনাজ পারভীন, নুর-এ-আব্দুল্লাহ, বাবুল মুন্সি, বারেক হাওলাদার, মহিউদ্দিন বাবু, আবুল কালাম, আবু জাফর, হ্রদয় হাসেম, নজরুল হোসেন, আব্দুল করিম, বাবুল প্রমুখ।
সভায় আগামী শনিবারের প্রতিবাদ সমাবেশ সফলের জন্য সকলকে ঐক্যবদ্ব হয়ে কাজ করার আহবান এবং প্রশাসনের প্রতি যত দ্রুত সম্ভব হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবী জানানো হয়।

বৃহত্তর আমরা খুলনাবাসীর আলোচনা সভায় জেলা পরিষদ প্রশাসককে অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
বৃহত্তর আমরা খুলনাবাসীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মে) বিকেল সাড়ে ৫টায় সংগঠণের অস্থায়ী কার্যালয়ে সহ-সভাপতি ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। সংগঠণকে আরও গতিশীল ও শক্তিশালী করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় খুলনার গণমানুষের নেতা বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক বিরোধী দলীয় হুইপ, খুলনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ খুলনা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় তাকে শুভেচ্ছ ও অভিনন্দন জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি ডা. মো. আব্দুস সালাম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী, এম এ জলিল ও জিএম মঈন উদ্দিনন, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা ও ক্বারী মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মো. কামরুল ইসলাম ভুট্রো, মো. শহিদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, তানভীর হোসেন, আলাউদ্দিন, সহিদুল হক, আবু বকর, মো. জিসান, মো. আজমল হক প্রমুখ।

সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সুস্থতা কামনা এসবিআলী ফুটবল একাডেমির
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা মহানগর শাখার সভাপতি তালুকদার আব্দুল খালেক অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন খালিশপুরে এসবিআলী ফুটবল একাডেমির নেতৃবৃন্দরা।
নেতৃবৃন্দরা হলেন একাডেমির প্রধান উপদেষ্টা ও খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, সভাপতি মো. বাবুল হোসেন বাবলা, সাধারণ সম্পাদক শেখ আলাউদ্দিন নাসিম, কোষাধ্যক্ষ কাজী শহিদুল হক শুভ্র, সদস্য সমীর কৃষ্ণ হীরা, মো. জিয়া, নজরুল ইসলাম শিমুল, রবিউল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, সিদ্দিকুর রহমান, আবু দাউদ মোল্লা, শরিফুল ইসলাম মুন্না।