রূপসা প্রতিনিধি।।
রূপসায় ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায় তুলা ব্যবসায়ির বাড়ি ও তুলার গোডাউন এবং ডেকোরেটর মালামাল পুড়ে প্রায় ১২ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, রূপসার ঘাটভোগ ইউনিয়ন পিঠাভোগ গ্রামে মোঃ আজম খানের বসত ঘর, ডেকোরেটর ও তুলার গোডাউনে গত ১১ মে দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আকষ্মিকভাবে আগুন লেগে যায়।আগুন নিয়ন্ত্রনে আনার আগেই বসতঘর ও তুলার গোডাউন ও ডেকোরেটর মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে তার বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, এবং ব্যবসায়ীর আসবাবপত্র তুলা সরঞ্জাম সহ সবকিছু পুড়ে প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।











































