Home জাতীয় ক্ষমতা হারানোর ভয়ে সরকার বেপরোয়া: রিজভী

ক্ষমতা হারানোর ভয়ে সরকার বেপরোয়া: রিজভী

9

 

ঢাকা অফিস।।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকার বেপরোয়া হয়ে উঠেছে। আওয়ামী লীগের নেতারা মুখে মুখে বলে একটা কাজ করে তার বিপরীত। তারা দেশ থেকে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বিতাড়িত করেছেন। বুধবার (১১ মে) নয়াপল্টনের ভাসানী ভবনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জরুরি সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবারের সমাবেশ সফল করতে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।

 

রুহুল কবির রিজভী বলেন, সরকারের নির্দেশেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসাসহ নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে এমনকি ইফতার মাহফিলেও হামলা করা হয়েছে। দেশের মানুষ আর সরকারের কথা বিশ্বাস করে না।

 

নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দেশে আর কোনো নির্বাচন হবে না কিংবা হতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনের মাধ্যমেই সব দাবি আদায় করা হবে।

 

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, অগণতান্ত্রিক সরকারের কাছে কোনো আবদার নয়, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে মানুষ প্রস্তুতি নিচ্ছে। নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ।