Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

47

সিটি মেয়রের সুস্থতা কামনায় সদর থানা আ’লীগের দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় দোয়া মাহফিল এবং আলোচনা সভা করেছে খুলনা সদর থানা আওয়ামী লীগ। গতকাল রবিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এ সময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, এ্যাড. খন্দকার মজিবর রহমান, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, শেখ ফারুক হাসান হিটলু, শেখ নুর মোহাম্মদ, এস এম আকিল উদ্দিন, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, অধ্যা. এ বি এম আদেল মুকুল, মো. সফিকুর রহমান পলাশ, আব্দুল হাই পলাশ, এ্যাড. ফারুক হোসেন, বাদল সরদার বাবুল, ফেরদৌস হোসেন লাবু, এ্যাড. শামীম মোশাররফ, শেখ এশারুল হক, আজম খান, মো. শিহাব উদ্দিন, আতাউর রহমান শিকদার রাজু, নজরুল ইসলাম তালুকদার, এ্যাড. শামীম মোশাররফ, এ্যাড. এনামুল হক, এ্যাড. তারিক মাহমুদ তারা, কাউন্সিলর কণিকা সাহা, মো: আউয়াল হোসেন ছোটন, এ কে এম গোলাম হায়দার বুলবুল, জেসমিন সুলতানা শম্পা, নূরানী রহমান বিউটি, শেখ হারুন মানু, ফেরদৌসী আলম রিতা, মো. শহীদুল হাসান, শেখ মো. শামসুদ্দোহা বাঙালী, শাওন হাসান সোহানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুর রহিম ও মুফতি রফিকুল ইসলাম।

আজকের নগরী
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশন মেয়র এবং সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আজ বাদ মাগরিব দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলে দলের মহানগর, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আহবান জানিয়েছেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিস্থলে দাঁড়িয়ে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক গণের শপথ গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
রবিবার বেলা ১২.০০ টায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাংলাদেশের ৬১ টি জেলা পরিষদে নিয়োগকৃত প্রশাসকগণ জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিস্থলে দাঁড়িয়ে শপথ গ্রহণ করেন। এসময় তারা বঙ্গবন্ধুর আদর্শ ও তাঁর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করার দায়িত্বসহ তাঁর সুযোগ্য কন্যা দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ক্ষুদামুক্ত, দারিদ্রমুক্ত, দূর্নীতিমুক্ত, সন্ত্রাশমুক্ত, জঙ্গিবাদমুক্ত, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর নিরলস প্রচেষ্টায় অত্যন্ত সততা নিষ্ঠা ও বিশ্বস্থতার সাথে কাজ করা এবং বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার শপথ করেন। উক্ত শপথ অনুষ্ঠানে খুলনা জেলা পরিষদের নবনিয়োগপ্রাপ্ত প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ অংশ গ্রহন করেন এবং শপথ শেষে খুলনা জেলা পরিষদের কাজে যোগদান করেন।

খুলনায় আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
‘মানবতার শক্তিতে বিশ্বাস রাখি’-এই প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গতকাল ৮ই মে (রবিবার) খুলনায় আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ও মহানগর ইউনিট আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল ঃ পতাকা উত্তোলন,র্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবসটি উপলক্ষে খুলনা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে গতকাল বিকেলে খুলনা জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ। খুলনা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি হালিমা ইসলামের সভাপত্বিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মল্লিক আবিদ হোসেন কবির, খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম,খুলনা সিটি রেড ক্রিসেন্ট ইউনিট কর্মকর্তা মঈনুল ইসলাম পলাশ, সিটি ইউনিটের যুব প্রধান পাপন কংস বণিক প্রমুখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অপরদিকে দিবসটি উপলক্ষে খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে সকালে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু।জেলা ইউনিট কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা ইউনিটের নির্বাহী সদস্য জয়ন্তী রানী সরকার,কর্মসূচি প্রণয়ন কর্মকর্তা মোঃ জহিরুল আলম,জেলা ইউনিটের যুব প্রধান মোস্তাকিন বিল্লাহ মুহিত প্রমুখ। বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য জেলা ইউনিটের ১০জন যুব সদস্যকে অনুষ্ঠানে সনদপত্র প্রদান করা হয়। আলোচনা সভা শেষে একটি র্যালি বের হয়।

বটিয়াঘাটায় মা দিবস পালিত
বটিয়াঘাটা প্রতিনিধি:
বিশ্ব মা দিবস উপলক্ষে গতকাল রবিবার বেলা ১১ টায় বটিয়াঘাটা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে স্থানীয় প্রশিক্ষণ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাঁসি রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল। উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর গুলশান আরা, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুলতানা নাসরীন, জনস্বাস্থ্য প্রকৌশলী রুনা আক্তার সুমি,সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মৌসুমি আক্তার সহ অন্যান্য সহকারী শিক্ষা কর্মকর্তাবৃন্দ।অনুষ্ঠানে ৫০ জন মা অংশগ্রহণ করেন।

শিরোমনিতে বিএনপি নেতা মীর মুনসুরের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
শিরোমণি বাজার কেডিএ মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী, ও আটরা গিলাতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সম্পাদক মীর মুনসুর আলীর রুহের মাগফেরাত কামনায় বৃহত্তর শিরোমনি বিএনপির উদ্যোগে এক দোয়া অনুষ্ঠান রবিববার বাদ আছর শিরোমনি বাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয় । দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি মীর কায়সেদ আলী, নগর বিএনপির সাবেক সহ সভাপতি ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন ,বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, বিএনপি নেতা আঃ রব মুন্সি, মিনা মুরাদ হোসেন, সাহেব আলী, হেদায়েত কাজি, শেখ জাকির হোসেন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দিন , সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক, কোষাধক্ষ গাজী মাকুল উদ্দিন, আলহাজ¦ শেখ মুনছুর আলী, ফকির ইউসুফ আলী, শহিদ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আটরা গিলাতলা ইউনিয়ন যোগিপোল ইউনিয়ন ও কেসিসি ২ নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্ধ । উল্লেখ্য গত ৫ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারতবস্থায় বিএনপি নেতা মীর মুনসুর আলী ও শিরোমনি বাজারের বিশিষ্ট ব্যবসায়ি ইন্তেকাল করেন।

নিজের জমির ধান ঘরে তুলতে প্রভাবশালী মহলের বাধা ক্ষেতেই নষ্ট হচ্ছে ফসল
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
নিজের জমির ধান ঘরে তুলতে বাধা দিচ্ছে একটি প্রভাবশালি মহল । যার কারনে ক্ষেতেই নষ্ট হচ্ছে ধান। দামোদার গ্রামের ভুক্তভোগি শাহাজান গত ২২ /০৪ /২২ ইং তা ং ধান কাটলে গিলে দামোদার ইউনিয়ন পরিষদদের ৯ নং ওয়ার্ড , এর ইউপি সদস্য রায়হান , রসিদ মোড়ল , সরোয়ার মোড়ল, ও মনিরা বেগম বাধা সৃষ্টি করে । শাহাজান বলেন গত গত ২৮ শে এপ্রিল বিজ্ঞ আদালত আমাকে ধান নেওয়ার জন্য অনুমতি দিলেও প্রভাবশালী মহল আদালতের নিষেধাক্ষা উপেক্ষা করে ধান নিতে বাধা সৃষ্টি করে । এবং শাহাজান সরদার ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ভয়ভীতি , হুমকি ধামকি সহ মিথ্যা মামলা দিয়ে ফাসানোর হুমকি প্রদান করছে । এ ব্যাপারে ভুক্তভোগি প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ।

সাংস্কৃতিক কর্মী ইব্রাহিমের পিতার মৃত্যুতে মানবাধিকার ফাউন্ডেশনের শোক
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক ও বন্ধন টেলিমিডিয়ার সহ-সভাপতি সাংস্কৃতিক কর্মী ইব্রাহিম হোসেনের পিতা বাবুর আলী গাজী (৬৩) ফুসফুসের সমস্যা জনিত কারণে সাতক্ষীরা হার্ড ফাউন্ডেশনে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরন করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন—। সাতক্ষীরা হার্ড ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ৮ই মে রবিবার রাত ১টায় ৪৫ মিনিটে মৃত্যু বরন করেন।মৃত্যু কালে মরহুমের স্ত্রী দুই ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। রবিবার জোহরের নামাজের পরে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর চাপারডাংগী গ্রামে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।জানাজার নামাজ ও দোয়া পরিচালনা করেন চাপারডাংগী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ লিয়াকত আলী। সাংস্কৃতিক কর্মী ইব্রাহিম হোসেনের পিতার মৃত্যুতে গভীর শোক,বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড.মোঃ আব্দুর রহিম খান পিপিএম,মহাসচিব রবিউল ইসলাম সোহেল,কেন্দ্রীয় সমন্বয়ক ও চলচ্চিত্র প্রযোজক তামান্না সুনতানা,সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এড.মোঃ শরীফ আজমীর হুসাইন রোকন, সিনিয়র সহ-সভাপতি মোঃ জিয়াউল হক, সহ-সভাপতি অতুল কুমার ঘোষ,আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান, শেখ মনিরুজ্জামান,এস এম বিল্পব হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আপন, যুগ্ম সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, মোঃ শাহাজাদা তৈমুর,জাহিদ হুসাইন, নাজমুল শাহাদাৎ জাকির,অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন,রবিউল ইসলাম রবি,ইব্রাহিম খলিল,সহ- সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনির,তানজিলা বেগম, কর্ণ বিশ্বাস কেডি,নূরুল হুদা ফুল,মহব্বত আলী,অর্থ সম্পাদক আজহারুল ইসলাম সাদি,দপ্তর সম্পাদক উজ্জ্বল মোল্লা,প্রচার সম্পাদক সোহারভ হোসেন সৌরভ,টিভি নাট্য পরিচালক মুছা করিম,দৈনিক আজকের সাতক্ষীরা’র সফ্বসল সম্পাদক ফারুক হোসেন সোহাগ প্রমুখ।এসময় চেয়ারম্যান, মহাসচিব সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা মোবাইলে ইব্রাহিম হোসেন পারিবারিক খোঁজ খবর নেন।

কেশবপুরে আনা আয়োজনে বিশ্ব মা দিবস পালিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি :
কেশবপুরে বিশ্ব মা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামানের সভাপতিত্বে পরিষদের মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র, যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, আনসার ভিডিপি কর্মকর্তা সখিনা বেগম প্রমুখ।

রামপালে চিংড়ি ঘেরে ভাইরাস চাষিরা সর্বস্ব হারিয়ে পথে বসেছেন
রামপাল বাগরহাট ।।
বাগরহাটের রামপাল উপজলায় ভাইরাস জনিত কারনে ব্যপক হার চিংড়িতপ মড়ক দেখা দিয়েছে। এরফলে এ মৌসুমের শুরুতে এ উপজলার কোটি কোটি টাকার ক্ষতির আশংকা করছেন চাষীরা। এ অবস্থায় বেশির ভাগ চিংড়ি চাষীর মাথায় হাত উঠেছে। কিভাবে ক্ষতি পুষিয়ে নিবেন তা নিয়ে দুশ্চিন্য়তা পড়েছেন তারা।

রামপাল উপজলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের একটি সুত্র জানায় রামপাল এ মৌসুমে নিবন্ধনকত ৬ হাজার ৬৪৪ টি ঘেরে চিংড়ি চাষ হয়েছে। এখন বাগদা চিংড়ির ভরা মৌসুম। অনেক ঘের থেকে চিংড়ি ধরা শুরু করেছেন চাষিরা। আবার অনেকে চিংড়ি ধরার প্রস্তুতি নিয়েছেন। এরই মধ্যে মাত্র এক সপ্তাহর ব্যবধানে এ উপজলার বিভিন্ন এলাকায় চিংড়ি ঘেরে হঠাৎ করে চিংড়িতে মড়ক শুরু হয়েছে। কি কারনে চিংড়ি মরছে চাষীরা তার সঠিক কারন খুজে পাচ্ছেন না। চাষীরা বলছেন যারা সরকারি-বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋন নিয়ে চিংড়ি চাষ করেছেন তারা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছেন। এখন তাদের ঋন পরিশাধের কোন পথ খোলা নেই। এবার রামপাল উপজলায় চিংড়ি চাষীদের অর্ধশত কোটি টাকার ক্ষতি হবে বলে চাষীরা জানান।

উপজেলার বাঁশতলী ইউনিয়নের মুজিবনগর এলাকায় গতকাল শনিবার কয়েকটি চিংড়ি ঘেরে গিয়ে দেখা যায় চাষিরা মরা চিংড়ি পরখ করছেন। ওই ইউনিয়নের বেশির ভাগ চিংড়ি ঘেরের চিংড়ি মারা গেছে। পার্শ্ববর্তী ভোজপাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঘের মালিক নুরুল আমিন জানান ওই ইউনিয়নের ৯৮ ভাগ চিংড়ি ঘেরে মড়ক লেগে চিংড়ি মরে গেছে। এতে চাষীরা সর্বস্ব হারিয়েছে। গৌরম্ভা ইউনিয়নের চেয়ারম্যান রাজীব সরদার, হুড়কা ইউনিয়নের চেয়ারম্যান তপন গোলদারসহ অন্যান্য চাষিরা জানান ৯০ থক ৯৫ ভাগ ঘেরের চিংড়ি মরে শেষ। তিনি আরও বলেন যারা লোন নিয়ে চিংড়ি চাষ করেছে তারা একবারই নিঃস্ব হয়ে গেছে। রামপাল সদর, রাজনগর, বাইনতলা ও পেড়িখালি ইউনিয়নের সব চিংড়ি ঘরেরে অবস্থা একই রকম।

ক্ষতি পুষিয়ে নিতে তারা সরকারের কাছে প্রণোদনার দাবী করেছেন। গত বছর এ উপজলায় ৬ হাজার ৭০০ মে, টন চিংড়ি উৎপাদন হলও ভাইরাসের কারনে এ মৌসুমে উৎপাদন মারাত্মক ভাবে হ্রাস পাবে বলে চাষীরা মনে করেন।

এ ব্যপার রামপাল উপজলা সিনিয়র মৎস কর্মকর্তা অঞ্জন বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলন হোয়াইট স্পট সিনড্রম ভাইরাস নামক এক ধরনের রোগে আক্রান্ত হয়ে চিংড়ি মারা যাচ্ছে। তিনি বলেন এটি শুধু বাংলাদশে নয় সারা বিশ্বে এ রোগ দেখা দিয়েছে। গত বছরও এ রোগে কোটি কোটি টাকার চিংড়ি মরে গেছ। ঘের প্রস্ততির আগে ব্লিচিং পাউডার সহ ভাইরাস মুক্ত করণের যে সব পদ্ধতি আছে তা প্রয়াগ না করে গতানুগতিক ভাবে চাষীরা ঘের প্রস্তত করে চিংড়ি ছাড়ার কারনে পুর্বের ভাইরাস আবার দেখা দিয়েছ। আর একারনে চিংড়ি মরে সাবাড় হচ্ছে। তাছাড়া চিংড়ি পোনা ছাড়ার আগে পাোনা ভাইরাস মুক্ত কিনা তা পিসিয়ার পরীক্ষা না করে পোনা ছাড়ার কারনে এমনটা হতে পারে বলে তিনি মত দেন। তিনি বলেন আমি মাত্র ৫ মাস রামপাল এসছি। এ সময়ের মধ্যে আমি ৫/৬ শ চাষীক চিংড়ি চাষের উপর প্রশিক্ষন দিয়েছি। পর্যায়ক্রমে সব চাষীকে প্রশিক্ষন দিতে পারলে এরকম অবস্থা আর হবেনা।

পাইকগাছায় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু: নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় বড় করতে হবে
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের যে জোয়ার সৃষ্টি হয়েছে তা ধরে রাখতে হলে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় বড় করতে হবে। নতুন প্রজন্ম যেন স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে পারে সেজন্য বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে মুক্তিযুদ্ধের স্মৃতিকথা রেকর্ড করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এক সময় মুক্তিযোদ্ধারা থাকবেন না কিন্তু তাদের কণ্ঠের এই রেকর্ড যুগ যুগ ধরে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়বে। রবিবার (৮ মে) দুপুরে খুলনার পাইকগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সাথে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে সাংসদ বাবু আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোলমডেলে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর হত্যার পর ২৯ বছর দেশটা পেছন দিকে হেটেছে। গত এক দশকে যে উন্নয়ন হয়েছে আগের ৩০ বছরেও তা হয়নি। দেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ২০৪১ সালে উন্নত দেশে উন্নীত হবে। মুক্তিযোদ্ধাদের উন্নয়নে সরকার সব ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, মুক্তিযোদ্ধাদের ভাতা-বোনাস বাড়ানো হয়েছে। জেলা-উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করা হয়েছে। জাতীয় পরিচয়পত্রে ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখার ব্যবস্থা করা হয়েছে। যুদ্ধের স্থান, বধ্যভূমি ইত্যাদি সংরক্ষণ ও স্মৃতিসৌধ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চুর সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, পৌর প্যানেল মেয়র মাহাবুবর রহমান রঞ্জু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র মন্ডল, রনজিৎ সরকার, অবঃ প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, আঃ সবুর, আঃ আজিজ, আমজেদ গাজী, মোকসেদ গাজী, আজিজ সরদার, মোহাম্মদ সানা, ফয়জুল্লাহ, দুরজান গাজী, আঃ গফুর, আঃ রাজ্জাক সহ ইউনিয়ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধারা।

ফকিরহাটের আট্টাকী সড়কের পাশ থেকে তরমুজ চাষির র্দুগন্ধকৃত লাশ উদ্ধার
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের আট্টাকী মহাসড়কের পাশে থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৪০) মৃতদেহ উদ্ধার করেছেন মডেল থানা পুলিশ। মৃতদেহটি ফেলে রাখা বৈদ্যুতিক খুটির নিচে ঝোপঝাড়ের মধ্য থেকে উদ্ধার করা হয়। অজ্ঞাত ঐ ব্যক্তি একজন তরমুজ ব্যবসায়ী, তার নাম নারায়ন চন্দ্র মন্ডল। তিনি খুলনা জেলার দাকোপ উপজেলার উড়াবুনিয়া গ্রামের মৃত সুধীর মন্ডলের পুত্র ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকাল ৯টার দিকে ওই পথ দিয়ে পথচারীরা চলাচলের সময় দুর্গন্ধ টের পায়। দুর্গন্ধের কারণ খুজতে যেয়ে তারা দেখতে পায় মহাসড়কের পাশে ফেলে রাখা বৈদ্যুতিক খুটির নিচেই ঝোপঝাড়ের মধ্যে এক ব্যক্তির মৃতদেহ দেখা যায়। পরে মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত ব্যক্তির গায়ে হাফহাতা গেঞ্জি ও লুঙ্গি পরিহিত ছিল। মৃতদেহ উদ্ধার হওয়ার পর ওই অজ্ঞাত মৃতদেহের পরিচয় পাওয়া গেছে। মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এস আই) মোঃ বিল্লাল হোসেন ভূইয়া জানান, উদ্ধার হওয়া মৃতব্যক্তি খুলনা জেলার দাকোপ উপজেলার উড়াবুনিয়া গ্রামের নারায়ন চন্দ্র মন্ডল। তিনি পেশায় একজন তরমুজ চাষি। মৃতের নিকট পাওয়া মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা গেছে। এদিকে মৃতের পুত্র কৌশিক মন্ডলের বরাত দিয়ে তিনি আরো জানান, গত ৫ মে সকালে তরমুজ নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেন। এরপর আর সে বাড়িতে ফেরেনি। তবে কিভাবে সে মারা গেছেন তা সঠিক ভাবে কেউ বলতে পারেনি। মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, মৃতদেহের পরিচয় পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে মৃতদেহটি ২/৩দিন ধরে এখানে পড়ে ছিল। ময়না তদন্ত প্রতিবেদন আসলে এই মৃত্যুর মূল রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলেও তিনি জানান।

ফকিরহাট হাসপাতাল থেকে এক সন্তানের জননীর মৃতদেহ উদ্ধার
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৌমিতা দাশ (২৬) নামের এক নারীর মৃতদেহ উদ্ধার করেছেন মডেল থানা পুলিশ। মৃতের পরিবারের দাবী ওই নারী ঘরের আড়ার সাথে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে লখপুর ইউনিয়নের ভট্রখামার দাশপাড়া এলাকার মোবাইল মেকানিক শিমুল দাশের স্ত্রী মৌমিতা দাশকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার পরিবার। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ওই নারী কি কারনে আত্মহত্যা করেছেন এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় অনেকেই জানিয়েছে। তবে মৃতের পরিবারের দাবী ওই নারী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। সে এক সন্তানের জাননী। এ ব্যাপারে মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু.আলীমুজ্জামান বলেন, ওই নারীর মৃত্যু ঘটনায় তার স্বামী থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। মৃতদেহের ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

সাংবদিক জুলফিকার আলীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ার সাংবাদিক জুলফিকার আলীকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি হয়েছে। রোববার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
কলারোয়া উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপি, দৈনিক মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি ইয়ারব হোসেন, মোহনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল জলিল, পাটকেলঘাটার সাংবাদিক শাহিনুর রহমান, মিজানুর রহমানসহ জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, একজন চাঁদাবাজী মামলার আসামী কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলায় কলারোয়ার সাংবাদিক জুলফিকারকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতরের আগের দিন তাকে কারাগারে পাঠানো হয়। তার ছোট ছোট সন্তানরা পিতাকে ছাড়া ঈদ উদযাপন করেছে। এটি মেনে নেওয়া যায় না। বক্তারা এ সময় অবিলম্বে সাংবাদিক জুলফিকার আলীর নি:শর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, দৈনিক ঢাকা টাইমসের সাতক্ষীরা প্রতিনিধি এম বেলাল হোসাইন।
উল্লেখ্য ঃ গত ২৮ এপ্রিল কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য রওশন আলী বাদী হয়ে ১ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে সাংবাদিক জুলফিকার আলীর নামে থানায় একটি মামলা দায়ের করেন। পরদিন কলারোয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করেন।

কৃষি ও পরিবেশ রক্ষা আন্দোলন-এর বিবৃতি: কেসিসি মেয়রের সুস্থতা কামনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামীলীগ খুলনা মহানগর শাখার সভাপতি আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক- মহোদয় বর্তমানে অসুস্থ অবস্থায় সিএমএইচএ চিকিৎসাধিন আছেন। তাহার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন কৃষি ও পরিবেশ রক্ষা আন্দোলন-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, সাধারন সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব সহ সংগঠনের নেতৃবৃন্দ।

কালিয়ায় টিকটক ভিডিও বানাতে নিষেদ করায় বিষ পানে তরুণীর আত্মহত্যা
মোঃ তাহের নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়ায় টিকটক ভিডিও বানিয়ে সোশাল মিডিয়ায় ছাড়া নিয়ে মায়ের সাথে অভিমান করে বিষ পান করে আত্মহত্যা করেছে সুমি আক্তার (১৯) নামে এক টিকটকার। নিহত সুমি আক্তার কালিয়া উপজেলার নড়াগাতি থানার মুলখানা গ্রামের নিজাম মল্লিকের মেয়ে। পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, গত শনিবার (৭মে) সকালে বিভিন্ন ছেলেদের সাথে টিকটক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়তে মা আমেনা বেগম নিষেধ করলে কথা কাটাকাটি করে মেয়ে সুমি। পরে মা আমেনা ঘুমিয়ে পরলে ঘরে থাকা ফসলে দেয়া বিষ নিয়ে পাশের বাড়ি রাশিদা বেগমের টিনের ঘরে গিয়ে বিষ পান করে সুমি আত্মহত্যা চেষ্টা করে । পরে স্থানীয়রা জানতে পেরে তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল হাসপাতালে রিফার্ড করেন। খুলনা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার কাছে জানতে চাইলে তিনি বলেন এ ঘটনায় অপমৃত্যুর অভিযোগে মামলা করেছেন তার মা। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে।

কবিগুরুর সৃষ্টিকর্ম মিশে আছে বাঙ্গালীর চেতনায়-রূপসায় খুলনা বিভাগীয় কমিশনার
রূপসা প্রতিনিধি
খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন (এনডিসি) বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম মিশে আছে বাঙ্গালীর শিক্ষা সাহিত্য ও সংস্কৃতির চেতনায়। তিনি বলেন, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বাংলাসাহিত্যের অস্তিত্ব কখনোই কল্পনা করা যায় না। তিনি তার লেখনীতে ফুঁটিয়ে তুলেছেন সোনার বাংলার প্রকৃত রূপ। তার লেখা গান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করেছিলো।
তিনি আরো বলেন, বিশ্বকবি রবি ঠাকুর শুধু বাংলাদেশের বা বাঙালির কবি ছিলেন না, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন। শুধু তাই নয় তার রচিত জাতীয় সংগীত গাওয়া হচ্ছে ৩টি দেশে। তিনি ধণাঢ্য পরিবারে জন্মগ্রহন করেও শোষিত-বঞ্চিত অসহায় ও মেহনতী মানুষের পাশে দাঁড়াতেন। মানবতার হাত বাড়িয়ে দিতেন। এসব নানা কারণে হাজার বছর পরও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে মনে রাখবে বাঙ্গালি জাতি।
বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্ম বার্ষিকী উপলক্ষে ০৮ মে সকাল ১০টায় রূপসা উপজেলার পিঠাভোগে কবির পূর্ব পুরুষের বসত ভিটায় তিন দিন ব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রূপসা উপজেলা প্রশাসন ও রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা এ অনুষ্ঠানের আয়োজন করে। খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে, খুলনা জেলা পুলিশ সুপার মোঃ মাহবুব হাসান (বিপিএম), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল ও উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা। স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রবীন্দ্র গবেষক অধ্যাপক সুশান্ত সরকার।
কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন ও সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ,ম,আ, সালাম, ঘাটভোগ ইউপি চেয়াারম্যান মোল্লা ওয়হিদুজ্জামান মিজান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজু আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রদীপ কুমার মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শেখ শফিকুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সুজিত কুমার সাহা, উপজেলা নির্বাচন অফিসার মোল্লা নাসির আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা মদন কুমার দাস, উপজেলা প্রকৌশলী এস এম ওয়হিদুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ফকির, সরকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, আলাইপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আল মামুন সরকার, পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়, শিক্ষক নজরুল ইসলাম, এ্যাড. সুশীল কুমার পাল, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, সাংবাদিক আল মাহমুদ প্রিন্স, খান আব্দুল জব্বার শিবলী, চিত্ত রঞ্জন সেন, মোস্তাফিজুর রহমান, চন্দন ভট্টাচার্য্য ও বিএম শহিদুল্লাহ।

বাগেরহাটে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের অভিযোগ
স্টাফ রিপোটার, বাগেরহাট
বাগেরহাটের চিতলমারী উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সদস্য মোঃ রবিউল ইসলাম খান (৩২) এর বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছে। জমি দখলের জন্য প্রবাসী মোঃ রফিকুল ইসলাম মোল্লার ঘর-বাড়ি ভাংচুর ও ছেলেকে হত্যার হুমকী ও দিয়েছেন রবিউল ইসলাম। মোঃ রবিউল ইসলাম খানের এসব অত্যাচার থেকে বাঁচতে রবিবার (০৮ মে) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে প্রবাসীর পুত্রবধু সাদিয়া আক্তার। এসময় সাদিয়া আক্তারের স্বামী আরাফাত হাসান ও ভাই সোহেল আহমেদ শেখ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে সাদিয়া আক্তার বলেন, আমার শ্বশুর মোঃ রফিকুল ইসলাম মোল্লা একজন প্রবাসী। তিনি দীর্ঘদিন ধরে সাউথ আফ্রিকা রয়েছেন। আমার শ্বাশুড়ি রাশিদা বেগম, স্বামী আরাফাত হাসান ও আমি শ্বশুরের বাড়িতে বসবাস করি। সম্প্রতি চিতলমারী উপজেলা সদরের আড়ুয়াবর্নী ডরপাড়া এলাকায় আমাদের বসত বাড়ির পাশে ৪শতক জমি ক্রয় করেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খানের ভাই উপজেলা যুবলীগের সদস্য মোঃ রবিউল ইসলাম খান। পরবর্তীতে তার ক্রয়কৃত চার শতক জমির সাথে আমাদের মালিকানাধীন দুই শতক জমি জোড়পূর্বক দখল করে। তাদের ক্ষমতার ভয়ে আমরা চুপ করে ছিলাম। কিন্তু আমাদের আরও জমি দখলের জন্য মোঃ রবিউল ইসলাম খান পায়তারা শুরু করে। তার উদ্দেশ্য বুঝতে পেরে ২৫ এপ্রিল চিতলমারী থানায় আমরা একটি লিখিত অভিযোগ করি। অভিযোগের প্রেক্ষিতে শালীস মীমাংসার মাধ্যমে সমাধান করার কথা ছিল। কিন্তু তারা শালীস মীমাংসায় না যেয়ে ৬ মে ১১টায় মোঃ রবিউল ইসলাম খান ও তার ভাইয়ের ছেলে মনিরুল খান (৩০)সহ ১১-১২জন সন্ত্রাসী আমাদের বাড়িতে এসে ভাংচুর করে। আমরা প্রাণ ভয়ে ঘরের বাইরে যাইনি। ঘরবাড়ি ভাংচুর করে যাওয়ার সময় তারা আমার স্বামীকে মেরে ফেলার হুমকী দিয়ে যায়। এই অবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। শ্বশুরের জমি রক্ষা ও এই অন্যায়-অত্যাচার থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন গৃহবধু সাদিয়া আক্তার।
সাদিয়া আক্তার আরও বলেন, মোঃ বাবুল হোসেন খান উপজেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ার পর থেকে তার ভাই রবিউল ইসলাম খান ও ভাতিজা মনিরুল খানের নেতৃত্বে একটি ভূমিদস্যু বাহিনী গড়ে উঠেছে। তারা একের পর এক অসংখ্য মানুষের ভিটেমাটি দখল করেছে। এমনকি দেলোয়ার হোসেন মুন্সি নামের এক সাংবাদিকের জমি দখলেরও চেষ্টা করছেন এই চক্রটি। চিতলমারীর মানুষ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খানের ভাই-ভাতিজার অত্যাচার থেকে বাঁচতে চায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
এসব অস্বীকার করে চিতলমারী উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম খান বলেন, আমি কারও জমি দখলের চেষ্টা করিনি। কাউকে হুমকী-ধামকীও দেই নি। আমি চার শতক জমি ক্রয় করেছি, চার শতক জমিই ভোগ দখল করছি।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম কামরুজ্জামান বলেন, বাড়িতে প্রবেশের রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে একটি ঝামেলা রয়েছে। প্রবাসী মোঃ রফিকুল ইসলামের ছেলে ও পুত্রবধু মোবাইল করলে পুলিশ একাধিকবার ঘটনাস্থলে গেছে। তাদেরকে সহযোগিতা করা হয়েছে। এরপরেও তারা যদি কোন প্রকার নিরাপত্তাহীনতা অথবা মারধরের শঙ্কা থাকে তাহলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি।

বাগেরহাটে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত
স্টাফ রিপোটার, বাগেরহাট
বাগেরহাটের শরণখোলায় ইজিবাইকের ধাক্কায় মোঃ সাকিব হাওলাদার(৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (০৮ মে) সকালে শরণখোলা উপজেলার পূর্বখাদা গ্রামে শিশুটি বাড়ির সামনের রাস্তায় বের হলে একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। ধাক্কার পরেই ইজিবাইক রেখে চালক পালিয়ে যায়। পরবর্তীতে শিশু সাকিবকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত সাকিবের চাচা নবি হোসেন বলেন, দোকানে যাওয়ার জন্য রাস্তায় বের হয় সাকিব। রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
নিহত মোঃ সাকিব হাওলাদার পূর্বখাদা গ্রামের সুজন হাওলাদারের ছেলে। সে স্থানীয় বুরুজবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়াশুনা করত।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, আমরা শিশুটির মরদেহ উদ্ধার করেছি। ইজবাইকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডুমুরিয়ায় তিন কন্যা সন্তান জন্ম দানের অপরাধে পাষন্ড স্বামীর বেপরোয়া মারপিটে গৃহবধূ আহত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় পর পর তিন কন্যা সন্তান জন্ম দেয়ার অপরাধে পাষন্ড স্বামীর নির্যাতনে দিশেহারা হয়ে পড়েছে সুরভী মন্ডল (৩৭) নামের এক গৃহবধূ। পুত্র সন্তানের জনক হতে না পেরে এর দায়ভার স্ত্রীর কাঁধে চেপে দিয়ে চালানো হ”েছ অমানুষিক আর্থিক, মানুষিক ও শারীরিক নির্যাতন। এমনকি দ্বিতীয় বারের মত পা রাখা হয়েছে বিয়ের পিঁড়িতে। এ ঘটনায় ন্যায় বিচারের দাবিতে থানা পুলিশের দ্বার¯’ হয়েছেন ওই গৃহবধূ। ভুক্তভোগী গৃহবধূ সুরভী মন্ডলের সাথে কথা বলে ও থানায় দায়ের কৃত অভিযোগ সূত্রে জানা যায, বিগত ২২ বছর পূর্বে উপজেলার রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রাম¯’ ফনিভূষণ মন্ডলের ছেলে দীনবন্ধু মন্ডলের সাথে রঘুনাথপুর ইউনিয়নে রুপরামপুর গ্রাম¯’ ঠাকুরদাশ মন্ডলের মেয়ে সুরভী মন্ডল হিন্দু ধর্মীয় বিধান মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর তাদের কোল জুড়ে পর পর জন্ম নেয় তিথি মন্ডল ও লাবন্য মন্ডল নামের সুদর্শনা দু কন্যা সন্তান। কিš‘ পর পর দু কন্যা সন্তানের জনক হওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি স্বামী দিনবন্ধু মন্ডল। সেই থেকে স্ত্রী সুরভী মন্ডলের উপর নেমে আসে নানা প্রকার নির্যাতন। এরপর পারিবারিক ভাবে পুত্র সন্তানের আশায় আবারও একটি সন্তান জন্ম দান করেন ওই দম্পতি। কিš‘ দুঃখের বিষয় সেটিও কন্যা সন্তান,যার নাম রাখা হয় ঐশর্য মন্ডল (৬ মাস) আর এ সন্তানের জন্ম লাভই কাল হয়ে দাঁড়ায় গৃহবধূ সুরভী মন্ডলের জীবনে। এ জন্য ওই গৃহবধূই একমাত্র দায়ী এমন অভিযোগ এনে শুরু করা হয় সীমাহীন নির্যাতন। গুঞ্জন উঠেছে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি,অব্যাহত রয়েছে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন। তারই জের ধরে গত ২৮ এপ্রিল সকাল সাড়ে নয়টার দিকে বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা এনে দিতে হবে এমন দাবিতে বাঁশের লাঠি দিয়ে বেপরোয়া মারপিট করা হয় গৃহবধূ সুরভী মন্ডল কে। এরপর গুরুতর ফোলা জখম অব¯’ায় উদ্ধার করে তাকে ভর্তি করা হয় ডুমুরিয়া হাসপাতালে। লোমহর্ষক এ ঘটনার বর্ণনা শুনে ছুটে আসেন পিতৃ-মাতৃ হারা সুরভী মন্ডলের একমাত্র ভাই তাপস জোদ্দার। তিনি উপায়ন্ত না পেয়ে ন্যায় বিচারের আশায় দিশেহারা বোনকে সাথে নিয়ে থানা পুলিশের দ্বার¯’ হয়ে একখানা লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ প্রসঙ্গে কথা হয় ওসি সেখ কনি মিয়ার সাথে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যব¯’া গ্রহণ করা হবে।

ডুমুরিয়ায় খাসজমি ও উত্তরাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বে-সরকারী উন্নয়ন সং¯’া উত্তরনের আমার প্রকল্পের আয়োজনে খাসজমি ও উত্তরাধিকার বিষয়ক উপজেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় শহীদ কমরেড শেখ আব্দুল মজিদ মিলনায়তনে শেখ সেলিম আক্তার স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রকল্পের এপিপিসি মোঃ সিরাজুল ইসলাম, এডভোকেসি মোঃ মেজবাহুল রহমান খান, ম্যানেজার আবদুল আলীম গাঁজী, মাঠ সংগঠক আনোয়ারা খাতুন সাথী, সাংবাদিক জিএম আব্দুস সালাম, শেখ মাহতাব হোসেন, শেখ বিলায়েত হোসেন, শেখ জাহিদুর রহমান বিপ্লব, শেখ হেদায়েতুল্লাহ, গৌতম রাহা, মাহাবুবুর রহমান, শেখ সিরাজুল ইসলাম,এস রফিকুল ইসলাম, আঃ লতিফ মোড়ল, সাব্বির খান ডালিম, সুজিত মল্লিক, আশরাফুল আলম, শেখ আব্দুস সালাম, জাহাঙ্গীর আলম মুকুল, সুমন ব্রক্ষ্ম, আরিফুল ইসলাম নয়ন ও আক্তারুজ্জামান লিটন প্রমুখ।

দাকোপের তরমুজ চাষিরা সঠিক দামে তরমুজ বিক্রয় করতে না পারায় হতাশায় দিন কাটাচ্ছে
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপে কোন কারন ছাড়াই হঠাৎ করে দাকোপের বিভিন্ন এলাকার তরমুজ চাষীরা ভালো দামে তরমুজ বিক্রয় করতে পারছে না বলে হতাশায় দিন কাটাচ্ছে চাষীরা। জানা যায় চাষীদের কাছ থেকে ঈদের আগে ১ বিঘা তরমুজ ক্ষেত বিক্রয় হয়েছে ১ লক্ষ টাকা থেকে ১ লক্ষ বিশ-ত্রিশ হাজার টাকা আর এখন ঈদের পর সেই ক্ষেতের দাম বলছে ব্যাপারিরা মাত্র বিশ-ত্রিশ হাজার টাকা। বাজুয়া চাঁদ পাড়া গ্রামের তরমুজ চাষী সুপদ রায় জানান এ বছর তরমুজ ক্ষেতে সার, বীজ থেকে শুরু করে সব কিছুর খরচ প্রায় গত বছরের চেয়ে দ্বিগুণ বা কাছাকাছি। সেই হিসাবে কৃষকরা যদি নায্য দাম না পান তাহলে তারা এই কাজে আগ্রহ হারাতে পারে বলে ধারণা করছে এলাকার সকলে । এলাকাবাসী ও তরমুজ চাষীদের ধারনা রবিবার থেকে ব্যাংক খুলবে আশা করছি ঢাকার বা আশেপাশের ব্যবসায়ীরা পূর্বের মত দল বেঁধে আবার ও আসবেন দাকোপে। এলাকার কৃষকেরা বলেন গত ৪/৫ দিন ধরে ঢাকা ও আশেপাশের তরমুজ আড়ৎদ্বারদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে, ঢাকাতে কিন্তু তরমুজের এখনো ভালোই দাম রয়েছে। এলাকার সচেতন মহল বলেন দাকোপের কৃষকরা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছেন। সুতরাং কৃষক বাঁচলে, দেশ বাঁচবে.. কু-চক্রী মহল, সিন্ডিকেটদের কথায় কান দিবেন না, এবং সকলকে কৃষকের পাশে থাকার অনুরোধ রইল। সোনার ফসল হাসিমুখে কৃষকরা যেন বিক্রয় করতে পারে সেই প্রত্যাশাই করছে সকলে। এছাড়া কৃষকের এই দুর্দশায় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ সকলেই কামনা করছে। দ্রুত তরমুজ বিক্রয়ের জন্য উপযুক্ত মার্কেট চ্যানেল তৈরী না করতে পারলে হাজার হাজার কৃষক লোকসানের সম্মুখীন হবে। তাই আগামীতে তারা তরমুজ চাষে আগ্রহ হারাবে।

মোংলায় বিতর্কিত ইউপি মেম্বার জাহাঙ্গীরকে আর জনপ্রতিনিধি হিসেবে মানতে চান না গ্রামবাসী
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় সংখ্যালঘু দুই ভাইয়ের জমি ফিরে পাওয়ার দাবীতে ও বিতর্কিত জাহাঙ্গীর মেম্বারের অপকর্মের বিরুদ্ধে এবার ফুঁসে উঠেছে গ্রামবাসী। এনিয়ে রবিবার সকাল ১০ টায় উপজেলার চৌকিদার মোড়ে বিক্ষোভও করেন তারা। এ সময় জমি আত্মসাৎতের মুলহোতা ওই এলাকার বিতর্কিত ইউপি মেম্বার জাহাঙ্গীর মল্লিকের বিচার চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভূক্তভোগী হিন্দু, মুসলিম ও খ্রিস্টান পরিবারের শত শত নারী পুরুষ অংশ নেয়। মানববন্ধনে ভুক্তভোগী নরোত্তম বিশ্বাস ও প্রেমানন্দ বিশ্বাস অভিযোগ করে বলেন, তাদের দাদা দর্শন বিশ্বাস ও দাদী পদ্মবতী বিশ্বাসের দেওয়া মালগাজী মৌজার ৩২ বিঘা জমির মধ্যে ৬ একর জমি মেম্বার জাহাঙ্গীরের ফাঁদে পড়ে তার বাবা কৃষ্ণপদ বিশ্বাস বিক্রি করে দিয়েছেন। তবে ওই জমির ওপর আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তার তোয়াক্কাই করেননি ওই ইউপি মেম্বার। মানববন্ধনে আসা মারিয়া সরকার নামে এক নারী বলেন, মেম্বার হওয়ার পর জাহাঙ্গীর দোদান্ড প্রতাপশালী হয়ে উঠেন। এলাকায় সরকারী খাল আটকে নিষিদ্ধ ড্রেজার দিয়ে বালু বিক্রি করে
রাতারাতি কোটিপতি বনে যান। এলাকার কোন ব্যক্তি জমি সংক্রান্ত বিরোধ নিয়ে তার কাছে গেলে ভুল বুঝিয়ে সেই জমি তার নামে জোরপূর্বক লিখে নেন বলে অভিযোগ করেন তিনি। মারিয়া আরও বলেন, নিজের স্ত্রী সন্তান থাকলেও সেসব গোপন করে বিয়ের প্রলোভন দিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে লম্পট জাহাঙ্গীর মেম্বার। এ ঘটনায় তাকে আসামী করে ধর্ষণ মামলা দিয়েছেন তিনি। আরেক নারী কোহিনুর বেগম বলেন, বিচারের নামে মেম্বার জাহাঙ্গীর ও তার ভাই আলমগীর ভূক্তভোগীদের ওপর নির্মম নির্যাতন চালায়। এমনকি তার স্বজনদের ছাড়া সরকারী ত্রাণ বা ভিজিপির কার্ড
দেওয়া হয়না। মানুষের জমি দখল করতে করতে এলাকায় তিনি এখন চিহ্নিত ভূমিদস্যু পরিচিত পেয়েছে। এমন জনপ্রতিনিধি তারা চাননা বলেও ক্ষোভ প্রকাশ করেন।
উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি আবুল হোসেন বলেন, জাহাঙ্গীর মেম্বারের বাবা সাত্তার মল্লিক একজন রাজাকার ও যুদ্ধাপরাধী ছিলেন। সেই যুদ্ধাপরাধীর ছেলে জাহাঙ্গীরও পাকিস্তানি দোসরদের মতই এলাকায় নিরীহ লোকজনদের ওপর নির্যাতন চালাচ্ছে। খোলস পাল্টে মৌসুমী পাখিরমত দলে আসা এই নব্য আওয়ামী লীগ জাহাঙ্গীরকে উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৫
নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি পদ থেকে বহিস্কারের দাবি জানান এ আ’লীগ নেতা আবুল হোসেন।
এ অভিযোগের বিষয়ে মেম্বার জাহাঙ্গীর মল্লিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ইউপি নির্বাচনের পর থেকেই একটি পক্ষ তার পেছনে লেগে রয়েছে। ওই পক্ষটিই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে দাবী করেন তিনি। এদিকে চাঁদপাই ইউনিয়নের চৌকিদার মোড় এলাকার সংখ্যালঘু পরিবারের দুই ভাই নরোত্তম ও প্রেমানন্দ বিশ্বাসের ৬ একর জমি তাদের বাবা কৃষ্ণপদ বিশ্বাসকে ফাঁদে ফেলে ওই জমি বিক্রিসহ বেশ কিছু অপকর্মের বিচারের দাবি থানায় শনিবার অভিযোগ দায়ের করেন নরোত্তম বিশ্বাস।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, চাঁদপাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর মল্লিকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত ও ইউপি সদস্যে পদের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবহিত করে ব্যবস্থা নেওয়া হবে।

মোংলায় গাঁজাসহ মাদককারবারী আটক
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় গাঁজাসহ চিহ্নিত এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকা থেকে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মাদককারবারী কামাল মীর (২৭) কে আটক করে পুলিশ। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটক মাদককারবারী কামাল মীর মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘের সাধারণ সম্পাদক মীর হাসেমের ছেলে। মীর হাসেম পৌরসভার কেওড়াতলা এলাকার বাসিন্দা।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে কামাল মীরকে মাদকসহ আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রবিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
তথ্য বিবরনী
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মে মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান বলেন, ধর্মীয় উষ্কানিমূলক যেকোন বিষয়ে সবাইকে অধিক সচেতন থাকতে হবে। কোথাও সাম্প্রদায়িক ঘটনা কিংবা সামাজিক নিরাপত্তা বিঘিœত হওয়া বিষয়ক তথ্য পেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীকে অবহিত করার জন্য তিনি সকলের দৃষ্টি আর্কষণ করেন। তিনি বলেন, পুলিশের থানা বা ফাঁড়িতে মামলা দায়ের করার ক্ষেত্রে প্রতিবন্ধকতার শিকার হলে অবশ্যই পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ বলেন, আমাদের পাশের দেশ ভারতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আবার বৃদ্ধি পাচ্ছে। তাই কোভিড প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলাই হলো বড় হাতিয়ার। খুলনা জেলায় করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করা ব্যক্তিদের ৬৮ শতাংশকে দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। তবে বুষ্টার ডোজ গ্রহণের হার সন্তোষজনক নয়। সিনিয়র জেলা কৃষি বিপণন কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জী জানান, বাজারে সয়াবিন তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। সরকারি ভাবে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৯৮ টাকা, খোলা সয়াবিন তেল ১৮০ টাকা ও পাম অয়েলের দাম ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা সভায় জানান, বিগত মাসে জেলায় সচেতনতা বৃদ্ধিমূলক ৩৪টি উঠান বৈঠক হয়েছে এবং তিনটি বাল্যবিয়ে প্রতিরোধ করা হয়েছে। সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, এক শ্রেণির ব্যবসায়ী দাম বৃদ্ধির অজুহাতে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছেন। বাজারে পুরানো দামে কেনা সয়াবিন তেলের বোতলের লেভেলে দাম পরিবর্তন করে বেশি দামে বিক্রির প্রবনতা লক্ষ্য করা যাচ্ছে, যা আইনের সুস্পষ্ট লংঘন। তিনি বলেন, বাজারদর স্থিতিশীল রাখার স্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর, কৃষি বিপণন দপ্তর ও জেলা প্রশাসনের সমন্বয়ে মোবাইলকোর্ট পরিচালনার সাথে সাথে বাজার নিয়মিত মনিটরিং করা হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার ম-ল সভায় বিগত মাসে খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। এসময় জানানো হয়, খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত এপ্রিল মাসে ১৭৩ টি মামলা দায়ের করা হয়েছে যা বিগত মার্চ মাসে জেলায় দায়ের হওয়া মামলা থেকে ১৬টি বেশি। খুলনা মহানগরী অধিক্ষেত্রে এপ্রিল মাসে ১৩২ টি মামলা দায়ের হয়েছে যা বিগত মার্চ মাসে দায়ের হওয়া মামলা হতে ১৩টি কম ।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।

খুলনায় মহান মে দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
তথ্য বিবরনী
‘শ্রমিক মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’ এই প্রতিপাদ্য নিয়ে মহান মে দিবসের আলোচনা সভা রবিবার দুপুরে খুলনা বিভাগীয় শ্রম দপ্তর চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার এমএম জলিল, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ মাহফুজুর রহমান ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোটার্স এ্যাসোসিয়েশনের সহসভাপতি এস হুমায়ুন কবির, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক শেখ আলাউদ্দিন আল আজাদ মিলন প্রমুখ বক্তৃতা করেন। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খানের সভাপতিত্বে এতে স্বাগত জানান শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান। খুলনা বিভাগীয় শ্রম দপ্তর এবং জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
অতিথিরা বলেন, শ্রমিকের অধিকার ও মর্যাদা দেশের সংবিধানে স্বীকৃত। বাংলাদেশের শ্রম আইন আন্তর্জাতিক মানের। সরকারের শ্রমকল্যাণমুখী কার্যক্রম দেশিয় ও আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে এক অনন্য গৌরবময় দিন। কর্মক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি, শ্রমিক এবং মালিকদের মধ্যে সুসম্পর্ক, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, শ্রমিকদের সার্বিক কল্যাণ এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সভায় শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক জানান, এ পযন্ত খুলনা অঞ্চলে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতষ্ঠানিক সেক্টরের দুর্ঘটনাজনিত কারণে মৃত, দুস্থ, অসহায় ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিক-কর্মচারী ও তাঁদের সন্তানের উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে চেকের মাধ্যমে প্রায় সাড়ে তিন কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

২০ মে খুলনায় নাগরিক ঐক্য’র কর্মসূচী স্থগিত
খবর বিজ্ঞপ্তি
নাগরিক ঐক্য, খুলনা মহাগনরী শাখা আয়োজিত আগামী ২০ মে বিকাল ৪টায় স্থানীয় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে কর্মীসভা অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে। কমীসভায় কেন্দ্রীয় সভাপতি মাহামুদুর রহমান মান্নার উপস্থিত থাকার কথা ছিল।

যশোরে প্রতারনার ফাদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
শহিদুল ইসলাম দইচ
যশোরে বহু নারীকে প্রতারনার ফাদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তিন সদস্যের একটি চক্রকে আটক করেছে পুলিশ। আটক প্রতারক চক্রের মুল হোতা মিজানুর রহমান গাজি (৩৫) ও তার দুই সহযোগি ইবরাহিম ওরফে কালু ঘটক(৪৫) ও মকবুল গাজি (৪০) শনিবার দিবাগত গভির রাতে কোতয়ালি থানার এস আই তাপস মডল যশোর সদরের নরেন্দ্রপুর এলাকা থেকে তাদের আটক করেন। আটক তিনজনই মনিরামপু উপজেলার বাসিন্ধা।মিজানুর রহমান মোনসেবপুর গ্রামের আফসার গাজির ছেলে।
মকবুল গাজি হরিদাশ কাঠি গ্রামের মুনসুর গাজির ছেলে। কালু ঘটক খেদাপারা মাঝিলি গ্রামের বাবুর ছেলে। কোতয়ালি থানার পুলিশ পরিদর্শক ( অপারেশন) বিএম আলঙ্গীর হোসেন বলেন,প্রতারক চক্রটি কাজ হল প্রতান্ত গ্রামঞ্চলে বিত্তশালি কোন বাড়ি বিবাহের যোগ্য মেয়ে আছে সে গুলি খুজে ওই মেয়ের পরিবারপর মোবাইল নাম্বার যোগাগাড় করা। নিজের কন্ঠ পরিবর্তন করে মেয়েদের পরিবারের সাথে আলাপ করে বিশ্বাস এবং সম্পর্ক তৈরি করেন প্রতারক চক্রের মুল হোতা মিজানুর গাজি। কখনও নিজেকে সেনা সদস্য কখন বিজিবি কখনও পুলিশ আাবার ব্যাবসায়ি পরিচয়ও দিত মিজানুর।মোবাইলে আলোচনা করে বিয়ে প্রায় ঠিকঠাক এমন সময় বিপদে পড়েছে মেলাবড় ক্ষতি হয়ে যাবে বলে যার কাছ যা পারতো নগদ টকা হাতিয়ে নিত।এই প্রতারনার কাজে সকল ধরনের সহযোগিতা করতো কালু ঘটক ও মকবুল নামে দুই টাউট।
জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, প্রতারক চক্রটি এপযন্ত চব্বিশ থেকে পশ্চিশটি পরিবারের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। সদর উপজেলার নরেন্রপুর গ্রাম থেকে একটি পরিবারের কাছ একই কায়দায় টাকা হাতিয়ে নেয় চক্রটি।এমন অভিযোগ পেয়ে প্রযুক্তি ব্যাবহার করে চক্রটিকে ধরা হয়েছে। এক প্রশ্নের জবাবে ওসি বলেন থানায় নিয়মিত মামলা হওয়ার প্রস্তুতি চলছে।

কালীগঞ্জ সরকারী মাহতাব উদ্দীন কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে খাতা চুরির মামলা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ সরকারী মাহতাব উদ্দীন কলেজের গোডাউন থেকে কারিগরি শিক্ষা বোর্ডের ৭ বস্তা মুল খাতা ও লুজ সীট চুরি করে বিক্রির ঘটনায় মামলা হয়েছে। রোববার কালীগঞ্জ আমলী আদালতে কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মামলাটি করেন, যার পিটিশন মামলা নং ৫৩/২২। মামলার আসামী করা হয়েছে সরকারী মাহতাব উদ্দীন কলেজের ব্যবসায় ব্যবস্থাপনা শাখার সাচিবিক বিদ্যা বিভাগের সরকারী অধ্যাপক ফয়লা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে রকিবুল ইসলাম মিল্টন ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ড এলাকার মৃত ওয়াজেদ মন্ডলের ছেলে আব্দুল মজিদ মন্ডল। মামলাটি তদন্ত করে ঝিনাইদহ সিআইডির অতিরিক্ত পুলিশ সুপারকে আগামী ২১ জুন প্রতিবেদনের দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। বাদীর আইনজীবী এ্যাডভোকেট জাকারিয়া মিলন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে রোববার সন্ধ্যায় জানান, আসামীরা পরস্পরের যোগসাজসে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত ব্যবসায় ব্যবস্থাপনা শাখার বোর্ড পরীক্ষার পর অবশিষ্ট মুল খাতা ও লুজ সীট চুরি করে বিক্রি করে দেন। এই খাতা ছাড়াও কয়েক বস্তা বই কলেজের দুই কর্মচারির সামনে দিয়ে প্রকাশ্যে ভ্যানযোগে বহন করে নিয়ে যান। মামলার আরজিতে উল্লেখ করা হয় করোনা মহামারীর কারণে পরীক্ষা না হওয়া শিক্ষা বর্ষের খাতা কলেজের গোডাউনে রক্ষিত ছিল। সেগুলো রেজিষ্ট্রার ভুক্ত না করে তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ মন্ডলের সহায়তায় প্রধান আসামী রকিবুল ইসলাম মিল্টন বিক্রি করে দেন। খাতা চুরির ঘটনা জানার পরও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ কোন ব্যবস্থা গ্রহন করেনি বরং ঘটনাটি ধামাচাপা দেন। এ বিষয়ে অত্র দৈনিকে একটি অনুসন্ধানমুলক তথ্যভিত্তিক খবর প্রকাশিত হলে বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড কলেজ অধ্যক্ষ ড. মাহবুবুর রহমানকে জিডি করার পরামর্শ দেন। বোর্ডের পরামর্শে কালীগঞ্জ থানায় জিডি করতে গেলে থানা জিডি গ্রহন করেনি। ফলে আদালতে মামলা করতে বাধ্য হন। মামলায় কলেজে চাকরীরত ৬ জন কর্মকর্তা কর্মচারীকে সাক্ষি করা হয়েছে। কলেজের অফিস সহায়ক ও মামলার সাক্ষি শরিফুল ইসলাম জানান, ২০১৮ ও ২০১৯ সালে বেচে যাওয়া খাতার সঙ্গে বোর্ডের বইগুলো মিল্টন স্যার নিজের বাসায় নিয়ে যান। একই কথা বলেন অফিস সহায়ক ও আরেক সাক্ষি আমির হোসেন। মামলার আরজিতে আরো উল্লেখ করা হয়, সাচিবিক বিদ্যা বিভাগের সরকারী অধ্যাপক রকিবুল ইসলাম মিল্টন বহু কেলেংকারীর হোতা। কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে মার্কসীটের ফটোকপি দেওয়ার কথা বলে টাকা নেন ও চাঁদাবাজীর সঙ্গে জড়িত। এসাইনমেন্ট জমা দিতেও টাকা নেন তিনি। কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মামলার বিষয়ে জানান, খাতা গায়েবের বিষয়টি আমি পত্রিকা মারফত ও কারিগরী শিক্ষা বোর্ড থেকে অবগত হয়ে মামলা করি। তিনি বলেন খাতা চুরির বিষয়টি সত্য।

মিরেরডঙ্গায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানার মিরেরডাঙ্গায় গলায় ফাঁস দিয়ে মারুফুল ইসলাম (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।রবিবার দুপুরে মিরেরডাঙ্গা টিবি হাসপাতালের পরিত্যাক্ত ভবনের ২য় তালার সিলিং ফ্যানের হুকের সাথে থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মারুফুল ফুলবাড়ীগেটের চা দোকানি নুরুল ইসলামের পুত্র । পারিবারিক সূত্রে জানা যায়, সকাল সকাল ১০ টার সময় ঘরের বাইরে থেকে সে বের হয় । বিকালে টিবি হাসপাতালের ভিতরে খেলা করার সময় ছোট শিশুরা দেখতে পাই ফ্যানের হুকের সাথে রশি পেঁচানো অবস্থায় এক ব্যক্তি ঝুলছে । এ সময় পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে । ধারণা করা হচ্ছে তিনি ৩ টা থেকে ৪ টার মধ্যে যে কোন এক সময় আত্মহত্যা করেছেন।খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট পুলিশ ফাড়ি ইনচার্জ এস আই মোঃ হাসানুজ্জামান বলেন, কোন অভিমানে বা কি কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। মরদেহ উদ্ধার করে খুমেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়েছে ।

চুয়াডাঙ্গায় ভুয়া চিকিৎসককে ২ লাখ টাকা জরিমানা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় আহমদ জামিল মুজহারি ওরফে জাম্মি নামে এক ভুয়া চিকিৎসককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে তার প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

রবিবার (৮ মে) দুপুর ১টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলবাজারের জাম্মি ডেন্টাল কেয়ারে অভিযান চালান সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম জানান, চিকিৎসক সেজে অপচিকিৎসা দিচ্ছেন—এমন সংবাদের ভিত্তিতে দুপুরে জাম্মি ডেন্টাল কেয়ারে অভিযান চালানো হয়। সেখান থেকে আটক করা হয় জামিল মুজহারীকে।

ডিগ্রি না থাকলেও সার্জন হিসেবে পরিচয় দিয়ে রোগী দেখা ও প্রতারণামূলক বিজ্ঞাপন ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৪ ধারায় তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে সিলগালা করা হয়েছে তার প্রতিষ্ঠানটি। অভিযানে সহযোগিতা করেন সদর থানা পুলিশের একটি টিম।

৯৯৯-এ চাচার ফোনে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো ছাত্রী
মেহেরপুর প্রতিনিধি
৯৯৯ নম্বরে কনের চাচা সাইদুল ইসলামের ফোন। অতঃপর বাল্যবিয়ে থেকে মুক্তি পেলো মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের সপ্তম শ্রেণির এক ছাত্রী। বাল্যবিয়ে দেওয়ার অপরাধে কনের বাবা সৌরব হোসেন ও বর হেলাল উদ্দীনকে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দ- দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী খানম।

তিনি জানান, উপজেলার সাহারবাটি গ্রামের এনামুল হকের ছেলে হেলাল উদ্দীন (৩২) চতুর্থবারের মতো বিয়ে করতে যান মোহাম্মদপুর গ্রামের মানিকনগর পাড়ার সৌরব হোসেনের সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়েকে। শনিবার গভীর রাতে কাজী ডেকে বিয়ে দেওয়ার চেষ্টা করে উভয় পরিবার। কিন্তু তাতে রাজি হননি ওই কাজী। এ অবস্থায় বর ও কনেকে একটি গাড়িতে তুলে অন্য কোনো জায়গায় নিয়ে মৌলভি দিয়ে বিয়ে পড়ানোর চেষ্টা করেন তারা।

ইউএনও মৌসুমী খানম বলেন, বাড়ি থেকে গাড়িটি বের হলে পথেই গতিরোধ করেন কনের চাচা সাইদুল ইসলাম। বিভিন্ন জায়গায় ফোন দিয়ে চেষ্টা করেন বিয়ে বন্ধের। কিন্তু কোনো সাড়া মেলেনি। অবশেষে ট্রিপল ৯৯৯ নম্বরে ফোন করেন তিনি। তার কিছুক্ষণ পর ঘটনাস্থলে হাজির হয় স্থানীয় কুমারিডাঙ্গা ক্যাম্পের পুলিশের একটি দল। বন্ধ করা হয় বিয়ে। পুলিশি হেফাজতে নেওয়া হয় বর হেলাল উদ্দীন, বরের বাবা এনামুল হক ও কনের বাবা সৌরব হোসেনকে। কনেকে পৌঁছে দেওয়া হয় বাড়িতে।

রোববার দুপুরে তাদের হাজির করা হয় গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে। পরে কনের বাবা সৌরব হোসেনকে সাতদিনের বিনাশ্রম কারাদ- এবং বর হেলাল উদ্দীনকে সাতদিনের বিনাশ্রম কারাদ- ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

মনিরুল হাসান বাপ্পীর মায়ের সুস্থ্যতা কামনায় জেলা বিএনপির দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পির মায়ের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে গতকাল রবিবার (৮ মে) দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি গুরুতর অসুস্থ্য হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. এসএম শফিকুল আলম মনা।
জেলা বিএনপি’র আহ্বায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন, জেলা বিএনপি নেতা খান জুলফিকার আলি জুলু, মোল্যা খায়রুল ইসলাম, সাইফুর রহমান মিন্টু, মোশাররফ হোসেন মফিজ, শামীম কবির, আশরাফুল আলম নান্নু, চৌধুরী কাওছার আলী, ডাঃ আব্দুল মজিদ, আব্দুর রকিব মলি¬ক, মুর্শিদুর রহমান লিটন, শরীফ মোজাম্মেল হোসেন, শাহাদাত হোসেন ডাবলু, কামরুজ্জামান টুকু, শাকিল আহমেদ দিলু, মোল¬া সাইফুর রহমান, আঃ মান্নান খান, মোজাফফর হোসেন, শেখ সরোয়ার হোসেন, ফখরুল ইসলাম বুলু, হাফিজুর রহমান, এনামুল হক,আসলাম পারভেজ, এমদাদুল হক, হাবিবুর রহমান, তসলিমা খাতুন ছন্দা, মোল¬া কবির হোসেন, গাজী জাকির হোসেন, শরিফুল ইসলাম বকুল, আঃ মালেক, শাহাবুদ্দিন ইজারাদার, শেখ ইসমাইল হোসেন, শাহিনুর রহমান, আজাদ আবুল কালাম, সাইফুল ইসলাম মোড়ল, সেলিম নেওয়াজ লাকী, সাইফুল ইসলাম তারিক, রফিকুল ইসলাম, আবুল হোসেন, আনোয়ার হোসেন, মুহিদুল ইসলাম, মোস্তফা মোড়ল, তুষার কান্তি মন্ডল, আশিকুর রহমান, জিএম রমজান, রবিউল ইসলাম, আব্দুস সালাম ও মোজাম্মেল হক তারেক প্রমুখ। পরিচালনা করেন জেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক শেখ আবু হোসেন বাবু।