Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

38

সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদককে মটর শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে শহরের সুলতানপুরস্থ তার বাস ভবনে শুভেচ্ছা বিনিময় করেন নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. আরশাদ আলী গাজী খোকা ও সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমানসহ নব নির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের কমিটি গঠন
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে কাজী নওশাদ দেলওয়ার রাজু সভাপতি, শেখ এজাজ আহমেদ স্বপন সহ-সভাপতি, এএসএম মাকসুদ খান সাধারণ সম্পাদক করে একটি প্যানেল জমা পড়েছে। জমাকৃত নয় সদস্য বিশিষ্ট কমিটির অন্য কর্মকর্তারা হলেন যুগ্ম সাধারন সম্পাদক এসএম আমীর হামজা, সাংগঠনিক বন্দর ও এীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দীপংকর ঘোষ, কাস্টমস ও দপ্তর বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. আবু মুসা, সদস্য আশরাফুজ্জামান আশু ও শাহানুর ইসলাম শাহীন। ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশনার আশরাফুর রহমান ও সদস্য সচিব জালাল উদ্দীন আকবর ও সদস্য এসএম আব্দুস সালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির তথ্যমতে সোমবার ৯টি পদের বিপরিতে ১৮ টি মনোনয়ন বিক্রি করে তারা। মঙ্গলবার মনোনয়ন দাখিলের দিন ৯টি মনোনয়ন জমা পড়ে। এই নয়টি পদের জমাকৃত তালিকা প্রকাশ করে তারা। কারও মনোনয়ন বাতিল না হওয়া ও প্রতিদ্বন্দ্বিতা না থাকায় নির্বাচন হওয়ার সুযোগ থাকছে না। নির্বাচন পরিচালনা কমিটির তফশীল অনুযায়ি ১৫ মে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার কথা এবং ২৬ মে ভোট গ্রহণের তারিখ ছিল।

দানবীর রায় সাহেব ছিলেন একজন সমাজ সংস্কারক ও জ্ঞান পিপাষু ব্যক্তি
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, তৎকালীন অবিভক্ত বাংলার বর্তমান খুলনা জেলার দক্ষিণাঞ্চলের পাইকগাছা উপজেলার কপিলমুনিতে জন্ম নেওয়া দানবীর রায় সাহেব বিনোদ বিহারী সাধু ছিলেন একজন সমাজ সংস্কারক ও জ্ঞান পিপাষু ব্যক্তি। তাঁর স্পর্শে কপিলমুনিতে গড়ে উঠেছিল অসংখ্য জনহিতকর প্রতিষ্ঠান। শৈশব ও কিশোর জীবন পেরুতে না পেরুতেই তাঁর সমাজ সাধনার দিন শুরু হয়। তিনি মাত্র ১৩ বছর বয়সে নিজেকে ব্যবসায় জড়িয়ে ফেলেন, তৎকালীণ সময়ে ব্যবসার প্রসার বাড়াতে তিনি কলকাতার সাথে যোগাযোগ স্থাপন করে কপিলমুনির উন্নয়ন কাজ শুরু করেন। তাঁর ব্যবসায়ীক উপার্জনের পয়সা দিয়ে বৃহত্তর কপিলমুনির মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যবস্থা করেছেন। প্রতিষ্ঠা করেন মায়ের নামে সহচরী বিদ্যামন্দির (বর্তমানে স্কুল এন্ড কলেজ) ও ২০ শয্যা বিশিষ্ট ভরত চন্দ্র হাসপাতাল। পাশাপাশি এলাকার মানুষের বেকারত্ব ঘুচাতে প্রতিষ্ঠা করেন অমৃতময়ী টেকনিক্যাল স্কুল। তাঁর সমাজ সেবার পুরস্কার হিসেবে তৎকালীন সরকার তাঁকে রায় সাহেব উপাধিতে ভূষিত করেন। মঙ্গলবার (১০ মে) দুপুরে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির প্রাঙ্গণে দানবীর রায় সাহেব বিনোদ বিহারী সাধুর ১৩৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। সাংসদ বাবু আরও বলেন, মাত্র ৪৫ বছরের সংক্ষিপ্ত জীবনের প্রতিটি ক্ষণ সমাজ তথা মানুষের সেবায় আত্মনিয়োগ করেছিলেন তিনি। যখন খুলনা অঞ্চলে বিদ্যুৎ এর ব্যবস্থা ছিল না তখন তিনি কপিলমুনি বাজারকে আলোকিত করতে সুদুর কলকাতা থেকে জেনারেটর এনে তার মাধ্যমে আলোর ব্যবস্থা করেন। এলাকার মানুষের সুপেয় পানি পান করানোর জন্য ‘সহচরী সরোবর’ নামে খনন করেন একটি বৃহৎ পুকুর। পাশাপাশি তাঁর নিজ অর্জিত টাকায় ক্রয়করা প্রায় ৫০একর সম্পত্তির উপর প্রতিষ্ঠা করেন ‘বিনোদগঞ্জ’ যা এখন কপিলমুনি বাজার নামে দেশ বিদেশে ব্যাপক পরিচিত। বর্তমানে কপিলমুনিতে হাসপাতাল, খেলার মাঠ ও বিনোদনের জন্য পাবলিক স্টেডিয়াম সবই তাঁর স্মৃতি বহন করে। তিনি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় একই সময় প্রতিষ্ঠা করেন উৎকর্ষ সমিতি ও সিদ্ধেশ্বরী ব্যাংক (বর্তমান বণিক সমিতি)। কপিলমুনিতে ক্ষনজন্মা এই মহা মনিষীর জনহিতকর কর্মকান্ডের জন্য তিনি অত্র এলাকার সকল মানুষের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন এবং একইসাথে তার রেখে যাওয়া জনহিতকর কর্মকান্ডের আধুনিকায়নের ও আশ্বাস প্রদান করেন তিনি। অনুষ্ঠানে এ্যাড.দিপংকর সাহা’র সভাপতিত্বে দানবীর রায় সাহেব বিনোদ বিহারী সাধুর জীবনাদর্শের উপর আলোকপাত করে বক্তব্য উপস্হাপন করেন সংবর্ধিত অতিথি রায় সাহেবের পৌত্র গৌতম সাধু। ব্যাংকার এম, আবু সাঈদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক পাপ্পু কুমার দে, উপজেলা ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কওছার আলী জোয়াদ্দার, বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরন কুমার সাধু, যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউনিয়ন আ’লীগ সভাপতি যুগোল কিশোর দে, জেলা যুবলীগের সাংগঠনিক জসিম উদ্দীন বাবু, জেলা যুবলীগ নেতা শামিম সরকার, কপিলমুনি বনিক সমিতির সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, বিনোদ স্মৃতি সংসদের সম্পাদক তাপস কুমার সাধু, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক কবির আহম্মেদ, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আক্তার শম্পা, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, মীর সদরুল আমিন, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি প্রমুখ।

ডুমুরিয়ায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অপরাধে ১ মাসের সাজা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে কৃষ্ণপদ মন্ডল (৩৫) নামের এক ব্যক্তিকে ১ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত আসামি কৃষ্ণ মন্ডল পাইকগাছা উপজেলার মঠবাটি গ্রামের সন্তোষ মন্ডলের ছেলে। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার জিলেরডাঙ্গা এলাকার সুকুমার বালার ছেলে সুব্রত বালা তালতলা বিলে নিজ মৎস্য ঘেরে গলদা ও অন্যান্য মাছ চাষাবাদ করে আসছে। ঘটনার দিন মঙ্গলবার দিন দুপুরে ধৃত চোর ওই ঘেরে বিষ ট্যাবলেট প্রয়োগ করে।এরপর ঘেরে থাকা গলদা সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরতে থাকে। এসময় তাকে হাতেনাতে ধরে উপজেলা মৎস্য অধিদপ্তর ও পুলিশে খবর দিলে ঘটনা¯’লে গিয়ে ওই চোরকে পুলিশ হেফাজতে নেয়া হয়। এরপর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময় উপ¯ি’ত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক।

ফকিরহাটে অসনির প্রভাবে পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি
ফকিরহাট প্রতিনিধি।
ঘূর্ণিঝড় অসনির প্রভাবে বাগেরহাটের ফকিরহাটে সারাদিন বৈরি আবহাওয়া বিরাজ করছে। ঘূর্ণিঝড় অসনি মোকাবেলায় প্রস্তুত রয়েছে প্রায় ৯২টি আশ্রয় কেন্দ্র। এদিকে অসনির প্রভাতে সোমবার সকাল থেকে ফকিরহাটে আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। প্রায় সারাদিন থেমে থেমে গুড়ি গুড়ি ও হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বৃষ্টির ফলে কোন কোন স্থানে ক্ষেতের ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, উপজলো প্রশাসনরে পক্ষ থেকে ঘুর্ণিঝড় পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ জানান, দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যে প্রস্তুতি মূলক সভা করা হয়েছে। ৯২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। শুধু তাই নয়, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ হতে এনিয়ে একাধিক সভা করা হয়েছে বলেও তিনি জানান।

নড়াইলে পৌর মেয়রের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের পৌর মেয়র আঞ্জুমান আরার ওপর হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১০ মে সকাল ১১ টায় শহরের চৌরাস্তা থেকে শুরু হয়ে কোর্ট চত্তর এলাকা প্রায় আধা কিলোমিটার জুড়ে দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিকুল আবাহাওয়াকে উপক্ষো করে ২ঘন্টা ধরে চলা এ মানববন্ধনে শতশত নারী পুরুষ উপস্থিত ছিলেন। নড়াইল পৌরবাসী আয়োজনে এ মানববন্ধনে একাত্তত্বা ঘোষনা করে জেলা মৎস্যজীবিলীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, জেলা কৃষক লীগ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন সমাজিক সংগঠন এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নড়াইল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা, জেলা মৎস্যজীবিলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, প্যানেল মেয়র-১ কাজী জহিরুল হক, প্যানেল মেয়র-২ রেজাউল বিশ্বাস বাংলাদেশ ওয়াকার্স পার্টির জেলা সভাপতি অ্যাডঃ নজরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, সহ-সভাপতি মেশকাতুল ওয়াজিন লিটু, জেলা আওয়ামীলীগের সদস্য শ্রমিক নেতা বিপ্লব বিশ্বাস বিলো, জেলা কৃষক লীগের সভাপতি মাহবুবুর রহমান, কৃষক লীগের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ রুকিবুজ্জামান পলাশ, কাউন্সিলর শরফুল আলম লিটু সহ অনেকে। এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, অবিলম্বে এ সব সন্ত্রাসী ও চাঁদাবাজদের মতদদাতাসহ তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। পৌরসভার কর্মকর্তা-কর্মচারি, পৌর পরিষদের সদস্যসহ পৌর এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন, বক্তরা আরো বলেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার নাম ভাঙ্গিয়ে জেলার একনেতা বিভিন্ন চাদাবাজী, দখল, হামলা করে যাচ্ছে সে ধারাবাহিকতায় পৌর মেয়রের উপর হামলা ও চাদা দাবী করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ তাদের দ্রুত গ্রেপ্তার করবে বলে সকলে আশা করেন। মানববন্ধন শেষে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে উল্লেখ্য, গত ২৫ এপ্রিল দুপুরে ছাত্রলীগের নামধারী কতিপয় যুবক মেয়রের কক্ষে ঢুকে মেয়রকে গালিগালাজ অপমান ও চাদা দাবী করে। সে ঘটনায় মেয়র নড়াইল সদর থানায় একটি চাদাবাজী মামলা করেন। সে মামলার আসামীদের গ্রেপ্তারের দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইল পৌর মেয়র আনজুমান আরা প্যানেল মেয়র কাজী জহিরুল হকের সাথে পৌর ভবনের নিজ কক্ষে কথা বলছিলেন। এ সময় ওই কক্ষে অবস্থান করা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন, নড়াইল পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি উচ্ছাস আলম ও সাবেক ছাত্রলীগ নেতা শাহিনুল ইসলাম শাওন উচ্চ স্বরে বলতে থাকে মেয়র নাকি পৌরসভার হাটবাজার, বাস টার্মিনালের খাজনা ও টোলের টেন্ডার থেকে ঠিকাদারদের কাছ থেকে ৫০% টাকা দাবি করেছেন। এক পর্যায়ে তারা অশালীন ভাষায় গালাগাল ও হুমকি-ধমকি দেয়। এ ঘটনার কিছুক্ষণ পর মেয়রের কক্ষে পৌর পরিষদের এক সভায় এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয় এবং ঐদিন রাতে পৌর মেয়র বাদি হয়ে দোষিদের বিচার দাবি করে সাবেক ছাত্রলীগ নেতা নিলয় রায় বাঁধন, উচ্ছ্বাস ও শাওনের বিরুদ্ধে সদর থানায় মামলা ও পরদিন বুধবার জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি পেশ করেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও আজ পর্যন্ত দোষীদের গ্রেফতার করা হয়নি। এ বিষয়ে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত কবির বলেন, একটি চাদাবাজী মামলা হয়েছে। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।

যশোরের কেশবপুরে আলোর প্রদীপ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে আলোর প্রদীপ ব্লাড ব্যাংক ও আলোর প্রদীপ অক্সিজেন ব্যাংকের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আলোর প্রদীপ ব্লাড ব্যাংক ও আলোর প্রদীপ অক্সিজেন ব্যাংকের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার সকালে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। আলোর প্রদীপ ব্লাড ব্যাংক ও আলোর প্রদীপ অক্সিজেন ব্যাংকের সভাপতি আবু নাইম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খাঁন।
খালেদুর রহমান তিতাসের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রভাষক কানাই লাল ভট্ট্রচার্য্য ও কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী। এসময় আরো বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, কার্যনির্বাহী সদস্য এম, আব্দুল করিম, সদস্য তন্ময় মিত্র বাপি, সাংবাদিক আলমগীর হোসেন, সুশান্ত মল্লিক ও আয়ুব খাঁন, আলোর প্রদীপ ব্লাড ব্যাংক ও আলোর প্রদীপ অক্সিজেন ব্যাংকের সদস্য এসডি সুজন প্রমুখ।

সাতক্ষীরার পাটকেলঘাটায় সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ তামান্নার মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার পাটকেলঘাটার কপোতাক্ষ নদীর তীরে নতুন স্বামীর সঙ্গে বেড়ানোর সময় সাবেক স্বামীর দেওয়া পেট্রোলের আগুনে দগ্ধ তামান্না খাতুন ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তামান্না খাতুন সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন কাশীপুর গ্রামের আব্দুল হকের মেয়ে।
নিহত তামান্নার ভাই কাশিপুর গ্রামের নাজমুল হোসেন জানান, মালয়েশিয়া প্রবাসী কলারোয়া উপজেলা সদরের তুলসীডাঙা গ্রামের সাদ্দাম হোসেনের সঙ্গে দু’ বছর আগে মোবাইল ফোনে পরিচয় হয় তার বড় বোন তামান্না খাতুনের। সম্পর্কের জের ধরে মোবাইলে তাদের বিয়েও হয়। পরবর্তীতে সাদ্দাম বাড়িতে না আসায় তামান্না তাকে ডিভোর্স দেয়। এরপর গত ১৫ এপ্রিল তামন্নার সঙ্গে পুরাতন সাতক্ষীরার ফরহাদ হোসেনের বিয়ে হয়। এ বিয়েকে মেনে নিতে পারেননি সাদ্দাম হোসেন।
তিনি আরো জানান, সাদ্দাম এপ্রিল মাসের প্রথম দিকে বাড়িতে আসেন। পরবর্তীতে তামান্নার সঙ্গে ফরহাদের বিয়ের খবর জানতে পারেন সাদ্দাম। গত ২ এপ্রিল ভগ্নিপতি ফরহাদ তাদের বাড়ি বেড়াতে আসেন। ৫ এপ্রিল সন্ধ্যায় তামান্না ও ফরহাদ পাটকেলঘাটা ব্রীজের পার্শ্ববর্তী কপোতাক্ষ নদের তীরে বসে গল্প করছিলেন। এ সময় সাদ্দাম নিজের গায়ে প্রেট্রোল ঢেলে আগুন লাগিয়ে ওই অবস্থায় তামান্নাকে জড়িয়ে ধরেন। এ সময় সাদ্দামের সঙ্গে ছিল আরো তিন জন। সাদ্দাম তার দেহে আগুন জ্বলাকালিন তামান্নাকে জড়িয়ে ধরে বলেন যে, তারা একই সাথে মরবেন। তামান্নকে ছাড়িয়ে নিতে গেলে ভগ্নিপতি ফরহাদও অগ্নিদগ্ধ হন। তাদেরকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ৬ এপ্রিল ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিটের ৪ তলার ১৫ নং শয্যায় ভর্তি করা হয়। পরবর্তীতে এ মামলার প্রধান আসামী সাদ্দামকেও ওই হাসপাতালে পুলিশ প্রহরায় ভর্তি করা হয়। একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ১১টার দিকে তামান্না মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে তামান্নার মরদেহ বাড়িতে আনা হবে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় জানান, তামান্নাকে পেট্রোলের আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় গত শুক্রবার তার বাবা আব্দুল হক বাদি হয়ে পাটকেলঘাটা থানায় সাবেক স্বামী মালয়েশিয়া প্রবাসী সাদ্দাম হাসেনসহ ৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ৩ জনকে আসামী করে থানায় মামলা করেন। এ ঘটনায় সাদ্দামকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ প্রহরায় ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া এ মামলার অপর আসামী কাশীপুর গ্রামের তুহীনকেও গ্রেপ্তার করা হয়। একই হাসপাতালে তামান্না চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ১১টার দিকে মারা গেছেন বলে সেখানে উপস্থিত থাকা মামলার তদন্তকারি কর্মকর্তা পাটকেলঘাটা থানার উপপরিদর্শক কৃষ্ণপদ সমাদ্দার তাকে জানিয়েছেন। ময়না তদন্ত শেষে তামান্নার মরদেহ পাটকেলঘাটার কাশীপুরের নিজ বাড়িতে আনা হবে। তিনি আরো জানান, এ মামলায় গ্রেপ্তারকৃত প্রধান আসামী সাদ্দাম হোসেন ও তুহীনের বিরুদ্ধে ৩০২ ধারা সম্পৃক্ত করার জন্য আদালতে আবেদন করা হবে।

বাগেরহাটে সেনা সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের সেনা সদস্য হিরন শেখ, তার ভাই মিলন শেখ এবং তাদের পিতা ইসাহাক শেখ এর বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের মুজিববর্ষ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন শিউলী আক্তার ময়না নামে এক গৃহবধু।
এ সময় লিখিত বক্তব্যে শিউলী আক্তার বলেন,বাগেরহাট সদর উপজেলার সুন্দঘোনা মৌজায় এস এ ২৬৪ নং খতিয়ানে ৯২৪ নং দাগে আমার শ্বশুর শেখ আহম্মদ আলীর ৮ শতক জমি দীর্ঘ ৬০ বছরের অধিক সময় আমরা শান্তিপুর্ন ভাবে ভোগ দখল করে আসছি। ঐ জমিতে আমার স্বামী রফিকুল ইসলামের একটি ককসেট ফ্যাক্টরী আছে। ঐ দাগে মোট ৮ শতক জমি আছে। একই গ্রামের সেকেন্দার শেখের নিকট থেকে অভিযুক্ত ইসাহাক শেখ ৮ শতক জমি ক্রয় করে নিজ পুত্র সেনা সদস্য হিরন শেখের কাছে বিক্রি করে দেয়। এরপর থেকে হিরন তার ভাই মিলন এবং পিতা ইসাহাক বহিরাগত মাস্তান নিয়ে আমাদের জমি থেকে উচ্ছেদ করার জন্য কয়েকবার আক্রমন করেছে। গত ২২ ফেবরুয়ারী গভীর রাতে সন্ত্রাসীরা আমাদের ককসেট ফ্যাক্টরীতে আগুন ধরিয়ে দেয়। ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ,ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হই। আগুনে আমাদের ফ্যাক্টরীর আনেক ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় মামলা আমলে না নেয়ায় আমরা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। গত ২২ এপ্রিল জুম্মার নামাজের কিছু আগে অভিযুক্তরা বহিরাগতদের নিয়ে আমাদের ফ্যাক্টরী ও গড়াবেড়া ভাংচুর করে। এ সময় তারা আমার ননদ লাভলী বেগম এ স্বামী রফিকুল ইসলামকে গুরুতর আহত করে। যাওয়ার সময় তারা আমার পরিবারের সবার প্রাননাশের হুমকি দিয়ে চলে যায়। এরা কোন শালিশ বৈঠকে উপস্থিত হয় না। ইউপি চেয়াম্যান ও স্থানীয় গন্যমান্য কারো কথা তারা শোনে না। বিভিন্ন সময়ে ০১৫৬৮২৩৫১৬১ নাম্বার ফোন দিয়ে আমার স্বামীর ফোনে হিরনের সাথে মিট মিমাংশার কথা বলা হয়। ফোন ব্যাবহার কারীরা নিজেদের র্যাব পরিচয় দেয়। প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে তাদের জানমালের নিরাপত্তাহীনতার দাবী জানান।

২১ মে পাইকগাছায় শায়খে চরমোনাই,র ওয়াজ মাহফিল
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ মুজাহিদ কমিটি পাইকগাছা উপজেলার উদ্যোগে আগামী ২১ মে শনিবার উপজেলার চাঁদখালী শাহপাড়া কপোতাক্ষী হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত্বব্য বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নায়েবে আমীরুল মুজাহিদীন, শাইখুল হাদিস, আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই,বিশেষ অতিথি থাকবেন জামি,আ রশিদিয়া গোয়াল খালী খুলনার মোহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল আউয়াল,ও খুলনা জেলা মুজাহিদ কমিটির ছদর আলহাজ্ব মাওলানা ফরিদ আহমেদ। গতকাল মঙ্গল বার বিকাল ৫টা উপজেলার চাঁদখালী অস্থায়ী কার্যালয় মাহফিল বাস্তবায়ন কমিটির সভা আলহাজ্ব কারী আব্দুর রহমান এর সভাপতিত্বে ও হাফেজ মোঃ মঈন উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় আরো উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আহমাদ আলী গাজী, মোঃ আব্দুল বারী, মুহাম্মাদ সাব্বির হুসাইন, মুফতি হাবিবুর রহমান,মোঃ ইকবল হুসাইন, শেখ আঃ রহমান, ক্বারি মোঃ বেলাল হুসাইন, জি এম কামরুজ্জামান বাবলু, ক্বারি মোঃ রফিক উদ্দিন, মোঃ মেহেদী হাসান প্রমূখ নেতৃবৃন্দ। সভায় মাহফিল বাস্তবায়নের লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাগেরহাটে প্রতিবেশীর অত্যাচারে গৃহবধু বাড়ি ছাড়া
স্টাফ রিপোটার, বাগেরহাট
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বিষখালী গ্রামে প্রতিবেশীদের অত্যাচার ও হুমকী-ধামকিতে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন দিপা রায় (৩৫) নামের এক গৃহবধু। প্রবেশ ও বের হওয়ার একমাত্র রাস্তা বন্ধ করে দেয়া, গৃহবধুকে মারধর, গালিগালাজ ও ঘরের সামনে আগুন দেওয়ার মত ঘটনাও ঘটিয়েছে বলে অভিযোগ অসহায় ওই গৃহবধুর। এর সাথে সন্তানসহ মেরে ফেলারও হুমকী দিচ্ছে এই প্রতিবেশী। এ অবস্থায় প্রাণ ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন অসহায় ওই গৃহবধু।
দিপা রায় বলেন, চার বছর আগে বিষখালী গ্রামে বিনয় দাসের বাড়ির পিছনে আমার স্বামী বাদল দাসকে পৈত্রিক ভিটা পথ দেওয়ার কথা বলে বাড়ি করে দেয়। তার বাড়ির পাশ থেকেই আমরা মূল রাস্তায় বের হতাম। কিন্তু চাকুরীর সুবাধে আমার স্বামী বাদল দাস ঢাকাতে বাড়ি করার কিছুদিন পর বিনয় দাস আমাকে খারাপ প্রস্তাব দেয়। আমি তার প্রস্তাবে রাজি না হওয়ায়, আমাকে মারধর, গালিগালাজ, অশালীন মন্তব্য ও বাড়ির সামনে আগুন ধরিয়েও দিয়েছে বিনয় দাস। বাড়ি দখল করার হুমকী দিয়েছে সে। এক পর্যায়ে আমার বাড়িতে প্রবেশের রাস্তা বন্ধ করে দেয়। তার স্ত্রী অনামিকা দাস ও কলেজ পড়ুয়া মেয়ে তন্বি দাসও আমাকে একাধিকবার মারধর করেছে।
যাতায়তের রাস্তা ও শান্তিতে বসবাসের জন্য স্থানীয় চেয়ারম্যান রিপন দাস ও মোরেলগঞ্জ থানায় আমি অভিযোগ করি। অভিযোগের প্রেক্ষিতে বাধাল বাজার সংলগ্ন চেয়ারম্যান রিপন দাসের অফিসে একটি শালিস ডাকা হয়। পূর্ব নির্ধারিত সময়ে ৩০ এপ্রিল রাতে চেয়ারম্যানের অফিসে আমার স্বামী হাজির হন। এক পর্যায়ে রাত ১০ টায় বিনা কারনে চেয়ারম্যান আমাকে তার অফিসে ডেকে নেয়। আশিষ দাস তাদের প্রতিনিধি ঘোষনা দেয় বিনয় দাস তাদের কখনো পথ দিবেন না। চেয়ারম্যান রিপন দাস বিনয় দাসের পক্ষ নিয়ে পথের কোন সমস্যা সমাধানের কথা না বলে আমার সাথে খারাপ ব্যবহার করেন। বিনয় দাসের কাছে উপস্থিত লোকজনের সামনে আমাকে ক্ষমা চাইতে বলেন চেয়ারম্যান। চেয়ারম্যানের এই অন্যায় বিচার মানতে না পেরে আমরা বাড়িতে চলে আসি। এরপর থেকে বিনয়, তার ভাই, স্ত্রী ও মেয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমার বাড়িতে এসে মারার চেষ্টা করে। আমি এই বাড়িতে থাকলে ছেলেসহ আমাকে মেরে ফেলার হুমকী দেয়। এই অবস্থায় আমার সন্তান ও আমার জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়। বাড়ি প্রবেশের রাস্তা ও বিনয় দাসের অত্যাচার থেকে বাঁচতে উর্দ্ধোতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন অসহায় এই নারী।
দিপার স্বামী বাদল দাস বলেন, বাড়ি করার পর থেকে আমার স্ত্রী একা বাড়ি থাকায় তাকে নানাভাবে হয়রানি করত বিনয় দাস। বিনয়ের হাত থেকে বাঁচতে আমরা অনেক চেষ্টা করেছি। একাধিক বার ঢাকা থেকে বিষয়টি সমাধানের জন্য চেয়ারম্যানের কাছে আসলে সে সমাধান করেননি। সর্বশেষ ইউপি চেয়ারম্যান রিপন দাস বলেছে আপনি আসলে বিষয়টি সমাধান হবে। আমি নির্ধারিত দিনে ঢাকা থেকে শালিসে উপস্থিত হই। সেখানে আমাদের সমস্যার সমাধান না করে, স্থানীয় ৩০/৩৫ জন লোকজনের সামনে আমাকে এবং আমার স্ত্রীকে অপমান করা হয়। আমি এর সঠিক বিচার চাই।
বিনয় দাস বলেন, আমার নামে যেসব অভিযোগ দিয়েছে দিপা রায়, তা সব মিথ্যা। আমি এই ধরণের কোন কাজ করিনি।
ইউপি চেয়ারম্যান রিপন দাস বলেন, বিষয়টি সমাধানের জন্য আমি দুই পক্ষকে ডাকি। স্থানীয়দের উপস্থিতিতে সালিশী করা হলেও বিষয়টি সমাধান করা সম্ভব হয়নি। আশা করি বিষয়টি দ্রুত সমাধান করা হবে। বাড়ি ছাড়ার বিষয়ের প্রকৃত কারন তিনি বলতে পারেন নাই।

সর্বক্ষেত্রে ব্যর্থ সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার : কৃষিবিদ শামীম
খবর বিজ্ঞপ্তি।।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, ক্ষমতা হারানোর ভয়ে অবৈধ হাসিনা সরকার দিশেহারা হয়ে গোটা দেশে সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। দ্রব্যমুল্যের উর্ধ্বগতিতে সাধারন মানুষ দিশেহারা হয়ে পড়েছে। সর্বক্ষেত্রে ব্যর্থ রাতের ভোটে নির্বাচিত সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র। তাই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত দেশে সাধারণ নির্বাচনের কোনো প্রশ্ন উঠতে পারে না।
মঙ্গলবার (১০ মে) বেলা সাড়ে ১১টায় বিএনপি কার্যালয়ে খুলনা মহানগর বিএনপির জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এখন জনগণের দাবি, এটি গণদাবি। দাবি অবশ্যই সরকারকে মেনে নিতে হবে। যদি মেনে না নেয় তাহলে গণদাবিকে অস্বীকার করবার জন্যে অতীতের সরকারগুলোর যে অবস্থা হয়েছিল, তাদেরকেও একই পরিণাম বরণ করতে হবে।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, কাজী মো. রাশেদ, স ম আব্দুর রহমান, রেহেনা ঈসা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, শেখ জাহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান মনি, ওহেদুর রহমান দিপু, বেগ তানভীরুল আজম, শাহিনুল ইসলাম পাখী, রুবায়েত হোসেন বাবু, মুর্শিদ কামাল, আরিফ ইমতিয়াজ খান তুহিন, বিপ্লবুর রহমান কুদ্দুস, সাজ্জাদ হোসেন তোতন, সাজ্জাদ আহসান পরাগ, কাজী মিজানুর রহমান, একরামুল কবির মিল্টন, জহর মীর, নাজির উদ্দীন নান্নু, শেখ ইমাম হোসেন, আহসান উল্লাহ বুলবুল, আবু সাঈদ খান আব্বাস, আফসার উদ্দিন মাষ্টার, মোল্লা ফরিদ আহমেদ, আনসার আলী, নাসির খান, আব্দুস সালাম, আলমগীর হোসেন, কাজী শাহ নেওয়াজ নিরু, আব্দুর রহমান ডিনো, তারিকুল ইসলাম তারেক, হাসিনুল হক নিক, জাহিদ হোসেন, মিজানুর রহমান মিলটন, শেখ ফারুক হোসেন, মুজিবর রহমান, মাসুদ খান বাদল, ইঞ্জি. নুরুল ইসলাম বাচ্চু, কানিজ ফাতেমা আমিন, সজিব তালুকদার প্রমূখ।
সভা থেকে মহানগরীর অর্ন্তগত থানার দায়িত্বপ্রাপ্ত ইউনিট টিমকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করা হয়। এছাড়া খালিশপুর থানা বিএনপির সাবেক সভাপতি এড. ফজলে হালিম লিটনের ওপর হামলার ঘটনায় নিন্দা, উদ্বেগ প্রকাশ করা হয় এবং দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানানো হয়। সভা থেকে ৭নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মুশফিকুর রহমান ইলিয়াছের মায়ের মৃত্যুতে এবং ২১নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি জামাল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। সভা থেকে ৩১নং ওয়ার্ড বিএনপি নেতা আলহাজ্ব শহীদ খানের সুস্থতা কামনা করা হয়।

দক্ষিণ-পশ্চিম উপকূলের জন্য জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সংবাদ সম্মেলন
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার সকাল ১১:০০ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’ এবং নাগরিক সংগঠন ‘সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন।

সংবাদ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে দূর্যোগ কবলিত দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করে ওই ঝুঁকি মোকাবেলায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ। তারা উপকূলের টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সুপেয় পানি সরবরাহে সরকারের নেওয়া প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন ও প্রয়োজনীয় নতুন প্রকল্প গ্রহণের সুপারিশ করেছেন। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উত্থাপন করেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল। সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্রের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন এডাব পরিচালক জসীম উদ্দীন, উন্নয়ন ধারা ট্রাস্টের সদস্য সচিব আমিনুর রসুল বাবুল, ডিআরইউ’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে, বিএমএ দপ্তর সম্পাদক ডা. মো. শহীদুল্লাহ, স্ক্যান সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুকুল, সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা (স্কাস) চেয়ারম্যান জেসমিন প্রেমা, ফেইথ ইন একশন’র কর্মসূচী সমন্বয়কারী তীমন বাড়ই, সচেতন সংস্থার সাকিলা পারভীন, মৃত্তিকা সমাজ উন্নয়ন সংগঠনের খাদিজা খাতুন, ঢাকাস্থ পাইকগাছা সমিতির জাহাঙ্গীর আলম প্রমূখ। সংবাদ সম্মেলনে উত্থাপিত সুপারিশে বলা হয়, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগকে মাথায় রেখে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটসহ উপকূলীয় অঞ্চলে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। ওই এলাকায় পর্যাপ্ত সাইক্লোন শেল্টারসহ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। উপকূলবাসীর সুপেয় পানির টেকসই ও স্থায়ী সমাধান করতে হবে। একটি বাড়ি একটি খামার প্রকল্পের আদলে উপকুলীয় এলাকায় একটি বাড়ি একটি সেল্টার কার্যক্রম শুরু করতে হবে। নদীভাঙ্গন ও ভূমিক্ষয় ঠেকাতে উপকূলে ব্যাপকহারে বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ ও সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে। উপকুলের রক্ষাকবচ সুন্দরবন রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সর্বোপরি উপকূল উন্নয়ন বোর্ড গঠন করতে হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, ভৌগলিক অবস্থান, ঘন ঘন প্রাকৃতিক দূর্যোগ, ভঙ্গুর অবকাঠামো, দারিদ্রতা, দীর্ঘমেয়াদী লবণাক্ততা, সংকটাপন্ন কৃষি, প্রভৃতির কারণে উপকূলীয় এলাকার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলা। তাই ওই এলাকাকে জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করে দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা নেওয়া দরকার। কারণ করোনা পরিস্থিতি এবং সুপার সাইক্লোন আম্ফান ও ইয়াসের পর এখনো জনজীবনে স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি। বরং স্বাভাবিক জোয়ারের পানিতেই উপকূলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। তাই নতুন করে ঘূর্ণিঝড় ‘অশনি’র খবরে ওই অঞ্চলের মানুষ চরম আতংকিত হয়ে পড়েছে।
লিডার্সের গবেষণা প্রতিবেদনের তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ১৬ বছরে প্রাকৃতিক দুর্যোগে সাতক্ষীরা ও খুলনার উপকুলীয় এলাকায় প্রতিবছর পরিবার প্রতি গড়ে এক লক্ষ দুই হাজার ৪৮৯ টাকার ক্ষতি হয়। এরমধ্যে একটি পরিবারে সর্বোচ্চ ৫০ কোটি ৪০ লক্ষ টাকা এবং সর্বনিম্ন ৪৫ হাজার ২০০ টাকার ক্ষতি হয়েছে। আরো বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে ১৯৯১ থেকে ২০২০ সালের মধ্যে বাংলাদেশ ১৯৭টি বড় প্রাকৃতিক দূর্যোগের মুখোমুখি হয়েছে। যা এদেশের মানুষের জীবন-জীবিকা, সম্পদ, খাদ্য, পানি, বাসস্থানসহ অন্যান্য সংকট সৃষ্টি করেছে। এ সংকট দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে সব থেকে বেশি। এই সংকট থেকে উত্তোরণে কার্যকর পদক্ষেপ না নিলে অদূর ভবিষ্যতে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল জনশূণ্য হয়ে পড়বে।

আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এর সুস্থ্যতা কামনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে দু’আ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক গুরুতর অসুস্থ হয়ে ঢাকার সিএমএইচ এ চিকিৎসাধীন রয়েছেন। তার আশু সুস্থ্যতা কামনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে মঙ্গলবার বেলা ১২টায় বিশ^বিদ্যালয়ের মিলনায়তনে পবিত্র কোরআন খতম ও দু’আ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ বজলার রহমান। দু’আ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ মোহাম্মদ ওবায়দুল্লাহ রিপন, ট্রেজারার প্রফেসর সুধীর কুমার পাল, সায়েন্স এ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল, লিবারেল অব আর্টস এন্ড হিউম্যান সায়েন্স ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. গাজী আব্দুল্লা হেল বাকী,
রেজিস্ট্রার মুহম্মদ শরিফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডঃ নাসিম আহমেদ, প্রক্টর শেখ মাহরুফুর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ প্রমূখ। উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের সহকারি প্রক্টরবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। দু’আ পরিচালনা করেন বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মোমিন নোমানী।

লোকালয়ে সুন্দরবনের বাঘ গ্রামবাসীর মাঝে আতংক
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :
সুন্দরবন থেকে লোকালয়ে আসা রয়েল বেঙ্গল টাইগারটি পথ হারিয়ে একের পর এক স্থান পরিবর্তন করে এখনও লোকালয়ে অবস্থান অবস্থান করছে। ৯ মে সোমবার রাতে বাগেরহাটের শরণখোলার পশ্চিম বানিয়াখালী এলাকার আ. হাকিম হাওলাদারের বাড়ির উঠোনে বাঘের গর্জন শুনে আতঙ্কে ঘুম ভাঙ্গে এলাকাবাসীর। এ ঘটনায় পশ্চিম বানিয়াখালী, মধ্য বানিয়াখালী, বাধাল ও ধানসাগর গ্রামের লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার পশ্চিম বানিয়াখালী এলাকার আ. হাকিম হাওলাদারের বাড়ির উঠোন ও ঘরের দরজার সামনে রয়েছে শতাধিক বাঘের পায়ের ছাপ। বাঘের গর্জন শোনার পওে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম বানিয়াখালী, মধ্য বানিয়াখালী, বাধাল ও ধানসাগর গ্রামের ও ধানসাগর ইউনিয়নের খেজুরবাড়িয়া, পশ্চিম রাজাপুর,পহলানবাড়ি, ধানসাগর, পূর্ব রাজাপুর, পল্লীমঙ্গল এলাকার কয়েক হাজার পরিবারের নির্ঘুম রাত কাটে। এলাকাবাসী অভিযোগ করে বলেন, গত এক ৫ দিন ধরে ধানসাগর ও খোন্তাকাটা ইউনিয়নে লুকিয়ে থাকা বাঘের সন্ধানে বনবিভাগের কোন কর্মকর্তা বা বনরক্ষীদের বড় ধরনের কোন অভিযান লক্ষ্য করা যায়নি তাই তারা আতঙ্কের মধ্যে আছেন।
এ ঘটনায় আ. হাকিম হাওলাদারের ছেলে নাঈম জানান, রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে হঠাৎ বাঘের গর্জন শুনে তার মা ঘুম থেকে জেগে ওঠে। এতে পুরো পরিবার বিশেষ করে নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম মুঠোফোনে জানান, ঘটনাটি তিনি শুনেছেন। বিষয়টি সরেজমিনে দেখার জন্য বনরক্ষীদের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হবে।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর-ই আলম সিদ্দিকী বলেন, বাঘ আসার বিষয়টি তিনি শুনেছেন। এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বনবিভাগকে অবহিত করা হবে।

উল্লেখ্য, গত ৫ মে রাতে উপজেলার ধানসাগর ইউনিয়নের ইউপি সদস্য আবুল হোসেন খাঁন তার মাছের ঘেরে একটি বাঘ শুয়ে থাকতে দেখেন। পরের দিন ৬ মে রাত ৮টার দিকে খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম বানিয়াখালী গ্রামের বাসিন্দা কামাল হোসেন হাওলাদার গরু খুঁজতে গিয়ে মাঠের মধ্যে বাঘ দেখে ডাক চিৎকার দিলে এলাকার লোকজন এগিয়ে আসলে বাঘটি দৌড়ে পালিয়ে যায়।

দাকোপের বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল
মোঃ শামীম হোসেন- বাজুয়া
খুলনার দাকোপের বাজারের মুদি দোকানগুলিতে মিলছে না বোতলজাত সয়াবিন তেলের দেখা। দাকোপের সকল বাজারের মুদি দোকানে একই অবস্থা দেখা যাচ্ছে কোন দোকানেই মিলছে না সয়াবিন তেলের বোতলের দেখা। দোকানদারকে বোতলের তেলের কথা বললে বলে বোতল নাই মাঝে মাঝে দুই এক জন দোকানদার বলে লুজ তেল আছে। বাজার ঘুরে দেখা যায় শতকরা ৯৫% দোকানদার বলে সয়াবিন তেলই নাই। তাই দাকোপের সকল এলাকার সয়াবিন তেল কিনতে ইচ্ছুক ক্রেতারা বাজারে এসে পড়ছে মহা-বিপদে। বাজারে ভোজ্য তেলের দাম বাড়বে শুনার সাথে সাথে দোকান থেকে সয়াবিন তেল গায়েব। ক্রেতাদের অভিযোগ দাম বাড়ানোর কথা শুনার সাথে সাথে দোকান থেকে সয়াবিন তেলের বোতল কোথায় গেলো এখন টাকা দিয়েও মিলছে না তেল। বাজুয়া বাজারে হাটের দিন তেল কিনতে আসা বাজুয়া বেড়েরখাল গ্রামের অনিমেষ মন্ডল বলেন বাজারের কোথাও সয়াবিন তেলের দেখা পেলাম না এখন কি বাড়ি যেয়ে তেল ছাড়া রান্না করার কথা বলতে হবে বউকে। এলাকার সকলের একই অভিযোগ তেল নাই দোকানে তেল নাই। বাজুয়া বাজারের বড় পাইকারি ও খুচরা মুদি দোকানদার অশোক সাহার কাছে সয়াবিন তেলের কথা জানতে চাইলে তিনি বলেন ঈদের আগে থেকেই তেলের কোম্পানি তেল দেওয়া বন্ধ করে দিয়েছে আমরা কোথাও তেল পাচ্ছি না তবে দুই এক দিনের মধ্য তেলের বোতলের গায়ে নতুন রেট বসলেই কোম্পানি তেল দেবে বলে জানিয়েছে। আর কোম্পানি তেল দিলেই আমাদের দোকানেও তেল পাওয়া যাবে। তিনি আরো বলেন আমাদের কাছে আগের যেসব তেল ছিলো সব বিক্রয় করা হয়ে গেছে এখন নতুন রেটের তেল না পাওয়া পর্যন্ত আমাদের করার কিছু নাই। এলাকা ঘুরে ক্রেতাদের কাছ থেকে জানা যায় এবার তেলের দাম নিয়ে সারাদেশে চলছে তেল কোম্পানির লুকোচুরি আর তার শিকার হচ্ছি আমরা সাধারণ জনগণ। তাই দাকোপের কোন স্থানেই বোতলের তেল পাওয়া যাচ্ছে না, বোতলের তেল নাই বলছে বিক্রেতারা। আর এই অস্থির অবস্থার মধ্যেই দিন কাটাচ্ছে দাকোপ বাসী। এলাকার সকলের একটাই অভিযোগ কয়দিন আগেও উপজেলার প্রতিটি মুদি দোকানে সারি সারি সয়াবিন তেলের বোতল সাজিয়ে রাখতে দেখা গেছে আর দাম বাড়ার কথা শুনা মাত্রই বোতল উধাও তবে বোতল গুলো গেলো কোথায়। তেল কিনতে আসা বাজুয়া বাজারে প্রবীন বৃদ্ধ পুলিন সরকার বলেন বাজারে যদি দোকানদাররা শনে রাতে যে দাম বাড়বে তবে সকাল থেকেই সেই মালের দাম বেড়ে যায় রাতারাতি আর যখন কোন জিনিসের দাম কমে তখন ৬ মাসেও দাম কমায় না দোকানদাররা বলে কম দামের মাল এখনো আসেনি এটা আগের মাল। বাবা কতো কি আর দেখবে কালে কালে। আগের দিনে আমার বাবা-মাকে দেখেছি ১ ছটাক তেল দিয়ে এক সপ্তাহ রান্না করতে আমার বউও তাই করেছে তখন এতো ঝামেলায় আমাদের পড়তে হয়নি। আর এখন আমার বউমা তেল যেন কলসে করে ঢেলে দেয় এক সপ্তাহে ২-৩ লিটার তেল ছাড়া রান্না করতে পারে না এখন বুঝুক ঢেলা বেশি তেল খাওয়ার। এভাবে প্রতিটি বাজারে ক্রেতারা জানান, তেল খুঁজে পেতেই হিমশিম খেতে হচ্ছে। পাওয়া গেলেও চড়া দামে নিতে হচ্ছে লুজ তেল। ক্রেতাদের অভিযোগ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে প্রতিনিয়ত। এ ব্যাপারে বাজুয়া বাজারের বণিক সমিতির সাবেক সভাপতি দেবেন্দ্রনাথ মিস্ত্রি বলেন, ‘আমার মতে, কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুদ রেখে বাজারে অস্থিরতা তৈরি করেছেন। বিশেষ করে বোতলজাত তেল গুদামে মজুত রেখে অল্প অল্প করে দোকানে তোলা হয়। প্রশাসনের নজরদারির যথেষ্ট অভাব রয়েছে। তাই প্রশাসনের নজরদারি বাড়ানো সহ বাজার মনিটরিং করা একান্ত প্রয়োজন।

হরিণাকুন্ডুতে প্রতিবেশীর মারধরে আহত নারীর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের বেড়বিন্নী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর মারধরে আহত নারী আসমানী খাতুন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহতের স্বামী আমজাদ হোসেন জানান, বাচ্চাদের খেলা করা নিয়ে গত রোববার দুপুরে গ্রামের উজ্জল হোসেনের স্ত্রী সুমাইয়া খাতুনের সাথে আসমানীর ঝগড়া হয়। বিকেলে আসমানী খাতুন বাড়ির পাশের খালে হাস আনতে গেলে সুমাইয়া ও পরিবারের অন্যান্য সদস্য বেধঢ়ক মারপিট করে। এতে আসমানী গুরুতর আহত হলে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে সোমবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। ভোরে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুরে তার মৃত্যু হয়। এদিকে এ ঘটনার পর পলাতক রয়েছে প্রতিবেশী সুমাইয়া ও তার স্বজনরা।
নিহতের ভাই কাদের হোসেন বলেন, আমার নিরীহ বোনটাকে ওরা পিটিয়ে আহত করেছে। পরে হাসপাতালে গিয়ে মারা গেছে। মারা যাওয়ার খবর শুনেই যারা মারধর করেছিলো তারা পালিয়ে গেছে। আমরা এই হত্যার সাথে যারা জড়িত তাদের গ্রেফতারের দাবী জানাচ্ছি।
চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, আসমানী খাতুন মারা যাওয়ার পর যারা মারছে তার পালিয়ে গেছে। তারা যদি মারধরই না করত তাহলে পালাতো না। তারপরও আমি দাবী করব এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার।
হরিণাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মৃতদেহ ফরিদপুর থেকে বাড়িতে আনা হয়েছে। সেখানে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত পরে জানানো যাবে।

খুলনা মহানগরীতে ভোটার তালিকা হালনাগাদ ২০ মে শুরু
তথ্য বিবরনী
ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২২ উপলক্ষ্যে প্রথম পর্যায়ে খুলনা সিটি কর্পোরেশনের দৌলতপুর, খালিশপুর, সোনাডাঙ্গা ও খুলনা সদর থানা এলাকাসমূহে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের কার্যক্রম আগামী ২০ মে শুরু হয়ে ৯ জুন তারিখ শেষ হবে এবং ভোটার নিবন্ধন কার্যক্রম (ছবি তোলা) আগামী ১০ জুন শুরু হবে। ২০০৭ সালের পহেলা জানুয়ারি অথবা তার পূর্বে যাদের জন্ম তাদের এবং বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদেরও নিবন্ধনের জন্য তথ্য সংগ্রহ করা হবে। এই সময়ে ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিকে অবশ্যই বাড়িতে থাকতে হবে।
নতুন ভোটার নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সমূহ হলো; পিএসসি/জেএসসি/এসএসসি পাশের শিক্ষা সনদ, অনলাইন জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ, পিতা-মাতার এনআইডি কার্ডের ফটোকপি, বিবাহিত হলে স্বামী/স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি, বিদ্যুৎ বিল/হোল্ডিং ট্যাক্স/পানির বিল/ভাড়াটিয়া হলে বাড়ি ভাড়ার প্রত্যয়নপত্র, পাসপোট/ড্রাইভিং লাইসেন্স/টিন সার্টিফিকেট (যদি থাকে) এর কপি। মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে কর্তনের জন্য অনলাইন মৃত্যু নিবন্ধন সনদ ও এলাকার ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে শনাক্ত করা হবে। ভোটার নিবন্ধনের সময় দেয়া তথ্যই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর তথ্য হিসেবে সংরক্ষিত থাকবে। তাই সঠিক তথ্য দিয়ে ভোটার নিবন্ধন ফরম পূরণ করতে হবে। একাধিকবার বা একাধিকস্থানে ভোটার হওয়া দন্ডনীয় অপরাধ। ইতোপূর্বে ভোটার হিসেবে নিবন্ধিত হয়ে থাকলে এবং যদি তার কোন তথ্য বা কাগজপত্র সংশ্লিষ্ট ব্যক্তির কাছে না থাকে, তবে যেকোন জেলা নির্বাচন অফিসে সশরীরে উপস্থিত হয়ে আঙুলের ছাপ যাচাইয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ করা যাবে।

মেয়র তালুকদার আব্দুল খালেকের সুস্থতা কামনায় দোয়া ও মোনাযাত অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল মঙ্গলবার সকল ৮টায় খুলনা আলিয়া কামিল মাদরাসার আয়োজনে মাদরাসার শিক্ষকমিলনায়তনে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সুস্থতা কামনায় খতমে খাজেগান পড়ে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাযাত পরিচালনা করেন, মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবুল খায়ের মোহাম্মদ যাকারিয়া। অনুষ্ঠানে মাদরাসার সকল শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সদস্য সচিবের মাতার সুস্থতা কামনায় দাকোপে দোয়া মাহফিল
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর মাতার সুস্থতা কামনায় দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ যোহর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক অসিত কুমার সাহা, চালনা পৌরসভা বিএনপির আহবায়ক শেখ শাকিল আহম্মেদ দিলু, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভার সদস্য সচিব শেখ মোজাফফার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক দীপক সরদার, শেখ শহিদুল ইসলাম, মেঘনাথ সরকার, শেখ রফিকুল ইসলাম, আছাবুর রহমান পাইলট, বিএনপি নেতা মোঃ মুনছুর মীর, মোস্তাছিজুর রহমান মোস্তাক, শামীম হাসান, অমল গোলদার, আবু তাহের শেখ, আমিনুল ইসলাম বুলবুল, শফিকুল ইসলাম মোল্ল্যা, হাসমত খলিফা, বিল্লাল হোসেন মোল্ল্যা, ইমরান শেখ, তৈয়বুর রহমান, এফএম ফজলুল করিম, বাপ্পি কাজী, তরিকুল ইসলাম নান্নু, জি এম রমজান, রবিউল ইসলাম মনা, জাবেদ শেখ, মুজাইদুল ইসলাম, জি এম রুমন, ইয়াসিন শেখ, হুমায়ুন কবির, হাবিবুল্লাহ গাজী, ইকরামুল শেখ, ফয়সাল আলম, মোঃ মাসুম সরদার প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা হেড কোয়ার্টার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ শাহ আলম মীর।

অবশেষে দৃষ্টিপ্রতিবন্ধী শাহিনের অনশন স্থগিত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেলা প্রশাসকের আশ্বাসে আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন দৃষ্টিপ্রতিবন্ধী শাহিন আলম। তাকে আপাতত বেসরকারি এবং পরবর্তীতে সরকারি চাকরির আশ্বাস দেওয়া হয়েছে।

ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে আমরণ অনশন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করা দৃষ্টিপ্রতিবন্ধী মোহাম্মদ শাহিন আলম। সোমবার সকাল ৯টা থেকে এ কর্মসূচি শুরু করেন তিনি। এ সময় তিনি বলেন, সরকারি চাকরির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত অনশন ভঙ্গ করবেন না তিনি।

এদিকে প্রতিবন্ধী শাহিন আলমকে জেলা প্রশাসকের কার্যালয় নিয়ে যাওয়ার জন্য এনডিসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঝিনাইদহ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে আসেন। বিকাল ৪টার দিকে তিনি শাহিন আলমকে জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন।

এ সময় শাহিন আলম স্পষ্টভাবে জানিয়ে দেন সরকারি চাকরির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত অনশন ভঙ্গ করবেন না। এতে তার মৃত্যু হলেও অনশন চালিয়ে যাবেন।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে শাহিন আলম খোলা আকাশের নিচেই অবস্থান নেন। মাঝে মধ্যে মাইকে তিনি তার একমাত্র দাবির কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

পরে রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ জেলা প্রশাসকের আশ্বাসে আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেন শাহিন আলম।

কুষ্টিয়ায় বড়বাজারের গোডাউনে ৪০ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরের পাইকারি মার্কেট বড়বাজারের একটি দোকানের গোডাউনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ৪০ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, মঙ্গলবার দুপুরে বড়বাজারে অভিযানে নামে ভোক্তার অধিকারের একটি টিম মা ফুড প্রোডাক্টে অভিযান চালায়। এসময় তাদের গোডাউনে ব্যারেল ভর্তি প্রায় ৪০ হাজার লিটার খোলা সয়াবিন তেল পাওয়া যায়। এসব তেলে ঈদের আগে কিনে তা গোডাউনে রেখে দেওয়া হয়েছিল।

সুচন্দন মন্ডল বলেন, বেশি দামে এসব তেল বিক্রি করা হচ্ছিলো। এ অপরাধে দোকানের মালিক বুদ্ধু নাথ কুন্ডুকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আগামী তিন দিনের মধ্যে কেনা দরে এসব তেল বাজারে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে ঠিকাদারকে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে কামাল হোসেন (৬৫) নামে এক ঠিকাদারকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ক্লিনিকপাড়ায় আহত অবস্থায় তাকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখান থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠালে পথেই তিনি মারা যান। পুলিশ বলছে, দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করেছে।

নিহত কামাল হোসেন আলমডাঙ্গা উপজেলায় জেহালা গ্রামের মাঝেরপাড়ার মৃত জাহান আলী মাস্টারের ছেলে। তিনি ঠিকাদারি করতেন। এছাড়া বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, মুন্সিগঞ্জে ক্লিনিকপাড়ার মৃত মোতালেব হোসেনের জামাই স্বাধীনের সঙ্গে দীর্ঘদিন ধরে কামাল হোসেনের জমি নিয়ে বিরোধ ছিল। সোমবার সকালেও দু’জনের মধ্যে গণ্ডগোল হয়। রাত ১০টার দিকে ক্লিনিকপাড়ায় স্বাধীনের শ্বশুরবাড়ির সামনে থেকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা কামালকে উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক দ্রুত তাকে সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর অভিযুক্ত স্বাধীন পলাতক রয়েছেন বলে জানা গেছে। পুলিশের দাবি, দুর্বৃত্তরা কামাল হোসেনকে পিটিয়ে হত্যা করেছে। তবে নিহতের স্ত্রী সেলিনা খাতুন বলছেন, ক্লিনিকে নেয়ার পর তার স্বামী স্বাধীনের নাম বলেছেন। তাকে হত্যা করা হয়েছে।

নিহতের স্ত্রী সেলিনা খাতুন বলেন, ‘আমার স্বামীর সঙ্গে শরিকানা জমি নিয়ে বিরোধ চলছিল স্বাধীনের। এরই জের ধরে তাকে হত্যা করেছে স্বাধীন। মৃত্যুর আগে জিজ্ঞাসা করলে স্বাধীন মেরেছে বলে আমাকে জানায়। আমি স্বাধীনকে গ্রেপ্তার ও স্বামী হত্যার বিচার চাই।’

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, আমার দুই ছেলে-মেয়ে। ছেলে সাদবিন কামাল বিবিএ পড়ছে। মেয়ে নাসরিন আক্তারও পড়াশোনা করছে। এখন দুই সন্তানকে নিয়ে আমি কোথায় যাব? তাদের দেখবে কে।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরিফুজ্জামান শরীফ বলেন, কামাল হোসেন বিএনপির সক্রিয় নেতা ছিলেন। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আহসানুল হক বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছিলো। এছাড়া বাম পায়ে ধারালো অস্ত্রের কোপ আছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক আব্দুল আলিম বলেন, রাতে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা প্রথমে একটি ক্লিনিকে নিয়ে যান। পরে সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের আটক করতে অভিযান চলছে।

বিএসএফের অস্ত্র খোয়া যাওয়ার অভিযোগ, ভোমরায় আমদানি-রফতানি ৩ ঘণ্টা বন্ধ
সাতক্ষীরা প্রতিনিধি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অস্ত্র খোয়া যাওয়ার অভিযোগে মঙ্গলবার (১১ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা বন্ধ ছিল ভোমরা স্থলবন্দরের কার্যক্রম।

বিএসএফের দাবি, তাদের একটি অস্ত্র হারিয়ে গেছে। অস্ত্র উদ্ধারে বাংলাদেশ সীমান্তের বিজিবির সহযোগিতা চায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

তবে বিজিবির দাবি, ভারতীয় ট্রাকচালক ও বাংলাদেশি ট্রাকচালকদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় দেশের আমদানি-রফতানি কার্যক্রম তিন ঘণ্টা বন্ধ ছিল।

ভোমরা স্থলবন্দরের সহকারী কমিশনার আমির আল মামুন বলেন, সকাল থেকেই সব ধরনের আমদানি রফতানি বন্ধ থাকার পর বেলা ১টা থেকে সব স্বাভাবিক হয়। বিএসএফ ভোমরা বন্দরের বিপরীতে ভারতীয় ঘোজাডাঙ্গা সীমান্তের গেট বন্ধ করে দেওয়ায় পণ্যবাহী ট্রাক আটকে যায়। তারা জানিয়েছে, তাদের অস্ত্র হারিয়ে গেছে। সেটি উদ্ধারের জন্য বেলা ১টা পর্যন্ত তারা সব ধরনের কার্যক্রম বন্ধ রাখে।

তিনি আরও বলেন, ভারতীয় এলাকায় বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় শতাধিক পন্যবাহী ট্রাক অপেক্ষায় ছিল। প্রতিদিন ভোমরা বন্দরে দুই থেকে আড়াই কোটি টাকার রাজস্ব আদায় হয়। যদি আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক না হতো তাহলে আড়াই কোটি টাকার রাজস্ব হারাতো সরকার।

সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ বলেন, বিএসএফ দাবি করেছে তাদের এক নারী ফোর্সের অস্ত্র হারিয়ে গেছে। এ ধরনের একটা তথ্য তারা আমাদের দিয়েছে। বর্তমানে বিএসএফ ওদের বর্ডারে সার্চ অপারেশন চালাচ্ছে। আমাদের এখানেও অপারেশন চালানোর অনুরোধ করেছে। কিছু লোক বাংলাদেশ থেকে সেখানে গিয়েছে এমন তথ্য তাদের কাছে থাকতে পারে। তবে আমাদের কাছে সে তথ্য দেয়নি।

তিনি আরও বলেন, আমাদের সীমান্ত এলাকায় আমরা অস্ত্রটি উদ্ধারের জন্য চেষ্টা করেছি। তবে অস্ত্রটা যে বাংলাদেশের লোক নিয়েছে এর কোনও তথ্য মেলেনি।

তবে লে. কর্নেল আল মাহমুদ দাবি করেন, ভারতীয় এক ট্রাকচালকের সঙ্গে বাংলাদেশি এক ট্রাকচালকের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে (গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে) উভয়দেশের আমদানি-রফতানি কার্যক্রম দুপুর ১টা পর্যন্ত বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের নতুন কোচ সরিয়ে চালানো হচ্ছে পুরনো ট্রেন
বেনাপোল প্রতিনিধি
করোনার কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর বেনাপোল-ঢাকা রেলপথে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি আবার চালু হলেও ইন্দোনেশিয়ার তৈরি উন্নতমানের কোচটি বদল করে সেখানে সংযোজন করা হয়েছে ভারতীয় পুরনো ট্রেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ভারতগামী যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে ২০১৯ সালের ১৭ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা উন্নত সুযোগ সুবিধা সংবলিত নতুন রেল কোচ দিয়ে এই সেবা চালু ছিল। করোনার কারণে গত দেড় বছর ট্রেনটি বন্ধ ছিল। ফের এই ট্রেন চালু করার সময় নতুন কোচ বদল করে পুরনো রেল কোচ দেওয়া হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বেনাপোল-যশোরবাসী।

ইন্দোনেশিয়া থেকে আমদানি করা নতুন রেল কোচটি আবার এই রেলপথে চালু করার জন্য গত ২৮ নভেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছিলেন নাগরিক অধিকার আন্দোলন বেনাপোল-যশোর।

আন্দোলন কমিটির আহ্বায়ক নূর জালাল স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়েছিল, করোনা পরিস্থিতির কারণে সারা দেশের মতো বেনাপোল-ঢাকা রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অন্য সব রুটে ট্রেন চলাচল করলেও অজ্ঞাত কারণে এই রুটে দেরিতে হলেও গত ২ ডিসেম্বর ট্রেন চলাচল শুরু করা হয়। এরপর জানা যায়, বাংলাদেশ রেলওয়ের জন্য ইন্দোনেশিয়া থেকে আমদানি করা আধুনিক সুবিধা সংবলিত রেল কোচটির বদলে ভারত থেকে আমদানি করা বাংলাবান্ধা এক্সপ্রেস দিয়ে যশোর-বেনাপোল রেলপথে ট্রেন চলাচল শুরু করে, যা দেখে তারা বিস্মিত হয়েছেন। এই পথে ভারত থেকে আগত পর্যটকেরা যাতায়াত করেন। দেশের অন্যতম লাভজনক রুট এটি। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ট্রেনটি আবার চালুর দাবি করা হয় স্মারকলিপিতে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ইন্দোনেশিয়া থেকে আনা ট্রেনের কোচগুলো ছিল সম্পূর্ণ নতুন। ট্রেনটিতে ২টি শীতাতপ নিয়ন্ত্রিত কামরা এবং একটি কেবিন ছাড়া ৯টি শোভন চেয়ারের বগি ছিল। এই ট্রেনে ১ হাজার ৬০টি আসন ছিল। ট্রেনটি এই রেলপথ থেকে সরিয়ে উত্তরবঙ্গে চালানো হচ্ছে। অন্যদিকে, এই রেলপথে ভারতের তৈরি পুরনো ও জীর্ণ ৮টি বগি সংবলিত ৭৮৩ আসনের একটি ট্রেন চালানো হচ্ছে। এতে একটি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন রয়েছে। আসন সংখ্যাও কম।

যাত্রী আনোয়ার হোসেন বলেন, ‘বেনাপোল একটি আন্তর্জাতিক চেকপোস্ট। প্রতি বছর এ চেকপোস্ট দিয়ে লাখ লাখ দেশি-বিদেশি পর্যটক ভারত-বাংলাদেশ যাতায়াত করে থাকেন। এখানে উন্নত মানের রেল কোচ সরিয়ে ভঙ্গুর একটি কোচ চালানো হচ্ছে। এতে দেশের মান ক্ষুণ্ন হয়। এটি সরিয়ে ইন্দোনেশিয়ার আগের কোচটি সংযোজন করলে ভালো হয়।’

ইন্দোনেশিয়া থেকে আমদানি করা রেল কোচটি সরিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশ রেলওয়ের বেনাপোল স্টেশন ম্যানেজার শাইদুজজামান বলেন, ‘ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ট্রেনটির চাকাতে ত্রুটি দেখা দেওয়ায় মেরামতের জন্য এই রুট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এটি মেরামত করা সময়সাপেক্ষ ব্যাপার। চাকা সংযোজনের পরে আবার এই ট্রেনটি বেনাপোল-ঢাকা রেলপথে চালানো হবে। আগের কোচটি মেরামত হয়েছে কিনা বা দেশের অন্য রুটে চলাচল করছে কিনা আমার জানা নেই।’

দাম না পেয়ে হতাশ কৃষক, মাঠে পচছে তরমুজ
হেদায়েৎ হোসেন, খুলনা

মাস খানেক আগেও তরমুজের দাম নিয়ে আলোচনা-সমালোচনা ছিল তুঙ্গে। তবে এখন কৃষকরা হতাশ। পরিবহন সমস্যা ও দাম না পাওয়ায় খুলনার দাকোপে মাঠকে মাঠ তরমুজ নষ্ট হচ্ছে।

দাকোপের আনন্দনগর এলাকার কৃষক বাবুল শেখ বলেন, এক বিঘা জমিতে তরমুজ উৎপাদনে ৩০ হাজার টাকা থেকে ৩৫ টাকা খরচ হয়। কিন্তু এখন তরমুজের দাম পাওয়া যাচ্ছে না। এক মাস আগেও তরমুজর দাম ছিল রমরমা। এখন দাম না পাওয়ায় তরমুজ মাঠেই ফেলে রাখতে হচ্ছে।

দাকোপ নিবাসী গোলাম মোস্তফা বলেন, মাঠে গাছ নেই। কিন্তু বড় বড় তরমুজ পড়ে আছে। আগে বিঘাপ্রতি লাখ টাকা লাভ হলেও এখন দামেই পাওয়া যাচ্ছে না। আনন্দনগর, ছোট চালনা, পানখলী, মৌখালী, তীলডাঙ্গাসহ বিভিন্ন এলাকার মাঠে তরমুজ নষ্ট হচ্ছে। ব্যাপারী না আসায় কৃষকরাই তরমুজ নিয়ে বাগুরা, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ বিভিন্ন এলাকায় ছুটছেন। কিন্তু মোকামে দাম মিলছে না।

বানিশান্তার কৃষক উৎপল সানা বলেন, তরমুজ উৎপাদনে বিঘাপ্রতি ৩৫ হাজার টাকা খরচ হয়। তবে ব্যবসায়ীরা এখন ২০ হাজার টাকাও দাম বলেন না। খুলনা শহরে নিয়েও বিক্রি করা যাচ্ছে না। মোকামেও প্রত্যাশিত দাম মিলছে না।

কৃষক দেবাশীষ বাইন বলেন, গত বছর লাভ দেখে এ বছর ১১ বিঘা জমিতে তরমুজ চাষ করেছি। কিন্তু এবার ৭ বিঘার তরমুজ বেচে খরচ ওঠেনি। আরও চার বিঘা জমির তরমুজ মাঠেই পড়ে আছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর খুলনা সূত্রে জানা গেছে, ২০২১ সালে এ জেলায় সাত হাজার ৫১২ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়। লাভজনক হওয়ায় এ বছর ১৩ হাজার ৯৭০ হেক্টর জমিতে এর চাষ হয়েছে। উৎপাদন হয় প্রায় সোয়া চার লাখ টন তরমুজ। দাকোপেই এ বছর সাত হাজার ৬০৫ হেক্টর জমিতে অর্থকরী এ ফলের চাষ হয়। কিন্তু ভালো দাম না পাওয়ায় এখন পর্যন্ত ৪৯ ভাগ জমির তরমুজ মাঠেই পড়ে আছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর খুলনার উপ-পরিচালক মো. হাফিজুর রহমান বলেন, রমজানের শুরুতে তরমুজ লাভজনক ছিল। ঈদের পর পরিস্থিতি পাল্টে গেছে। তাই কৃষকরা হতাশ হয়েছেন।

চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতে খুন

জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কামাল হোসেন (৬৫) নামে এক বিএনপি নেতাকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার (৯ মে) রাত ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের ক্লিনিক পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন আলমডাঙ্গা উপজেলার জেহালা গ্রামের মাঝের পাড়ার মৃত জাহান আলী মাস্টারের ছেলে। তিনি বিএনপির নেতা ছিলেন। বর্তমানে ঠিকাদারির কাজ করতেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, কামাল হোসেনের মামা মুন্সিগঞ্জ গ্রামের ক্লিনিকপাড়ার মৃত মোতালেব হোসেন। মোতালেব হোসেনের জামাই স্বাধীন আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে কামাল হোসেনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সোমবার সকালেও দুজনের মধ্যে গণ্ডগোল হয়। তখন কামাল হোসেনকে খুন করার হুমকি দেন স্বাধীন।

সোমবার রাতে বাড়ির বাইরে বের হলে ক্লিনিক পাড়ায় শ্বশুরবাড়ির সামনে একা পেয়ে কামালকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে ফেলে রেখে যান স্বাধীন। রাত ১২টার দিকে স্বাধীনের শ্বশুরবাড়ির সামনে থেকে রক্তাক্ত অবস্থায় কামালকে উদ্ধার করে স্থানীয় প্রতিজ্ঞা ক্লিনিকে নেয় স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী সেলিনা খাতুন বলেন, আমার স্বামীর সঙ্গে শরিকানা জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল স্বাধীনের। এরই জের ধরে তাকে নির্মমভাবে হত্যা করেছে স্বাধীন। মৃত্যুর আগে জিজ্ঞাসা করতেই স্বাধীন তাকে পিটিয়ে ও ছুরিকাঘাত করেছে বলে জানায় আমার স্বামী। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরিফুজ্জামান শরীফ বলেন, দলীয় কোনো পদ না থাকলেও কামাল হোসেন বিএনপির একজন সক্রিয় নেতা ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহসানুল হক বলেন, হাসপাতালে নেওয়ার আগেই মারা যান কামাল হোসেন।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বাধীন পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

করিমনগর জামে মসজিদ কমপ্লেক্সে দোয়া অনুষ্ঠান
খবর বিজ্ঞাপ্তি
খুলনা সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি কর্মবীর আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক অসুস্থ হয়ে ঢাকা সি.এম.এইস হাসপাতালে চিকিৎসাধীণ আছেন। তার আশু-রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু জীবন কামনা করে আজ আসর-বাদ, করিমনগর জামে মসজিদ কমপ্লেক্সে, মসজিদ কমিটির উদ্যেগে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন জামে মসজিদ কমপ্লেক্সের ইমাম হাফেজ মোঃ আবুল হাসান। উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ আজিজুর রহমান মিয়া, মোঃ সিরাজুল হক, মোঃ হাফিজুল হক, মোঃ শহিদুল ইসলাম, মোঃ মাসুদুর রহমান মিয়া, খান মিঠুন রহমন, আব্দুল মান্নান মোল্লা, মোঃ ওসমান গনি, মোঃ ইকলাস শেখ, মোঃ আব্দুল লতিফ তালুকদার, মোঃ মুসফিকুর রহমান লাবু, মোঃ রিপন সহ অগনিত প্রমূখ নেতৃবৃন্দ।

ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার ঈদুল ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান নগর সভাপতি আলহাজ্ব আবুল কাশেম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ ইমরান হোসেন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান । উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর এর যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক গাজী ফেরদাউস সুমন, ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগর এর সাধারন সম্পাদক, দপ্তর সম্পাদক মোঃ আব্দুস সবুর, অর্থ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, প্রচার সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ মামুন অর রশিদ, যুব কল্যান ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন আজহার, আইন সম্পাদক মোঃ আলফাত হোসেন লিটন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মোঃ মোমিনুল ইসলাম নাসিব, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিনিয়ার হায়দার আলী, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, শিল্প ও বানিজ্য সম্পাদক মাওলানা মশিউর রহমান, মানবাধিকার সম্পাদক মুফতি আমানুল্লাহ, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মোঃ সুমন হাওলাদার, সংখ্যালঘু সম্পাদক মোঃ শিমুল বেপারী, উপ সম্পাদক মোঃ শাহিন হোসেন,মোঃ হালিম হাওলাদার, মোঃ তুহিন ছাত্রনেতা হুসাইন আহমদ, নুর আহমদ সহ বিভিন্ন থানা ওয়ার্ড দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

পাইকগাছায় অনিমা ক্লিনিকে শিশু মৃত্যু : আদালতে হত্যা মামলা
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় অনিমা ক্লিনিকের পরিচালক ডাক্তার সেজে গর্ভবতি মায়ের সন্তান প্রসব করাতে গিয়ে শিশু মৃত্যুর ঘটনার অভিযোগে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের নির্দেশ দিয়েছেন।
মামলা সুত্রে জানাগেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাঁটাবুনিয়া গ্রামের মোঃ ইয়াকুব আলীর স্ত্রী ফাতেয়া খাতুন(৩৪) সন্তান প্রসবের ব্যাথা দেখা দেয়। এ সময় স্থানীয় গ্রাম্য ডাক্তার আব্দুল সালাম এর কাছে গেলে তিনি প্রতারনা করে পৌর সদরেরর অনিমা ক্লিনিকে গত ১৯ এপ্রিল ভর্তি করে। মামলার বাদী ফতেমা খাতুনের স্বামী ইয়াকুব জানান, ক্লিনিকে ডাক্তার না থাকায় ক্লিনিক পরিচালনা কারী তাপস মিস্ত্রী, ও অনিমা তরফদার ডাক্তার পরিচয় দিয়ে অপারেশন ঘরে নিয়ে যায়। তখন তারা প্রাথমিক ভাবে প্রসাব করানোর চেষ্টা করে ব্যার্থ হয়। রুগীর অবস্থা খারাপ হওয়ায় এক পর্যায় হাসপাতালের ডাক্তার সুজন সরকার ও ডাক্তার নিতিষ অপারেশন করে অর্ধ মৃত অবস্থায় বাচ্চা প্রসাব করান। কিছুক্ষন পর বাচ্চাটি মারা যায় এবং আমার স্ত্রীর অবস্থা মৃতপ্রায় অবস্তা পৌছে যায়। ডাক্তার সুজন ফাতেমা খাতুনের অবস্তা খারাপ হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পঠায়। পরে ফাতেমা খাতুন সামান্য সুস্থ হয়ে গত ৯ মে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাপস মিস্ত্রী ও অনিমা তরফদারের বিরুদ্ধে গর্ভবতী নারীকে ডাক্তার না হয়ে ডাক্তার পরিচয় দিয়ে ইচ্ছাকৃত ভাবে সন্তান প্রসব করার চেষ্টা, জীবন্ত শিশুকে পরিকল্পিত ভাবে হত্য করিয়াছে এমন অভিযোগ এনে মামলা করে। এ বিষয় অনিমা ক্লিনিকের পরিচাল তাপস মিস্ত্রী বলেন, অপারেশনের সময় হাসপাতালের ডাক্তার সুজন সরকার ও ডাক্তার নিতিষ গোলদার এ অপারেশন করে। রুগীর অনুমতি ছাড়া অপারেশন করা হয়নি। এ বিষয় ডাক্তার সুজন সরকার বলেন, এলাকার সালাম নামে একজন গ্রাম্য ডাক্তার রুগীর জরায়ুর মুখ খোলার জন্য ইনজেকশন দেয়। রুগীর অবস্তা যখন এলায় খারাপ হয় তখন ক্লীনিকে নিয়ে আসে। আমি এবং ডাক্তার নিতিষ দেখি খারাপ অবস্তা। তাৎক্ষনিক খুলনায় নেয়ার পরামর্শ দেয়। রুগীর লোকের অনুরোধে আমরা অপারেশন করেছি। কিছুক্ষন পর বাচ্চটি মারা গিয়েছিলো। রুগীনিকে বাচাতে আমি নিজেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। এ মামলার আইনজীবী প্রশান্ত কুমার মন্ডল বলেন, মামলাটিতে বিজ্ঞ বিচারক প্রাথমিক প্রাথমিক সত্যতা পাওয়ায় আমলে গ্রহন করে তদন্তের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের নির্দেশ দিয়েছেন।

শেখ হারুনুর রশীদকে খুলনা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান
খবর বিজ্ঞপ্তিঃ
খুলনা জেলা পরিষদের প্রশাসক পদে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ নিযুক্ত হওয়ায় খুলনা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গতকাল বিকাল ৩ টায় খুলনা জেলা পরিষদে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নেতৃবৃন্দ এসময় খুলনা জেলা পরিষদের প্রশাসক পদে খুলনার বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা খুলনা জেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি সাবেক বিরোধী দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদকে খুলনা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত করায় খুলনার আপমর জনসাধারণের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন শেখ হারুনুর রশীদ খুলনা জেলা পরিষদকে অধিকতর গণমুখী এবং খুলনা জেলা ব্যাপি ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের জন্য খুলনা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসময় তাকে ধন্যবাদ জানান এবং আগামীতে ও খুলনা জেলা পরিষদের উন্নয়নমূলক কর্মকান্ড বৃদ্ধি পাবে এ আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপস্তিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিদ্বয় যথাক্রমে এ্যাড. কাজী বাদশা মিয়া, এ্যাড. এম এম মুজিবর রহমান, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, বিএমএ সালাম, রফিকুর রহমান রিপন, যুগ্ম-সম্পাদকদ্বয় যথাক্রমে মোঃ কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহমেদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নবকুমার চক্রবর্তী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এ্যাড. মুস্তাফিজুর রহমান কালু, সদস্যদ্বয় যথাক্রমে অসিত বরণ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন মুকুল, পাপিয়া সরোয়ার শিউলি, মোঃ জামিল খান, যুবনেতা সরদার জাকির হোসেন, এবিএম কামরুজ্জামান, মোঃ এমদাদুল ইসলাম, গাজী মোঃ আলী জিন্নাহ, এফ এম মফিজুর রহমান, মাহাফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, মোঃ কবির খান, কবির আহমেদ মনা, আসাদুজ্জামান, শাহনেওয়াজ কবির টিংকু, সরদার নূর ইসলাম, শেখ রেজাউল করিম, চিশতি নাজমুল বাসার, শহিদুল ইসলাম, মাইনুল শেখ, আব্দুল হালিম, সুরাজ বাবু, ইসমাইল মৃধা ইমন, মোঃ রাকিব প্রমুখ।

ফুলতলায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালার সমাপনী
তথ্য বিবরনী
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী মঙ্গলবার বিকেলে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষষ্ঠিত হয়। সমাপনীতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মিজ আকতারী মমতাজ। প্রধান অতিথি বলেন, বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ এক বিস্ময়কর প্রতিভা। বাংলা সাহিত্যকে তিনি বিশ^পরিমন্ডলে তুলে ধরেছেন। শুধু সাহিত্যই নয়, সমাজের প্রতিটি ক্ষেত্রে রয়েছে তাঁর পদচারণা। চিত্রশিল্পী, সংগীতকার, নাট্যকার, ছোটগল্পকার, ঔপন্যাসিক, প্রবন্ধকার এবং অভিনয়ে সমান দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি। তিনি আরও বলেন, বাঙালি জাতিসত্তার মানস গঠনে রবীন্দ্রনাথের অবদান চিরস্মরণীয়। মুক্তিযুদ্ধকালীন তাঁর সাহিত্যকর্ম আমাদের অনুপ্রাণিত করেছে। ররীন্দ্রনাথ শুধু বাঙালির নয়, বিশ্ব নন্দিত এক সাহিত্য মহাপুরুষ। নবীন প্রজন্মের অন্তরে রবীন্দ্রনাথকে ধারণ ও লালন করতে হবে।
অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন বিশিষ্ট লেখক ও বরীন্দ্র গবেষক অধ্যাপক অসিতবরণ ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন আযম খান সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর কার্তিক চন্দ্র বিশ^াস, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব রাজীব সরকার ও খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মিজ আফরোজা খান মিতা। খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সাদিয়া আফরিন প্রমুখ উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। পরে শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

শরণখোলায় দুর্যোগ প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১০মে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন আকন শান্তর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর-ই আলম সিদ্দিকী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজমল হোসেন মুক্তা, সাউথথালী ইউপি চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন, খোন্তাকাটা ইউপি মোঃ জাকির হোসেন খাঁন মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস, শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকরাম হোসেন, কৃর্ষি কর্মকর্তা মোঃ মহসিন হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক মোঃ আঃ মালেক রেজা, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আঃ হালিম, উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড শরণখোলা শাখার এজিএম আশিকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আঃ হাই, আওয়ামী লীগ নেতা মোঃ রফিকুল ইসলাম কালাম, মোঃ ইকরামুল কবির কিসলু, যুবলীগ নেতা মোঃ ইমরান হোসেন রাজিব, এনজিও প্রতিনিধি ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। সভায় ঘুর্নিঝড় অশনি’র আঘাত পূর্ববর্তী প্রস্তুতি ও দুর্যোগ পরবর্তী পদক্ষেপ ও করনীয় বিষয়ে আলোচনা হয়।