Home জাতীয় ইফতার মাহফিলে যাওয়ার পথে হামলার শিকার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন

ইফতার মাহফিলে যাওয়ার পথে হামলার শিকার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন

16

খুলনাঞ্চল রিপোর্ট।।

ইফতার ও দোয়া মাহফিলে যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন চাঁদপুর-০১ (কচুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন। সোমবার (২৫ এপ্রিল) বিকালের দিকে কচুয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে।

জানা যায়, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছিল কচুয়া উপজেলার ০৭নং দক্ষিণ কচুয়া ইউনিয়ন বিএনপি। ওই ইফতার ও দোয়ার মাহফিলে অংশ নিতে যাচ্ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী। পথিমধ্যে কতিপয় ব্যক্তি তার উপর হামলা করে গাড়ি ভাঙচুর করে।

স্থানীয়রা বলছেন, পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও তারা কিভাবে হামলা করলো আমরা ঠিক বুঝতে পারছি না। তবে তাদের অভিযোগ হামলাকারী সবাই স্থানীয় যুবলীগ নেতা-কর্মী।