ঢাকা অফিস।।
বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে প্রশাসনের চোখের সামনেই ১২ জনের পরিবর্তে ২৫ থেকে ৩০ জন যাত্রী বহন করছে স্পিডবোটগুলো।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ভোর থেকেই যাত্রীদের ঢল নামে বাংলাবাজার ঘাটে। এ সময় লঞ্চ ও স্পিডবোটগুলোতে ছিল অতিরিক্ত যাত্রী।
বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাটের সহকারী ট্রাফিক ইন্সপেক্টর ফরিদ উজ জামান বলেন, অতিরিক্ত যাত্রী বহন করার অপরাধে একটি স্পিডবোটকে ৩ দিনের জন্য ও ২ স্পিডবোটকে ১ দিনের জন্য চলাচল বন্ধ করা হয়েছে।
বাংলাবাজার ঘাটের ম্যানেজার সালাউদ্দিন আহম্মেদ জানান, স্পিডবোটগুলোতে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে থেকে সরকারের নির্ধারিত ১৫০ টাকা ভাড়া আদায় করলেও মুন্সিগঞ্জের শিমুলা ঘাটে আদায় করছে ১৭০ টাকা করে। এদিকে যাত্রী ভোগান্তি এড়াতে বাংলাবাজার ও মাঝিকান্দি ঘাটে আগামীকাল থেকে ২৪ ঘণ্টা ফেরি চলবে।
আইডব্লিটিএ’র শিমুলিয়া নদী বন্দরের সহকারী পরিচালক সাহাদাত হোসেন বলেন, ঈদ উপলক্ষে শিমুলিয়া ঘাটে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এখন পর্যন্ত যথাযথভাবে কাজ করছে না। ফলে অতিরিক্ত যাত্রী নিয়ে বহন করার সুযোগ পাচ্ছে স্পিডবোট ও লঞ্চগুলোতে।










































