Home আঞ্চলিক সর্বক্ষেত্রে ব্যর্থ সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার: কৃষিবিদ শামীম

সর্বক্ষেত্রে ব্যর্থ সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার: কৃষিবিদ শামীম

39

খবর বিজ্ঞপ্তি।।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, ক্ষমতা হারানোর ভয়ে অবৈধ হাসিনা সরকার দিশেহারা হয়ে গোটা দেশে সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। দ্রব্যমুল্যের উর্ধ্বগতিতে সাধারন মানুষ দিশেহারা হয়ে পড়েছে। সর্বক্ষেত্রে ব্যর্থ রাতের ভোটে নির্বাচিত সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র। তাই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত দেশে সাধারণ নির্বাচনের কোনো প্রশ্ন উঠতে পারে না।
মঙ্গলবার (১০ মে) বেলা সাড়ে ১১টায় বিএনপি কার্যালয়ে খুলনা মহানগর বিএনপির জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এখন জনগণের দাবি, এটি গণদাবি। দাবি অবশ্যই সরকারকে মেনে নিতে হবে। যদি মেনে না নেয় তাহলে গণদাবিকে অস্বীকার করবার জন্যে অতীতের সরকারগুলোর যে অবস্থা হয়েছিল, তাদেরকেও একই পরিণাম বরণ করতে হবে।

খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, কাজী মো. রাশেদ, স ম আব্দুর রহমান, রেহেনা ঈসা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, শেখ জাহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান মনি, ওহেদুর রহমান দিপু, বেগ তানভীরুল আজম, শাহিনুল ইসলাম পাখী, রুবায়েত হোসেন বাবু, মুর্শিদ কামাল, আরিফ ইমতিয়াজ খান তুহিন, বিপ্লবুর রহমান কুদ্দুস, সাজ্জাদ হোসেন তোতন, সাজ্জাদ আহসান পরাগ, কাজী মিজানুর রহমান, একরামুল কবির মিল্টন, জহর মীর, নাজির উদ্দীন নান্নু, শেখ ইমাম হোসেন, আহসান উল্লাহ বুলবুল, আবু সাঈদ খান আব্বাস, আফসার উদ্দিন মাষ্টার, মোল্লা ফরিদ আহমেদ, আনসার আলী, নাসির খান, আব্দুস সালাম, আলমগীর হোসেন, কাজী শাহ নেওয়াজ নিরু, আব্দুর রহমান ডিনো, তারিকুল ইসলাম তারেক, হাসিনুল হক নিক, জাহিদ হোসেন, মিজানুর রহমান মিলটন, শেখ ফারুক হোসেন, মুজিবর রহমান, মাসুদ খান বাদল, ইঞ্জি. নুরুল ইসলাম বাচ্চু, কানিজ ফাতেমা আমিন, সজিব তালুকদার প্রমূখ।


সভা থেকে মহানগরীর অর্ন্তগত থানার দায়িত্বপ্রাপ্ত ইউনিট টিমকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করা হয়। এছাড়া খালিশপুর থানা বিএনপির সাবেক সভাপতি এড. ফজলে হালিম লিটনের ওপর হামলার ঘটনায় নিন্দা, উদ্বেগ প্রকাশ করা হয় এবং দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানানো হয়। সভা থেকে ৭নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মুশফিকুর রহমান ইলিয়াছের মায়ের মৃত্যুতে এবং ২১নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি জামাল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। সভা থেকে ৩১নং ওয়ার্ড বিএনপি নেতা আলহাজ্ব শহীদ খানের সুস্থতা কামনা করা হয়।