Home আঞ্চলিক ডুমুরিয়ায় উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

ডুমুরিয়ায় উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

8

ডুমুরিয়া প্রতিনিধি।।
ডুমুরিয়ায় উপজেলা বিএনপির আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ূ কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ডুমুরিয়া হাই স্কুল মাঠে উপজেলা বিএনপির আহবায়ক মোল্ল‍্যা মোশাররফ হোসেন মফিজ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আমীর এজাজ খান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আবু হোসেন বাবু, জেলা বিএনপি নেতা আজিজুর হাসান জুলু,খান জুলফিকার আলী, রফিকুল ইসলাম‌ ও চৌধুরী শফিকুল ইসলাম।

বক্তব্য দেন শেখ সরোয়ার হোসেন, শেখ শাহিনুর রহমান, মোল্ল‍্যা কবির হোসেন, মশিউর রহমান, হাবিবুর রহমান হবি, অরুন কুমার গোলদার, মাষ্টার আমিরুল ইসলাম, দেলোয়ার হোসেন, প্রভাষক মঞ্জুর রশিদ, মোল্ল‍্যা মশিউর রহমান, সরদার বিল্লাল হোসেন, মাহাবুর রহমান,আবরার হোসেন সৈকতসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপ¯ি’ত ছিলেন।