Home আন্তর্জাতিক ইউক্রেনের এই তিন সুন্দরীও যুদ্ধ করছেন নিজ দেশের জন্য

ইউক্রেনের এই তিন সুন্দরীও যুদ্ধ করছেন নিজ দেশের জন্য

7

খুলনাঞ্চল ডেস্ক।।

রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে তিন মাস ধরে যুদ্ধ করছে ইউক্রেন। মাতৃভূমি রক্ষায় অনেক সেনা প্রাণ দিয়েছেন। অনেকেই আবার লড়ে যাচ্ছেন প্রাণপণে। রক্ত দিয়ে হলেও নিজের মাতৃভূমির প্রতিটা কণা রক্ষার পণ করেছেন তারা। পুরুষ সেনাদের পাশাপাশি সমান তালে লড়ছেন নারী সেনারাও।

তেমনই ইউক্রেনের তিন সুন্দরী সেনার ছবি ঘুরে বেড়াচ্ছে ইন্টারনেটের বিভিন্ন সামাজিক মাধ্যমের প্লাটফর্মে। হাঙ্গেরীর সংবাদ মাধ্যম ‘ভিসেগ্রাদ টুয়েন্টি ফোর’ এর টুইটারে ৩ সেনার পোস্টকৃত ছবিটি লুফে নিয়েছেন নেটিজেনরা।

সামরিক সজ্জায় থাকা তিন তরুণীর ওই ছবির পোস্টে ‘ভিসেগ্রাদ টুয়েন্টি ফোর’ ক্যাপশনে লিখেছে, ইউক্রেনের তরুণীরাও নিজের দেশের জন্য যুদ্ধ করছে। সোমবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় বেলা পৌনে বারোটার দিকে পোস্টটি করা হয়।

২৪ ঘণ্টা পার হওয়ার আগেই সেই পোস্টটি প্রায় ১১ হাজার রিয়্যাক্ট পড়েছে। রিটুইট করেছেন ১৪শ’ জনেরও বেশি মানুষ।

উল্লেখ্য যে, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই বিরোধীতা করছে বিভিন্ন দেশ। ইউক্রেনও ছাড় দিচ্ছে না একচুলও। নিজেদের সামর্থ্যের পুরোটা দিয়েই মাতৃভূমি রক্ষার চেষ্টা করছে ইউক্রেনীয়রা।