Home আঞ্চলিক বর্তমান সরকার কৃষকের খরচ কমিয়ে লাভের সুযোগ সৃষ্টি করেছে-হুইপ পঞ্চানন

বর্তমান সরকার কৃষকের খরচ কমিয়ে লাভের সুযোগ সৃষ্টি করেছে-হুইপ পঞ্চানন

21

 

বটিয়াঘাটা প্রতিনিধি।।

জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার বলেই কৃষকের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে আধুনিক প্রযুক্তি, সরঞ্জাম ও প্রণোদনা দিয়ে অভূতপূর্ব কৃষি বিপ্লব ঘটিয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং বহিবিশ্বে রপ্তানি করে চলেছে। কৃষি খাতে খরচ কমাতে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি ও মেশিন সরবরাহ করে যাচ্ছে। এক সময়ে কৃষকের ফসল রোপন ও কর্তন করতে হলে মজুরি ব্যায় বেড়ে যেতো। সরকার কৃষকের কথা অনুধাবন করতে পেরে ফসল রোপন, কর্তন ও মাঁড়াই করা মেশিন পর্যায়ক্রমে সরবরাহ করছে। তিনি গতকাল সোমবার বিকাল তিনটায় বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে স্থানীয় চক্রাখালি মল্লিকের মোড় সংলগ্ন কৃষিই সমৃদ্ধি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড ধানের সমলয় চাষাবাদ এর মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত দিবসে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান, সাবেক উপ-পরিচালক কৃষিবিদ পংকজ কান্তি মজুমদার, প্রশিক্ষন কলেজের অধ্যক্ষ কৃষিবিদ ফেরদৌস হোসেন, কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন, ভাইস- চেয়াম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, ইউপি চেয়ারম্যান বিধান রায় ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ। উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, আ’লীগ নেতা গোবিন্দ মল্লিক ও অরিন্দম গোলদার, সাংবাদিক পরাগ রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে কমলেশ বালা, জীবনানন্দ রায়, আব্দুল হাই খান, আব্দুল মান্নান, ঈমান আলী মল্লিক, কৃষক নিতিশ মল্লিক, দেবেন রায় ও অমিত মল্লিক সহ অন্যান্য কৃষক- কৃষাণীব্ন্দৃ। এ সময় প্রায় ৫০ বিঘা জমির ধান কাঁটার শুভ উদ্ভোধন করা হয়।

বটিয়াঘাটায় বিয়ের আড়াই মাসের মাথায় আত্মহত্যা করলেন এসএসসি পরীক্ষার্থী অভিষেক

 

বিয়ের আড়াই মাসের মাথায় মায়ের উপর অভিমান করে অভিষেক বাছাড়(১৮) নামের এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বটিয়াঘাটা উপজেলার দক্ষিণ হাটবাটী গ্রামে বিকাল সাড়ে তিনটার দিকে। সে ওই গ্রামের দেবাশীষ বাছাড় ও বিথিকা বাছাড়ের একমাত্র সন্তান। পারিবারিক সূত্রে প্রকাশ, অভিষেক ও তার মা গতকাল সোমবার অন্যের বাড়িতে শ্রম বিকাতে যাওয়ার পূর্ব সকালে খাওয়ার সময় অভিষেক তার মায়ের কাছে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য কিছু টাকা চায়। তৃতীয় বারের মতো হৃদরোগে আক্রান্ত দীর্ঘদিনের শয্যাশায়ী অসুস্থ্য স্বামীকে নিয়ে অভাবের সংসারে মা বিথীকা টাকা দিতে না পারায় অভিষেক ওইদিন দুপুরেই কাঊকে কিছু না বলে বসত ঘরের আঁড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঠিক পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশের ওসি (তদন্ত) মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, এসআই নূর ইসলাম, এসআই অনিশ হাসপাতালে পৌঁছান। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পৌঁছানোর প্রক্রিয়া চলমান ছিলো। উল্লেখ্য অভিষেক এবার এসএসসি পরীক্ষার্থী ছিলো। গত আড়াই মাস পূর্বে সে এই একই উপজেলার পার-শলূয়া গ্রামে তার এক সহপাঠী বান্ধবীকে প্রেমজ সম্পর্কের জের ধরে উভয়ের সন্মতিতে বিয়ে করে। গত রবিবার তার স্ত্রী বাপের বাড়ীতে বেড়াতে যায়। আজ অভিষেকের শ্বশুর বাড়ি যাওয়ার কথা থাকায় মায়ের কাছে টাকা চায়। অভাব-অনটনের সংসারে মা ছেলের দাবী পূরণ করতে না পারায় অভিমানে সে এ আত্মহত্যা করে। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।