শহিদুল ইসলাম দইচ, যশোর থেকে।।
যশোরে মদ পান করে মোটরসাইকেল চালিয়ে বাসের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞাত যুবক (২৫)এর মর্মান্তিক অবস্থায় মৃত্যু হয়েছে। একই ঘটনায় উজ্জল হোসেন (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। দূর্ঘটনাটি ঘটেছে রাত সোয়া ১১ টার দিকে যশোর কোতোয়ালি থানার অদুরে বস্তাপট্টি মোড়ে।
নিহতের লাশ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আহত উজ্জল হোসেন একই হাসপাতালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। প্রতাক্ষদর্শিরা জানান, রাত সোয়া ১১ টার দিকে বেপরোয়া ভাবে ২৫ বছরের এক যুবক মটরসাইকেল চালিয়ে পেছনে অপর এক যুবককে নিয়ে শহরের বেজপাড়া থেকে বের হয়ে বস্তা পট্টি আসে। এসময় থানার সামনে দিয়ে একটি এ্যাম্বুলেন্স যাচ্ছিল এবং বিপরিত মুখি থেকে সোহাগ পরিবহনের একটি বাস ( ঢাকা ম্যাট্র ব- ১৪- ৭০৬৪) আসছিল। মটরসাইকেল যোগে আসা ওই দুই যুবক এ্যাম্বুলেন্স ক্রস করে সোহাগ পরিবহনের সাথে ধাক্কা খেয়ে মাটি পরে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন ছুটে এসে ওই দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পরে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়।
জানতে চাইলে হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাহিনুর রহমান সোহাগ খুলনাঞ্চলকে বলেন, হাসপাতালে আনার আগেই অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় উজ্জল হোসেন নামে অপর এক যুবককে ভর্তি করে সার্জারী ওয়ার্ডে পাঠানো হয়েছে। উজ্জলের অবস্থা ও আশংকাজনক। দুজনেরই মাথায় আঘাত। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উজ্জলের মুখ দিয়ে মদের গন্ধ পাওয়া যাচ্ছিল। অতিরিক্ত মদ পানে মোটরসাইকেল ড্রাইভিং করার কারনে এই দূর্ঘটনা ঘটে। জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, পুলিশের একাধিক টিম ঘটনাস্থে আছে।











































