বটিয়াঘাটা প্রতিনিধি।।
গত শুক্রবার বিকাল ৫টার সময় উপজেলার সুরখালী বাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মৃত ইসলাম ফকিরের পুত্র বাবুল ফকির সহ তার স্ত্রী, জামাই মিলে আকবর ফকিরের পুত্র হালিম ফকির (২৮) এর উপর অতর্কিত হামলা করে। এক পর্যায়ে তাদের বেদম প্রহরে ও কোঁদালের আঘাতে রক্তাক্ত জখম হয়ে মাটিতে পড়ে যায়। তখন স্থানীয়রা একে আহত অবস্থায় হালিম কে উদ্ধার কওে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।
এলাকাবাসি পাইকগাছা ও দাকোপ থানা এলাকা থেকে হালিম হত্যার সাথে জড়িত অভিযোগে বাবুল ফকির ও তার স্ত্রী আলেয়া বেগম এবং তার দুই জামাই ইকবাল হোসেন ও ওয়াহিদুর কে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অভিযোগে জানাযায়, রাস্তার পাশে ভ্যান গাড়ি রাখাকে কেন্দ্র করে ঘটনা সৃষ্টি হয়। কিন্তু এক পর্যায়ে ঘটান অন্য দিকে মোড় নিয়ে পূর্ব শত্রুতার আক্রশে রূপ নেয় এবং চাচার লাঠির আঘাতে রক্তাক্ত জখম হয় ভাতিজা হালিমের। এক পর্যায়ে মৃত হয় তার। এ ব্যাপারে ১) মোঃ বাবুল ফকির(৫৫), পিতা: মৃত ইসলাম ফকির, ২) মোঃ ইকবাল সরদার(২৫), পিতা: জলিল সরদার, ৩) দরবেশ ফরিক, পিতা: মৃত ইসলাম ফকির, ৪) নূর জাহান বেগম, স্বামী মৃত ইসলাম ফকির, সহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে নিহতের ভাই সেলিম ফকি বাদী হয়ে বটিয়াঘাটা থানায় একটি হত্যা মামালা দায়ের করা করেছে। যার নং-৩, তারিখ:০৭/০৫/২০২২।











































