Home আঞ্চলিক খুলনায় শ্লীলতাহানীর অভিযোগে যুবলীগ নেতা হোয়াইটসহ ২০ জনের নামে মামলা

খুলনায় শ্লীলতাহানীর অভিযোগে যুবলীগ নেতা হোয়াইটসহ ২০ জনের নামে মামলা

58

স্টাফ রিপোর্টার।।

নগরীর খালিশপুর নয়াবাটি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলায় আসা দর্শনার্থীদের ওপর হামলা, শ্লীলতাহানী ও ছিনতাইয়ের ঘটনায় সাবেক যুবলীগ নেতা কাজী ইয়াসির আরাফাত হোয়াইটসহ ২০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছেন। পুলিশ মেলা বন্ধ করে দিয়েছে।

শুক্রবার (০৬ মে) সন্ধ্যা পৌনে সাতটায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মারুফুর রহমান বাদী হয়ে খালিশপুর থানায় এ মামলা দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়, গত কয়েক দিন ধরে নয়াবাটি হাজী শরিয়ত উল্লাহ হাই স্কুল প্রাঙ্গণে ঈদ মেলার আয়োজন করা হয়। অন্যান্য দর্শনার্থীদের মত আড়ংঘাটা থানার রায়েরমহল পূর্বপাড়ার বাসিন্দা দেলোয়ার হোসেন শিকদারের ছেলে ঠিকাদার মারুফুর রহমানসহ তার পরিবারের লোকজন ওই মেলায় ঘুরতে যান। ট্রেনের টিকিট সংগ্রহের সিরিয়াল ভেঙ্গে এক ব্যক্তি আগে যাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে মারুফুল নিজেকে যুবলীগ নেতা মার্শালের আতœীয় পরিচয় দেন। এতে ওই যুবক ও তার সঙ্গীরা আরো ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তারা দু’জন আহত হন। এ সময় দুর্বৃত্তরা তাদের দামী মোবাইল সেট ও স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায়। হামলাকারীরা ভুক্তভোগীর স্ত্রী মীম ও শ্যালিকা সোমাইয়ার ওড়না ধরে টানা হেচড়া করে শ্লীলতাহানী ঘটনায়। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে আসলে দুর্বৃত্তরা তাদের হুমকি দিয়ে স্কুলের বাউন্ডারী ওয়াল টপকে পালিয়ে যায়।

বাদী জানান, এ ঘটনার পর তিনি ও তার স্ত্রী খুমেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। পরে এ ঘটনায় খালিশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। যার নং-৪, তাং-০৬,০৫,২২ইং। পুলিশ অভিযান চালিয়ে মোট সাতজনকে গ্রেফতার করেছে।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন খান জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের মধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন এসআই আঃ মান্নান। ঘটনার পরপরই মেলা বন্ধ করে দেয়া হয়েছে বলে তিনি জানান।