পাইকগাছায় র্যাব-৬ অভিযানে ৭৭৫ ইয়াবা বড়িসহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর গ্রেফতার
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা র্যাব-৬ অভিযান চালিয়ে ৭৭৫ বোতল ইয়াবা সহ জাহাঙ্গীর(৪৯) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। সে উপজেলার বান্দকাটি গ্রামের মোবারক আলী শেখের ছেলে। এ ঘটনায় থানায় র্যাবের উপপুলিশ পরিদর্শক মোঃ সবুর মিয়া বাদী মামলা করেছে।
মামলার সুত্রে জানাযায়, গত রবিবার সন্ধায় উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর মোড়ে ফারুক শেখের মুদি দোকানের সামনে মাদক দ্রব্য বিকিকিনির হচ্ছে এমন সংবাদ পায় র্যাব ৬। এ সময় উপপুলিশ পরিদর্শক মোঃ সবুর মিয়ার নের্তৃত্বে সেখানে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতর নিকট থেকে সাদা পলিথিন মোড়ানো ৭৭৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। পাইকগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, র্যাব-৬ অভিযান চালিয়ে ৭৭৫ টি ইয়াবা বড়ি সহ জাহাঙ্গীরকে আটক করে। এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা হয়েছে। সোমবার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পাইকগাছায় দুই ইউপি সদস্যর বিরুদ্ধে সরকারী পুকুরের মাছ ধরে বিক্রির অভিযোগে সংবাদ সম্মেলন
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় দুই ইউপি সদস্যর বিরুদ্ধে সরকারী পুকুরের মাছ ধরে বিক্রির অভিযোগ উঠেছে। এ নিয়ে সোমবার সকাল সাড়ে ১১ টায় এলাকাবাসি পক্ষে মিজানুর রহমান নামে এক ব্যক্তি পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, উপজেলার গদাইপুর ইউনিয়নে খুলনা জেলা পরিষদের একটি পুকুর রয়েছে। বর্তমানে জেলাপরিষদ এলাকার পানীয়জলের অভাব পূরনে পুকুরটিতে পানি ফিল্টর(পি এস এফ) জন্য উম্নোক্ত করে দেন। সে কারনে ওই পুকুরে এলাকাবাসি বিভিন্ন প্রজাতির মাছ ছাড়েন। কিন্তু গত ২৩ এপ্রিল সকাল সাড়ে সাতটায় ইউপি সদস্য শেখ হারুনর রশিদ ও আনিছুর রহমান ২০/২৫ জন লোক নিয়ে পুকুর থেকে মাছ ধরে পাইকগাছা মৎস্য আড়তে বিক্রি করে বলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন। এ বিষয় মোঃ আনিছুর রহমান জানান সরকারী পুকুরের মাছ ধরার বিষয় আমি জানিনা। ইউনিয়নের নির্বাচনে প্রতিপক্ষরা পরাজিত হয়ে আমাদের ভাবমুর্তি নষ্ট করার জন্য সংবাদ সম্মেলন করেছে।
পাইকগাছায় ঘূর্ণিঝড় “অশনি” মোকাবেলায দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় দূর্যোগ ঝুঁকিপূর্ন দ্বীপ বেষ্টিত দেলুটি ইউনিয়নে ঘূর্ণিঝড়”অশনি”মোকাবেলায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর তাৎক্ষনিক দেলুটি ইউনিয়ন চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে বিশেষ সভায় উপস্থিত ছিলেন দেলুটি পুলিশ ক্যাম্প ইনচার্জ মোঃ আবুজার শেখ, ইউ পি সদস্য মেরী রানী সরদার, বিনতা সরদার, লক্ষী রানী সরকার, সুকুমার কবিরাজ, রাম চন্দ্র টিকাদার, কিংশুক রায়, বদিয়ার হোসেন, রিংকু রায়, পবিত্র সরদার, চম্পক বিশ্বাস, পলাশ কান্তি রায়, রবীন্দ্র নাথ মন্ডল, ইউ পি সচিব বিজয় কুমার পাল, বুলবুল আহম্মেদ, আওয়ামীলীগ নেতা তরুন কান্তি সরকার, সুভাষ মন্ডল, অনকুল মজুমদার সহ গ্রাম পুলিশবৃন্দ।
শেখ ফজলে শামস্ পরশ ও তাঁর সহধর্মিনীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে নগর যুবলীগের দোয়া
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও তাঁর সহধর্মিনী এ্যাড: নাহিদ সুলতানাসহ পরিবারের সকল সদস্যদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ০৬টায় নগরীর শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার উদ্যোগে এই দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, নগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, আব্দুল কাদের শেখ, আবুল হোসেন, কবির পাঠান, জুয়েল হাসান দিপু, কে এম শাহিন হাসান, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা বাচ্চু মোড়ল, রফিকুল ইসলাম রফিক, অভিজিত পাল, সদর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামাম রিপন, খালিশপুর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন মিলন, ২২নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক আব্দুল মালেক, ২৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইলিয়াস হোসেন লাবু, ১৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রবিউল ইসলাম লিটন, ৩১নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক আরিফুর রহমান আরিফ, ২৮নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক এজাজ আহম্মেদ, ২৩নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক ইকবাল কবীর লিটন, ৩০নং যুবলীগের আহবায়ক ইমরুল ইসলাম রিপন, ১৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাসান শেখ, ৩০নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ লাবু আহমেদ, ২৫ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক জামাল শেখ, ২১নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক সোহাগ দেওয়ান, হারুনুর রশীদ হারুন, ২৭নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক ইব্রাহিম হোসেন তপু, জামিল আহমেদ সোহাগ, জিহাদুর রহমান জিহাদ, মহিদুল হক শান্ত, ১০ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম নূর, ১৭নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায় আনিসুর রহমান, ইকবাল হোসেন, ২২নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক রয়াজ মাহমুদ চৌধুরী, নগর ছাত্রলীগ নেতা জব্বার আলী হীরা, জহির আব্বাস, সোহান হোসেন শাওন, হিরন হাওলাদার, যুবলীগ কর্মী বিপ্লব ধর তত্ত্বী, আজিজুল ইসলাম দ্বীপ, বনি ইসলাম, সাগর মজুমদার, শেখ ফয়সাল আহমেদ, ইমতিয়াজ আহমেদ রিপন প্রমুখ।
ড. ওয়াজেদ মিয়া ছিলেন একজন সৎ ও মেধাবী পরমাণু বিজ্ঞানী এবং তালুকদার আব্দুল খালেক খুলনায় উন্নয়নের রূপকার: বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া ছিলেন একজন সৎ ও মেধাবী পরমাণু বিজ্ঞানী। তাঁর অক্লান্ত প্রচেষ্টায় বাংলাদেশ তথ্য ও প্রযুক্তিগত দিক দিয়ে আজকে এই সফলতা এসেছে। যে কারণে বঙ্গবন্ধু স্যাটেলাইট আজ বাণিজ্যিকভাবে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। নতুন প্রজন্মকে ড. ওয়াজেদ মিয়ার মতো আরো পরমাণু বিজ্ঞানী হিসেবে তৈরী করতে হবে।
অপরদিকে তালুকদার আব্দুল খালেক খুলনায় উন্নয়নের রূপকার। খুলনার উন্নয়নে তালুকদার আব্দুল খালেকের অবদান অনস্বীকার্য। তাঁর অসুস্থতা চলমান এই উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্থ করবে। খুলনার উন্নয়নের স্বার্থে তালুকদার আব্দুল খালেকের সুস্থতা একান্ত জরুরী। সভায় তার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
গতকাল সোমবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি‘র স্বামী বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার আত্মার মাগফেরাত এবং খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান, কাজী এনায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, আবুল কালাম আজাদ কামাল, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, এ্যাড. খন্দকার মজিবর রহমান, শেখ মো. আনোয়ার হোসেন, মো. শাহজাদা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ ফারুক হাসান হিটলু, কামরুল ইসলাম বাবলু, বিরেন্দ্র নাথ ঘোষ, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, এ্যাড. মো. সাইফুল ইসলাম, এ কে এম সানাউল্লাহ নান্নু, মনিরুল ইসলাম বাশার, তসলিম আহমেদ আশা, এস এম আনিছুর রহমান, মনিরুজ্জামান খান খোকন, এস এম আাকিল উদ্দিন, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, আলাউদ্দিন আল আজাদ মিলন, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, মো. সফিকুর রহমান পলাশ, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, মীর বরকত আলী, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এস এম আসাদুজ্জামান রাসেল, আইরিন চৌধুরী নীপা, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, কাউন্সিলর মাহমুদা বেগম, কাউন্সিলর মাহফুজুর রহমান লিটন, কাউন্সিলর শাহিদা বেগম, কাউন্সিলর মনিরা বেগম, কাউন্সিলর কণিকা সাহা, গোলাম হায়দার বুলবুল, আব্দুল আজিজ, আব্দুল হাই পলাশ, শাহাদাৎ মিনা, বাদল সরদার বাবুল, সরদার আব্দুল হালিম, শেখ জাহিদুল ইসলাম, মো. সিহাব উদ্দিন, আতাউর রহমান শিকদার রাজু, এ্যাড. শামীম মোশাররফ, ওহিদুল ইসলাম পলাশ, হারুনুর রশীদ, মীর মো. লিটন, জাকির হোসেন, রেজাউল ইসলাম, আজম খান, জাফর ইকবাল মিলন, মো. আমির হোসেন, মুন্সি নাহিদুজ্জামান, এস এম হাফিজুর রহমান হাফিজ, মোক্তার হোসেন, মো. রাজ্জাক হোসেন, এ্যাড. শামীম আহমেদ পলাশ, আলী আকবর, তোতা মিয়া ব্যাপারী, টুটল মোস্তাক, কবির পাঠান, জেসমিন সুলতানা শম্পা, নূরানী রহমান বিউটি, নূরজাহান রুমী, মেহজাবিন খান, সাবিহা ইসলাম আঙ্গুরা, মনোয়ারা বেগম, ফেরদৌসি আলম রিতা, নাছরিন ইসলাম তন্দ্রা, মো. জিলহজ্ব হাওলাদার, মো. আশরাফ আলী হাওলাদার শিপন, মো. শহীদুল হাসান, শেখ হারুন মানু, জব্বার আলী হীরা, জহির আব্বাস, শাওন হোসেন সোহান, ইবনুল হাসান, মাহমুদুর রহমান রাজেস, সংকর কুন্ডু, চয়ন হোসেন, রাহুল শাহরিয়ার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খুলনা সিটি মেয়র আ.খালেকের সুস্থতা কামনায় রামপালে দোয়া অনুষ্ঠান
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে অসুস্থ খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের আশু রোগ মুক্তি কামনায় দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর উপজেলার গিলাতলা বাজার জামে মসজিদে বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাওলাদার হাফিজুর রহমান, শিকদার মুজিবর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওলাদার আবু তালেব, সাধারণ সম্পাদক কুদরতি এনামুল বাশার বাচ্চু, ফকির দেলোয়ার হোসেন, শেখ জাকারিয়া, হাওলাদার বাকিবিল্লাহ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মল্লিক মিজানুর রহমান, মিজান মেম্বার, মল্লিক অভি, গোলাম মওলা, হাওলাদার বুলবুল, আলী আজম ফকির, ফকির মহিদুল ইসলাম, আবুল কাসেম মেম্বার, সাইদুর রহমান, সোলাইমান হোসেন, মেম্বার মুজিবুর রহমান প্রমুখ। অনুরূপ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ঝনঝনিয়া দারুল আমান জামে মসজিদে। উপজেলা আওয়ামীগ নেতা অধ্যক্ষ মোতাহার হোসেন, আ. মান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ বজলুর রহমান, যুবলীগের সভাপতি শেখ নূরুল হক লিপন, সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স, শরিফল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক দুই দিন পূর্বে অসুস্থ হলে প্রথমে তাকে খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। তার শারীরিক অবস্থার পরিবর্তন না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেনাপোলে যুবদল নেতাদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
যশোর অফিস।।
যশোরের বেনাপোলে যুবদল নেতাদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শার্শা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। রোববার দুপুর ১টায় দিকে যশোর শহরের লাল দিঘির পাড় জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিগ হয়। এসময় বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৬ মে রাত ৮টার দিকে উপজেলা যুবদলের সদস্য ইমদাদুল হক বেনাপোল বলফিল্ডের সামনে তার সহকর্মীদের সাথে কথা বলছিলেন। এসময় আওয়ামী ও যুবলীগের কতিপয় নেতাকর্মী সেখানে গিয়ে তার কাছে চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে মারপিট করে। বাধা দিলে তার সাথে থাকা যুবদল নেতা আজিম, দিপু, আশরাফুল ও রিপনকেও বেধড়ক মারপিট করা হয়। এরপর হামলাকারীরা হুমকি ধামকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয় এবং বেনাপোল পোর্ট থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়। কিন্তু আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। এ কারণে তাদের আটক ও বিচারের মুখোমুখি করতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করা হয় সংবাদ সম্মেলন থেকে।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় সাংগনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, শার্শা উপজেলা বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মধু, জেলা যুবদল সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানাসহ বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জীবনমানের পরিবর্তন করতে হলে রবীন্দ্রনাথকে হৃদয়ে ধারণ করতে হবে: সালাম মূর্শেদী এমপি
খবর বিজ্ঞপ্তি
খুলনা -৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বহুমূখী প্রতিভার অধিকারী। আমাদের জীবনমানের পরিবর্তন করতে হলে রবীন্দ্রনাথকে হৃদয়ে ধারণ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রবীন্দ্রনাথকে হৃদয়ে ধারণ করেছিলেন বলেই তিনি সকল আন্দোলন-সংগ্রামে সফল হয়েছিলেন। রবীন্দ্রনাথের সৃষ্টি আমাদের উন্নয়নের পথ দেখিয়েছেন।
সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন খুলনার আয়োজনে সোমবার (৯ মে) বিকাল ৪টায় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে রূপসার ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামে কবির পূর্বপুরুষের ভিটায় তিন দিন ব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল, রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসনিম, থানা অফিসার ইনচার্জ সরদার মোশারফ হোসেন, শিক্ষাবিদ অধ্যাপক অসিত বরণ ঘোষ।
এ সময় সহকারী কমিশনার ভূমি মো. সাজ্জাদ হোসেন, কৃষি কর্মকর্তা মো: ফরিদুজ্জামান, মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, শিক্ষা কর্মকর্তা শেখ আ. রব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, পিআইও আরিফ হোসেন, প্রকৌশলী এস এম ওয়াজিদুজ্জামান, নির্বাচন কর্মকর্তা মোল্লা নাসির আহমেদ, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক আজিজ, আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, আওয়ামী লীগ নেতা আবদুল মজিদ ফকির, সৈয়দ মোরশেদুল আলম বাবু, আল মামুন সরকার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এমপি মহোদয়ের ক্রেস্ট ও উত্তরীয় উপহার গ্রহণ করেন এমপির প্রধান সমন্বয়কারী নোমান ওসমানী রিচি।
তথ্য জানতে দুইবার ফোন দেওয়ায় সাংবাদিকের ওপর চটলেন কয়রার পিআইও
স্টাফ রিপোর্টার
প্রথমবার মোবাইলে কল করে না পেয়ে দ্বিতীয়বার কল করায় সাংবাদিক তরিকুল ইসলামের সাথে উগ্রভাষায় অসৌজন্যমূলক আচরণ করেছেন খুলনার কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাগর হোসেন সৈকত। সাংবাদিক তরিকুল অনলাইন নিউজ পোর্টাল খুলনা গেজেটের নিজস্ব প্রতিবেদক ও দৈনিক নবচেতনার খুলনা জেলা প্রতিনিধি এবং রূপসা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ। এদিকে ০৮ মে সকালে এ ঘটনার পর উগ্রভাষায় থ্রেটমূলক কথা বলার অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে খুলনার সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
এ ব্যাপারে সাংবাদিক তরিকুল ইসলাম বলেন, কয়রা উপজেলায় হতদরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পে কাজ করার কয়েক মাস অতিবাহিত হলেও মজুরী না পাওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করছেন বাগালী ইউনিয়নের উপকারভোগী ফিরোজা বেগম।
তিনি আরও বলেন, কাজ করার পর অন্যদের টাকা আসলেও তার নির্ধারিত নগদ এ্যাকাউন্টে ২য় দফার ৬ হাজার টাকা পাননি। এ বিষয়ে তিনি স্থানীয় ইউপি সদস্যকে জানিয়েছেন। তবে কাজ শেষের ২ মাস অতিবাহিত হলেও কোন সমাধান পাননি।
অভিযোগের বিষয়ে জানতে আমি রবিবার (৮ মে) সকালে কয়রা উপজেলা প্রকল্প বাস্ববায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকতের কাছে তার অফিসিয়াল মুঠোফোনে কল করি। প্রথমবার কল না ধরায় পুনরায় কল করলে তিনি রিসিভ করেই কোন কথা না শুনে আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তিনি উগ্রভাষায় আমার সাথে চরম অসাদাচরণ করেন।
পিআইও সাগর কথা বলার সুযোগ না দিয়েই উত্তেজিত হয়ে বলেন ‘আপনি কি ইমপোর্টেন্ট পারসোন নাকি, আপনি দু’বার ফোন দিবেন মিয়া? আপনার সিম্পল জ্ঞান নাই, আপনারা মিয়া সাংবাদিক হন মিয়া, কিসের সাংবাদিক ফোন রাখেন’ বলেই ফোনের সংযোগ কেটে দেন।
কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদ সূত্রে জানাগেছে, এ ইউনিয়নে ১ম পর্যায়ে ৪টি গ্রুপে মোট ২১৪ জন লোক কাজ করেন। ২৯ জানুয়ারী কাজ শুরু হওয়ার পর একটানা ২৮ দিন চলে। পরে মাঝে মধ্যে কাজ করিয় ৪০ দিনের কাজ শেষ করা হয়। প্রত্যেককে তাদের নিজ নামের নগদ এ্যাকাউন্টের মাধ্যমে ৩টি ধাপে টাকা পরিশোধ করা হয়। ২য় ধাপের ৬ হাজার টাকা পাননি ভুক্তভোগী ফিরোজা বেগমসহ আরও ২/৩ জন।
এ বিষয়ে ইউপি সদস্য আতিয়ার রহমান জানান, আমরা অফিসে জানিয়েছি। আশা করি দ্রুত টাকা পাবেন। অফিস থেকে বলেছে টাকা সিমে এসেছিলো কি-না সেটার তদন্ত করবে।
এব্যাপারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন রূপসা প্রেসক্লাবের সভাপতি এসএম মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন সরকারি কর্মকর্তার এ ধরনের আচরণ করা ঠিক না। আমরা এর তীব্রনিন্দা জানাই।
অপরদিকে, কর্মরত সাংবাদিকের সাথে অসদাচরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শেখ হারুণ অর রশিদ,সহ সভাপতি মোঃ সদর উদ্দীন আহমেদ, শেখ মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলীসহ প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ।
কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম বলেন, একজন সরকারি কর্মকর্তার সাংবাদিকের সাথে এধরনের অসৌজন্যমুলক আচারন মোটেও ঠিক হয়নি।
সোমবার (৯ মে) বিকেল ৫টা ৪৭ মিনিটে এ ব্যাপারে জানতে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সঙ্গে একাধিক বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ডুমুরিয়া উপজেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পির মায়ের আশু সু¯’তা ও দীর্ঘায়ু কামনা করে ডুমুরিয়া উপজেলা বিএনপির আয়োজনে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ এর সভাপতিত্বে উপ¯ি’ত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ন -আহবায়ক শেখ সরোয়ার হোসেন, মোল্লা কবির হোসেন, শেখ শাহিনুর রহমান, মাষ্টার আমিরুল ইসলাম হালদার, হাবিবুর রহমান হবি,অরুণ গোলদার,মশিউর রহমান লিটন, আমিনুর রহমান লিটন, মৎস্যজীবী দলের আহ্বায়ক শেখ মাহাবুর রহমান, দেলোয়ার হোসেন, শহিদুল ইসলাম মোড়ল, আহমদ আলী ফকির, আঃ সালাম মহালদার, সরদার মোজাফ্ফার হোসেন,মোল্লা ইকরামুল হোসেন, শাহাদাত হোসেন হালদার, শেখ আঃ সালাম,মাষ্টার আইয়ুব আহমেদ, মাষ্টার সেলিম হালদার, আবু জাফর খান,খান শফিকুল ইসলাম,গাজী মোনায়েম, আঃ গফ্ফার,গাজী শাহেদুজ্জামান বাবু, সরদার আঃ সালাম, আজমল হুদা মিঠু, সরদার দৌলত হোসেন, ডাঃ অংশপতি বৈরাগী, খোকন তালুকদার,সরদার আবুল হোসেন, আশরাফ হোসেন,শফিকুল ইসলাম জোয়াদ্দার,শাহিন আলম, রফিকুল ইসলাম, সোহরাব হোসেন, আশ্বাব আলী খান,আমিনুল ইসলাম, মুনসুর মোল্লা,পারভেজ গাজী,ডাঃ জিয়াউর রহমান, আঃখালেক,সরোয়ার মোড়ল,মনিরুল, সাদেক আলী, জোনাব আলী, আরিফ শেখ, নজরুল ইসলাম, হালিম বাগাতী, হামিদুর রহমান বাবু, ইনামুল মল্লিক, মোল্লা আবরার হোসেন সৈকত, রিয়াজুল ইসলাম সাহেদ, রিপন সরদার, ইমন সরদার, খায়রুল, কামরুল ইসলাম ও মোঃ আব্দুল্লাহ। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ মতিয়ার রহমান।
সাতক্ষীরায় ঘূর্ণিঝড় “অশনি” মোকাবেলায় প্রস্তুতি সম্পন্ন: ঝড়ের প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
ঘূর্ণিঝড় “অশনি” মোকাবেলায় উপকুলীয় জেলা সাতক্ষীরায় সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। ইতিমধ্যে জেলা প্রশসন সম্মেলন কক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভাও অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা দূর্যোগ ব্যবস্তাপনা কমিটির সভাপতি মোহাম্দ হুমায়ুন কবির জানান, ঘূর্ণিঝড় অশনি মোকাবেলায় ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। জেলায় ২৮৭ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যেখানে ১ লাখ ৬০ হাজার মানুষ আশ্রয় গ্রহন করতে পারবেন। এর মধ্যে উপকুলীয় উপজেলা শ্যামনগরে ১৮১ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যাতে ১ লাখ ১০ হাজার মানুষ আশ্রয় গ্রহন করতে পারবেন। অপরদিকে, উপকুলীয় উপজেলা আশাশুনিতে ১০৬ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যাতে ৫০ হাজার মানুষ আশ্রয় গ্রহন করতে পারবেন। এছাড়া পর্যাপ্ত পরিমান শুকনা খাবার মজুদ রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৫ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ পর্যাপ্ত সুপেয় পানি। উপকুলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনিতে ২ হাজার ৯৮০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া প্রস্তুত রয়েছে ৮৬ টি মেডিকেল টিম। জেলা প্রশাসন সব সময় সজাগ থেকে বরাবরের মত দুর্যোগ মোকাবেলায় সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে আরো জানান, ঘূর্ণিঝড় “অশনি’ মোকাবেলায় উপকুলীয় জেলা সাতক্ষীরায় যাতে কোন ধরনের জান মালের ক্ষতি না সে জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সাতক্ষীরার হালকা ও মাঝারী ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সেই সাথে হালকা দমকা হাওয়া অব্যাহত রয়েছে। সোমবার সকাল ১০ টা থেকে শুরু হয়েছে এই বৃষ্টি ও দমকা হাওয়া। পানি উন্নয়ন বোর্ডের দুটি ডিভিশনে (শ্যামনগর ও আশাশুনির) ৪৪ টি পয়েন্টে সাড়ে ৮ কি.মি বেঁড়িবাধ চরম ঝুঁকির মধ্যে। ঘূর্নিঝড় যশ ও আম্ফানের ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই আবারো ঘূর্নিঝড় অশনি নিয়ে উপকুলীয় এলাকার লক্ষ লক্ষ মানুষের মধ্যে যেন এক অজাানা আতংক বিরাজ করছে।
সাতক্ষীরার আবহায়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, উপকুলীয় এলাকায় বর্তমানে ২ নং সতর্ক সংকেত অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, এটি আজ সকাল ৬ টায় মোংলা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ২০ কি.মি দূরে দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। যা ভারতের অন্ধ প্রদেশে আঘাত আনতে পারে। তবে দিক পরিবর্তন হলে সাতক্ষীরাসহ বাংলাদেশে প্রভাব ফেলতে পারে। তবে তা ততক্ষনে দূর্বল হয়ে পড়বে।
সিটি মেয়রের সুস্থ্যতা কামনায় রায়েরমহল কলেজে দোয়া
খবর বিজ্ঞপ্তি
রায়েরমহল কলেজ পরিচালনা পরিষদের সভাপতি,খুলনা সিটি মেয়র ও নগর আওয়ামীলীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কলেজের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ ড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদ সদস্য শেখ আবু দাউদ, আজগর বিশ^াস তারা, শেখ হেমায়েত হোসেন। শিক্ষক-কর্মচারী সহ বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে সভাপতির সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক মাওলানা আবু সালেহ মো. জাফর সাদিক।
সাগরে ট্রলার ডুবি : নিহত জেলের পরিবারকে আর্থিক সহায়তা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নিহত ৬ জেলের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার ( ৯ মে) দুপুরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাত থেকে নিহত প্রত্যেক জেলে পরিবারকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুদান প্রদান অনুষ্ঠানে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত মহল, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফিরোজ সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগম, মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক বরুদজ্জামান, কচুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাসসহ মৎস্যজীবী নেতারা উপস্থিত ছিলেন।
কচুয়া উপজেলার বগা গ্রামের নিহত জেলে মোঃ শহিদুল ইসলামের পক্ষে অহিদা বেগম, মোঃ ইয়াকুব বাওয়ালীর পক্ষে কাকলী আক্কার, মোঃ মহিদুল ইসলামের পক্ষে মোর্শেদা বেগম, মোঃ আনোয়ার হোসেনের পক্ষে রাশিদা বেগম, মোঃ রুহুল আমিন হাওলাদারের পক্ষে মোসাঃ রুমিচা বেগম এবং নিকোজ আবু বক্কর মোল্লার পক্ষে লামিয়া বেগম মৎস্য অধিদপ্তর প্রদত্ত এই সহায়তা সহায়তা গ্রহন করেন। প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে মোট ৩ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।
এ বছরের ৪ ফেব্রুয়ারি রাতে সাগরে মাছ ধরার সময় আকষ্মিক ঝড়ের কবলে পড়ে সুন্দবনের দুবলার শুকটি পল্লী এবং উপকূলীয় এলাকায় ট্রলার ডুবে ১০ জেলে নিহত হন। নিহতের মধ্যে বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের ৬ জেলে ছিলেন।
বাগেরহাটে গার্মেন্টস শ্রমিক গণধর্ষণের মূলহোতাসহ আটক ৮
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোংলায় গার্মেন্টস শ্রমিক গণধর্ষণের ঘটনায় ৮জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার (০৮ মে) গভীর রাতে রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করে র্যাব সদস্যরা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক রামপাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আটককৃতরা হলেন, মোঃ আবুল কালাম আজাদ @ শুকুর (২৪), মোঃ আসলাম শেখ(২২), মোঃ জনি শেখ (১৮), মোঃ মারুফ বিল্লা(২২), মোঃ হাসান শেখ(২০), মোঃ রাসেল শেখ(২২), মোঃ হোসেন গাজী(১৮), মোঃ রাজু শেখ(২৪) আটককৃতদের সবার বাড়ি রামপাল উপজেলার বিভিন্ন এলাকায়।
র্যাব সূত্রে জানাযায়, রবিবার (০৮ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় গার্মেন্টস বাড়ি ফিরছিলেন ধর্ষণের স্বীকার ওই তরুনী। পথিমধ্যে রামপাল উপজেলার ভাগায় তার বন্ধু হৃদয়(২০) এর সাথে দেখা হয়। বন্ধু হৃদয়ের সাথে চেয়ারম্যানের মোড় হেঁটে যাওয়ার সময় বাগেরহাট জেলার রামপাল থানাধীন একটি পরিত্যক্ত মাদ্রাসা মাঠে দেয়ালের পাশে গেলে মোঃ আবুল কালাম আজাদ @ শুকুর ও মোঃ আসলাম শেখ সহ ৭-৮ জন হৃদয়কে মারধর করে। ওই তরুনীকে টেনে হিচরে নিয়ে যায়। দেয়ালের আড়ালে নিয়ে তারা ওই তরুনীকে ধর্ষণ করে।তরুনীকে ফেলে রেখে চলে যায়। পরবরতীতে পরে ওই তরুনী ও তার বন্ধু বিষয়টি তরুনীর মাকে ফোন করে জানায়। ভিকটিমের মা তাৎক্ষণিক ঘটনাটি র্যাব-৬ এ অবহিত করে।
র্যাব-৬ খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ বলেন, ধর্ষণের স্বীকার তরুনীল মায়ের অভিযোগের ভিত্তিতে রামপালে অভিযান চালিয়ে ৮জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক রামপাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বাগেরহাট জেলা জুড়ে বৃষ্টি, বিপাকে কৃষকরা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বাগেরহাট জেলা জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। সোমবার (৯ মে) সকাল থেকেই বাগেরহাটের সব উপজেলাতেই বৃষ্টি শুরু হয়। সময় বাড়ার সাথে সাথে বাড়ছে বৃষ্টির পরিমানও। এই হঠাৎ এই বৃষ্টিতে বিপাকে পড়েছেন ধান চাষীরা।
বৃহস্পতিবার (১২ মে) সুপার সাইক্লোন হয়ে উপকূলে আঘাত হানার কথা রয়েছে ঘূর্ণিঝড় অশনির। বাগেরহাটসহ উপকূলীয় জেলাগুলোতে দুই নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আাবহাওয়া অধিদপ্তর।
বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের ধান চাষী নাজমুল শেখ বলেন, ঈদের আগের দিন থেকে অনেক বৃষ্টি ছিল। গত দুই তিন বৃষ্টি না থাকায় আমরা ধান কেটে মাঠে রেখেছিলাম। বাড়ি আনার আগেই সব শেষ হয়ে গেল।
কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের শেখ রুস্তম আলী বলেন, আল্লাহর রহমতে ধান কেটে মাড়াই করে ঘরে তুলতে পেরেছি। কিন্তু কুটা (খড়) নিয়ে খুব বিপদে পড়েছি। বৃষ্টির পানিতে কুটা নষ্ট হলে গরু-বাছুরকে কি খাওয়াবো।
শরনখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন উত্তর সাউথখালী এলাকার মিজানুর রহমান বলেন, সিডরে আপনজন হারিয়েছি, ঘর-বাড়ি, জমি-জমা হারিয়েছি। সিডরের পরে আইলা, নার্গিস, বুলবুল, আম্পান, ইয়াসসহ একের পর এক ঘূর্ণিঝড়ের আঘাতে মূল্যবান সম্পদও হারিয়েছি। এবছর নাকি আবার অশনি আঘাত হানবে। এত আঘাত সহ্য করার জায়গা নেই আমাদের।
মোংলা উপজেলার চিলা এলাকার বাসিন্দা ফিরোজ শেখ বলেন, ঝড়ের পূর্বাভাস যখন থাকে তখন আকাশে মেঘ দেখলেই আমাদের নির্ঘুম রাত কাটে। সিডরে ঘর বাড়ি সব কিছু হারিয়েছি। এখন নদীর পাড়ে কোনোরকম ঘর বানিয়ে থাকি। নতুন করে আবার ঝড় আসছে। ঘর বাড়ি যদি আবার নদীতে চলে যায়, পরিবার নিয়ে গাছের নিচে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করীম বলেন, ঘূর্ণিঝড় অশনি’র ক্ষয়ক্ষতি কমাতে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সিপিবি, রেড ক্রিসেন্ট, উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি সবাই প্রস্তুত আছে। বাগেরহাটে বর্তমানে ২ নম্বর সতর্কতা সংকেত চলমান রয়েছে। সংকেত বৃদ্ধির সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
তিনি আরো বলেন, জেলার ৩৪৪ টি আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিসের পাকা ভবন প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় শুকনা খাবার এবং সুপেয় পানির ব্যবস্থা রয়েছে আমাদের।
ফকিরহাটে ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে মেকানিকের আত্মহত্যা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পিলজংগ ইউনিয়নের ২নং বৈলতলী ওয়ার্ডে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে সোহেল মোল্যা (২৩) নামের একজন মটর সাইকেল মেকানিক আত্মহত্যা করেছেন। তিনি উক্ত গ্রামের ফিরোজ মোল্লার ছেলে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, সোহেল মোল্যা রোববার সন্ধ্যার কোন এক সময় ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তবে সে কি কারনে আত্মহত্যা করেছে তা এ রিপোর্ট লেখা পর্যন্ত তাৎক্ষনিক জানা যায়নি। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানা পুলিশের পরির্দশক (ওসি) মু. আলীমুজ্জামান।
অনুপ্রাশের প্রকাশনায় তিনটি গান এখন ইউটিউবে বেশ জনপ্রিয়
ফকিরহাট প্রতিনিধি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অনুপ্রাশের প্রকাশনায় তিনটি গান এখন ইউটিউবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বাগেরহাটের কৃতি সন্তান ও বিশিষ্ট শিল্পপতি, গীতিকবি লিটন শিকদার এর কথায় এবং দেবু রায়’র কন্ঠে জনপ্রিয় গান গুলি এখন ইউটিউব চ্যানেল ধহঁঢ়ৎধংয অথবা ফবনঁ ৎড়ু ংড়হম লিখে লগিং করলে দেখতে পাবেন। তিনিটি জনপ্রিয় গান হচ্ছে, বন্ধু তুমি, সুর শেখ সাদি খান, মেঘের ফাঁকে সূর্য হাঁসে, সুর মিল্টন খন্দকার এবং কোন পরানে চইলা গেলি, সুর প্লাবন কুরাইশী। মরমি ও দরদী কন্ঠে গান গুলি অনুপ্রাশের প্রকাশনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শ্রোতাদের বিশেষ উপহার হিসাবে এই গান গুলো বের করা হয়েছে।
ফকিরহাটে বিশ্ব ‘মা’ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে বিশ্ব ‘মা’ দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা তাহিরা খাতুন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.পুষ্পেন কুমার শিকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, ইন্সটেক্টর রনজিৎ কুমার মিস্ত্রি, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক তুষার কান্তি রায়, মডেল থানা পুলিশের পরিদর্শক ওসি (তদন্ত) স্বপন কুমার রায়, ইউপি চেয়ারম্যান এমডি সেলিম রেজা, মোড়ল জাহিদুল ইসলাম, সরদার আমিনুর রশিদ মুক্তি প্রমূখ।
ফকিরহাটে ঘূর্ণিঝড় অশনি পরিস্থিতি মোকাবেলায় প্রস্ততি মূলক সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে ঘুর্ণিঝড় অশনি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি মূলক সভা সোমবার দুপুর ১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি হালদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাঈদা দিলরুবা সুলতানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, উপজেলা কৃষি সম্প্রসালন কর্মকর্তা কৃষ্ণা রানী সরকার, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, মো. ইউনুস আলী শেখ, মো. ফারুকুল ইসলাম ওমর, এমডি সেলিম রেজা, মোড়ল জাহিদুল ইসলাম, সরদার আমিনুর রশিদ মুক্তি প্রমূখ।
ফকিরহাটে শাহজামাল চৌধুরী ইউসিসিএ লি: সভাপতি হলেন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে বি.আর.ডি.বি এর আওতাধীন ইউসিসিএ লিমিটেডের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাহজামান চৌধুরী (লরে)। বোরবার বিকাল ৪টায় সাধারন সভায় উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বীতায় তিনি নির্বাচিত হয়েছেন। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের খুলনা বিভাগীয় পরিচালক ও ফকিরহাট সাবেক ইউসিসিএ লি; সভাপতি শেখ কামরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুর আলী, পল্লী উন্নয়নের এআরডিও মাহমুদ হাসান প্রমূখ। অন্যান্য পদে যারা নির্বাচিত হলেন সহ-সভপতি মো. জালাল উদ্দিন শেখ, সদস্য শেখ নিয়াজ মোর্শেদ, মো. দেলোয়ার হোসেন, বিপুল রায়, শেখ মোজাম্মেল হক, অধীর কুমার রায় ও মো. আজহার উদ্দিন শেখ।
মহেশপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি এই শ্লোগানে ঝিনাইদহের মহেশপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজ বংশী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুন নেছা, সমাজ সেবা কর্মকর্তা জুলফিকার আলী, কৃষি কর্তকর্তা হাসান আলী, উপজেলা প্রকৌশলী সৈয়দ শাহারিয়া আকাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, পল্লী ও দারিদ্র বিমোচন কর্মকর্তা আব্দুল আল মামুন, সাব-রেজিস্টার সঞ্চয় কুমার আর্চায্য, ওসি (তদন্ত) ইসমাইল হোসেন,পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান মাজাহারুল হক স্বপন প্রমুখ।
ডুমুরিয়ার ১’শ মিটার কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী : জনদুর্ভোগ
এস রফিক, ডুমুরিয়া
ডুমুরিয়ার শোভনা-খর্ণিয়া ৭ কিলোমিটার পাকা সড়কের ১’শ মিটার কাঁচা রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অল্প বৃষ্টিতে কাদা মাটি ও পানিতে যাতায়াতে জনদুর্ভোগ বেড়েই চলেছে। ফলে জনভোগান্তির আরেক নাম এখন শোভনা-খর্ণিয়া সড়কের এক’শ মিটার কাঁচা রাস্তা। ডিজিটাল দেশে এমন জনগুরুত্বপূর্ণ সড়কের নাজুক অব¯’া কেন ? এমন প্রশ্ন ¯’ানীয় জনগণের। তবে শোভনা ইউপি চেয়ারম্যান বলছেন অতি দ্রুত কাঁচা রাস্তাটি ইটের সোলিং দ্বারা পাকা করা হবে।
এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এক সময়ের খরস্রোতা প্রমত্তা ভদ্রানদী আশির দশকে পলি পড়ে ভরাট হয়ে সমতল ভূমিতে পরিণত হয়। সেই থেকে ওই সমতল ভূমিতে এলাকার হাজারও ভূমিহীন কৃষক চাষাবাদ করে ফলাতে থাকে সোনালী ফসল। এরপর ওই ভরাট নদীর উপর দিয়ে এলজিইডি অধিদপ্তরের অর্থায়নে পাকা কার্পেটিং রাস্তা নির্মাণ করা হয়। গত ২০১৭-১৮ অর্থ বছরে পানি উন্নয়ন বোর্ড তাদের ভরাট হওয়া ভদ্রানদী খনন করেন। এতে শোভনা-খর্ণিয়া দুই ইউনিয়নের যোগাযোগ ব্যব¯’া বি”িছন্ন হয়ে পড়ে। দুঃখ দূর্দশার কথা ভেবে এলাকার সাধারণ মানুষের আর্থিক অনুদানে ও উপজেলা, ইউনিয়ন পরিষদের সহযোগিতায় খননকৃত নদীর উপর প্রায় একশত বিশ ফুট দৈর্ঘ্য একটি কাঠের সেতু নির্মাণ করা হয়। যা দিয়ে মানুষ যাতায়াত করতে থাকে। প্রতিদিন কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ওই সেতু দিয়ে স্কুল কলেজ শিক্ষার্থী, ভাড়ায় চালিত মটর সাইকেল, মটর ভ্যান, নছিমন করিমন যাতায়াত করে থাকেন। এছাড়া উপজেলার শোভনা ইউনিয়ন একটি কৃষি প্রধান এলাকা বলে খ্যাত। এখানকার উৎপাদিত কৃষি পণ্য খর্ণিয়া, ডুমুরিয়া,আঠারমাইল, খুলনা সহ বিভিন্ন হাটে বাজারজাত করার একমাত্র উপায় এ কাঠের সেতুটি। কিš‘ ২ বছর যেতে না যেতেই খননকৃত ওই ভদ্রানদী আবারও পলি পড়ে ভরাট হয়ে যায়। ফলে সেতুটি সংকুচিত করে মাত্র ৩০ ফুট দৈর্ঘ্য রেখে বাকি অংশ কাবিখা প্রকল্পের মাধ্যমে একটি কাঁচা রাস্তা নির্মাণ করা হয়। কিš‘ মাটির রাস্তা দিয়ে শুকনার সময় ভাল চলাচল করা গেলেও বৃষ্টিতে কাদা পানি জমে পড়ায় যানবাহন চলাচল তো দুরের কথা পায়ে হেঁটেও চলা খুবই কষ্টের ব্যাপার এমন অভিযোগ এলাকার সাধারণ মানুষের। ফলে বৃষ্টি হলে কৃষকরা পড়েন দারুন দুশ্চিন্তায়। তাদের উৎপাদিত কৃষি পণ্য পারাপার করতে না পেরে নানা ক্ষতির সম্মুখীন হতে হয়। এ বিষয়ে কথা হয় শোভনা পশ্চিম পাড়া এলাকার কৃষক কোরমান শেখ, আবু বক্কার, মটরসাইকেল চালক সমিতি সভাপতি মিজানুর মোল্লা, মটরভ্যান শ্রমিক নেতা শহীদ গাজী, ব্যবসায়ী রুহুল বাওয়ালী, মনিরুল সরদারসহ অনেকের সাথে। তারা একই সুরে সুর মিলিয়ে বলেন, শোভনা-খর্ণিয়া এ দু’ইউনিয়ন যোগাযোগের সেতু বন্ধনের একমাত্র মাধ্যম হ”েছ এ সড়কটি। কিš‘ বর্ষা মৌসুমে কাঁচা রাস্তাটি আমাদের দারুন ভোগান্তিতে ফেলে। এমনকি বাইরের আত্মীয় স্বজনরাও আসতে অনীহা প্রকাশ করে। এ প্রসঙ্গে শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য বলেন, কাঁচা মাটির রাস্তা ইটের সোলিং দ্বারা পাকা করার প্রকল্প দেয়া হয়েছে,অতি দ্রুত কাজ শুরু করা হবে। এছাড়া পাকা ব্রীজ নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে।
ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ দালালসহ ১০ জন আটক
ঝিনাইদহ প্রতিনিধি-
ভারত থেকে বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশের সময় এক দালালসহ ১০ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। গতকাল সোমবার (৯ মে) ঝিনাইদহের মহেশপুর উপজেলার বড়বাড়ি গ্রাম থেকে এদের আটক করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম সোমবার দুপুরে এক ই-মেইল বার্তায় এ খবর জানান। তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধিনস্ত যাদবপুর বিওপির টহল দল মহেশপুর উপজেলার বড়বাড়ী গ্রামের একটি কবরস্থান সংলগ্ন রাস্তা থেকে এই ১০জনকে আটক করে। আটককৃতা হলেন, বরিশালের ইলুহার গ্রামের আবজাল আকন (৪১), পাবনা জেলার ফৈলজানা গ্রামের মোঃ আল মামুন (৩৯), যশোরের বাকী গ্রামের মোছঃ জোসনা খাতুন (২৮), বরিশালের খুন্না গোবিন্দপুর গ্রামের খাদিজা বেগম (২৮), বাগেরহাটের বড়সন্নাসী গ্রামের প্রবির সমাদ্দার (৪২), গীতা রানী সমাদ্দার (৩৫), সাতক্ষিরার খড়িয়াটি গ্রামের মোছাঃ রোজীনা বেগম (৩০), রুমায়া খাতুন (০৬), আয়সা (০৫) ও পারাপারে সহায়তাকারী দালাল মহেশপুরের গোপালপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মোঃ হারুনুর রশিদ (৩০)। আটককৃত আসামীদের বিনা পার্সপোর্টে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার অপরাধে মহেশপুর থানায় মামলা হয়েছে।
ভেনামী চিংড়ি চাষ পাইকগাছায় দ্বিতীয় দফায় শুরু
খবর বিজ্ঞপ্তি
ভেনামী জাতের চিংড়ি চাষ পরীক্ষামুলকভাবে শুরু করার জন্য সরকার বর্তমানে খুলনায় ৮টি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে এবং আরো ৮টি প্রতিষ্ঠান সরকারী অনুমোদনের অপেক্ষায় আছে।
পাইওনিয়ার উদ্যোক্তা হিসাবে গত বছর সরকারী অনুমোদন সাপেক্ষে এম.ইউ সী ফুড্স লিঃ, যশোর খুলনার পাইকগাছা বিএফআরআই লোনাপানি কেন্দ্রের ৬টি পুকুরে পরীক্ষামুলক ভেনামী চিংড়ি চাষ করে আশাতীত সফলতা (হেক্টর প্রতি গড় উৎপাদন ১০০০০ কেজি) পান। এবারও এম.ইউ সী ফুড্স লিঃ, যশোর অনুমোদনপ্রাপ্ত ৮টি প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠান হিসাবে দ্বিতীয় বারের মত পাইকগাছাস্থ বিএফআরআই, লোনাপানি কেন্দ্রের উক্ত ৬টি পুকুরে পরীক্ষামুলকভাবে ভেনামী চিংড়ি চাষের জন্য অনুমোদন পেয়েছেন এবং সেই মোতাবেক আজ ০৯.০৫.২২ তারিখ সোমবার থাই এয়ার ওয়েজ যোগে থাইল্যান্ড থেকে আনিত ভেনামী চিংড়ি পোনা জীবানুঘটিত সমস্যা মোকাবেলায় সংগ নিরোধ কার্যক্রমের আওতায় নার্সারী পুকুরে মজুদ করা হয়েছে। উক্ত ভেনামী চিংড়ি পোনা মজুদকালে জনাব জয়দেব পাল, জেলা মৎস্য কর্মকর্তা, খুলনা; জনাব এস.হুমায়ুন কবির, ভাইস-প্রেসিডেন্ট, বিএফএফইএ, খুলনা; মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সাতক্ষীরার দেবহাটা উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
কে এম রেজাউল করিম
সাতক্ষীরার দেবহাটা উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ মে, ২২ ইং তারিখ সকাল ১১ টার সময় দেবহাটা উপজেলা পরিষদ হলরুমে এই সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এসময় দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, দেবহাটা পল্লী বিদ্যুতের সাব সেন্টারের ইনচার্জ এজিএম জহিরুল ইসলাম, দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী, কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, মোহনা টিভির প্রতিনিধি আর,কে.বাপ্পাসহ ফায়ার সার্ভিস ও বিভিন্ন বেসরকারী সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন ঘূর্নিঝড় অশনি মোকাবেলায় বিভিন্ন প্রস্তুতি বিষয়ে আলোচনা করা হয়।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির মতবিনিময় সভা
তথ্য বিবরনী
খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে সমিতির সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভা সোমবার সকালে খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন।
প্রধান অতিথি বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, সমাজ ও দেশের কাছে প্রবীনদের অধিকার রয়েছে। সরকারি কর্মচারীদের চাকুরি শেষে পেনশন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা ও ভোগান্তি দূর করার চেষ্টা করতে হবে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে।
সভাপতির বক্তৃতায় বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজুল হক বলেন, মহান মুক্তিযুদ্ধে তৎকালীন সরকারি কর্মচারীদের অবদান ছিলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। দেশের জন্য এখনো আমাদের অনেক কিছু করার আছে। তিনি আরও বলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা নিশ্চিতে কর্মচারী কল্যাণ সমিতি তৈরী করা হয়। সরকারি কর্মচারীদের পেনশন বৈষম্য নিরসন ও প্রবীনদের মানবিক মর্যাদা সমুন্নত রাখতে সম্মিলিত প্রচেষ্টা চালানো হচ্ছে। এক্ষেত্রে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মধ্যে ঐক্য ও সমন্বয় বৃদ্ধি করতে হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার ও পুলিশ সুপার মাহবুব হাসান। সভায় সমিতির সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভাগীয় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা আজ
তথ্য বিবরনী
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা খুলনার অঞ্চলের আয়োজনে বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা আজ ১০ মে সকাল সাড়ে ১০টা থেকে দিনব্যাপী খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রী ১১ মে খুলনা আসছেন
তথ্য বিবরনী
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি এক দিনের সফরে ১১ মে বুধবার খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী মন্ত্রী ১১ মে সকাল সোয়া ১১টায় খুলনা শিপইয়ার্ড লিমিটেড (খুশিলি) বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য তৈরিকৃত বিভিন্ন ধরণের জলযান হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। পরে মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
ঝিনাইদহে ৭০ জন সংগ্রামী মাকে সম্মাননা প্রদাণ
ঝিনাইদহ প্রতিনিধি-
‘পরম পরশে আবেগে আদরে পৃথিবী আমার-মা’ এ শ্লোগানকে সামনে রেখে আন্তজার্তিক মা দিবস উপলক্ষে ঝিনাইদহে ৭০ জন সংগ্রামী মা’কে সম্মননা প্রদাণ করা হয়েছে।
রোববার বিকেলে শহরের দেবদারু এভিনিউতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর পৃষ্টপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করে জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড প্রাপ্ত সংগঠন কথন সাংস্কৃতিক সংসদ (কসাস)।
অনুষ্ঠানে সদরসহ বিভিন্ন এলাকার ছাত্রাবাস, বাসাবাড়িতে কাজ করা ৭০ জন মা’কে সম্মননা প্রদাণ করা হয়। আয়োজকরা জানায়, ৭০ জন এই সংগ্রামী মা ম্যাস বা বাসাবাড়িতে কাজ করে তাদের সন্তানদের বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। এ জন্যই তাদের সম্মাননা প্রদাণ করা হয়।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, কেসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বিএম রেজাউল করিম, বর্তমান অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক, বিসিকের উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান, কসাসের সভাপতি অন্তর মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চাকুরীর দাবিতে দৃষ্টিপ্রতিবন্ধীর আমরণ অনশন
ঝিনাইদহ প্রতিনিধি
চাকুরীর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ বর্ষের এক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেছে। ঢাবির রাষ্টবিজ্ঞানের শেষ বর্ষের শিক্ষার্থী দৃষ্টিপ্রতিবন্ধী শাহীন আলম তার নিজ এলাকা ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে এই অনশন শুরু করেছে। যতক্ষন সরকার একটা চাকুরীর নিশ্চয়তা না দেয় ততক্ষন পর্যন্ত এক ফোট পানিও পান করবেন না বলে জানিয়ে দিয়েছেন।
কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে একটা হ্যান্ড মাইকে তিনি তার আবেদন জানাচ্ছেন। তিনি দাবি করছেন, সরকারের বিভিন্ন দপ্তরে চাকুরীর আবেদন করছেন কিন্তু প্রতিবন্ধী হওয়ার কারণে কোন চাকুরী পাচ্ছেন না। দৃষ্টিপ্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থী শাহীন আলম বলছেন, চাকুরী যদি নাই হবে তাহলে কেন সরকার লেখাপড়ার সুযোগ দিল ।
শাহীন আলম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলমপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। ২০১৫ সালে এইচএসসি পাশের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে চান্স পান এবং ২০১৯ সালে সেখান থেকে সফলতার সার্থে অনার্স পড়া শেষ করেন। বর্তমানে তিনি মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী । শাহীন আলম লেখাপড়ার পাশাপাশি বে-সরকারী প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষন নিয়েছেন এবং তিনি নিজ উদ্যোগে ভারত, বাংলাদেশের প্রায় ২’শ শিক্ষার্থী কে কম্পিউটার প্রশিক্ষন দিয়েছেন।
শাহীন আলম বলছেন, তার সরকারী চাকুরীর বয়সসীমা পার হয়ে যাচ্ছে অথচ সব্বোর্চ ডিগ্রী নিয়েও চাকুরীতে ঢুকতে পারছেন না। তিনি বলেন সংবিধানে প্রতিবন্ধী ব্যাক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এর ধারা(১) দ্ব্যর্থহীনভাবে ঘোষনা দিয়েছে ’’প্রতিবন্ধী ব্যক্তি কে বঞ্চিত বা তাহার প্রতি বৈষম্য করা বা তাহাকে বাধাগ্রস্থ করা যাবে না।’’ বিভিন্ন দপ্তরে পরীক্ষায় অংশ নিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও অবহেলা ও অর্থের কাছে হার মেনেছেন।
ইন্দুরকানীতে দুদিন ধরে প্রেমিকার ফোন বন্ধ, প্রেমিকের আত্মহত্যা
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে দুদিন ধরে প্রেমিকার ফোন বন্ধ পেয়ে উজ্জ্বল সমোদ্দার (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রোববার রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চরবলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। উজ্জ্বল সমোদ্দার ওই গ্রামের মৃত সন্টু সমোদ্দারের ছেলে। পার্শ্ববর্তী মোড়েললগঞ্জ উপজেলার গোহরবুনিয়া ইউনিয়নের শুনির্জোর গ্রামের নিরঞ্জন কাপালির মেয়ে ইতি কাপালির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।
নিহতের মা স্মৃতি রানী জানান, ফেসবুকের মাধ্যমে উজ্জ্বলের সঙ্গে ইতির প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মেয়ে পারিবারিক চাপে দুদিন ধরে সিম ও ফেসবুক বন্ধ করে রাখে। এতে ওই মেয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে রাতে ঘরের পিছনের বাগানে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে উজ্জ্বল।
স্থানীয় ইউপি সদস্য মো. দুলাল ফকির জানান, উজ্জ্বল ওই মেয়েকে বিয়ে করার জন্য কয়েকদিন আগে ভারতের বেঙ্গালুরু থেকে বাড়িতে আসে। পরে মেয়ের ফোন বন্ধ থাকায় সে মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বেনাপোল কাস্টমস হাউস থেকে ৪টি ওয়ান শুটার গান উদ্ধার করেছে পুলিশ
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল কাস্টমস হাউস থেকে অবৈধভাবে রাখা ৪টি ওয়ান শুটার গান উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ। রবিবার (৮ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে একটি তালাবদ্ধ রুমে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস একটি টিম কাস্টম হাউসে আসে। আগুন নিয়ন্ত্রণে আনার পর পুড়ে যাওয়া মালামালের মধ্যে পরিতাক্ত অবস্থায় ৪টি আগ্নেয়াস্ত্র দেখতে পায় পুলিশ।
সংশ্লিষ্টরা জানান, বেনাপোল কাস্টমস হাউসে এন্টি শাখার পাশে পুরানো একটি অফিস রুম রয়েছে। তবে সেটি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ায় অব্যবহৃত কিছু মালামাল রেখে তালাবদ্ধ অবস্থায় রাখা ছিল। গতকাল রোববার সন্ধ্যায় ওই রুম থেকে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিস অফিসে ফোন দেয় কাস্টমস কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের কর্মীরা আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পায় পুড়ে যাওয়া পণ্যের মধ্যে ৪টি ওয়ান শুটার গান রয়েছে । তবে কারা এগুলো সেখানে রেখেছে তা জানা বা ঘটনার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে শনাক্ত করা যায়নি।
এদিকে ব্যবসায়ীরা জানান, বেনাপোল কাস্টমস হাউস সম্পূর্ণ সিসি ক্যামেরা ও অস্ত্রধারী আনসার এবং আর্মডস পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত। তিন বছর আগে কাস্টমস হাউসের লকার থেকে ২০ কেজি স্বর্ণ চুরি হলেও আজ পর্যন্ত তা উদ্ধার বা রহস্যের জট খুলেনি। এর মধ্যে আবার অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটল। সংশ্লিষ্টরা বলছেন, কারা কী উদ্দেশ্য এ আগ্নেয়াস্ত্র সেখানে মজুত রেখেছিল তা খতিয়ে দেখা জরুরি।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, অস্ত্রগুলো অনেক পুরানো। তবে কীভাবে রুমের মধ্যে এলো তা পুলিশ তদন্ত করবে।
এ ব্যাপারে বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, কাস্টমসের ওই পরিতাক্ত রুম থেকে ৪টি ওয়ার শ্যুটার গান উদ্ধার করা হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
বর্তমান সরকার কৃষকের খরচ কমিয়ে তাদের লাভের সুযোগ সৃষ্টি করেছে-হুইপ পঞ্চানন
বটিয়াঘাটা প্রতিনিধি:
জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার বলেই কৃষকের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে আধুনিক প্রযুক্তি, সরঞ্জাম ও প্রণোদনা দিয়ে অভূতপূর্ব কৃষি বিপ্লব ঘটিয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং বহিবিশ্বে রপ্তানি করে চলেছে। কৃষি খাতে খরচ কমাতে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি ও মেশিন সরবরাহ করে যাচ্ছে। এক সময়ে কৃষকের ফসল রোপন ও কর্তন করতে হলে মজুরি ব্যায় বেড়ে যেতো। সরকার কৃষকের কথা অনুধাবন করতে পেরে ফসল রোপন, কর্তন ও মাঁড়াই করা মেশিন পর্যায়ক্রমে সরবরাহ করছে। তিনি গতকাল সোমবার বিকাল তিনটায় বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে স্থানীয় চক্রাখালি মল্লিকের মোড় সংলগ্ন কৃষিই সমৃদ্ধি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড ধানের সমলয় চাষাবাদ এর মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত দিবসে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান, সাবেক উপ-পরিচালক কৃষিবিদ পংকজ কান্তি মজুমদার, প্রশিক্ষন কলেজের অধ্যক্ষ কৃষিবিদ ফেরদৌস হোসেন, কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন, ভাইস- চেয়াম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, ইউপি চেয়ারম্যান বিধান রায় ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ। উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, আ’লীগ নেতা গোবিন্দ মল্লিক ও অরিন্দম গোলদার, সাংবাদিক পরাগ রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে কমলেশ বালা, জীবনানন্দ রায়, আব্দুল হাই খান, আব্দুল মান্নান, ঈমান আলী মল্লিক, কৃষক নিতিশ মল্লিক, দেবেন রায় ও অমিত মল্লিক সহ অন্যান্য কৃষক- কৃষাণীব্ন্দৃ। এ সময় প্রায় ৫০ বিঘা জমির ধান কাঁটার শুভ উদ্ভোধন করা হয়।
বটিয়াঘাটায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
বটিয়াঘাটা প্রতিনিধি:
বিয়ের আড়াই মাসের মাথায় মায়ের উপর অভিমান করে অভিষেক বাছাড়(১৮) নামের এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বটিয়াঘাটা উপজেলার দক্ষিণ হাটবাটী গ্রামে বিকাল সাড়ে তিনটার দিকে। সে ওই গ্রামের দেবাশীষ বাছাড় ও বিথিকা বাছাড়ের একমাত্র সন্তান। পারিবারিক সূত্রে প্রকাশ, অভিষেক ও তার মা গতকাল সোমবার অন্যের বাড়িতে শ্রম বিকাতে যাওয়ার পূর্ব সকালে খাওয়ার সময় অভিষেক তার মায়ের কাছে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য কিছু টাকা চায়। তৃতীয় বারের মতো হৃদরোগে আক্রান্ত দীর্ঘদিনের শয্যাশায়ী অসুস্থ্য স্বামীকে নিয়ে অভাবের সংসারে মা বিথীকা টাকা দিতে না পারায় অভিষেক ওইদিন দুপুরেই কাঊকে কিছু না বলে বসত ঘরের আঁড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঠিক পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশের ওসি (তদন্ত) মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, এসআই নূর ইসলাম, এসআই অনিশ হাসপাতালে পৌঁছান। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পৌঁছানোর প্রক্রিয়া চলমান ছিলো। উল্লেখ্য অভিষেক এবার এসএসসি পরীক্ষার্থী ছিলো। গত আড়াই মাস পূর্বে সে এই একই উপজেলার পার-শলূয়া গ্রামে তার এক সহপাঠী বান্ধবীকে প্রেমজ সম্পর্কের জের ধরে উভয়ের সন্মতিতে বিয়ে করে। গত রবিবার তার স্ত্রী বাপের বাড়ীতে বেড়াতে যায়। আজ অভিষেকের শ্বশুর বাড়ি যাওয়ার কথা থাকায় মায়ের কাছে টাকা চায়। অভাব-অনটনের সংসারে মা ছেলের দাবী পূরণ করতে না পারায় অভিমানে সে এ আত্মহত্যা করে। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইসলামী আন্দোলন খুলনা মহানগর কমিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল সোমবার (৯ মার্চ) রাত ৮ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে নগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ’র সভাপতিত্বে ও নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর সহ সভাপতি মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, গাজী ফেরদাউস সুমন, মাওঃ আব্বাস আমিন, মোঃ মঈন উদ্দিন ভূইয়া, আলহাজ্ব মোঃ মোমিনুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতী আমিরুল ইসলাম, এইচ এম খালিদ সাইফুল্লাহ, মাওঃ হাফিজুর রহমান, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, আলহাজ্ব আবু তাহের, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, আলহাজ্ব আব্দুস সালাম, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, আবুল কালাম আজাদ, আলহাজ্ব সফিউল ইসলাম, মাওঃ নিজাম উদ্দিন, মাওঃ মাসুম বিল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির নিন্দা জানানো হয়, নেতৃবৃন্দ অবিলম্বে তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের গতিরোধ করার আহ্বান জানান। সভায় আগামী ২১ মে খুলনা বিভাগীয় সমাবেশ বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সুস্থতা কামনায় বৃহত্তর আমরা খুলনাবাসীর দোয়া
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা মহানগর শাখার সভাপতি তালুকদার আব্দুল খালেক অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৯মে) আছর বাদ সংগঠণের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. আবুল বাসার। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আব্দুস সালাম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক এম এম জলিল ও ক্বারী মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, কার্যনির্বাহী সদস্য মো. শহিদুল ইসলাম, মো. জিসান, মো. জাহিদুল ইসলাম, কেএম তানভির হোসেন, মো. আলাউদ্দিন, মো. সাইফুল হক, মো. রাকিব আহমেদ, মো. আবু বকর, আজমল হোসেন প্রমুখ।
দিঘলিয়ায় গ্রাম পুলিশের প্রতারনা, হাতিয়ে নিয়েছে কয়েক লক্ষ টাকা
আসাদ, দিঘলিয়াঃ
দিঘলিয়ার বারাকপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড গ্রাম পুলিশ সৌরভ রায় কর্তৃক প্রতারণার স্বীকার ৯ ওয়ার্ডের প্রায় ৩৫টি অসহায় পরিবার। বারাকপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড ঘুরে জানা যায় প্রতিটি ওয়ার্ড এলাকা থেকে গ্রাম পুলিশ সৌরভ বিভিন্ন ভাতা ভোগীদের কাছ থেকে বিভিন্ন ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছে কয়েক লক্ষ টাকা।
এবিষয়ে ক্যামেরার সামনে কথা বলেন ৪নং ওয়ার্ড এলকার আতিয়ার রহমান এর স্ত্রী তিনি জানান তাকে মাতৃকালীন ভাতার কার্ড করে দেওয়ার জন্য সৌরভ প্রথমে ৫ হাজার টাকা নেয় এবং কার্ড হয়ে গেলে ১০ হাজার টাকা দিতে হবে বলে জানান। কথা হয় ৭নং ওয়ার্ড এলাকার এক সাইকেল মেকারের সাথে তিনি বলেন সৌরভ তার কাছ থেকে ভিজিডিএফ কার্ড করে দেওয়ার জন্য ৬ হাজার টাকা নিলেও ২ বছরেও হয়নি কোন কার্ড। কথা হয় নাম প্রকাশে অনিচ্ছুক ৩নং ওয়ার্ড এলাকার এক গর্ভবর্তী মহিলার সাথে তিনি জানান মাতৃকালীন ভাতার কার্ড করে দেওয়ার জন্য সৌরভ তার কাছ থেকে ৯ হাজার পাঁচশত টাকা নিলেও তিন বছরেও হয়নি তার কোন কার্ড বা ভাতা, এমনকি ফেরত পায়নি তার দেওয়া টাকা। বারাকপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আরোও একজন ভুক্তভোগী স্বপন মজুমদার বলেন মাতৃকালীন ভাতার কার্ড করে দেওয়ার জন্য সৌরভ ১০ হাজার টাকা নিয়েছে এবং কার্ড হয়ে গেলে আরোও ১০ হাজার দিতে হবে বলে স্বপন মজুমদারকে বলেন। সরোজমিনে ঘুরে দেখা যায় বারাকপুর ইউনিয়নের রাধামাধপুরের রতন মোহন্ত, লক্ষীকাঠির অশোক বিশ্বাস, আড়ুয়া এলাকার সুশান্ত, বোয়ালিয়ার চর এলাকার সবুজ মোহন্ত সহ প্রতিটি ওয়ার্ডে রয়েছে গ্রাম পুলিশ সৌরভের প্রতারণার স্বীকার ৪/৬ জন। এবিষয়ে কথা হয় কামারগাতী এলাকার ৬০ বছরের বৃদ্ধা মহিলার সাথে তিনি জানান তার বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার জন্য সৌরভকে ৬ হাজার টাকা দিলেও ২ বছরেও কোন কার্ড হয়নি। এ ঘটনায় কয়েকজন প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকগণ, বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান আমি এসব বিষয়ে কিছুই জানি না। কথা হয় পরিষদ সচিব প্রদীপ কুমারের সাথে তিনি বলেন আমি অনেক কিছু শুনেছি সৌরভ কে ফোন করে পরিষদে আসতে বলেছি কিন্তু আসেনি। এবিষয়ে উক্ত সাংবাদিকগণ কামারগাতী এলাকার ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট হেমায়েতের কাছে জানতে চাইলে হেমায়েত বলেন সৌরভ নিজে এসে উক্ত এজেন্ট ব্যাংক থেকে বহুবার টাকা তুলেছে এমনকি বিভিন্ন ভাতার কার্ডে একজনের ছবি থাকলেও টাকা তুলতে ব্যবহার হচ্ছে অন্য কারো হাতের ফিঙ্গার। এবিষয়ে অনেকেই জানান গ্রাম পুলিশ সৌরভ একজন সরকারী কর্মচারী। তার বিরুদ্ধে কথা বল্লে বিপদ আছে। তবে কয়েকজন ভুক্তভোগী একযোগে প্রতারক সৌরভের বিরুদ্ধে অসহায় মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করলেও কোন প্রকার ব্যবস্থ গ্রহণ করা হয়নি।
গ্রাম পুলিশ সৌরভের প্রতারণার স্বীকার ভুক্তভোগীগণ এই প্রতারকের আইনানুগ শাস্তিযোগ্য ব্যবস্থা গ্রহণ করার জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।
উচ্ছেদ অভিযানে ১০ একর জমি উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সড়ক বিভাগ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে। সোমবার সকাল ১০টা থেকে শুরু করা হয় এ অভিযান। বিকাল ৬টার দিকে স্থানীয় সড়ক বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ট্রাকস্ট্যান্ডের আধাপাকা দোকানপাট উচ্ছেদ শুরু হয়।
এ সময় ক্ষোভে কয়েকজন ঝিনাইদহ পৌরসভার জরিপ বিভাগের কর্মকর্তা হাবিবুর রহমানকে লাঞ্ছিত করেন।
অভিযানের নেতৃত্ব দেন সড়ক বিভাগ খুলনা জোনের আইন কর্র্মকতা উপ-সচিব অনিন্দিতা রায় ও ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার পারভেজ।
তারা জানান, সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। যে কারণে মহাসড়কের দুই ধারে সড়ক বিভাগের জমিতে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। ঝিনাইদহ জেলা শহরের আরাপপুর, হামদহ এবং বাস টার্মিনাল এলাকায় সড়কের দুই পাশে অন্তত ৮০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে স্থানীয় অবৈধ ট্রাক স্ট্যান্ডের পাকা দোকানপাট। এছাড়া সড়ক বিভাগের অন্তত ১০ একর জমি উদ্ধার করা হয়েছে বলে জানান তারা। খুলনা বিভাগের ১০টি সড়ক বিভাগে একই ধরনের অভিযান পরিচালনা করা হবে বলেও জানান আইন কর্র্মকতা উপসচিব অনিন্দিতা রায়।
তিনি আরও বলেন, অবৈধ দখলবাজরা উচ্ছেদ অভিযানের সময় নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু তাতে অভিযান থামবে না বলে জানান তিনি।
এদিকে সন্ধ্যায় জেলা শহরের ট্রাক নার্মিনাল এলাকায় উচ্ছেদ অভিযান পরিচলনা করার সময় কয়েকজন ব্যক্তি ঝিনাইদহ পৌরসভার জরিপ বিভাগের কর্মকর্তা হাবিবুর রহমানকে মারধর করে। এতে গুরুতর আহত হন তিনি। সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা একপর্যায়ে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
ইউএনওর গাড়িচাপায় প্রাণ গেলো সাংবাদিকের
খুলনাঞ্চল রিপোর্ট
নাটোরের সিংড়ার নলডাঙ্গা এলাকায় ইউএনওর সরকারি গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন সোহেল রানা জীবন (৩৪) নামে স্থানীয় এক সাংবাদিক। সোমবার নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি গাড়ির সাথে সাংবাদিক সোহেল রানা জীবনের মোটরসাইকেলের ধাক্কা লেগে। এ সময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি।
সরকারি ওই গাড়িতে (নাটোর-ঘ ১১-০০৩২) নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের স্ত্রী সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মানসী দত্ত মৌমিতা তার কর্মস্থলে যাচ্ছিলেন বলে জানা গেছে।
নিহত সোহেল রানা জীবন সিংড়া পৌর শহরের বালুয়া বাসুয়া মহল্লার মৃত আব্দুল জলিলের ছেলে। তিনি সিংড়া বাজারের ফ্রেন্ডস কম্পিউটার এন্ড ষ্টেশনারীর স্বত্ত্বাধিকারী। কর্মজীবনে তিনি আগপাড়া শেরকোল বন্দর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক। তিনি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক দুরন্ত সংবাদের সিংড়া উপজেলা প্রতিনিধি এবং সিংড়া প্রেসক্লাবের সদস্য ও পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সহ-সভাপতি ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইউএনও সুখময় সরকার স্ত্রী মানসী দত্ত মৌমিতাকে সরকারি গাড়িতে করে তার কর্মস্থলে পৌঁছে দিতে সিংড়া যাচ্ছিলেন। পথে সিংড়া উপজেলার নিংগইন তেল পাম্প এলাকায় গাড়ির সাথে সাংবাদিক সোহেল রানা জীবনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনি গাড়ির চাকার নিচে পিষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শী স্থানীয় হোটেল ব্যবসায়ী সোলায়মান বলেন, সরকারি ওই গাড়িতে একজন মহিলা এবং গাড়ির চালকসহ মোট তিনজন ছিলেন। ঘটনার পর ওই মহিলা গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে চলে যান।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়ি দুটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিক সোহেল রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম।
ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি রেজওয়ানুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে গাড়িটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার স্ত্রীকে কর্মস্থলে পৌঁছে দেয়ার কথা অস্বীকার করে সাংবাদিকদের বলেন, নলডাঙ্গা ছোট উপজেলা। সেখানে পেট্রোল সঙ্কটের কারণে সিংড়ায় পেট্রোল নিতে পাঠিয়েছিলাম।
সিংড়ার ইউএনও এম এম সামিরুল ইসলাম বলেন, আমরা নিহতের চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরবর্তীতে পরিবারকে সহযোগিতা করার কথা জানান তিনি।











































