Home জাতীয় দিঘিতে সাঁতার কাটতে গিয়ে কর কমিশনারের মৃত্যু

দিঘিতে সাঁতার কাটতে গিয়ে কর কমিশনারের মৃত্যু

15

 

খুলনাঞ্চল রিপোর্ট।।

নোয়াখালীর চাটখিলে দিঘিতে সাঁতার কাটতে গিয়ে এক উপ-কর কমিশনারের মৃত্যু হয়েছে।

নিহতের নাম ওমর ফারুক মাসুম (৩৫)। তিনি উপজেলার খিলপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের কাশেম আলী মিছাব বাড়ির মৃত ফজলুর রহমানের ছেলে। ঢাকায় উপ-কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন ওমর ফারুক মাসুম ।

বুধবার দুপুরে উপজেলার খিলপাড়া ইউনিয়নের মল্লিকা দিঘিতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওমর ফারুক মাসুম তিনি ৩১ তম বিসিএসে যোগদানের পর ঢাকার উপ-কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। বুধবার দুপুরের দিকে মাসুম ৬ জন বন্ধু এবং সহকর্মীসহ মল্লিকা গোসল করতে নেমে সাঁতার কেটে দিঘির মাঝখানে চলে যান। ছয় বন্ধু এবং সহকর্মী ফিরে আসতে পারলেও মাসুম সাঁতরিয়ে দিঘির ঘাটে ফিরে আসতে পারেননি। তলিয়ে যান তিনি।

খবর পেয়ে খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ইকবাল হোসেন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। স্থানীয়দের সহায়তায় মাসুমের সন্ধানে দিঘিতে তল্লাশি অভিযান চালান তারা।

পরে বিকাল সোয়া ৫টার দিকে নিহত উপ-কর কমিশনারের মরদেহ উদ্ধার করে চাটখিল উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, কয়েক ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দিঘি থেকে উপ-কর কমিশনারের মরদেহ উদ্ধার করে।