শহিদুল ইসলাম দইচ।।
যশোরে র্যাব-৬ নকল হলুদ ও মরিচ( ঝাল) কারখানায় অভিযান চালিয়েছেন। এসময় ওই নকল কারখানার মালিকদের আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা করে তা আদায় করেন। যশোর র্যাবের কোম্পানি কমান্ডা ( লেঃ কঃ) নাজিউর রহমান বলেন,র্য্যাবের কাছে গোপন খবর ছিল যশোর শহরতলির নীলগঞ্জ শ্বশান রোডে একটি কারখানায় মাছের ও গরুর খাবারের সাথে রং মিশিয়ে নকল হলুদ ও ঝালের গুড়ো তৈরি করে তা বাজারজাত করছে যা মানব দেহে মারত্মক ক্ষতি কর। এমন সংবাদের ভিত্তিকে ্র্যাব ওই কারখানায় অভিযান চালায়। অভিযানে ঘটনার সত্যতা মেলে। এসময় ওই কারখানার মালিক রবিন্দ্রনাথ বিশ্বাস(৪৯) ও দিলিপ অধিকারীকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।এসময় ভ্রাম্যমান আদালতে বিচাক যশোর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি( এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মিকাইল ইসলাম জাতীয় ভোক্তাধীকার সংরক্ষন আইন ২০০৯ সালে ৪২ ও ৪৩ ধারায় দুই লাখ টাকা জরিমানা করে তা আদায় করেন। লেঃ কঃ নাজিউর আরও বলেন, ওই কাখানটি থেকে উদ্ধার মাছের ও গরুর খাবার ও রং ধবংস করে পাশেই নদীতে ফেলে দেওয়া হয়েছে।











































