রূপসা প্রতিনিধি।।
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্ম জয়ন্তী যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সাথে পালন উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা আজ ২৮ এপ্রিল সকাল সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জুম কনফারেন্সের মাধ্যমে উক্ত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ হোসেন,
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান, রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোর্শারফ হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ শফিকুল ইসলাম, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা আঃ মজিদ ফকির,
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, প্রকৌশলী সুখেন রায়, সাবেক অধ্যক্ষ আল মামুন সরকার, প্রধান শিক্ষক কৃষ্ণ পদ রায়, রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তি পদ বসু, রূপসা প্রেসকাবের সভাপতি এস এম মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, শিক্ষক নৃপেন্দ্রনাথ রায়, শ্যামল কুমার দাস, গোপাল চন্দ্র কুশারী, আ’লীগ নেতা মনির হোসেন মোল্লা, সাংবাদিক খান আঃ জব্বার শিবলী, চিত্ত রঞ্জন সেন প্রমূখ। রবি ঠাকুরের জন্ম বার্ষিকী অনুষ্ঠানে ৮ মে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন খুলনা জেলার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, ৯ মে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এবং ১০ মে প্রধান অতিথি থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি।
এছাড়া ৩ দিন ব্যাপী উক্ত অনুষ্ঠানে চিত্রাঙ্কন, সংগীত, নৃত্য প্রতিযোগীতা, খুলনাসহ বিভিন্ন উপজেলার সাংস্কৃতিক সংগঠন রবি ঠাকুরের জীবনীর উপর সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক পরিবেশন করবে এবং ৩ দিন উক্ত অনুষ্ঠানে ৩ জন রবীন্দ্র গবেষক প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।











































