বিনোদন ডেস্ক।।
ওপার বাংলার উঠতি নায়িকা কৌশানি মুখার্জির এরই মধ্যে ভক্ত তৈরি হয়ে গেছে। কয়েকটি সিনেমা দিয়েই নিজের জায়গা শক্ত করেছেন কৌশানি। কলকাতার পর বাংলাদেশি সিনেমাতেও নাম লিখিয়েছেন এই লাস্যময়ী তারকা। বরাবর সামাজিক মাধ্যমে সরব থাকা এই নায়িকার একটি ছবিতে হুড়মুড়িয়ে পড়েছেন ভক্তরা।
সোশ্যাল মিডিয়ায় সব সময় কৌশানিকে অনেক খোলামেলা আর সাহসী ভূমিকায় দেখা যায়। প্রতিনিয়ত আবেদনময়ী ছবি শেয়ার করে ভক্তদের মাতিয়ে রাখেন। আবার সেসব ছবির জন্য নিন্দাও সহ্য করতে হয় নেটিজেনদের।
মঙ্গলবার (২৬ এপ্রিল) ফেসবুকে দুটি নতুন ছবি পোস্ট করেন কৌশানি। ‘ভাইবিং রাইট’ ক্যাপশনে জুড়ে দেয়া ছবিতে যেখানে তাকে একটি শর্ট গাউনে দেখা গেছে। আবেদনময়ী ভঙ্গিমায় অভিনেত্রী বসে আছেন একটি চেয়ারে। ছবিতে কৌশানি দুই পা দুদিকে ছড়িয়ে সামনের দিকে কিছুটা ঝুঁকে রয়েছেন। এটাই হয়েছে বিপত্তির কারণ।
সাধারণত হাই-কমোডে এমনভাবে বসে মানুষ। আর এই বিষয়ক মন্তব্যেই ভরে গেছে তার ছবির কমেন্ট বক্স। একজন লিখেছেন, ‘কেউ একটু পানির বদনা এগিয়ে সাহায্য করুন’, একজন মন্তব্য করেছেন, ‘এভাবেই কমোডে বসতে হয়’, আরেক অনুসারী লিখেছেন, ‘কী ব্যাপার টয়লেটের উপর বসে আছো নাকি?’
এরকম অসংখ্য নেতিবাচক মন্তব্য জমা পড়েছে কৌশানির ছবিটির নিচে। তবে তিনি কোনো মন্তব্যেই প্রতিক্রিয়া জানাননি। কেননা এমন পরিস্থিতির মুখোমুখি তাকে প্রায়ই হতে হয়।
২০১৫ সালে ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় কৌশানির। গত বছরের শেষ দিকে বাংলাদেশে এসে অভিনয় করেছেন কৌশানি। সিনেমার নাম ‘প্রিয়া রে’।










































