Home আঞ্চলিক মণিরামপুরে ঈদের কেনাকাটা নিয়ে অভিমানে যুবকের আত্মহত্যা

মণিরামপুরে ঈদের কেনাকাটা নিয়ে অভিমানে যুবকের আত্মহত্যা

6

মণিরামপুর (যশোর) প্রতিনিধি।।

ঈদের কেনাকাটা নিয়ে পরিবারের ওপর অভিমান করে শাহীন আলম (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার ভোরে পৌরসভার তাহেরপুরে একটি ভাড়াবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে স্বজনেরা। শাহীন আলম তাহেরপুর গ্রামের নজরুল ইসলাম মনুর পুত্র।
মণিরামপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও নিহতের চাচা মফিজুর রহমান জানান, দেশের বাইরে যাওয়ার জন্য শাহীন প্রয়োজনীয় প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করেছিল। ঈদের পরেই সৌদিতে যাওয়ার কথা চলছিল। গেল দু’দিন ধরে ঈদের কেনাকাটা নিয়ে পিতা-মাতার রাগারাগি চলছিল। সোমবার রাতে কোন একসময় গলায় গামছা পেঁচিয়ে ভাড়াবাড়িতে নিজ কক্ষে সে আত্মহত্যা করেছে।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ নূর-ই-আলম সিদ্দীকি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনদের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।