Home আঞ্চলিক কলারোয়ায় দুর্বৃত্তদের হামলায় দৈনিক খুলনাঞ্চল’র সাংবাদিক আহত: থানায় অভিযোগ

কলারোয়ায় দুর্বৃত্তদের হামলায় দৈনিক খুলনাঞ্চল’র সাংবাদিক আহত: থানায় অভিযোগ

25

স্টাফ রিপোর্টার।।
সাতক্ষীরা কলারোয়ায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে ঘের থেকে বালু উত্তলন কালে ছবি তোলায় দৈনিক খুলনাঞ্চল এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি খান নাজমুল হুসাইনকে মারপিট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সোমবার (২ মে) রাতে ভুক্তভোগী বাদি হয়ে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।


লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মুরারিকাটি মোস্তাকের ঘের থেকে নিয়ম নীতির তোয়াক্কা না করেই অবৈধ পন্থায় ড্রেজার মেশিন দিয়ে মিলন মোল্যা, লাল্টু মোড়ল, কামাল সরদার বালু উত্তোলন করছে তথ্যের ভিত্তিতে তিনি ২ মে দুপুর আনুমানিক ২ টায় ঘটনাস্থলে পৌছে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দৃশ্য ক্যামেরার ধারণ করেন। এ সময় উল্লেখিত ব্যক্তিরা ক্যামেরায় তোলা ছবি ডিলেট করতে বলে।

তিনি ছবি ডিলিট করতে রাজি না হওয়ায় ক্যামেরাম্যান কামরুল ইসলামের কাছ থেকে জোরপুর্বক ক্যামেরা কেড়ে নিয়ে দুর্বৃত্তরা লোহার রড ও লাঠিসোটা দিয়ে সাংবাদিক খান নাজমুল ইসলাম ও ফটোসাংবাদিক কামরুলকে বেধড়ক মারপিঠ করে এবং ভুক্তভোগী সাংবাদিক নাজমুলের গলায় ঝুলিয়ে রাখা পত্রিকার পরিচয়পত্র কেড়ে নেয়।


এসময় ভুক্তভোগীদের ডাক চিৎকারে লোকজন ছুটে আসলে মিলন মোল্যা, লাল্টু মোড়ল ও কামাল সরদার জীবন নাশের হুমকি সহ অকথ্য ভাষায় গালিগালাজ করে ঘটনাস্থল ত্যাগ করেন। এ দিকে আহত নাজমুল ও কামরুল কে স্থানীয়রা উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তারা প্রথমিকভাবে চিকিৎসা গ্রহণ শেষে সাংবাদিক খান নাজমুল হুসাইন কলারোয়া থানায় লিখিত অভিযোগ করেন।

এ ব্যাপারে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন মৃধা খুলনাঞ্চলকে জানান, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। আগামীকাল (আজ) ঘটনাস্থল তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।