স্টাফ রিপোর্টার।।
সাতক্ষীরা কলারোয়ায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে ঘের থেকে বালু উত্তলন কালে ছবি তোলায় দৈনিক খুলনাঞ্চল এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি খান নাজমুল হুসাইনকে দুর্বৃত্ত কর্তৃক মারপিটের ঘটনায় মামলা হয়েছে। গত সোমবার (২ মে) রাতে ভুক্তভোগী বাদি হয়ে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দিলে তদন্ত শেষে ১৪৩/ ৩২৩/ ৩২৫/ ৩০৭/ ৩৭৯/ ৫০৬/১১৪ ধারায় আজ মামলা রুজু করেছে কলারোয়া থানা পুলিশ। মামলা নম্বর ০৯ তারিখ ৬ মে ২০২২ইং।
মামলা সুত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মুরারিকাটি মোস্তাকের থেকে নিয়ম নীতির তোয়াক্কা না করেই অবৈধ পন্থায় ড্রেজার মেশিন দিয়ে মিলন মোল্যা, লাল্টু মোড়ল, কামাল সরদার বালু উত্তোলন করছে তথ্যের ভিত্তিতে তিনি ২ মে বেলা আনুমানিক ২ টায় ঘটনাস্থলে পৌছে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দৃশ্য ক্যামেরার ধারণ করেন। এ সময় উল্লেখিত ব্যক্তিরা ক্যামেরায় তোলা ছবি ডিলেট করতে বলে।

তিনি ছবি ডিলিট করতে রাজি না হওয়ায় ক্যামেরাম্যান কামরুল ইসলামের কাছ থেকে জোরপুর্বক ক্যামেরা কেড়ে নিয়ে দুর্বৃত্তরা লোহার রড ও লাঠিসোটা দিয়ে সাংবাদিক খান নাজমুল ইসলাম ও ফটোসাংবাদিক কামরুলকে বেধড়ক মারপিঠ করে এবং ভুক্তভোগী সাংবাদিক নাজমুলের গলায় ঝুলিয়ে রাখা পত্রিকার পরিচয়পত্র কেড়ে নেয়। এসময় ভুক্তভোগীদের ডাক চিৎকারে লোকজন ছুটে আসলে মিলন মোল্যা, লাল্টু মোড়ল ও কামাল সরদার জীবন নাশের হুমকি সহ অকথ্য ভাষায় গালিগালাজ করে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ব্যাপারে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন মৃধা খুলনাঞ্চলকে জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। থানায় মামলা রেকর্ড করা হয়েছে।











































