দিঘলিয়া প্রতিনিধি।।
হতদরিদ্র ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জমি সহ ঘর তৃতীয় ধাপে গতকাল সারাদেশে একযোগে হস্তান্তর করা হয়। তন্মধ্যে দিঘলিয়া উপজেলার ভূমিহীন ৩৫ টি পরিবার কে জমি সহ ঘর উপহার পায়।
গতকাল সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে জমির দলিল হস্তান্তর করেন দিঘলিয়া উপজেলা প্রশাসন। এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন খুলনা-৪ আসনের সাংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী।
উক্ত অনুষ্ঠানে দিঘলিয়া প্রান্তে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহানাজ পারভীন, দিঘলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলিমুজ্জামান মিলন, উপজেলা প্রকল্প প্রধান কর্মকর্তা সহ সকল দপ্তরের কর্মকর্তাগন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল,বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন, সেনহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান,গাজীরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু, শেখ আনছার আলী ভারপ্রাপ্ত সভাপতি দিঘলিয়া ইউনিয়ন আওয়ালীগ,দিঘলিয়া সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোর্শেদ মাসুম প্রমুখ।











































