Home আঞ্চলিক খুলনায় চাচাতো ভাইয়ের কোচের আঘাতে যুবক খুন

খুলনায় চাচাতো ভাইয়ের কোচের আঘাতে যুবক খুন

12

স্টাফ রিপোর্টার।।

খুলনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাবুল শেখ (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার চাচাতো ভাই।

বুধবার (০৪ মে) সকাল ১০ টার দিকে তেরখাদা উপজেলার আদালতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল আদালতপুরের রাইজোল শেখের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আপন চাচাতো ভাই মুকুলদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল বাবুলদের। এরই সূত্র ধরে বুধবার সকালে মুকুল কোচ দিয়ে বাবুলের মাথায় আঘাত করে। ঘটনার পর এলাকাবাসী এগিয়ে আসলে মুকুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এরপর গুরুতর আহত অবস্থায় বাবুলকে উদ্ধার করে তেরখাদা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার পর হত্যাকারীদের ধরার জন্য পুলিশি অভিযান শুরু হয়েছে।