সিটি মেয়রের সুস্থতা কামনায় মহানগর কৃষক লীগের বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহ্াজ¦ তালুকদার আব্দুল খালেক অসুস্থ হয়ে শহীদ শেখ আবু নাসের হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টায় তাঁর শরীরে জ¦র অতিমাত্রায় দেখা দেয়ায় তাঁকে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দ্রুত ভর্তি করা হয়। তাঁর প্রস্রাবের ইনফেকশনের কারনে সুগার বেড়ে যাওয়া এবং রক্তের সিরাম ক্রিয়েটিন বেড়ে যাওয়ায় শরীরে অতিমাত্রায় জ¦র রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রেখে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসকেরা জরুরী বোর্ড বসিয়ে উন্নত চিকিৎসা দেয়ার পরামর্শ দিয়েছেন। তিনি কিছুটা স্বাভাবিক পর্যায়ে আছেন। তবে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা দেশের বাইরে নেয়ার জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেকের অসুস্থ্যতার সংবাদ পেয়ে মহানগর কৃষক লীগের আহ্বায়কের নেতৃত্বে কৃষক লীগের নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান। এসময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর কৃষক লীগের সদস্য মো. আইউব আলী, মো. শহীদুল হাসান, শেখ হারুন মানুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এদিকে খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেকের আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন, মহানগর কৃষক লীগের আহ্বায়ক এ্যাড. এ কে এম শাহজাহান কচি, সদস্য সচিব অধ্যা. এ বি এম আদেল মুকুলসহ কৃষকলীগের সকল নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় নেতাদের সাথে ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর দায়িত্বশীলদের সৌজন্য সাক্ষাৎ
খবর বিজ্ঞপ্তি
গত ০৬ই মে রোজ সোমবার-২০২২ ঈদুল ফিতর উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ সাহেব এবং কেন্দ্রীয় সাবেক সূরার সদস্য আলহাজ্ব মাওলানা মুজ্জাম্মিল হক সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাৎ এর সময় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন মিয়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর এর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রশিদ, নগর সাংগঠনিক সম্পাদক গাজী ফেরদাউস সুমন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা মহানগর এর সাধারণ সম্পাদক , ইসলামী যুব আন্দোলন নগর দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুস সবুর, নগর অর্থ সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন, নগর প্রচার সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম, নগর প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম, নগর দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ মামুন অর রশিদ, নগর যুবকল্যান ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন আজহার, নগর আইন সম্পাদক মোহাম্মদ আলফাত হোসেন লিটন, নগর শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মদ মোমিনুল ইসলাম নাসিফ,নগর তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিনিয়ার হায়দার আলী,সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শিল্প ও বানিজ্য সম্পাদক মাওলানা মশিউর রহমান, মানবাধিকার সম্পাদক মুফতি আমানুল্লাহ, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মোহাম্মদ সুমন হাওলাদার, ছাত্রনেতা হুসাইন আহমদ, মুহাম্মদ নূর আহমদ, সংখ্যালঘু সম্পাদক মোহাম্মদ শিমুল বেপারী, উপস্থাপক মোহাম্মদ শাহিন হোসেন, মোহাম্ম হালিম হাওলাদার, মোহাম্মদ তুহিন সহ বিভিন্ন থানা ওয়ার্ড দায়িত্বশীল উপস্থিত ছিলেন।
ডুমুরিয়ায় শরাফপুরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় শরাফপুরে বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামীলীগ নেতা মোঃ মিজানুর রহমানের উদ্দোগে ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহযোগিতায় ঈদ পূনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শরাফপুর বাজারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শেখ দেলোয়ার হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট শিল্পপতি ও আ’লীগ নেতা মিজানুর রহমান। বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের আহবায়ক রেজাউল গোলদার, সদস্য সচিব উবাঈদুল রহমান, আ’লীগ নেতা রফিক শেখ, মুজিবুর সরদার, ফিরোজ আহমেদ, তৈয়বুর রহমান বিশ্বাস, শেখ মুজিবুর রহমান, নুর ইসলাম, বাবলু মন্ডল, শেখ কবির হোসেন, শেখ মাসুম বিল্লাহ, মিজান শেখ, আবু বক্কর, ইউনুস আলী বিশ্বাস, ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম শেখ, শাওন হোসেন, গৌরাঙ্গ দাস প্রমুখ। সভায় বক্তারা ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবির নানা অনিয়মের অভিযোগ তুলে ধরে বলেন তিনি বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা তার মনোনীত লোকদের মাঝে বিতরণ করে থাকেন। কিš‘ এলাকায় অসহায় অতিদরিদ্র এবং ন্যায্য অধিকার প্রাপ্য ব্যক্তিরা এ সকল সুবিধা থেকে বঞ্চিত হ”েছ।এক কথায় নৌকায় ভোট দেওয়া ব্যক্তিদের কোন সুবিধা দেয়া হয় না। অনুষ্ঠানে যুবসমাজকে ফেসবুক ও মাদক থেকে বিরত থাকার জন্য খেলাধুলার মাঝে ফিরে আনার সিদ্ধান্ত নেয়া হয়।
সাতক্ষীরার দেবহাটায় ফেয়ার মিশনের ঈদ পূর্নমিলনী ও নতুন কমিটি গঠন
কে এম রেজাউল করিম দেবহাটা
দেবহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা ফেয়ার মিশনের উদ্যোগে ঈদ পূর্নমিলনী ও নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার ৭ মে, ২২ ইং তারিখ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী উদযাপন করা হয়। সকাল ১১ টায় ফেয়ার মিশন কম্পিউটার চাইল্ড হোম এ্যান্ড স্কুল থেকে এক বর্নাঢ্য র্যালী পারুলিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে স্কুল প্রাঙ্গনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর এবং রাফসান গ্রুপের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব আবু হাসান। দুপুরে মধ্যহ্নভোজ শেষে দ্বিতীয় সেশনে পুরস্কার বিতরন ও নতুন কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবীদ আলহাজ¦ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পা, সাংবাদিক কে এম রেজাউল করিম, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম। শেষে হাবিবুর রহমান হাবিবকে সভাপতি ও আবু রায়হানকে সাধারন সম্পাদক করে ফেয়ার মিশনের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এছাড়া বিভিন্ন ইউনিট ও আঞ্চলিক কমিটি গঠন করা হয়।
খুলনার দাকোপের বাজুয়া-খুটাখালী পল্লী স্বাস্থ্য কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের বাজুয়া -লাউডোব খুটাখালী বাজারের পল্লীস্বাস্থ্য কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। একটি হাসপাতালের জন্য এলাকার মানুষের দীর্ঘদিনের দাবী বা প্রত্যাশা থাকলেও বর্তমান সময়ে তা সম্ভব হয়ে উঠেনি ফলে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামীর আন্তরিকতায় দাকোপ উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বাজুয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মানস কুমার রায় ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ যুবরাজ এর সহযোগিতায় বাজুয়া খুটাখালী বাজার পল্লী স্বাস্থ্য কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। ৭ মে শনিবার সকাল ১০ টায় দাকোপ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ যুবরাজ খুটাখালী পল্লী স্বাস্থ্য কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্পটির শুভ উদ্বোধন করেন। দাকোপ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের সদ্য যোগদান কৃত দাকোপের কৈলাশগঞ্জ ইউনিয়নের মেধাবী ও কৃতি সন্তান ডাঃ মিনার্ভা রায় এমবি বিএস(রাজশাহী) বিসিএস (স্বাস্হ্য) সহকারী সার্জন উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স দাকোপ, সদ্য যোগদানকৃত ডাঃ মিনার্ভা রায় বাজুয়া – খুটাখালী পল্লী চিকিৎসা কেন্দ্রে এ বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করছেন। এ সময় উপস্থিত ছিলেন লাউডোব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও লাউডোব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিহার কুমার মন্ডল, জাতীয় দৈনিক আলোচিত কন্ঠ ও সিস্ক বাংলা টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান স্বপন কুমার রায় সহ স্বাস্হ্য কর্মি বৃন্দ।
খুলনা সিটি মেয়রের সুস্থ্যতা কামনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক অসুস্থ্য হয়ে নগরীর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আশু সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। এদিকে সিটি মেয়রের অসুস্থ্যতার খবর পেয়ে শনিবার হাসপাতালে তাঁকে দেখতে যান খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, ক্লাবের সাবেক সভাপতি ও কেইউজে’র সভাপতি ফারুক আহমেদ এবং খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু।
নড়াইলে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, গ্রাম্য সালিশে সাড়ে তিন লাখ টাকায় সমঝোতা
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের নড়াগাতিতে ভুল চিকিৎসায় মারা গেছেন শিউলী বেগম (২৫) নামের এক প্রসূতি। শুক্রবার (৬ মে) কালিয়া উপজেলার নড়াগাতি থানার বড়দিয়া বাজারে হাজী খান রওশন আলী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের অনুমোদনহীন বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ আইনি ঝামেলা এড়াতে সাড়ে তিন লাখ টাকায় নিহতের পরিবারের সঙ্গে সমঝোতা করার পর ময়নাতদন্ত ছাড়াই শুক্রবার রাতেই লাশ দাফন করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসক শরিফুল ইসলাম ও মালিকপক্ষ পলাতক রয়েছেন। নিহত শিউলী বেগমের বাবার বাড়ি খাশিয়াল ইউনিয়নের পেচী ডুমুরিয়া গ্রামে। এছাড়া তার শ্বশুর বাড়ি পার্শ্ববর্তী গোপালগঞ্জ সদর থানার বড়ফা গ্রামে। এদিকে, শনিবার (৭ মে) দুপুরে নড়াইল সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতার কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজল মল্লিককে
প্রধান করে দুই চিকিৎসকসহ মোট তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। গঠিত কমিটি আগামী চার কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন। জানা গেছে, শুক্রবার বিকাল চারটায় বড়দিয়া বাজার সংলগ্ন মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এমনকি পুলিশ কর্মকর্তাদের উপস্তিতে এক গ্রাম্য সালিশের মাধ্যমে সন্ধ্যায় সাড়ে তিন লাখ টাকায় বিষয়টি নিষ্পত্তি করে হাসপাতাল কর্তৃপক্ষ। ভূক্তভোগী পরিবার ও উপস্তিত সালিশদাররা বিষয়টি নিশ্চিত করেছেন। সমঝোতা হওয়ার আগে শুক্রবার দুপুরে নিহতের স্বজন ও স্থানীয় উত্তেজিত জনতা হাসপাতাল অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের পরিবারের সদস্যরা জানান, সিজারিয়ানের জন্য পূর্ব নির্ধারিত দিনে
১৫ হাজার টাকার চুক্তিতে শুক্রবার সকাল নয়টার দিকে ওই হাসপাতালে ভর্তি হন শিউলী বেগম। গোপালগঞ্জ থেকে আসা কতিথ সার্জন শরিফুল ইসলাম শিউলী বেগমের সিজারিয়ান অস্ত্রপচার করার জন্য অপারেশন থিয়েটারে (ওটি) নিয়ে যায়। অস্ত্রপচারের পূর্বে চিকিৎসক প্রসূতিকে অচেতন করার জন্য একটি ইনজেকশন পুশ করার সঙ্গে সঙ্গে সে ছটফট চেঁচামেচি করতে থাকেন। এসময় তার স্বজনেরা
রোগীর নিকট যাইতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ যেতে দেয়নি। এরপর সে মৃত্যুর কোলে ঢলেপড়ে। মৃত্যুর বিষয়টি ধামাচাপা দিতে তড়িঘড়ি করে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর প্রেসার কমে গেছে এমন অজুহাতে অ্যাম্বুলেন্স ডেকে রোগী খুলনা মেডিকেলে স্থানান্তরের নাটক সাজায়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের চালাকি আঁচ করতে পেরে নিহতের স্বামী জিন্নাত শেখ ও পিতা আকবর মোল্যাসহ তাঁর স্বজনেরা অ্যাম্বুলেন্সে তুলতে বাধা দিলে চেঁচামেচি আর হট্টগোলের সৃষ্টি হয়। এমনকি উভয়পক্ষের মধ্যে হাতাহাতিরও ঘটনা ঘটে। এসময় স্থানীয় উৎসুক জনতা জড়ো হলে পরিশেষে রোগীর মৃত্যুর বিষয়টি প্রকাশ পায়। এরপর হাসপাতালের প্রধান গেটে তালা লাগিয়ে দেয় কতৃপক্ষ। সেই ফাঁকে পেছন দরজা দিয়ে চিকিৎসক ও হাসপাতালের লোকজন দ্রুত সটকে পড়ে। এই ঘটনার পর নিহত প্রসূতির পরিবারের লোকজন সুবিচারের দাবিতে লাশ নিয়ে হাসপাতালে অবস্তান গ্রহণ করে। জানতে চাইলে নিহতের স্বামী জিন্নাত শেখ বলেন, অপরাধীর বিরুদ্ধে মামলায় লড়তে গেলে আমারও দৌঁড়াতে হবে, অর্থ খরচ করতে হবে। কিন্তু আমি একজন সামান্য ইজি বাইক চালক। সেই চিন্তা করে গ্রাম্য সালিশে অনেক দর কষাকষির মাধ্যমে অবশেষে আমার নিহত স্ত্রী ও অনাগত শিশুর লাশের বিনিময়ে তিন লাখ টাকা ক্ষতিপূরণ বাবদ এবং ৫০ হাজার টাকা নিহতের মিলাদ বাবদ গ্রহণ করেছি। এটা আমার শ্বশুর বাড়ির লোকজনও মেনে নিয়েছেন। একই প্রসঙ্গে নিহতের বাবা আকবর মোল্যা বলেন, শুক্রবার সকালে আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করলে সিজার করার জন্য অপারেশন থিয়েটারে প্রবেশ করে চিকিৎসক ইনজেকশন পুশ করে। কিছুক্ষণ পরে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের না জানিয়েই রোগীর মৃত্যুর পর সেটিকে আড়াল করার জন্য অ্যাম্বুলেন্সে ওঠানোর চেষ্টা করলে আমরা বাধাঁ দেই। এরপর আমার মেয়ের মৃত্যুর বিষয়টি জানতে পারি। আমরা গরীব মানুষ মামলা চালানোর সামর্থ নেই। বিধায় আমার নাতির ভবিষ্যতের কথা চিন্তা করে সাড়ে তিন লাখ টাকায় হাসাপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা হয়েছে। সালিশদার মশিউর রহমান জানান, শুক্রবার বিকাল চারটার দিকে মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজ চত্তরে স্থানীয়পর্যায়ে খাশিয়াল ইউপি সদস্য জিন্নাত, ঈমান শেখ ও জয়নগর ইউপি সদস্য রুবেল চৌধুরী, ভূক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের লোকজনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এমনকি পুলিশের এসআই মিলন এবং
এএসআই জাহাঙ্গীর উপস্তিতিতে এক গ্রাম্য সালিশ বৈঠক বসে। প্রকৃতপক্ষে নিহতের স্বামী এবং বাবা উভয়েই নিতান্ত গরীব মানুষ। ভূক্তভোগীপক্ষ গরীব বিধায় নিহতের নাবালক শিশু জামিলার (৪) ভবিষ্যতের জন্য নগদ সাড়ে তিন লাখ পরিশোধের মাধ্যমে সালিশনামায় উভয়পক্ষ নাম দস্তখত করে মীমাংসা করা হয়। নড়াগাতি থানার অফিসার ইনচার্জ শুকান্ত কুমার সাহা জানান, পুলিশের উপস্তিতিতে গ্রাম্য সালিশ বৈঠক মীমাংসার বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠায়। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মৃত্যুর ঘটনায় এখনও রোগীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জানতে চাইলে হাজী খান রওশন আলী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার অনুপ দাস বলেন, বিষয়টি মীমাংসা হয়েছে। তবে এর বাইরে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি। এ ব্যপারে মতামত জানতে হাজী খান রওশন আলী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক খান শাহীন সাজ্জাদ ওরফে পলাশের সঙ্গে মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করলে পরিচয় পাওয়ার পর লাইন কেটে বন্ধ করে রাখেন। এ প্রসঙ্গে নড়াইল সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতার বলেন, ভুল চিকিৎসায় মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখতে কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজল মল্লিককে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে আগামী চার কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে। হাজী খান রওশন আলী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের বেসরকারি হাসপাতালটি অনুমোদনের জন্য আবেদন করলেও তা অনুমোদন দেয়া হয়নি বলে জানান তিনি। স্থানীয়রা জানান, অব্যবস্থাপনা আর অনিয়মে জর্জরিত অনুমোদনহীন ওই হাসপাতাল। সার্বক্ষণিক নেই কোনো চিকিৎসক। নেই প্রশিক্ষণপ্রাপ্ত নার্স। অপারেশন খিয়েটার একেবারেই নাজুক। তারপরও সেখানে চলছে অস্ত্রপচার।
ইসলামী আন্দোলন খুলনা জেলার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল ৭ মে শনিবার বিকাল চারটায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আই এবি মিলনায়তনে জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও হাফেজ আসাদুল্লাহ আল গালিব এর পরিচালনায় অনুষ্ঠািত হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, বিশেষ অতওথি ছিলেন মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আমানুল্লাহ, জেলা সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আবু সাইদ, আলহাজ্ব জাহিদুল ইসলাম, মাওলানা সাইখুল ইসলাম বিন হাসান , মাওলানা মাহবুবুল আলম, হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম,মাওলানা হারুনুর রশিদ, মাওলানা মোঃ আঃ সত্তার, এস কে নাজমুল হাসাান, মোঃ হুমায়ুন কবির,মাওলানা তাওহীদুল ইসলাম মামুন,মোঃ হায়দার আলী, মোঃ মেহেদী হাসান, হাফেজ মঈনউদ্দিন, আলহাজ্ব রফিকুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ আলী, সেখ রওশন আলী, ইঞ্জিনিয়ার সারোয়ার হোসাইন, শেখ হাসান ওবায়দুল করিম,মোঃ শফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ , মাওলানা আব্দুল হালিম,ডুমুরিয়া উপজেলা সেক্রেটারি মুফতি ওমর ফারুখ,তেরখাদা উপজেলা সভাপতি মুফতি ফয়জুল্লাহ,দাকোপ উপজেলা সেক্রেটারী আব্দুল্লাহ আল নোমান,চালনা পৌরসভা সেক্রেটারী আলহাজ্ব আবু দাউদ, পাইকগাছা উপজেলা সভাপতি আলহাজ্ব আঃ রহমান প্রমুখ নেতৃবৃন্দ। সভায় আগামী ২১ মে খুলনা সোনালী ব্যাংক চত্বরে খুলনা বিভাগীয় মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দৈনিক খুলনাঞ্চলের সাংবাদিক নাজমুলের ওপর হামলা: থানায় মামলা দায়ের
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দৃশ্য ক্যামেরায় ধারন করায় সাংবাদিক খান নাজমুল হুসাইনকে লাঞ্চিত করার ঘটনায় বেশ কয়েকদিন বিভিন্ন প্রিন্ট মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ সরব হয়ে উঠেছে। তাছাড়া বিভিন্ন মিডিয়া পাড়ার সাংবাদিকদের মধ্যে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। এ ঘটনায় গত ইংরেজি ০২/০৫/২২ তারিখে ভুক্তভোগী বাদী হয়ে তিন জন সহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে সাতক্ষীরা কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন নিজেই সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা গ্রহণ করেন যাহার মামলা নং ০৯, তারিখ ০৬/০৯/২২। অভিযুক্তরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ঘরচালা গ্রামের মৃত রশিদ মোল্যার ছেলে মিলন মোল্যা (৩৫), একই গ্রামের লতিফ মোড়লের ছেলে লাল্টু মোড়ল (৩০) এবং কলারোয়া উপজেলার কাসিয়াডাংগা গ্রামের শহিদুল ইসলাম সরদারের ছেলে কামাল সরদার (৩২)। ভুক্তভোগী সাংবাদিক সাতক্ষীরা জেলার তালা উপজেলার ঘোনা গ্রামের আবু হোসেন খান এর ছেলে ও খুলনা হতে প্রকাশিত দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্বরত আছেন। অভিযোগ সুত্রে প্রকাশ, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মুরারিকাটি মোস্তাকের মৎস্য ঘের হতে কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই দীর্ঘ দিন যাবত অবৈধ পন্থায় ড্রেজার মেশিন দিয়ে মিলন মোল্যা, লাল্টু মোড়ল ও কামাল সরদার বালু উত্তলন করছে। এর প্রেক্ষিতে গত ইংরেজি ০২/০৫/২২ তারিখ দুপুর আনুমানিক ২ ঘটিকায় ভুক্তভোগী ঐ সাংবাদিক তথ্য সংগ্রহের নিমিত্তে ঘটনা স্থলে পৌছে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দৃশ্য ক্যামেরায় ধারণ করেন। এ সময় পূর্ব থেকে ওত পেতে থাকা উল্লেখিত ব্যক্তিরা ক্যামেরায় তোলা ছবি ডিলেট করতে বলেন। উক্ত প্রস্তাবে ভুক্তভোগী সাংবাদিক নাজমুল রাজি না হওয়ায় দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ঘটনার এক পর্যায় নাজমুলের ক্যামেরাম্যান কামরুল ইসলমের কাছ থেকে জোরপুর্বক ক্যামেরা কেড়ে নিয়ে তাদের হাতে থাকা লোহার রড ও লাঠি সোটা দিয়ে খান নাজমুল সহ কামরুলকে বেধড়ক মারপিঠ করে। এক পর্যায় দুর্বৃত্তরা ভুক্তভোগী সাংবাদিক নাজমুলের গলায় ঝুলিয়ে রাখা পত্রিকার পরিচয় পত্র কেড়ে নেয়। ভুক্তভোগীদের ডাক চিৎকারে লোকজন ছুটে আসলে মিলন মোল্যা, লাল্টু মোড়ল ও কামাল সরদার সাংবাদিক নাজমুলকে উদ্দেশ্য করে জীবন নাশের হুমকি সহ অকথ্য ভাষায় গালিগালাজ করে ঘটনাস্থল ত্যাগ করেন। এদিকে আহত সাংবাদিক খান নাজমুল ও তার ক্যামেরাম্যান কামরুল কে স্থানীয়রা উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন নিশ্চিত করে বলেন, সাংবাদিক লাঞ্চিত করার ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে পাশাপাশি আসামিদের ধরার চেষ্টা অব্যাহত আছে।
সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক অসুস্থ: উন্নত চিকিৎসার পরামর্শ চিকিৎসকদের
খবর বিজ্ঞপ্তি
গতকাল শনিবার সকাল ১০টায় সিটি মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহ্াজ¦ তালুকদার আব্দুল খালেক অসুস্থ্যত্ব হয়ে শহীদ শেখ আবু নাসের হাসপাতালে আইসিইউ-এ রাখা হয়েছে। গতকাল শনিবার সকালে তাঁর প্রস্রাবে ইনফেকশনের কারনে সুগার বেড়ে যায়। ফলে সিরাম ক্রিয়েটিন বেড়ে যাওয়ায় শরীরে অতিমাত্রায় জ¦র আসে। তাঁর শরীরে জ¦র অতিমাত্রায় দেখা দেয়ায় তাঁকে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দ্রুত ভর্তি করা হয়। তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রেখে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসকেরা জরুরী বোর্ড বসিয়ে উন্নত চিকিৎসা দেয়ার পরামর্শ দিয়েছেন। তিনি কিছুটা স্বাভাবিক পর্যায়ে আছেন। তবে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা দেশের বাইরে নেয়ার জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। আজ রবিবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হবে বলে পরিবারের এবং দলের পক্ষ হতে জানিয়েছেন। তাঁর সহধর্মিনী পরিবেশ ও বন উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি সার্বক্ষিন চিকিৎসার মনিটরিং করছেন।
এদিকে খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেকের অসুস্থ্যতার সংবাদ পেয়ে খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রেসিডিয়াম মেম্বর ও বিসিবির’র পরিচালক শেখ সোহেল, মো. আশরাফুল ইসলাম, কামরুজ্জামান জামাল, কাউন্সিলর আলী আকবর টিপু, মো. শাহাজাদা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, অধ্যা. রুনু ইকবাল, শেখ সৈয়দ আলী, এ কে এম সানাউল্লাহ নান্নু, সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, মনিরুল ইসলাম বাশার, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, জামিল খান হাসপাতালে ছুটে যান। এসময়ে আরো উপস্থিত ছিলেন, আলহাজ¦ বাকী তালুকদার, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, শফিকুর রহমান পলাশ, শেখ শাহজালাল হোসেন সুজন, এম এ নাসিম, এস এম আসাদুজ্জামান রাসেল, মীর বরকত আলী, শেখ আবিদ উল্লাহ, শেখ হাসান ইফতেখার চালুসহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে দেখার জন্য ভীড় জমায়।
অপরদিকে খুলনাবাসির কাছে রোগমুক্তি কামনা করে দোয়া চেয়েছেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি যেন আল্লাহর মেহেরবাণিতে দ্রুততম সময়ে সুস্থ্য হয়ে ফিরে এসে পুনরায় নগরবাসির সেবা করতে পারেন সেজন্যে দোয়া চেয়েছেন।
এদিকে খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেকের আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রেসিডিয়াম মেম্বর ও বিসিবির’র পরিচালক শেখ সোহেল, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।
মোড়েলগঞ্জের প্রয়াত সংসদ সদস্যসহ আওয়ামীলীগের নেতাদের কবর জিয়ারত
মোড়েলগঞ্জ প্রতিনিধি
মোড়েলগঞ্জের প্রয়াত সংসদ সদস্যসহ চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতার কবর জিয়ারত করলেন মোড়েলগঞ্জের কৃতি সন্তান বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক এইচ,এম মিজানুর রহমান জনী। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক এইচ এম মিজানুর রহমান জনী। বুধবার তিনি বাগেরহাট-৪ আসনের প্রয়াত সংসদ সদস্য ডাঃ মোজাম্মেল হোসেন, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ইব্রাহিম হাওলাদার, ১৬ নং খাউলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস কলেজের সাবেক ভিপি আব্দুল জলিল, শ্রমিক লীগের সাবেক সভাপতি মুরাদ হাওলাদারের কবর জিয়ারত করেছেন। এছাড়াও আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান জনী বিভিন্ন ইউনিয়ন আওয়ামীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীর সাথে সৌজন্য স্বাক্ষাৎ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার-এর জন্য দীর্ঘায়ু ও তার পরিবারে শাহাদাৎ বরনকারীদের আত্মার শান্তি কামনা করে সকলের জন্য দোয়া চেয়েছেন। এ সময় প্রয়াত নেতা ইব্রাহিম হাওলাদারের ছেলে মোড়েলগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান বিপু, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ১৫ নং ইউনিয়ন পরিষদের সদস্য টি এম হাবিবুর রহমান জাকির, প্রয়াত ভিপি জলিলের ছেলে মোরেলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান জিমি, উপজেলা কৃষকলীগের সহ সভাপতি আতিয়ার রহমান টুকু, যুবলীগ নেতা আমিনুল ইসলাম নয়ন, সাবেক চেয়ারমান মাস্টার আবুল খায়েরের ছেলে আবু শাহারিয়ার শান্ত, মুরাদ হাওলাদারের ছেলে জিহান জয় সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডুমুরিয়ায় কতিপয় প্রভাবশালী কর্তৃক মৎস্য ঘের জবর দখলের পাঁয়তারা !
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় এক ঘের ব্যবসায়ীর সাড়ে ৪ একর মৎস্য ঘের কতিপয় প্রভাবশালী কর্তৃক দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার উপজেলার শলুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘের মালিক দীনেশ চন্দ্র মিস্ত্রী বাদি হয়ে আড়ংঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। থানায় অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গুটুদিয়া ইউনিয়নের পাহাড়পুর এলাকার রবীন্দ্রনাথ মিস্ত্রীর ছেলে দীনেশ চন্দ্র মিস্ত্রী পিতার পৈত্রিক সূত্রে প্রাপ্ত রংপুর মৌজার আরএস ৯৬৪ নং খতিয়ানে ১২৮১১,১২৮১৭,১২৮১৫ দাগসহ ১১টি দাগে ৩ একর ৪৬ শতাংশ জমিতে দীর্ঘদিন ধরে মৎস্য চাষ করে আসছে। এমতাব¯’ায় ঘটনার দিন সকালে শলুয়া বাজার এলাকার প্রভাবশালী কার্ত্তিক বিশ্বাস, রুপ কুমার বিশ্বাস, সুকুমার বিশ্বাস, সমরেশ বিশ্বাস,প্রশান্ত বিশ্বাস, লক্ষণ বিশ্বাস, তরুণ সরকারসহ ৫/৬ জন লাঠিসোটা নিয়ে ওই মৎস্য ঘেরে মধ্যে ঘেরাবেড়া দিয়ে দখলের চেষ্টা চালায়।এ সময় ঘের মালিক বাঁধা দিলে তাদের কে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি ধামকি দেয় বলে অভিযোগে উল্লেখ করেন। উপায়ন্ত না পেয়ে ওই ঘের মালিক তাৎক্ষণিক ভাবে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত শলুয়া রংপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর সভাপতি কার্ত্তিক বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই মৎস্য ঘেরের মধ্যে আমাদের সমিতির ইজারা পাওয়া কিছু জমিতে আমার সদস্যদের নিয়ে দখলে যাওয়ার চেষ্টা করেছি। ঘটনা প্রসঙ্গে আড়ংঘাটা থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর বলেন, অভিযোগ পেয়েই তাৎক্ষণিক আমার ফোর্সদের ঘটনা¯’লে পাঠিয়ে পরি¯ি’তি নিয়ন্ত্রণে এনেছি এবং উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে।
সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা মহানগর শাখার সভাপতি অসুস্থতা জনিত কারনে হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজনসহ নগর যুবলীগের সকল নেতৃবৃন্দ।
উলে¬খ্য, ডায়বেটিস, ইউরিনে সমস্যা ও জ্বর এর কারনে হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। শনিবার বেলা সাড়ে দশটায় তিনি নগরীর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন তার সহ ধর্মিনী বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপ মন্ত্রী বেগম হাবিবুন নাহারসহ পরিবারের অন্যান্যরা। শহীদ শেখ আবু নাসের হাসপাতালের উপ পরিচালক ডাঃ এস এম মোর্শেদ বলেন, মেয়র তালুকদার আব্দুল খালেকের ডায়বেটিস টা বেশি রয়েছে, একই সাথে তার ইউরিনে সমস্যা রয়েছে। এ কারনে তার প্রচুর জ্বর হয়েছিল। বর্তমানে তার শরীরের অবস্থা ভালো ও স্বাভাবিক রয়েছে। তারপরও তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। যাতে করে লোকসমাগম কম হয় এবং নিবিড় পর্যবেক্ষন রাখা যায়।
মহেশপুরে মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ১০,আটক ২
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় একটি মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার্থে দুজনকে আটক করেছে। থানা ও এলাকাবাসী সূত্রে প্রকাশ, উপজেলার কাজীরবেড় ইউপি’র কুলবাড়িয়া গ্রামের জামে মসজিদে শুক্রবার জুম্মার নামাজ পড়াকে কেন্দ্র করে শহিদুল গ্রুপ ও রুহুল আমিন গ্রুপের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় গ্রুপ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শহিদুল গ্রুপের কিতাব আলীর ছেলে বজলু, ফজলু, জামাল, মোজাফ্ফরের ছেলে মুক্তার এবং মুক্তারের সানোয়ার মারাত্মকভাবে আহত হয়। অপরদিকে রুহুল আমিন গ্রুপের মোহাম্মদ আলীর ছেলে রুহুল আমিন, কামরুল, বকুল, রুহুল আমিনের ছেলে রিংকু, কামরুলের ছেলে রানা এবং বকুলের ছেলে তামির গুরুতরভাবে আহত হয়। আহতদেরকে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কয়েকজনকে শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য যশোর রেফার্ড করা হয়েছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)সেলিম মিয়া বলেন,কুলবাড়িয়া জামে মসজিদের বর্তমান ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষার্থে বকুলের ছেলে ইনামুল এবং আজিজারের ছেলে শরিফুলকে আটক করা হয়েছে। থানায় অভিযোগ দেওয়ার কথা বল্লেও এখনও পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি বলে তিনি জানান।
মোংলায় ইউপি মেম্বারের খপ্পরে পড়ে ২ কোটি টাকার জমি খুইয়েছেন দুই ভাই
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় বহুল আলোচিত ভূমিদস্যু ও ধর্ষণ মামলার অভিযুক্ত আসামী ইউপি মেম্বার জাহাঙ্গীর মল্লিকের খপ্পরে পড়ে জমি খুইয়ে এখন সর্বশান্ত হয়ে পড়েছেন একটি সংখ্যালঘু পরিবারের দুই ভাই। ওই জমি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর মল্লিকের চক্রান্তে মালগাজী গ্রামের চৌকিদারের মোড়ের বাসিন্দা নরোত্তম বিশ্বাস ও প্রেমানন্দ বিশ্বাসের প্রায় ছয় একর জমি ইতোমধ্যে হাতছাড়া হয়ে গেছে। মেম্বার জাহাঙ্গীর মল্লিক নরোত্তম ও প্রেমানন্দ বিশ্বাসের বাবা কৃষ্ণপদ বিশ্বাসকে ক্ষমতার দাপটে নিজের কব্জায় নিয়ে প্রায় দুই কোটি টাকার জমি বিক্রি করে দিয়েছেন। এরমধ্যে নিজের নামেও বেশ কয়েক বিঘা জমি দলিল করে নিয়েছেন মেম্বার জাহাঙ্গীর। এনিয়ে আদালতে মামলা ও থানাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দায়ের হয়েছে।
বিভিন্ন দপ্তরে ভুক্তভোগী নরোত্তম বিশ্বাসের দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, বাবা কৃষ্ণপদ বিশ্বাসের উপর আস্থা না থাকায় তার দাদা দর্শন বিশ্বাস ও দাদী পদ্মবতী বিশ্বাস তাদের চার নাতি নরোত্তম বিশ্বাস, প্রেমানন্দ বিশ্বাস, গৌরঙ্গ বিশ্বাস ও নিত্যানন্দ বিশ্বাসকে ১৯৮২ ও ৮৮ সালে মালগাজী মৌজার চার একর ১৬ শতক করে মোট ৩২ বিঘা জমি রেজিষ্ট্রি দলিল করে দেন। এরমধ্যে গৌরঙ্গ বিশ্বাস ও নিত্যানন্দ বিশ্বাস তাদের অংশের জমি বিক্রি করে দেন। বাকী দুই ভাই নরোত্তম ও প্রেমানন্দ বিশ্বাসকে তার বাবা কৃষ্ণপদ বিশ্বাস বিদেশ পাঠানোর কথা বলে কৌশলে তাদের অংশের ৮ একর ৩২ শতক জমির পাওয়ার
(আমোক্তার নামা) নিয়ে নেন। কিন্তু বিদেশ না পাঠিয়ে দুই ভাইয়ের ৪৮ শতক জমি বিক্রি করে দেয় তাদের বাবা কৃষ্ণপদ বিশ্বাস। বিষয়টি জানতে পেরে ২০১৫ সালে তাদের বাবাকে দেওয়া জমির পাওয়ার (আমোক্তার নামা) বাতিলে আদলতে মামলা দায়ের করেন ভূক্তভোগী নরোত্তম বিশ্বাস। এরপর মামলার প্রেক্ষিতে আদালত ওই জমির উপর নিষেধাজ্ঞা দেয়। সর্বশেষ এনিয়ে শনিবার দুপুরে আবারো থানায় অভিযোগ দায়ের হয়েছে। এ অভিযোগে উল্লেখ করা হয়েছে, পূর্বের আদালতের মামলা ও নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে স্থানীয় মেম্বার ধর্ষণ মামলার আসামী ও ভূমিদস্যু জাহাঙ্গীর মল্লিকের খপ্পরে পড়ে ৬ একর জমি বিক্রি করে দিয়েছেন নরোত্তম এবং প্রেমানন্দ বিশ্বাসের বাবা কৃষ্ণপদ বিশ্বাস। বিক্রি হওয়া প্রায় দুই কোটি টাকার জমির মধ্যে বিতর্কিত মেম্বার জাহাঙ্গীর একাই কিনেছেন এক কোটি ৫৬ লাখ টাকার জমি। এ বিষয়ে সালিশ ব্যবস্থার মাধ্যমে মিমাংসা করতে গেলে ভুক্তভোগী নরোত্তম বিশ্বাসকে জাহাঙ্গীর মেম্বার তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে মেরে ফেলার হুমকি দেয় বলে থানায় অভিযোগও করা হয়েছে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, শনিবার দুপুরে এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশও পাঠানো হয়েছে। অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, পাওয়ারনামার কোন জমির উপর আদালতের নিষেধাজ্ঞা থাকলে কোন ব্যাক্তি সেই জমি বিক্রি করতে পারবেন না। এ বিষয়ে নরোত্তম ও প্রেমানন্দ বিশ্বাসের বাবা কৃষ্ণপদ বিশ্বাস বলেন, আমি কিছুই বলবো না, জাহাঙ্গীর মেম্বারের কাছে শোনেন, বলেই ফোন কেটে দেন। আর জাহাঙ্গীর মেম্বার বলেন, পাওয়ারনামা নিয়ে কৃষ্ণপদ বিশ্বাস নিজেই জমি বিক্রি করছেন, আমাকে কেন কি কারণে এতে জড়ানো হচ্ছে জানিনা।
সিটি মেয়রের সুস্থ্যতা কামনা সাংবাদিক ইউনিয়নের
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা মহানহর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেকের আশু সুস্থ্যতা কামনা করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের সভাপতি ফারুক আহমদ,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ,সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম,আলমগীর হান্নান,যুগ্ম সম্পাদক নিয়ামুল হোসেন কচি, কোষাধক্ষ্য দিলীপ বর্মন,দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ,প্রচার ও সাংস্কৃতি সম্পাদক এসএম মনিরুজ্জামান,নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল,মিলন হোসেন ও জাহিদুল ইসলাম প্রমুখ।
সুন্দরবনের বাঘের হানা আতঙ্কে ৪ গ্রামের মানুষ
স্টাফ রিপোর্টার,বাগেরহাট:
বাগেরহাটের শরণখোলা উপজেলায় আবারো হানা দিয়েছে সুন্দরবনের একটি রয়েল বেঙ্গল টাইগার। বৃহস্পতিবার রাতে খেজুরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভোলা নদী ভরাট হওয়ার কারণে সুন্দরবন সংলগ্ন এই লোকালয়ে মাঝেমধ্যে বাঘ ঢুকে পড়ছে। লোকালয়ে বাঘ হানা দেওয়ার ঘটনায় চরম আতঙ্কে কাটছে ৪টি গ্রামের মানুষের নির্ঘুম রাত । এই অবস্থায় বনরক্ষীদের একটি দল সুন্দরবনে বাঘ ফিরিয়ে নিতে গ্রামবাসীকে সাথে নিয়ে টহল দেয়া শুরু করেছে।
শরণখোলার ধানসাগর ইউনিয়নের ১ ন¤॥^র ওয়ার্ডের মে¤॥^র মো. আবুল হোসেন খান জানান, সুন্দরবন থেকে প্রায় দুই কিলোমিটার দূরত্বে তাদের বাড়ি সংলগ্ন মাছের ঘের। তার ছেলে মো. শাহিন খান বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মাছের ঘের পাহারা দিতে যান। এসময় টর্চ লাইটের আলোতে দেখেন একটি বাঘ ঘেরের মধ্যে বসে রয়েছে। সাথে সাথে ছেলের ডাক চিৎকারে তিনি এগিয়ে আসলে বাঘটি দৌড়ে পালিয়ে যায়। তবে বাঘটি বনে ফিরে গেছে বা লোকালয়ে লুকিয়ে রয়েছে কিনা- তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। এরপর থেকে রাতভর বনরক্ষী ও গ্রামবাসী মিলে পাহারা দিয়েছেন। সুন্দরবনের ধানসাগর স্টেশন কর্মকর্তা মো. আব্দুস সবুর জানান, তারা লোকালয়ে বাঘ ঢুকে পড়ার খবর পেয়ে কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি), ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও এলাকাবাসীদের নিয়ে ওই গ্রামসহ আশপাশের ৪টি গ্রামে পাহারা বসিয়েছেন। বাঘটি লোকালয়ে পাওয়া গেলে নিরাপদে ফিরিয়ে দেয়া হবে। জানা গেছে, ভোলা নদী ভরাট হয়ে গ্রামের সাথে মিশে যাওয়ার কারনে প্রায়ই শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন রাজাপুর, দাসেরভারানি, খেজুরবাড়িয়া ও টগড়াবাড়ি এলাকার লোকালয়ে বাঘ ঢুকে পড়ছে। বৃহস্পতিবার রাতে সুন্দরবন সংলগ্ন এলাকার লোকালয়ে আবুল হোসেন মে¤া^ারের মাছের ঘেরে বাঘ দেখতে পাওয়ার আগে ৩১ মার্চ রাজাপুর গ্রামের সোবাহান হাওলাদার বাড়িতে ঢুকে একটি মহিষকে আক্রমণ করে বাঘ। এভাবে লোকালয়ে বাঘ এসে প্রায়ই হানা দিচ্ছে। এঘটনায় এই ৪টি গ্রামের মানুষের মধ্যে চরম বাঘ আতঙ্ক বিরাজ করছে। লোকালয়ে আসা বাঘ যাতে মানুষের হাতে মারা না পড়ে এবং সুন্দরবনে ফেরানো যায়- সেজন্য বনরক্ষী ও গ্রামবাসী মিলে পাহারা দেয়া দিচ্ছে। বন বিভাগ সব সময় সতর্ক রয়েছেন। লোকালয়ে বাঘ ঢুকে পড়ার বিষয়ে খুলনা সার্কেলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো বলেন, গত ২৮ মার্চ বন বিভাগের এক সভায় লোকালয়ে যাতে বাঘসহ বণ্যপ্রাণী প্রবেশ করতে না পারে সেজন্য সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের ৬০ কিলোমিটার লম্বা বেড়া দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন অর্থ ছাড় পাওয়া গেলে আগামী এক বছরের মধ্যে এ কাজ শুরু হবে। এছাড়া সুন্দরবন সুরক্ষা প্রকল্পের মাধ্যমে ভোলা নদী পুনঃখনন করা হবে বলেও তিনি জানান।
সুন্দরবনের করমজলে বাটাগুরবাস্কার ডিমে ৩৩টি বাচ্চা ফুটেছে
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনের করমজলে একটি বাটাগুরবাস্কা কচ্ছপের দেয়া ৩৪টি ডিমের মধ্যে ৩৩টি হতে বাচ্চা ফুটে বের হয়েছে। স্যান্ডবীচ (বালুর চর) থেকে বাচ্চাগুলো তুলে রাখা হয়েছে সংরক্ষণ প্যানে (ছোট পুকুর আকৃতি)। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পুকুর পাড়ের স্যান্ডবীচে একটিনবাটাগুরবাস্কা প্রজাতির কচ্ছপ গত ৬ মার্চ ৩৪টি ডিম দেয়। এরপর ৭ মে শনিবার ভোর থেকে ডিম হতে বাচ্চা ফুটে বের হতে শুরু করে। ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত একে একে ৩৩টি বাচ্চা ফুটে বের হয়। একটি ডিম নষ্ট হয়ে গেছে। ৯টার পর স্যান্ডবীচ থেকে বাচ্চাগুলোকে তুলে ওই কেন্দ্রের প্যানে রাখা হয়েছে। প্যানে রেখে লালনপালনের পর ছেড়ে দেয়া হবে কেন্দ্রের বড় পুকুরে।
উল্লেখ্য, ২০১৪ সালে সুন্দরবনের করমজলে বিলুপ্ত প্রায় বাটাগুরবাস্কা প্রজাতির কচ্ছপের সংরক্ষণ ও বংশ বিস্তারে এ প্রজনন কেন্দ্র গড়ে তোলা হয়। এদেশের বনবিভাগ ও আমেরিকা এবং অস্ট্রিয়ার দুইটি সংস্থা যৌথভাবে এ কেন্দ্রটি গড়ে তোলে। ২০১৪ সালে ৮টি কচ্ছপ দিয়ে এর প্রজনন কার্যক্রম শুরু হয়। এরপর ২০১৭ সাল থেকে কেন্দ্রটিতে ডিম দিতে শুরু কচ্ছপগুলো। সেই থেকে এই পর্যন্ত দেয়া ৩২৭টি ডিমে ২৭৫টি বাচ্চা ফুটে। বর্তমানে কেন্দ্রটিতে ছোট বড় মিলিয়ে ৩৮৭টি কচ্ছপ রয়েছে।
মহেশপুরে কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা: ঘাতক স্বামী বাবুল আটক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে তিন সন্তানের জননী জুলিয়া খাতুনকে (২৫) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত স্বামী বাবুল হোসেন। পুলিশ ঘাতক মাদকাসক্ত স্বামী বাবুল হোসেনকে (৩৭) আটক করেছে। এঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামে। নিহত গৃহবধু সামন্তা চারাতলাপাড়া গ্রামের আবুল হোসেনের মেয়ে।
এলাকাবাসী জানান, পরিবারের মধ্যে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে বাবুল হোসেন তার স্ত্রী জুলিয়া খাতুনকে ঘরে থাকা কুড়াল দিয়ে মাথায় ও গলায় দুটি কোপ দেয়। পরে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় জীবননগর হাসপাতালে নেওয়ার পথে জুলিয়া খাতুনের মৃত্যু হয়।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া জানান, পারিবারিক কলহের কারনেই বাবুল হোসেন তার স্ত্রীকে কুড়াল দিয়ে কোপ মারে। পরে তার মৃত্যু হয়। ঘাতক স্বামী বাবুল হোসেনকে রাতেই আটক করা হয়েছে। আজ রবিবার হত্যা মামলায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হতে না পারলে মেধাশুন্য হবে
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, সুশিক্ষায় শিক্ষিত হতে না পারলে মেধাশুন্য হবে। তাই সকল শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শনিবার (৭ মে) দুপুরে তিনি খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কপিলমুনি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ সব কথা বলেন। কলেজের সভাপতি পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে এ সময় তিনি আরো বলেন, সময়ের ব্যবধানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশে আজ প্রভুত উন্নয়ন হচ্ছে। এখন গ্রাম পর্যায়ে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। কিন্তু আমরা যখন পড়েছি তখন বিদ্যুৎ ছিল না। স্বাস্থ্যসম্মত পায়খানা ছিল না। তার পরও আমাদের লক্ষ ছিল বড় হওয়ার। পড়াশোনা করে সুশিক্ষা গ্রহণ একমাত্র ভাল একটা জাতি উপহার দিতে পারে। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তৃতা করেন বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, কপিলমুনি কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী প্রবীন ব্যক্তিত্ব আলহাজ্ব মোঃ এরফান আলী মোড়ল, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, বক্তব্য রাখেন পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা কলেজের সহকারি অধ্যাপক মোঃ মঈনুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কপিলমুনি কলেজ অধ্যক্ষ মোঃ হাবিবুল্লাহ বাহার। সংবর্ধিত ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, প্রিয়ম সাধু পল্লব। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবু সাঈদ ও গীতা পাঠ করেন পরিমল সাধু।
খুলনাস্থ পিরোজপুর জেলা কল্যাণ সমিতি গঠন: কবির আহবায়ক ও মুন্না সদস্য সচিব
খবর বিজ্ঞপ্তি
০৭ই মে বাদ মাগরিব খুলনাস্থ পিরোজপুর জেলা কল্যাণ সমিতি এর কমিটি গঠন উপলক্ষে ডাক বাংলা মোড়স্থ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আলহাজ্ব খান মোঃ কবির হোসেন, সভা পরিচালনা করেন এম আসাদুজ্জামান মুন্না, সভায় খুলনায় বসবাসরত পিরোজপুর জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। উপস্থিত সকলের সিদ্ধান্তক্রমে আলহাজ্ব খান মোঃ কবির হোসেনকে আহবায়ক, এম আসাদুজ্জামান মুন্নাকে সদস্য সচিব করে মোঃ কামরুজ্জামান, মোঃ মাহবুবুর রহমান, মোঃ রফিকুল ইসলাম খান (মুকুল)দের যুগ্ম আহবায়ক, মোঃ আকতারুজ্জামান ইলিয়াস ও শাহিন মল্লিক (রাজু)দের সদস্য সচিব এবং সওগাতুল আলম, মোঃ রেজাউল করিম, জুয়েল হোসেন সাদ্দাম, মোঃ কবির হোসেন, মোঃ রাসেল শেখ, সাদেকুল আমিন, মোসাঃ রুনু আক্তারদের সদস্য করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করা হয়। কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দ খুলনায় বসবাসকারী পিরোজপুর তথা সকল প্রকার অসহায় মানুষের পাশে থেকে সেবা করার অভিমত ব্যাক্ত করেন।
সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নগর ছাত্রলীগের বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা মহানগর শাখার সভাপতি তালুকদার আব্দুল খালেক অসুস্থতা জনিত কারনে হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন বাংলাদেশ ছাত্রলীগ, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল সহ নগর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ডায়বেটিস, ইউরিনে সমস্যা ও জ্বর এর কারনে হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। শনিবার বেলা সাড়ে দশটায় তিনি নগরীর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন তার সহ ধর্মিনী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনের মন্ত্রণালয়ের উপ মন্ত্রী বেগম হাবিবুন নাহার এম. পি. সহ পরিবারের অন্যান্যরা। শহীদ শেখ আবু নাসের হাসপাতালের উপ পরিচালক ডাঃ এস এম মোর্শেদ বলেন, মেয়র তালুকদার আব্দুল খালেকের ডায়বেটিস টা বেশি রয়েছে, একই সাথে তার ইউরিনে সমস্যা রয়েছে। এ কারনে তার প্রচুর জ্বর হয়েছিল। বর্তমানে তার শরীরের অবস্থা ভালো ও স্বাভাবিক রয়েছে। তারপরও তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। যাতে করে লোকসমাগম কম হয় এবং তাকে নিবিড় পর্যবেক্ষনে রাখা যায়।
৮০০ মিটার সড়ক পুনর্র্নিমাণে খরচ ২২ কোটি টাকা!
স্টাফ রিপোর্টার
খুলনা নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল সংলগ্ন বাইপাস সংযোগ সড়কের ময়ূরী সেতু পর্যন্ত পুনর্র্নিমাণের উদ্যোগ নিয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। এ জন্য ২৫ কোটি টাকার একটি প্রকল্প গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পে ৮০০ মিটার সড়ক পুনর্র্নিমাণে ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৬২ লাখ টাকা। বাকি টাকা জমি অধিগ্রহণসহ অন্য কাজে ব্যয় হবে। প্রস্তাব অনুযায়ী কাজ হলে এটিই হবে খুলনার সবচেয়ে ব্যয়বহুল সড়ক।
৯ বছর আগে এ সড়কটি নির্মাণ করেছিল কেডিএ। তখন ২ দশমিক ১৬ কিলোমিটারের ওই সড়ক নির্মাণে ব্যয় হয়েছিল ২০ কোটি ৪৮ লাখ টাকা। সড়কের মাঝে অসংখ্য গর্ত তৈরি হওয়ায় দুই বছরের মধ্যে সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। সড়ক সংস্কার নিয়ে দীর্ঘদিন রেষারেষি চলেছে কেডিএ ও খুলনা সিটি করপোরেশনের মধ্যে। কোনো সংস্থা সংস্কার না করায় সড়কটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। এটিই ছিল খুলনার সবচেয়ে বেশি ভাঙাচোরা সড়ক।
কেডিএ থেকে জানা গেছে, গত মার্চ মাসে খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল আধাসরকারিপত্র (ডিও) দিয়ে সড়কটি মেরামতে প্রকল্প তৈরির জন্য অনুরোধ জানান। সেই নির্দেশনা পেয়েই সড়ক মেরামত প্রকল্প তৈরি করেছে কেডিএ। একই সঙ্গে বালু ও ইট বিছিয়ে কিছুটা সড়কটি চলাচল উপযোগী করা হয়।
কেডিএর নির্বাহী প্রকৌশলী (প্রকল্প) মোর্তুজা আল মামুন জানান, এম এ বারী সড়ক থেকে ময়ূরী সেতু পর্যন্ত সিটি উন্নয়ন নামের প্রকল্পটি গত মার্চে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
প্রকল্পের আওতায় সড়কটি চার লেন করা হবে। সাড়ে ২৩ ফুট প্রশস্ততার দুটি করে চার লেন, ৩ ফুট ডিভাইডার এবং দুই পাশে ৫ ফুট প্রশস্ততার ড্রেন ও ফুটপাত নির্মাণ করা হবে। বর্তমান উচ্চতার চেয়ে প্রায় দুই ফুট উঁচু হবে সড়ক। দুই পাশে ড্রেনের সংযোগ ময়ূর নদীতে গিয়ে মিশবে। এ জন্য নদীর পাড়ে ২ দশমিক ৯ শতক জমি অধিগ্রহণ করতে হবে। এ ছাড়া ডিভাইডারে সৌন্দর্যবর্ধন করা হবে।
এত বিপুল ব্যয়ের কারণ প্রসঙ্গে মোর্তুজা বলেন, বাস টার্মিনাল সংলগ্ন সড়ক হওয়ায় প্রতিদিন অসংখ্য গাড়ি সড়কটি দিয়ে চলাচল করে। এ জন্য আঞ্চলিক মহাসড়কের মানে সড়কটি নির্মাণ হবে। সড়ক ও জনপথ বিভাগের পরামর্শ নিয়ে প্রকল্পটি তৈরি করা হয়েছে।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, ২০ কোটি টাকার সড়ক দুই বছরও টেকেনি। এ কারণে এই সড়ক নিয়ে মানুষের ক্ষোভ ও কষ্টের শেষ ছিল না। পুনর্র্নিমাণের উদ্যোগ অবশ্যই ভালো, কিন্তু এই বিপুল পরিমাণ ব্যয়ের আগে আরও ভালোভাবে যাচাই-বাছাই করা উচিত।
তিনি বলেন, যেভাবে মজবুত সড়ক তৈরির কথা কেডিএ বলছে, সে রকম সড়ক তৈরির অভিজ্ঞতা কেডিএ কর্মকর্তাদের নেই। এ জন্য কেডিএকে না দিয়ে সড়কটি অন্য কোনো সংস্থাকে দিয়ে সংস্কার করা উচিত।
কপিলমুনিতে প্রাচীন প্রত্নতত্ত্বের খোঁজ
কপিলমুনি প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খননে একের পর এক উঠে আসছে প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকাঠামো ও প্রাচীন আমলের নানা প্রত্নবস্তু।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দাবি, স্থাপনাগুলো নবম থেকে দ্বাদশ শতকের। পর্যায়ক্রমে বিস্তীর্ণ অঞ্চলের ঢিবিগুলো খননে প্রাপ্ত নমুনার বৈজ্ঞানিক পরীক্ষায় উঠে আসতে পারে সুনির্দিষ্ট শাসনামলের সময়কাল, প্রাচীন স্থাপত্যশৈলী এবং সেখানে বসবাসকারীদের সম্পর্কে বিষদ ধারণা। স্থানীয়রা বলছেন, আশপাশের কয়েকটি গ্রামজুড়ে রয়েছে এমন অনেক পুরনো ঢিবি।
মাত্র এক মাস বরাদ্দের খননে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর শিংয়েরবাড়ি ঢিবিতে খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খননে দৃশ্যমান নবম হতে দ্বাদশ শতকের স্থাপত্যকাঠামো। ইতোমধ্যে সেখানকার পাওয়াগেছে প্রাচীন আমলের বিভিন্ন ধরনের মৃৎপাত্র, মৃৎপাত্রের ভগ্নাংশ, পোড়া মাটির ফলক, প্রতিমার ভগ্নাংশ, অলংকৃত ইট, বিনিময় মাধ্যম কড়িসহ বিভিন্ন ধরনের প্রত্নতত্ত্ব বস্তু।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খননের সফলতা নিরীক্ষণ পূর্বক পরিদর্শনে গত ২৩ এপ্রিল অধিদপ্তরের মহাপরিচালক রতন চন্দ্র পন্ডিত খননস্থল পরিদর্শন করেছেন। এ সময় অধিদপ্তরের উপরিচালক (প্রশাসন) মাইনুর রহিম, উপপরিচালক (প্রত্ন.) ড. মো. আমিরুজ্জামান, আঞ্চলিক পরিচালকের কার্যালয়, খুলনার আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, কাস্টোডিয়ান বাগেরহাট মোহাম্মদ যায়েদ, ফিল্ড অফিসার মো. আল আমীনসহ খনন টিমের সদস্যবৃন্দ, খনন শ্রমিকগণ ও স্থানীয় ভূমি মালিকগণ উপস্থিত ছিলেন।
এছাড়া প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সুন্দরবনে জরিপ ও মিডিয়ায় সাম্প্রতিক বিভিন্ন কার্যক্রম দেখে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয়ে পরিদর্শনে আসেন, সুন্দরবনের ভষড়ৎধ, ভধঁহধ, সুন্দরবনের প্রাচীন মানব বসতির লবণ তৈরির পাত্র ও চুল্লি নিয়ে কাজ করা জার্মান গবেষক উৎ. এবৎঃৎঁফ ঘবঁসধহহ-উবহুধঁ. এসময় তার গবেষণা ও খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিভিন্ন কাজের বিষয়ে আলোচনা হয়। এ সময় তার সাথে ছিলেন, এই অঞ্চলের পর্যটন নিয়ে কাজ করা নজরুল ইসলাম বাচ্চু।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা বলেন, কপিলমুনিস্থ সিংয়ের বাড়ি ঢিবি খননে দৃশ্যমান স্থাপত্যকাঠামোর দৈর্ঘ্য আনুমানিক ২৫০ মিটার ও প্রস্থ ১৮০ মিটার। ঢিবির দক্ষিণাংশ খননে একটি বর্গাকার স্থাপত্যকাঠামো স্পষ্ট। যেখানে একটি বর্গাকার কক্ষ উঠে এসেছে। কক্ষটিকে ঘিরে দেওয়াল দিয়ে বেষ্ঠিত একটি প্রদক্ষিণ পথ রয়েছে। মূল কাঠামোর কোণ গুলোতে কণিকভাবে প্রসারিত দেওয়াল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, আরো বেশি স্থানজুড়ে খনন কার্যক্রম প্রসারিত হলে এর স্বরুপ ও প্রকৃতির সঠিক অনুমান সম্ভব।
কাস্টোডিয়ান বাগেরহাট ও উক্ত খননকাজের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ যায়েদ জানান, উদঘাটিত স্থাপত্যকাঠামোর উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব কোণের প্রদক্ষিণ পথের বাইরের দেওয়ালের সাথে মাটির সঙ্গে মিশ্রিত অবস্থায় খাদ্যবস্তু কালো রঙের চালের ডিপোজিট পাওয়া গেছে। এই চালের উপর গবেষণা করলে তৎকালীন সময়ের ধানের প্রজাতি ও প্রতিবেশের প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহের সময়কাল খ্রি. নবম হতে দ্বাদশ শতক। তবে বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বিস্তারিত খননকাজ পরিচালনা ও প্রাপ্ত নমুনার বৈজ্ঞানিক পরীক্ষার সম্ভব হলে স্থাপত্য কাঠামোসহ প্রত্নবস্তুর সময়কাল, সেখানে বসবাসকারীদের সম্পর্কে বিষদ ধারণা পাওয়া সম্ভব।
খনন কার্যক্রমের প্রথম দিকে স্থাপত্যকাঠামো দেখে সেটি প্রাচীন বৌদ্ধ আমলের নিদর্শন বলে ধারণা করা হলেও পর্যায়ক্রমে প্রাপ্ত প্রত্নবস্তু দেখে এর সঠিক সময়কাল সম্পর্কে এখনি বলা মুশকিল। তবে এটি কোন ধর্মীয় উপাসনালয় বলে ধারণা করা হলেও ঠিক কোন সময়ের তা বলা যাচ্ছেনা। বিশেষ করে প্রাপ্ত প্রত্নবস্তু প্রতিদিন নতুন নতুন তথ্য ও ধারণায় বদল ঘটাচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে মধ্য ও আদি-মধ্যযুগর একগুচ্ছ প্রত্নতাত্ত্বিক ঢিবি ও প্রত্নতাত্ত্বিক বিভিন্ন ধরনের নিদর্শন রয়েছে। ইউনিয়নটির কয়েকটি মৌজায় যেমন, কপিলমুনি, রেজাকপুর, রামনগর ও কাশিমনগরসহ বিস্তীর্ণ এলাকাজুড়ে প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ এখনো টিকে রয়েছে। সাম্প্রতিক মানব বসতির সম্প্রসারণ ও চাষাবাদের ফলে অনেক এলাকার প্রত্নস্থান ও বস্তু বিলুপ্ত হয়েছে। কিংবা বিলুপ্ত হতে চলেছে।
ঔপনিবেশিক শাসনামলের বিভিন্ন জরিপে সংক্ষিপ্তভাবে এখানকার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উল্লেখ পাওয়া যায়। এদের মধ্যে জেমস ওয়েস্টল্যান্ড, ও’মাইলি, ডব্লিউ ডক্লিউ হান্টার এর বিভিন্ন জরিপ ও ডিস্ট্রিক গেজেটিয়ারগুলো উল্লেখযোগ্য। এছাড়া সতীশ চন্দ্র মিত্র’র যশোহর ও খুলনার ইতিহাস গ্রন্থে কপিলমুনি-আগ্রার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও স্থানের উল্লেখ রয়েছে। সাতক্ষীরার তালা হতে খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী পর্যন্ত (প্রায় ১৪ মাইল) বিস্তৃত এলাকাজুড়ে প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ ও তৎকালীন আগ্রা গ্রামে একটি ঢিবির কথা উল্লেখ করেছেন, আ.ক.ম যাকারিয়া তার বাংলাদেশ প্রত্নসম্পদ বইতে। সতীশ চন্দ্র মিত্র ও আ.ক.ম যাকারিয়া তাদের গ্রন্থে এই এলাকায় পুকুর খননকালে দু’টি বৌদ্ধ প্রতীমা পাওয়া গিয়েছিল বলে উল্লেখ করেন।
সম্প্রতি কপিলমুনি এলাকায় প্রাথমিক জরিপকালে খুলনা ও বরিশাল বিভাগের প্রত্নতাত্ত্বিক জরিপ দল বেশ কয়েকটি প্রত্নস্থান শনাক্ত করেছেন। বিশেষ করে কপিলমুনি বাজারের একটি মন্দিরে পূজিত বিষ্ণু প্রতীমাটি আনুমানিক খ্রি.৭ম-৮ম শতাব্দির বলে অনুমান করা হয়। সর্বশেষ খননকাজে প্রত্নবস্তু বিশেষ করে মৃৎপাত্রের শ্রেণিতাত্ত্বিক বৈশিষ্ট্য ও সময়কালের উপর ভিত্তি করে প্রত্নস্থানগুলো আদি মধ্য যুগের (আনুমানিক নবম হতে দ্বাদশ শতক) বলে প্রাথমিকভাবে অনুমান করা যায়।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা আরো জানান, পুরো এলাকার স্থাপনাগুলি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকার পর পরবর্তী পর্যায়ে ক্রমান্বয়ে এলাকাবাসী বিক্ষিপ্তভাবে (অপরিকল্পিত উপায়ে) এখানকার ইট উঠিয়ে আধুনিক স্থাপনাসমূহে এর ব্যবহার শুরু করে। এসব খননে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ইট, মৃৎপাত্রের ভগ্নাংশ, প্রাণীর হাঁড় উঠে আসে। সর্বশেষ প্রাচীনকালে প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুসন্ধানে ২০২০-২০২১ অর্থ বছরে পাইকগাছা উপজেলার প্রত্যন্ত এলাকায় জরিপ ও অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হয়। জরিপ শেষে শনাক্তকৃত উল্লেখযোগ্য স্থাপত্যিক ঢিবিগুলোর মধ্যে শিংয়ের বাড়ি রেজাকপুর কপিলমুনি ঢিবিটিকে নির্বাচন করা হয়েছে।
এর আগে গত ১২-১৬ মার্চ ২২ থেকে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ঢিবি (শিংয়ের বাড়িতে) প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুসন্ধানে আনুষ্ঠানিকভাবে খননকার্য ক্রম শুরু করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। তিনি আরো জানান, তাদের টিমে ৪ জন কর্মকর্তা, ৫ জন বিভিন্ন গ্রেডের কর্মচারী, বগুড়ার মহাস্থানগড়ের ২ জন দক্ষ খনন শ্রমিক, বাগেরহাটের ৪ জন খনন শ্রমিক ও স্থানীয় ১০ জন শ্রমিক রয়েছেন।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিতের সার্বিক নির্দেশনায় পরিচালিত প্রত্নতাত্ত্বিক খননকাজে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, বাগেরহাট যাদুঘরের কস্টোডিয়ান মো.যায়েদ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে রয়েছেন। দীর্ঘ দিনের এই অঞ্চলে কাজের অভিজ্ঞতা থাকায় খননকাজে পরামর্শ প্রদান করছেন, সিলেট ও চট্টগ্রামের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক একেএম সাইফুর রহমান। এছাড়া পরামর্শক হিসেবে যুক্ত রয়েছেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক স্বাধীন সেন।
সর্বশেষ বিস্তীর্ণ অঞ্চলজুড়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দীর্ঘস্থায়ী খননে উঠে আসতে পারে আদি-মধ্যযুগের মানববসতি স্থাপত্য, উপাসনালয়সহ তাদের সংষ্কৃতি ও রহস্যময় প্রত্নভান্ডার। আর এজন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাশাপাশি এলাকাবাসীও চাইছেন, অঞ্চলজুড়ে খননকার্য শুরু করুক সংশ্লিষ্ট অধিদপ্তর। এজন্য তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
ফলন দাম দুটোই ভালো, ঘরে তোলা নিয়ে শঙ্কা
যশোর প্রতিনিধি
যশোরের মনিরামপুরে পাকা বোরো ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। ধানের ফলন ও দাম সন্তোষজনক হলেও কৃষকের মুখে হাঁসি নেই।
ধানকাটার মুহূর্তে থেমে থেমে বৃষ্টি হওয়ায় চাষিদের কপালে চিন্তার ভাজ পড়েছে। সাথে দেখা দিয়েছে শ্রমিক সংকট। খেত ভরা সোনালী স্বপ্ন ঘরে তুলতে পারবেন কিনা। নাকি আমন কাটার মুহূর্তের মত ভারি বৃষ্টিতে ধান তলিয়ে যাবে এ নিয়ে তাদের চিন্তার শেষ নেই।
প্রায় ১৫-২০ দিন আগে রোজার মাঝামাঝি মনিরামপুরে ধান কাটা শুরু হয়েছে। রোজার শুরু থেকে আকাশ ঘোলাটে থাকায় তখন ঝড়বৃষ্টির আতঙ্কে বিচ্ছিন্নভাবে কিছু কৃষক আধাপাকা ধান কেটে ঘরে তুলেছেন। কিন্তু ধান কাটা মোটামুটি শুরু হয় ঈদের ৪-৫ দিন আগ থেকে। অনেক কৃষক এ সময় ধান কেটে শুকানোর জন্য খেতে রেখে দেন। ঈদের দিনের (মঙ্গলবার) ভারি বৃষ্টিতে কেটে রাখা সব ধান ভিজে গেছে। অনেক খেতে জমেছে বৃষ্টির পানি।
এদিকে ঈদের দিন থেকে শুরু হয়ে গতকাল বৃহস্পতিবার (৫ মে) রাতের বৃষ্টি ও ঝড়ো বাতাসে মাঠে দাঁড়িয়ে থাকা অধিকাংশ ধান মাটিতে লুটিয়ে পড়েছে। খেতে জমে থাকা পানি ধানের উপরে উঠেছে।
কৃষকরা বলছেন আবহাওয়া একেক সময় একেক রকম হওয়ায় ধান কাটতে পারছি না। যা দুই এক খন্ড কাটা হয়েছে বৃষ্টিতে ভিজে যাওয়ায় ধানে চারা এসে যাওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলার শেখপাড়া গ্রামের চাষি আনসার আলী বলেন, দুই বিঘা জমির ধান কাটা ছিল। ঈদের দিনের টানা বৃষ্টিতে সব ভিজে গেছে।
মামুদকাটি গ্রামের কৃষক নাজিম উদ্দিন বলেন, সাড়ে ৩ বিঘা বোরো চাষ করেছি। কিছু কেটে রেখেছি। তা সব ভিজে গেছে। আকাশ ভাল না হলে বাকি অংশ কাটতে পারছি না।
রঘুনাথপুর মাঠের প্রান্তিক চাষি নূর মোহাম্মদ বলেন, ৫০ হাজার টাকায় ৫ কাঠা জমি বন্ধক নিয়ে ধান করেছি। ধান কেটে রেখে দিছিলাম। বৃষ্টিতে খেতে পানি জমে গেছে। না পেরে ভিজে ধান বেধে বাড়ি তুলেছি।
এদিকে বৃষ্টির আগে যারা বাড়ি ধান তুলেছেন সেসব চাষিরা ফলন ও দাম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বর্তমানে এ অঞ্চলে ধানের বাজার দর ১হাজার ১০০ টাকা থেকে ১ হাজার ১৫০ টাকায় চলছে।
মামুদকাটি গ্রামের চাষি আব্দুল আজিজ ১০ কাঠা জমিতে সাড়ে ১২ মণ ও মাইনুদ্দিন সমপরিমাণ জমিতে ১৫ মণ ধান পেয়েছেন বলে জানিয়েছেন। কৃষকরা বলছেন, এবার কারো ধান খারাপ হয়নি। শুধু ঝড়বৃষ্টি নিয়ে যত চিন্তা।
উপজেলা কৃষি অফিসের দেওয়া সূত্রমতে চলতি মৌসুমে মনিরামপুরে ২৭ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষমাত্রা ধরা হয়। উপজেলার কুলটিয়া, নেহালপুর, হরিদাসকাটি, মনোহরপুর এলাকায় জলাবদ্ধতার কারণে অন্তত ৫০০ হেক্টর জমিতে কৃষক ধান চাষ করতে পারেননি। ফলে ২৬ হাজার ৯৬৫ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে।
কৃষি অফিস বলছে, ইতিমধ্যে ৫০ শতাংশ ধান কাটা পড়েছে। বৃষ্টিতে তেমন কোন ক্ষতি হয়নি। ধানের ফলন আশানুরূপ; বাজার দরও ভাল।
তবে সরেজমিন উপজেলার মোবারকপুর, হানুয়ার, কোমলপুর, ষোলখাদা, রোহিতা, রঘুনাথপুর, চাঁদপুর, মাঝিয়ালী, গরিবপুর, গালদা, খড়িঞ্চি এলাকা ঘুরে দেখা গেছে এসব অঞ্চলের মাঠ জুড়ে সোনালী ধান পড়ে আছে। আকাশ ঘোলাটে থাকায় ও শ্রমিক সংকটে কৃষক ধান কাটতে পারছেন না। তাজপুর গ্রামের কৃষক শাহাজান বলেন, ঘেরের মধ্যে সাড়ে চার বিঘা ধান পেকে পড়ে আছে। শ্রমিক না থাকায় কাটাতে পারছিনা। ধান নিয়ে খুব চিন্তায় আছি। একই কথা বললেন হানুয়ার গ্রামের কৃষক আক্তার আলী ও জামিনুর রহমান।
এদিকে বৃহস্পতিবার (৫ মে) রাতে মনিরামপুরে মোটামুটি বৃষ্টি হলেও আজ শুক্রবার (৬মে) সকাল থেকে টানা রোদ দেখে গেছে। ফলে ধান কাটা ও বাড়ি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষক। এ সুযোগে শ্রমিকরা মজুরি ১ হাজার টাকা পর্যন্ত হাকাচ্ছেন।
রাজগঞ্জ এলাকার শ্রমিক আলেক উদ্দিন বলেন, ধান কাটার শুরুতে ৩৫০-৪০০ টাকায় কাজ করেছি। ঈদের আগে হাজিরা ৭০০ টাকা পেয়েছি। আজ (শুক্রবার) মুজুরি ১ হাজার টাকা করে চলছে। উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান বলেন, বৃষ্টিতে ধানের তেমন কোন ক্ষতি হয়নি। ইতিমধ্যে ৫০ শতাংশ ধান কাটা পড়েছে। যে সব খেতে ধান শুয়ে পড়েছে দ্রুত তা কেটে ফেলতে হবে।
বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা আর শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি: বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির দীর্ঘ পথচলায় রয়েছে দেশ ও জাতির জন্য গৌরবময় অসংখ্য অর্জন। সমৃদ্ধ সেসব অর্জন জাতিকে দিয়েছে নতুন পথের ঠিকানা। স্বাধীনতা শব্দটি আমাদের যেভাবে হলো, সে শব্দ প্রাপ্তিতে সংগঠনটির অবদান ইতিহাসের পাতায় আজও উজ্জ্বল হয়ে আছে। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন দাবি ও প্রেক্ষাপটের আলোকে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। বাংলাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠিত করার দাবিতে; সর্বোপরি সাংগঠনিক প্রয়োজনীয়তা ও সংঘবদ্ধভাবে সফল আন্দোলন প্রতিষ্ঠা করার লক্ষ্যেই জাতির পিতা ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগের রয়েছে অনন্য ভূমিকা। এ ছাত্র সংগঠনটিই হলো আওয়ামী লীগের প্রাণ।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আমাদের দিয়েছেন স্বাধীনতা আর জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি। ১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে পিতার পথ ধরে সারা বাংলাদেশে আওয়ামী লীগকে শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করেছেন। সরকার প্রধান হয়ে জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি সুযোগ্য রাজনৈতিক নেতৃত্বের কারণে আজ বিশ্ব নেত্রীতে পরিণত হয়েছেন। ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করতে তিনি কাজ করে যাচ্ছেন। আর একাজে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের সবসময়ের মতো জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহায়তা করতে হবে।
খুলনা সাবেক ছাত্রলীগ ফোরামের আয়োজনে নগরীর লিনিয়ার পার্কে সাবেক ছাত্রলীগ নেতাকর্মী ও সমর্থকদের মিলন মেলা ও ঈদপুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেডিএ‘র স্থায়াী সদস্য জামাল উদ্দিন বাচ্চু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও প্যানেল মেয়র আলী আকবর টিপু। ছাত্রলীগের ফোরামের আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শেখ মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব আফরোজা জেসমিন বিথীর সঞ্চালনায় অনুষ্ঠানে ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবিদ উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুল হক, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জি এম রেজাউল ইসলাম, সাংবাদিক হুমায়ুন কবীর, দিলীপ বর্মণ, সাবেক ছাত্রলীগ নেতা আমিরুল ইসলাম লিটু, নুরে আলম ময়না, শাহিদা আক্তার রিনি, এ্যাড. মাহবুব রহমান, শহীদুল ইসলাম সবুজ সহ সাবেক ছাত্রলীগের নেতকর্মী, সমর্থক ও তাদের পরিবারবৃন্দরা উপস্থিত ছিলেন।
মিলনমেলায় সবার জন্য বিভিন্ন প্রতিযোগীতা, কৃতি শিক্ষার্থী সন্তানদের মাঝে সম্মাননা ক্রেস্ট, সকল বাচ্চাদের জন্য ক্রেস্ট প্রদান, ফানুস উড়ানো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
ফুলতলায় স্বরস্বতীর মূর্তি ভাঙ্গার মামলার আসামী অনিকের আদালতে স্বীকারোক্তি
স্টাফ রিপোর্টার
ফুলতলা এম এম কলেজ সার্বজনীন পূজা মন্দিরের দেবী স্বরস্বতীর মূর্তির মাথা কেটে নেয়ার ঘটনায়
মামলার আসামী অনিক মন্ডল আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।
শনিবার (৭মে) মামলার তদন্তকারী কর্মকর্তা এসঅই নিরঞ্জন কুমার রায় অনিককে আদালতে হাজির করেন। এসময় অনিকের দেয়া ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক নয়ন বিশ্বাস রেকর্ড করেছেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়। অনিক যশোর অভয়নগর উপজেলার ধুলগ্রামের অসীম মন্ডলের ছেলে।
এদিকে এলাকায় শান্তি শৃংঙ্খলা বজায় রাখতে শনিবার বিকালে মন্দির চত্ত্বরে কমিউনিটি বিট পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা সুবোধ কুমার বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ওসি মো. ইলিয়াস তালুকদার, হিন্দু মহাজোটের জেলা সাধারণ সম্পাদক প্রভাষক প্রশান্ত কুন্ডু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গৌতম কুন্ডু, সাধারণ সম্পাদক সনজিৎ বসু, অজয় সাহা, ইউপি সদস্য জিএম ইমদাদুল হক মিটুল, ডালিয়া বেগম, রায়হান সরদার প্রমুখ।
মামলার বিবরণে জানা যায়, ফুলতলা এম এম কলেজের স্টাফ খোরশেদ আলম তার দায়িত্ব পালনকালে অনিককে একটি শপিং ব্যাগ হাতে নিয়ে মন্দির থেকে বের হতে দেখে। তাকে সন্দেহে করে চ্যালেন্স করলে ব্যাগের মধ্যে স্বরস্বতী দেবীর মূর্তির ভাঙা মাথা দেখতে পায়। এ সময় তাকে আটক করে মন্দির কমিটিকে অবহিত করলে তারা পুলিশকে খবর দেয়। এ ঘটনায় মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবোধ কুমার বসু বাদী হয়ে অনিক মন্ডলকে আসামী করে ফুলতলা থানায় মামলা দায়ের করেন যার নং-০২, তারিখ-০৬/০৫/২২ইং
ভোজ্য তেলের মুল্যে বৃদ্ধির নিন্দা ও প্রতিবাদ বৃহত্তর আমরা খুলনাবাসীর
খবর বিজ্ঞপ্তি
ভোজ্য তেলের মুল্যে বৃদ্ধির প্রতিবাদে বৃহত্তর আমরা খুলনাবাসীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭মে) বিকেল ৫টায় সংগঠণের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলুর সভাপতিত্বে সভায় বক্তরা ভোজ্য তেলের মুল্যে বৃদ্ধিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে মুল্যে কমানো এবং যারা বাজারে কৃতিম সংকট সৃষ্টি করেছে তাদেরকে চিহিৃত করে আইনুনাগ ব্যবস্থা গ্রহণ, মিলার, ডিলার এজেন্ট, পাইকারি বিক্রেতাদেরকে মনিটরিং করার আহবান জানান।
সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি ডা. আব্দুস সালাম ও শেখ হেদায়েত হোসেন হেদু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী ও এম এম জলিল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম ভুট্রো, কার্যনির্বাহী সদস্য মো. শহিদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, মো. জিসান, কেএম তানভির হোসেন প্রমুখ।
সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা বৃহত্তর আমরা খুলনাবাসীর
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা মহানগর শাখার সভাপতি তালুকদার আব্দুল খালেক অসুস্থত হয়ে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন, বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি ডা. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু ও সংরক্ষীত আসনের কাউন্সিলর মাজেদা খাতুন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী ও এম এম জলিল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম ভুট্রো, কার্যনির্বাহী সদস্য মো. শহিদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, মো. জিসান, কেএম তানভির হোসেন প্রমুখ।
ভোজ্য তেলের মুল্যে বৃদ্ধির নিন্দা ও প্রতিবাদ মহানগর পিপলস পার্টির
খবর বিজ্ঞপ্তি
ভোজ্য তেলের মুল্যে বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ পিপলস পার্টি খুলনা মহানগর শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭মে) বিকেল ৫টায় সংগঠণের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পিপলস পার্টি খুলনা মহানগর শাখার সভাপতি শাকিল আহমেদ রাজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইরফান আহমেদ এর পরিচালনায় সভায় বক্তরা ভোজ্য তেলের মুল্যে বৃদ্ধিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে মুল্যে কমানো এবং যারা বাজারে কৃতিম সংকট সৃষ্টি করেছে তাদেরকে চিহিৃত করে আইনুনাগ ব্যবস্থা গ্রহণের আহবান জানান। সভায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা মহানগর শাখার সভাপতি তালুকদার আব্দুল খালেক অসুস্থত হয়ে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।











































