Home আঞ্চলিক রূপসায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মৃত্যু

রূপসায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মৃত্যু

12

 

রূপসা প্রতিনিধিঃ
রূপসা উপজেলার শিয়ালী গ্রামে জমিজমা সংক্রান্ত ঘটনার কথা কাটাকাটির একপর্যায়ে চাচাতো ভাইয়ের হাতে আহত হয়ে প্রায় ১ ঘন্টা পরে মৃত্যুবরণ করেন এক বৃদ্ধ। পুলিশ ও এলাকাবাসির সূত্রে জানা গেছে গত ২৩ এপ্রিল সকাল ১১ টার দিকে উক্ত গ্রামের মৃত নিরোধ বালার পুত্র চিত্তরঞ্জন বালা (৬৮) এর সহিত একই গ্রামের চাচাতো ভাই সুধির বালার পুত্র সমির বালা (৭০) এর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সমির বালা চিত্তরঞ্জন বালাকে লাঠি দিয়ে হাতে সামান্য আঘাত করে।

এতে চিত্ত রঞ্জন মানুষিকভাবে ভেঙ্গে পড়েন এবং স্থানীয় সকলকে বার বার বিষয়টি দেখান। ঘটনার ১ ঘন্টা পর চিত্ত রঞ্জন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ব্যাপারে রূপসা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে এবং সমির বালাকে আটক করেছে। এ ঘটনায় এলাকায় জনস্রোত উঠেছে এ যেন মরা মেরে খুনের দায়।