খবর বিজ্ঞপ্তি।।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আজ বৃহস্পতিবার দিনব্যাপী নগরীর বিভিন্ন ওয়ার্ডে স্বল্প আয়ের পরিবারের মাঝে চাউল বিতরণ করেন। পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ চাউল বিতরণ করা হয়। তিনি পৃথক পৃথকভাবে নগরীর ১ নং ওয়ার্ডের তরুণ সংঘ মাঠে, ২ নং ওয়ার্ডের খান জাহান আলী স্কুলে, ৩নং ওয়ার্ডের মহেশ্বরপাশা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ১০নং ওয়ার্ডের হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠে, ১১নং ওয়ার্ডের খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে, ১২নং ওয়ার্ডের প্রভাতী মাধ্যমিক বিদ্যালয়ে এবং ৪, ৫, ৮, ৯, ১৪, ১৫ ও ১৬ নং ওয়ার্ডের প্রত্যেকটিতে ২’শ পরিবার করে মোট ২ হাজার ৪’শ পরিবারের সদস্যদের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করেন। একইসাথে সিটি মেয়র বিভিন্ন ওয়ার্ডে দরিদ্র পরিবারের মাঝে ঈদবস্ত্রও বিতরণ করেন।
কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মো: আমিনুল ইসলাম মুন্না, মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, মো: সাইফুল ইসলাম, মো: আব্দুস সালাম, মো: কবির হোসেন কবু মোল্যা, শেখ মোহাম্মদ আলী, মো: ডালিম হাওলাদার, এমডি মাহফুজুর রহমান লিটন, কাজী তালাত হোসেন কাউট, মুন্সী আব্দুল ওয়াদুদ, মো: মনিরুজ্জামান, শেখ মোসারেফ হোসেন, মো: আনিছুর রহমান বিশ্বাষ, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, রহিমা আক্তার হেনা, পারভীন আক্তার, আমেনা হালিম বেবীসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।










































